somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... কাপ্তাই এর রুপ
void(1);

void(1);

void(1);

void(1);

void(1);

void(1);

void(1);]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28893748 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28893748 2009-01-06 15:56:23
হাসিন আর ইয়াসিন


পোস্টের এই শিরোনাম আর ছবি দেখে অনেকেই হয়ত মনে করে ফেলেছেন

void(1);

"হাসিন আর ইয়াসিন" এর পরের লাইনটি হবে
"দুই ভাই"

কিন্তু না আমাদের মধ্যে কোন আত্নিক সম্পর্ক নেই।

হাসিন ভাই কে চেনেনা এমন খুব কমই আছে।আর আমাকে চেনে এমন খুব কমই আছে।

হাসিন ভাই অন্যতম ,আর আমি ক্ষুদ্রতম।

তাই যখন কোন ক্ষুদ্র কিছু বৃহৎ এর সম্মুখে আসে তখন সে হারিয়ে ফেলে তার অনুভুতি।ঠিক এমনই হয়েছিল যখন কাপ্তাই পারিবারিক ভ্রমনে গিয়ে দেখা পাই অন্যতম হাসিন ভাই এর।

হাসিন ভাই কে চেনার ঘটনাটাও একটু অন্যরকম।একটি সফ্টওয়্যার ফার্মে উনি আমকে টেলিফোনে ইন্টারভিউ নিয়েছেন।ওনার সাথে ফোনের আলাপচারিতায় আমি বুঝে নেই অনেক বড় মাপের মানুষ উনি।

মনের মধ্যে দানা বাধে তার সাথে কাজ করার ইচ্ছা।কিন্তু মানুষের সব ইচ্ছা পুরন হয়না আর আমার তো হয়ইনা।তাই হলোনা তার সাথে কাজ করা।
কিন্তু ফেসবুক,ব্লগ এ ওনার সাথে যুক্ত থাকলাম।

কখনও ভাবিনি এভাবে দেখা হবে হাসিন ভাইএর সাথে,ভাবির সাথে আর ছোট্ট জুনিয়র হাসিন আফিফ এর সাথে।

আমি অনেক ভ্রমন করেছি দেশে,বিদেশে তবে কাপ্তাই ভ্রমন আমার সবচেয়ে সেরা ভ্রমন ।

ধন্যবাদ হাসিন ভাই , আমার ক্ষুদ্র জীবনে একটি সুন্দর সময় দেবার জন্য।
আপনার অনুমতি না নিয়েই একটি ছবি দিলাম।ক্ষমা করে দিবেন।



]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28893149 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28893149 2009-01-05 11:15:59
বিদায় চেনা পথ , চেনা মানুষ আজ ভাসে মনের পাতায়,
আমার কেউ নাই ,আমি একা তাই কাদবেনা কেউ।
যদি পারো একটি গোলাপ রেখে যেও মনের ভুলে আমার সমাধিতে।

ভালবাসা চেয়েছিলাম দিতে উজার করে,
হয়ত পারি নাই চেয়েছিলে যা আমাতে,
তবুও সুযোগ দিয়ে গেছো ক্ষনে ক্ষনে
পারিনি হ্য়তো আমি তা বুঝে নিতে।

যদি ভুলে মনে পরে আমায়, দেখেনিও আমার লেখা কবিতা যত
সবই শুধু তোমাকে নিয়ে,বুঝোনি তুমি,হয়ত বুঝতে চাওনি।
আকাশের তারা বানাবেনা বিধাতা আমাকে,
তাই জানিনা কিভাবে খুজবে আমাকে ।

আজ বিদায় সবাইকে,বিদায় নিজেকে
ভুলের ক্ষমা চাই সবার কাছে।
মনে রেখনা আমায় কভু,
শুধু ভেবো এসেছিলাম এক পশলা বৃষ্টি হয়ে।]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28889075 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28889075 2008-12-28 10:43:57
আর কতটা বৃষ্টি ঝড়ালে তুমি আমার হবে আবেগী হৃদয় তোমায় খুজে বেড়ায়।
আজ বলো তুমি মন খুলে
আর কতটা বৃষ্টি ঝড়ালে তুমি আমার হবে।

কবিতা লিখেছি তোমায় নিয়ে
গান যত তোমায় ঘিরে
মনের আকাশে মেঘ জমবে
আর কতটা বৃষ্টি ঝড়ালে তুমি আমার হবে।

