অন্যরকম ভালবাসা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
void(1);
ঘড়িটার এ্যলার্ম খুবই জোরে আজ কানে লাগছে।রফিক সাহেব একটু বিরক্তির সাথে চোখ খুললেন।ঘড়িটার দিকে তাকালেন ৩:৩০ বাজে এই দুপুরে ঘড়ির এ্যলার্ম ?একটু অবাকই হলেন।ঘুমের রেশ টা কাটতেই বুঝলেন এটা এ্যালর্ম এর আওয়াজ না বরং দরজার বেলের আওয়াজ।আস্তে আস্তে বিছানা থেকে উঠে স্যন্ডেল টা পড়তে পড়তে ভাবতে লাগলেন কে হতে পারে।এটা রফিক সাহেবের এক ধরনের খেলা।উনি মনে করেন এভাবে ধারনা করে সব কিছু ঠিক হলে মানুষের মনে আত্নবিশ্বাস বাড়ে।দরজার একদম কেছে গিয়ে ধারনা করে ফেললেন পেপারের বিলের জন্য হকার এসেছে।কিন্তু দড়জা খুলে একটু অবাকই হলেন চিঠি বিলি করা পিয়ন কে দেখে।
পিয়ন এর কাছ থেকে চিঠিটা নিয়ে সই করে গেট টা লাগিয়ে দিয়ে চেয়ারে এসে বসলেন।এই চিঠিটা আসলে উনি খুলতে একটু সময় নেন।চিঠির খাম টাকে প্রথমে ভাল করে দেখেন ।খামের উপর হাতের লেখাটাকে দেখে কতক্ষন হাসেন।পুরোনো কিছু স্বৃতি মনে পরে যায়।
আর মনে মনে বলে এত বড় চাকরি করে অথচ হাতের লেখাটা এখনও ঠিক হলোনা।
রফিক সাহেবের একমাত্র ছেলে সাইফ আমেরিকাতে থাকে।ওখানে একটি নামকরা সফটওয়্যার কোম্পানীতে সফটওয়্যার ইন্জিনীয়ার হিসেবে আছে।আর ওনার বউ মারা গেছেন ৫ বছর হলো ।পেনশন আর ছেলের পাঠানো টাকা দিয়ে কোনমতে চলে যায় তার।কিন্তু ইদানীং শরীরটা তার ভাল যাচছেনা তাই ছেলেকে কদিন আগে একটা চিঠি লিখেছে তাকে ওখানে নিয়ে যাবার জন্য।আর সবচেয়ে বড় ইচ্ছাটা হল তার একমাত্র নাতীর মুখ থেকে দাদা ডাকটা শুনতে।
খামটা খুলে চিঠিটা পড়তে শুরু করলেন তিনি।
বাবা,
আমার সালাম নিবে।কেমন আছো?আশা করি ভালই আছো।আমরা এখানে খুবই ব্যস্ততার মধ্যে আছি।জীবন এখানে সমুদ্রর মতো একটি ঢেউ যেতে না যেতেই আরেকটি ঢেউ বাড়ি মারে। ব্যস্ততার মাঝেও আজ আমি তোমায় চিঠি লিখতে বসেছি।বাবা জেনে খুবই খুশি হয়েছি যে তুমি আমার কাছে আসতে চেয়েছ।কিন্তু তুমিতও জানই আমরা সকালে বের হই রাতএ ফিরি ।তুমি আসলে তোমাকে এখআনে একা একা অনেক কাজ করে থাকতে হবে।আর এখানে একজন মানুশের লিভিং কসট অনেক।আর তুমি বরাবরই পরিশ্রম করতে পারো না।এই পরিশ্রমের অভাবেই তুমি আজ এখানে আর তোমার কলিগ,বন্ধুরা আজ কোথায়।
আর তুমি আমার কথাও কখনো ভাবোনি স্কলারশিপ পাবার পরও আমাকে বিমানের ভাড়া যোগার করার জন্য মার গয়না বিক্রী করতে হয়েছে।আর এখন এই বয়সে এখানে এসে তুমি কিই বা করবে?
তার চেয়ে ঢাকাতে থাক ।টাকার প্রয়োজন হলে বলো মাসের টাকাটা আরও বাড়িয়ে দিব।
আজ এই পর্যন্ত। পরে আবার লিখব।
ইতি
সাইফ
চোখ বেয়ে আস্তে আস্তে পড়তে থাকে অস্রু।আজ আর রফিক সাহেবের কান্না বন্ধ করতে ইচ্ছা হয়না। শুধু মনে পরে সেই রাতের কথা।যখন তার একমাত্র ছেলের একটি কীডনী নষ্ট হয়ে যাওয়াতে তার নিজের একটি কিডনী দিয়ে ছেলের অপূর্নাতা পুরন করে।আর এই কারনেই জীবনে উপরে ওঠার জন্য পরিশ্রম করার ইচ্ছা সত্ত্বেও শরীরের বিরোধীতার কারনে তা আর হয়ে উঠে না।
আজ তার ছেলেকে বলতে ইছা হয় তোমার জন্য আমি উৎসর্গ করেছি আমার উপরে উঠা।তোমার জন্য আমি দেখেছি সবার উপরে উঠে যাওয়া আর আমার ব্যার্থতা।কিনতু পরক্ষনেই ছেলের মুখটা ভেবে আবার মনে মনে চুপ হয়ে যায়।
শুধু একটি চিঠিতে লিখে।
আব্বা,
কেমন আছিস?সবাই কে নিয়ে আশা রাখি ভাল থাকবি।
তোর চিঠি পেলাম।অনেকদিন পর হাতের লেখা দেখলাম।এখনও লেখাটা সুন্দর করতে পারলিনা।যা হোক,তুই আসলে ঠিকই বলেছিস এই বয়সে আমি তোর ওখানে গিয়ে কি করব।তার চেয়ে এখানেই ভাল আছি।
আমি তোকে কিছুই দিতে পারিনাই।তাই তোর কাছে কিছু চাওয়ার অধিকারও আমার নাই।বাবা হবার সুবাদে শুধু এতটুকুই
করিস, আমি তোকে যা দিতে পারি নাই তুই আমার দাদুভাইকে তার চেয়ে আরও কয়েয়কগুন বেশী দিবি।কারন,আমি চাইনা তোকেও আমার মতো এই বয়সে এররকরম একটি চিঠি পেতে হয়।
ইতি
তোর বাবা
চিঠিটা লিখে আবার বিছানায় গিয়ে শুয়ে পরে রফিক সাহেব ।তিনিও জানেন না এই চিঠিটা পোস্ট করবেন কি না।চোখ বন্ধ করে ভাবতে থাকে পুরানি দিনের কথা আর চোখের পাপড়ি বেয়ে বালিশে পড়তে থাকে ফোটা ফোটা অশ্রুজল।
৬টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।