আমার প্রিয় পোস্ট

পড়,জান,জানাও

আশরাফুল মাখলুকাত

০৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৪১

শেয়ার করুন:                   Facebook

একদিন দিনের সব কর্ম শেষে যখন বাড়ি ফেরার পালায়
আমার ক্লান্ত দেহ আর মন যখন বাসের খোজে,
ঠিক তখনই দেখি ডাস্টবিনের পাশে ছোট্ট শিশু
খুজছে কি জানি আপন মনে যদি মিলে কিছু।

হঠাৎ তার আলোকিত চোখ আমার মনে শিহরন আনে,
দ্রুত হাত চলে যায় তার ডাস্টবিনের ময়লার মাঝে
মনে আমার উদ্বিগ্ন দেখিই কি আসে তাতে,
তার হাত যখনই উপরে উঠে আমি হতবাক তার তৃপ্তি দেখে।

দুচোখ আমার অশ্রুতে ঝাপসা হয়ে আসে,
আমার বেদনা আর তার আনন্দ একসাথে কাদে আর হাসে।
খাওয়া একটি আমের আটি ,কাদায় মাখামাখি আর গুয়ের মাছি
তার কাছে মনে হল অনেক দিন পর ভাল কিছু পেয়েছি আজি।

মাছি আর কাদার সাথে যুদ্ধ সে করে,
ভাবে মাছি আমার চেয়েও নগন্য কেউ আছে
মাছির গর্ব বাড়ে কিন্চিত,মানবেরে দিয়েছি আমি রিজিক।
আশরাফুল মাখলুকাত এরেই কি বলে?









 

 

  • ৫ টি মন্তব্য
  • ২০৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৫০
comment by: আশিক হাসান বলেছেন: কবিতা একসময় ছিলো প্রতিবাদের ভাষা
আজ কবিতা আছে কিন্ত আমাদের চেতনায় নেই প্রতিবাদের ঝড় ,আমরা আজ কান্ডারীবিহীন নৌকার যাত্রী ।
কে আছে আমাদের প্রতিবাদ করতে শেখাবে অন্যায়ের ?
১০ ই জুন, ২০০৮ সকাল ৯:২১

লেখক বলেছেন: হ্যা আশিক ভাই আমরা খালি দলাদলি করেই গেলাম স্বার্থের খোজে।
স্বর্থের তাগিদে অন্যায়েরও প্রতিবাদ করিনা।

২. ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:০১
comment by: আশরাফ রহমান বলেছেন: আশরাফুল মাখলুকাত নামের মানুষরা প্রতিদিন যুদ্ধখাতে যে অর্থ ব্যয় করছে তা দিয়ে ৮৫ কোটি শিশুর আজীবন ভরণপোষণের ব্যবস্থা করা যেত!


ধন্যবাদ প্রতিবাদের ভাষা হিসেবে কবিতাকে অবলম্বন করার জন্য।
৩. ১৩ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৩৮
comment by: পূর্ব বলেছেন: জটিল।
১৩ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

 


পড়,জান,জানাও
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৫৯২২