হৃদয়ের রক্ত দিয়ে সাদা গোলাপ কে করেছি লাল
রাতের আধারকে নিয়েছি আমি তোমায় দিলাম রুপসী সকাল,
হিমালয়ের চুড়ায় তোমার জন্য তুষার গলবে
আর কতটা বৃষ্টি ঝড়ালে তুমি আমার হবে।

মেঘের ফাকে চাদ হাসবে তোমার জন্য তারা জ্বলবে
মরুর বুকে ঝর্না হবে সাগরের জল মিষ্টি হবে,
আলতো করে কি আমায় বলবে?
আর কতটা বৃষ্টি ঝড়ালে তুমি আমার হবে।










]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28886142 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28886142 2008-12-22 12:56:58
ফেরারী তুমি রংতুলির আঁচরে আমি সাজাই তোমায় ইচ্ছেমত
সম্মুখে দাড়াও যখন,স্বপ্নে আসে ইচ্ছেযত
সাঝবেলায় খুঁজি আমি তোমার দেওয়া স্বৃতি শত।

আমার সাথে আজ পাতা ঝরেছে।

অন্ধকারের চোখে রেখে চোখ, খুজেছি তোমায় আধাঁর মাঝে
রাতের সাথে ভাব করেছি,তোমায় নিয়ে গান লিখে
বৃষ্টি ঝরাব আকাশ ভেঙ্গে সকল স্তব্ধতা ভঙ্গ করে।
ভিজব আমি আপন মনে, আর স্বপ্নে তুমি অন্য ভবে।


আমার সাথে আজ চাঁদ জেগেছে।

কিরন আসে জানালার ফাঁক ধরে,নতুনের বার্তা বয়ে
আমার সুরে পুরান কথা, তোমায় নিয়ে আমার ব্যাথা।
আমার গীটার,আমার তুলি
খোঁজে তোমার সুর আর শুধু তুমি।

আমার সাথে আজ ভোরের পাখি কেদেঁছে ।

একা আমি আজ আনমনে,অরন্যের ফাঁকে
অসহ্য করা ব্যাস্ততা ভুলে,তোমার স্বৃতি নিয়ে
কেটে যাবে বাকিটা পথ।
তবুও কি অনিশ্চিতের আশায় পথ চেয়ে তোমার ফেরারী পথে।

আজ আমার সাথে পথ দিন গুনেছে।




]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28871144 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28871144 2008-11-19 13:05:39
রাজাকার পুত্র ও একজন রিকশাওয়ালা (সম্পুর্ণ) এমনিতেই আমি অনেক ইন্টারভিউ দিয়েছি,বলতে পারেন একটা বই লিখতে পারি ইন্টারভিউ এর উপর নাম হবে 'How to Fail in Job Interview'.মাঝে মাঝে আমার মনে হ্য়, যে কোম্পানী গুলোর আমার মেধার তীক্ষ্নতা বোঝার মত ক্ষমতা হয় নাই।তাই আমর চাকরী পেতে দেরী হচ্ছে। এমনিতে সকালে গোসল করার অভ্যাস নাই কিন্তু আজকে গোসল করতে হচ্ছে।
যা হোক রেডী হয়ে নাস্তা করে বের হলাম।যেতে হবে গুলশান।
রোদ টাও আজকে পরসে খুব বেশী।বাসে যেতে ইচ্ছে করছেনা।কিন্তু মাসের প্রায় শেষ, পকেটে পয়সাও কম।সি এন জি তে যাবার টাকা হবেনা।তাই বাসের লাইনেই দাড়িয়ে পড়লাম।কে জানে কখন বাস আসে?

সবুর মিয়া আজকে তেমন ক্ষেপ পাচ্ছেনা।গুলশানের এই গলিতে তেমন ভাড়া পাওয়া যায় না।গুলশান ২ নম্বর গোলচত্বরের আগের গলিটাতে বসে আছে ভাড়ার জন্য।

সবুর মিয়া রিকশা চালায় দশ বছর হল।তবে ঢাকায় আছে বেশিদিন না আনুমানিক তিন বছর হলো।এর আগে মানিকগন্জে সদরে চালাত।এমনিতেই তার দিন মাসের তেমন হিসাব রাখেনা।কিন্তু আজকে রাস্তায় পতাকা বিক্রী করা দেখে বুঝল এটা মার্চ মাস আর কয়দিন পরই হয়ত আসবে ২৬শে মার্চ।

দাড়িয়ে আছি প্রায় অনেকক্ষন। লাইনে লোকসমাগম বাড়তে থাকল।অবশেষে বাস আসল। তিন জনের পিছে থাকলেও শেষ পর্যন্ত সবার শেষেই উঠতে হলো।আজকে আর ধাক্কা ধাক্কি করলাম না কাপড় নষ্ট হয়ে গেলে সব শেষ।আজকাল আবার মেধা থেকে স্মর্টনেস এর গুরুত্ব বেশী।অনেকেই বলে প্রেজেন্টেশন ভাল না থাকলে বলে মেধা থেকে লাভ নেই।আমি তাদের সাথে একমত না, তাহলে তো আইনস্টাইন হতো দুনিয়ার সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ।কিন্তু আমি এখন বাধ্য হয়েছি আমার ধারনা পরিবর্তন করতে কারন দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলাই ভাল না হলে একদিন ডাইনোসারে মতো আমাকেও বিলুপ্ত হতে হবে। ডাইনোসার যেমন বিলুপ্ত হলো নিজেকে পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে।আরে বেটা কি দরকার ছিল তোর মানুষ খাবার দুনিয়ায় কি তোর খাবারের অভাব।এই বার ভাল হইলোনা মানুষ ই তোরে খাইয়া ফেললো।আর তা না হলে এখন কি সুন্দর গরু,ছাগলের সাথে একসাথে ঘাস খেতি।এসব ভাবতে ভাবতে বাস প্রায় চলে এসেছে চত্বরের সামনে আস্তে আস্তে গেটের সামনে যাচ্ছি।
অবশেষে নামলাম।এখানে একটা বায়িং হাউসে আমার ইন্টারভিউ ।ঠিকানাটা পকেট থেকে বের করে হাতে রাখলাম যদি কাউ কে জিগ্যেস করতে হয়।


মার্চ আর ডিসেম্বর এই দুটি মাস আসলেই সবুর মিয়ার মনটা খারাপ লাগে কোন কাজ কাম করতে ইচ্ছা করে না।মনের ভিটর টা কেমন জানি অস্হিরতা কাজ করে।হয়ত আজকে এমনই কিছু করছে তাই ভাড়া না নিয়ে আনমনে বসে কোথায় হারিয়ে যায় সে।

আজকের ইন্টারভিউ টা ভাল হয়েছে কিন্তু এখানে আমি চাকরী করবনা।কারন এখানকার একজন মালিক আমার পুর্ব পরিচিত।আজকে ইন্টারভিউ দেবার পর কিছু ভাল লাগছেনা।মনে হচ্ছে দুনিয়াটাকে ওলটপালট করে ফেলি।যে কারনে আমার এই পালিয়ে বেরানো আজ তা আমার সম্মুখে দাড়িয়ে আমার সাথে মনে হল চরম রসিকতা করল। ভাবতে ভাবতে কখন যে রাস্তায় চলে এলাম খেয়ালই করিনি।হাটতে আর ইচ্ছা করছে না ।রিকশা নিব ,
এই যাবা মহাখালী,কি হল যাবা কি যাবা না বল চুপ করে থাক
কেন?

ও মহাখালী ? যামু উঠেন। কত দিবেন?
আরে চলই না ।তোমারে টাকা কম দিয়া তো আর আমি বড়লোক হয়ে যাব না।

উঠে বসলাম রিকশায়।পুরানো টুকরো টুকরো কোথা মেন পড়ল।
নিজের উৎপত্তী আবিষ্কার করা,নিজের পরিচয় কে ঘৃনা করা,
শিকড় থেকে ছিড়ে বেড়িয়ে পড়া,নতুন জীবনের খোজ করা।প্রতিদিন নতুন কনো যুদ্ধের জন্য তৈরী হওয়া।

সবুর মিয়া আনমনে রিকশ চালিয়ে যাচ্ছে।দেশ রক্ষার যুদ্ধে জয়ী হলেও জীবন যুদ্ধে সে একজন পরাজিত সৈনিক।যে হাতে ছিল স্টেনগান এখন সে হাতে রিকশার হাতল।এখনও তার কানে বাজে গুলির আওয়াজ।তার নিজের জীবন নিয়ে তার কোন দু:খ বা অভিযোগ নেই।মাকে রক্ষা করার জন্য প্রত্যেক সন্তান ই তার জীবন বাজী রাখে,কিন্তু তার বদৌলতে কিছু চায়না।
চাইলেতো আর দেশ মা হলোনা।কিন্তু যখন সে দেখে দেশের শত্রুরা বুক ফুলিয়ে সামনে দিয়ে যায় তখন ঘৃনা আর দু:খ মনটাকে গ্রাস করে।তারপরও মনে হয়,জীবনের উদ্দেশ্য সফল হয়েছে এখন যা করছি সবই অতিরিক্ত পাওয়া।দেশ চেয়েছি দেশ পেয়েছি।

আজ অনেকদিন পর আবার নিজের উপর ঘৃনা হচ্ছে।আমি এমন একজন মানুষের সন্তান যার জিহ্বায় এখনও আমার দেশের মানুষের রক্তের স্বাদ পাওয়া যায়,যে এখনও পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করে,যে এখনও মনে মনে বলে "পাক সার জামিন সাদ বাদ"।হ্যা আমি একজন রাজাকর পুত্র।যে রাজমহল ত্যাগ করেছে,বেছে নিয়েছে সংগ্রামী জীবন।কারন তার ঐ রাজপ্রাসাদে এখনও এ দেশের নিরীহ মানুষের আর্তনাদ শুনতে পায়।আমি জানিনা কবে আমর এই পালিয়ে বেরানো শেষ হবে।ডিসেম্বর আর মার্চ মাস আমার জন্য খুবই ভয়ংকর,মনে হয় কেউ আমাকে খুজছে, আর আমি পালাচ্ছি।

রাস্তার প্রত্যেকটা মানুষকে দেখলে আমার হিংসা হয়।ভাবি আমি কেন তাদের মত হলাম না।আমি আমার জন্ম নিয়ে অসহ্য যন্ত্রনায় থাকি।মাঝে মাঝে মনে হয় এর চেয়ে কোন পতিতার কোলের জন্মও আমাকে সার্থক করত।
আমার ভাবনা আর ক্ষোভ গুলো আমার সাথেই চলে,ফিরে,ঘুরে।
এই অসহ্য যন্ত্রনা থেকে মুক্তি পেতে হলে হয় আমাকে আমার রাজাকার পিতাকে হত্যা করতে হবে আর না হয় নিজেকে বিদায় নিতে হবে পৃথিবী থেকে।
আমি জানিনা আমি কি করব ।কিন্তু মুক্তি চাই আমি এর থেকে।

হঠাৎ একটা জোরে ধাক্কা খেলাম ,ছিটকে যাচ্ছি আমি, একটু পরেই মাটিতে পড়ব।

সবুর মিয়া পুরানো দিনের কথাগুলো ভাবছে আর আনমনে রিকশা চালাচ্ছে।কিছু বুঝে উঠার আগেই রাস্তায় পরে গেল সে। আর মুহুর্তে দেখতে পেল তার এক হাত দুরেই একটি গাড়ীর চাকা।

চোখ খুললাম অসহ্য যন্ত্রনা নিয়ে ।মাথার পিছনে মনে হচ্ছে ভারী কিছু আছে যে টা চেপে ধরেছে পুরা শরীরটা।অনেক কষ্টে উঠে আমার বেড এর পাশের ডাক্তারকে জিগ্যেস করলাম আমি এখানে কিভাবে এলাম?ডাক্তার বললো,কে বা কারা আমার রোড এ্যকসিডেন্ট এর পর আমাকে এখানে নিয়ে এসেছে।ডাক্তার বললো আপনি এখন ভাল আছেন চাইলে বাসায় চলে যেতে পারেন।
আস্তে আস্তে ওয়ার্ড থেকে বের হয়ে হাটা ধরলাম বারান্দা দিয়ে যেতে যেতে হঠাৎ মনে পড়ল আমার রিকশাওয়ালার কথা।অনুসন্ধান এ খবর নিলাম জানলাম সে আছে ২ তলার ওয়ার্ডে।ওয়ার্ডে ঢুকে এদিক ওদিক খুজতে খুজতে পেলাম তাকে।সারা শরীর রক্তাক্ত। দেখেই বুঝলাম অবস্হা ভাল না।আমি ডাক্তারকে জিগ্যেস করলাম।ডাক্তার বললো অবস্হা ভাল না।যে কোন সময়ে দুর্ঘটনা ঘটতে পারে।আমি তার বিছানার কাছে গেলাম , তার হাত ধরলাম ।দেখলাম সে অল্প করে চোখ খুললো,আমার দিকে তাকাল।আমি তাকে জিগ্যেস করলাম ,আপনার পরিবার কই থাকে?
উত্তর পেলাম না।আমি প্রশ্নটা আবার করলাম।
এবার সে সে আস্তে করে বলল,
যুদ্ধে মইরা গেসে।আমি চমকে উঠলাম ।
আমি তাকে জিগ্যেস করলাম আপনি মুক্তিযোদ্ধা ! সে আস্তে করে মাথাটা নাড়ল। আমি কিছুক্ষন দাড়িয়ে রইলাম।হারিয়ে গেলাম যেন কিসের মাঝে।হঠাৎ তার হাতের চাপে সম্বিত ফিরে পেলাম। সে আমাকে ডাকছে কিছু বলার জন্য।আমর কান টা তার মুখের কাছে নিলাম সে বলল,ভাইজান আমি আর বেশিক্ষন বাচুম না,মরনের আগে একটা কথা আপনে আমারে একটা পতাকা আইনা দেন ,আমি আমার মা রে দেইখা মরতে চাই।

আমি তার হাত ছেড়ে ,হাসপাতালের বাইরে এলাম পতাকার খোজে।রাত তখন ৭ টা এদিক সেদিক খুজতে খুজতে ২ ঘন্টা চলে গেল অগত্যা না পেয়ে ফিরে এলাম হাসপাতালে,ভাবলাম কাল সকালে পেয়ে যাবই।তার বেডের সামনে এসে দেখি খালি ,মুহুর্তের মধ্যে এক ভয় আমাকে গ্রাস করল।কাউকে জিগ্যেস করার আগেই একজন পাশ থেকে বলল যে সে কিছুক্ষন আগে মারা গেছে।মর্গে আছে।

মর্গে গিয়ে দেখা পেলাম তার।অনেক অফিসিয়াল কাজ শেষ করে তাকে নিয়ে গেলাম আজিমপুর কবরস্হানে।

আমরা মাত্র কজন ।মাওলানা সাহেব জানাজা পরে দুয়া করলেন।
তারপর ধীরে ধীরে তাকে সুইয়ে দিলাম মাটিতে মনটা আমার তখনও কিরকম জানি করছিল ,একটি মাত্র চাওয়া সেটাও পুরন করতে পারলাম না।এটা কেমন! চোখ দিয়ে বেয়ে আসছে পানি।চোখ মুছতে গিয়ে দেখলাম আমি সবুজ রংয়ের শার্ট পরে আছি আর আমার লাল রক্ত এখনও রয়ে গেছে শার্টে।
আমি মুহুর্তের মধ্যে আমার শার্ট খুলে তার কাফনের উপর বিছিয়ে দিলাম।মাওলানা সাহেব সহ আরও কয়েকজন আমার দিকে চিৎকার করে বললেন এটা কি করলেন ভাই ,কবরে কাফনের কাপর ছাড়া আর কিসু দিতে হয়না,সরান তাড়াতাড়ি।

আমি তাদের দিকে তাকালাম,আস্তে করে বললাম,
উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন।শেষ সময়েও তাকে আমরা প্রাপ্য সম্মান টুকু দিতে পারি নাই।আর এটাও যদি দিতে না পরি এই আপনাদের উপরওয়ালা কি আমদের গ্রহন করবেন?
সবাই চুপ হয়ে গেলেন ।আস্তে আসতে আমরা তার উপর মাটি ফেলতে লাগলাম।ধীরে ধীরে চাপা পড়তে থাকে আরেকটি মুক্তিযোদ্ধার হাসি,কান্না,দু:খ,অভিমান।

ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আজ মনে হয় বিধাতার চোখেও জল এসেছে।

আমি বের হয়ে আসি রাস্তায়,হাটতে হাটতে ভাবি ।আর কতদিন আমরা অবহেলায় রাখব আমাদের এই জাতির নায়কদের?

আজকে আমার এই প্রশ্ন, নিজের কাছে,তোমার কাছে,তার কাছে,সমগ্র জাতির কাছে।

বৃষ্টি বাড়ছে।ভিজতে ভালই লাগছে।আজ অনেক দিন পর কাঁদছি।আমার কান্না আর বৃষ্টি আজ একাকার।


(বি:দ্র: মুক্তিযোদ্ধারা মরে না ,তারা চিরজিবী ,ফিরে আসে সময়ে সময়ে।হয়ত রহিম ,শফিক আর জব্বরের বেশে)




]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28869717 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28869717 2008-11-16 11:57:14
রাজাকর পুত্র ও একজন রিকশাওয়ালা এমনিতেই আমি অনেক ইন্টারভিউ দিয়েছি,বলতে পারেন একটা বই লিখতে পারি ইন্টারভিউ এর উপর নাম হবে 'How to Fail in Job Interview'.মাঝে মাঝে আমার মনে হ্য়, যে কোম্পানী গুলোর আমার মেধার তীক্ষ্নতা বোঝার মত ক্ষমতা হয় নাই।তাই আমর চাকরী পেতে দেরী হচ্ছে। এমনিতে সকালে গোসল করার অভ্যাস নাই কিন্তু আজকে গোসল করতে হচ্ছে।
যা হোক রেডী হয়ে নাস্তা করে বের হলাম।যেতে হবে গুলশান।
রোদ টাও আজকে পরসে খুব বেশী।বাসে যেতে ইচ্ছে করছেনা।কিন্তু মাসের প্রায় শেষ, পকেটে পয়সাও কম।সি এন জি তে যাবার টাকা হবেনা।তাই বাসের লাইনেই দাড়িয়ে পড়লাম।কে জানে কখন বাস আসে?

সবুর মিয়া আজকে তেমন ক্ষেপ পাচ্ছেনা।গুলশানের এই গলিতে তেমন ভাড়া পাওয়া যায় না।গুলশান ২ নম্বর গোলচত্বরের আগের গলিটাতে বসে আছে ভাড়ার জন্য।

সবুর মিয়া রিকশা চালায় দশ বছর হল।তবে ঢাকায় আছে বেশিদিন না আনুমানিক তিন বছর হলো।এর আগে মানিকগন্জে সদরে চালাত।এমনিতেই তার দিন মাসের তেমন হিসাব রাখেনা।কিন্তু আজকে রাস্তায় পতাকা বিক্রী করা দেখে বুঝল এটা মার্চ মাস আর কয়দিন পরই হয়ত আসবে ২৬শে মার্চ।

দাড়িয়ে আছি প্রায় অনেকক্ষন। লাইনে লোকসমাগম বাড়তে থাকল।অবশেষে বাস আসল। তিন জনের পিছে থাকলেও শেষ পর্যন্ত সবার শেষেই উঠতে হলো।আজকে আর ধাক্কা ধাক্কি করলাম না কাপড় নষ্ট হয়ে গেলে সব শেষ।আজকাল আবার মেধা থেকে স্মর্টনেস এর গুরুত্ব বেশী।অনেকেই বলে প্রেজেন্টেশন ভাল না থাকলে বলে মেধা থেকে লাভ নেই।আমি তাদের সাথে একমত না, তাহলে তো আইনস্টাইন হতো দুনিয়ার সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ।কিন্তু আমি এখন বাধ্য হয়েছি আমার ধারনা পরিবর্তন করতে কারন দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলাই ভাল না হলে একদিন ডাইনোসারে মতো আমাকেও বিলুপ্ত হতে হবে। ডাইনোসার যেমন বিলুপ্ত হলো নিজেকে পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে।আরে বেটা কি দরকার ছিল তোর মানুষ খাবার দুনিয়ায় কি তোর খাবারের অভাব।এই বার ভাল হইলোনা মানুষ ই তোরে খাইয়া ফেললো।আর তা না হলে এখন কি সুন্দর গরু,ছাগলের সাথে একসাথে ঘাস খেতি।এসব ভাবতে ভাবতে বাস প্রায় চলে এসেছে চত্বরের সামনে আস্তে আস্তে গেটের সামনে যাচ্ছি।
অবশেষে নামলাম।এখানে একটা বায়িং হাউসে আমার ইন্টারভিউ ।ঠিকানাটা পকেট থেকে বের করে হাতে রাখলাম যদি কাউ কে জিগ্যেস করতে হয়।

(চলবে)
]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28868487 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28868487 2008-11-13 10:39:29
যুগের সেরা জোঁক


আমি হাসতে হাসতে ...........................।

পড়েন আর আপনারাও হাসেন....................।



তিনি বলেন, "আমরা হানাহানির রাজনীতি চাইনা। আমরা এ ধরনের রাজনীতিতে বিশ্বাসও করিনা। আমরা অশান্তি চাইনা। আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। আমরা চাই মানুষের মনে যেন আত্মবিশ্বাস ফিরে আসে।"


বিশ্বাস না হইলে এইখানে পড়েন।

Click This Link

হাহাহাহাহাহাহাাহাহাহা
হুহুহুহহুহুহুহহুহুহুহ]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28865418 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28865418 2008-11-06 11:14:53
ওবামার বিজয় স্রোতে হারিয়ে যাওয়া আমার একটি একটি ক্ষুদ্র প্রয়াস(পুন:পোস্ট) যা হোক আসল কথায় আসি।আমি একজন অতি সাধারন ব্লগার, না এ-টিম না বি-টিম না অন্যকোন টিমের।আমি এই ব্লগে তেমন জনপ্রিয় ব্লগার ও না।মাঝে মাঝে কবিতা লিখি,কিছু ব্লগারের লেখা ভাল লাগে ষেটা পড়ি , কমেন্ট করি এই তো এভাবে আমি ব্লগের দিন কাটাই।
আসছে ডিসেম্বর মাস এই মাস আমদের অস্তিত্ব বিজয়ের মাস।তাই এই মাস কে সামনে রেখে আমি একটা পরিকল্পনা করেছি।এই ১৬ই ডিসেম্বর কে নিয়ে কবিতা ,গল্প,প্রবন্ধ নিয়ে একটা ই-বই তৈরী করতে চাই।আমি আপনাদের মতামত চাই যে

১। লেখা বাছাইয়ের জন্য কে কে হবেন বাছাইকারক।
২।কবিতা ,গল্প,প্রবন্ধ এর সংখ্যা কি হবে ।

এছাড়াও আপনাদের অন্য মতামত এখানে দিন।



]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28865034 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28865034 2008-11-05 15:48:27
একটি ক্ষুদ্র প্রয়াস যা হোক আসল কথায় আসি।আমি একজন অতি সাধারন ব্লগার, না এ-টিম না বি-টিম না অন্যকোন টিমের।আমি এই ব্লগে তেমন জনপ্রিয় ব্লগার ও না।মাঝে মাঝে কবিতা লিখি,কিছু ব্লগারের লেখা ভাল লাগে ষেটা পড়ি , কমেন্ট করি এই তো এভাবে আমি ব্লগের দিন কাটাই।
আসছে ডিসেম্বর মাস এই মাস আমদের অস্তিত্ব বিজয়ের মাস।তাই এই মাস কে সামনে রেখে আমি একটা পরিকল্পনা করেছি।এই ১৬ই ডিসেম্বর কে নিয়ে কবিতা ,গল্প,প্রবন্ধ নিয়ে একটা ই-বই তৈরী করতে চাই।আমি আপনাদের মতামত চাই যে

১। লেখা বাছাইয়ের জন্য কে কে হবেন বাছাইকারক।
২।কবিতা ,গল্প,প্রবন্ধ এর সংখ্যা কি হবে ।

এছাড়াও আপনাদের অন্য মতামত এখানে দিন।

]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28864878 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28864878 2008-11-05 09:54:39
বৃষ্টির দিন মন আজ উড়ে যেতে চায় মেঘের ভেলায়,
যেথায় আছে মোর শৈশব,
মোর কৈশর।

বৃষ্টি আজ মনে করিয়ে দেয় পুরানো দিন,
মনে করিয়ে দেয় স্কুল পালিয়ে ফুটবল খেলা
একটু বৃষ্টিতে ভেজার জন্য মায়ের কাছে আবদার,
পড়ালেখায় মন না বসা সেই ক্ষন।

তারুন্যের উদ্যমে খামোখাই হেটে চলা বৃষ্টির মাঝে
প্রেমিকার সাথে প্রথম বৃষ্টিতে ভেজা,
শীতলতার মাঝেও অন্তরের উত্তপ্ততা,
বৃষ্টি আর প্রেমিকাকে নি্যে প্রথম কবিতা লেখা।

আজও বৃষ্টি হয় সেই দিন গুলোর মতই
আজও কেউ ফুটবল হাতে মাঠে থাকে,
কোন এক তরুন আজও কবিতা লেখে তার প্রেমিকাকে ভেবে,
আর আমি শুধু ভেবে যাই না ফিরে পাওয়া সেই বৃষ্টির দিন।
]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28860531 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28860531 2008-10-27 15:28:44
অন্যরকম ভালবাসা

void(1);


ঘড়িটার এ্যলার্ম খুবই জোরে আজ কানে লাগছে।রফিক সাহেব একটু বিরক্তির সাথে চোখ খুললেন।ঘড়িটার দিকে তাকালেন ৩:৩০ বাজে এই দুপুরে ঘড়ির এ্যলার্ম ?একটু অবাকই হলেন।ঘুমের রেশ টা কাটতেই বুঝলেন এটা এ্যালর্ম এর আওয়াজ না বরং দরজার বেলের আওয়াজ।আস্তে আস্তে বিছানা থেকে উঠে স্যন্ডেল টা পড়তে পড়তে ভাবতে লাগলেন কে হতে পারে।এটা রফিক সাহেবের এক ধরনের খেলা।উনি মনে করেন এভাবে ধারনা করে সব কিছু ঠিক হলে মানুষের মনে আত্নবিশ্বাস বাড়ে।দরজার একদম কেছে গিয়ে ধারনা করে ফেললেন পেপারের বিলের জন্য হকার এসেছে।কিন্তু দড়জা খুলে একটু অবাকই হলেন চিঠি বিলি করা পিয়ন কে দেখে।

পিয়ন এর কাছ থেকে চিঠিটা নিয়ে সই করে গেট টা লাগিয়ে দিয়ে চেয়ারে এসে বসলেন।এই চিঠিটা আসলে উনি খুলতে একটু সময় নেন।চিঠির খাম টাকে প্রথমে ভাল করে দেখেন ।খামের উপর হাতের লেখাটাকে দেখে কতক্ষন হাসেন।পুরোনো কিছু স্বৃতি মনে পরে যায়।
আর মনে মনে বলে এত বড় চাকরি করে অথচ হাতের লেখাটা এখনও ঠিক হলোনা।

রফিক সাহেবের একমাত্র ছেলে সাইফ আমেরিকাতে থাকে।ওখানে একটি নামকরা সফটওয়্যার কোম্পানীতে সফটওয়্যার ইন্জিনীয়ার হিসেবে আছে।আর ওনার বউ মারা গেছেন ৫ বছর হলো ।পেনশন আর ছেলের পাঠানো টাকা দিয়ে কোনমতে চলে যায় তার।কিন্তু ইদানীং শরীরটা তার ভাল যাচছেনা তাই ছেলেকে কদিন আগে একটা চিঠি লিখেছে তাকে ওখানে নিয়ে যাবার জন্য।আর সবচেয়ে বড় ইচ্ছাটা হল তার একমাত্র নাতীর মুখ থেকে দাদা ডাকটা শুনতে।

খামটা খুলে চিঠিটা পড়তে শুরু করলেন তিনি।

বাবা,
আমার সালাম নিবে।কেমন আছো?আশা করি ভালই আছো।আমরা এখানে খুবই ব্যস্ততার মধ্যে আছি।জীবন এখানে সমুদ্রর মতো একটি ঢেউ যেতে না যেতেই আরেকটি ঢেউ বাড়ি মারে। ব্যস্ততার মাঝেও আজ আমি তোমায় চিঠি লিখতে বসেছি।বাবা জেনে খুবই খুশি হয়েছি যে তুমি আমার কাছে আসতে চেয়েছ।কিন্তু তুমিতও জানই আমরা সকালে বের হই রাতএ ফিরি ।তুমি আসলে তোমাকে এখআনে একা একা অনেক কাজ করে থাকতে হবে।আর এখানে একজন মানুশের লিভিং কসট অনেক।আর তুমি বরাবরই পরিশ্রম করতে পারো না।এই পরিশ্রমের অভাবেই তুমি আজ এখানে আর তোমার কলিগ,বন্ধুরা আজ কোথায়।
আর তুমি আমার কথাও কখনো ভাবোনি স্কলারশিপ পাবার পরও আমাকে বিমানের ভাড়া যোগার করার জন্য মার গয়না বিক্রী করতে হয়েছে।আর এখন এই বয়সে এখানে এসে তুমি কিই বা করবে?
তার চেয়ে ঢাকাতে থাক ।টাকার প্রয়োজন হলে বলো মাসের টাকাটা আরও বাড়িয়ে দিব।

আজ এই পর্যন্ত। পরে আবার লিখব।

ইতি
সাইফ


চোখ বেয়ে আস্তে আস্তে পড়তে থাকে অস্রু।আজ আর রফিক সাহেবের কান্না বন্ধ করতে ইচ্ছা হয়না। শুধু মনে পরে সেই রাতের কথা।যখন তার একমাত্র ছেলের একটি কীডনী নষ্ট হয়ে যাওয়াতে তার নিজের একটি কিডনী দিয়ে ছেলের অপূর্নাতা পুরন করে।আর এই কারনেই জীবনে উপরে ওঠার জন্য পরিশ্রম করার ইচ্ছা সত্ত্বেও শরীরের বিরোধীতার কারনে তা আর হয়ে উঠে না।
আজ তার ছেলেকে বলতে ইছা হয় তোমার জন্য আমি উৎসর্গ করেছি আমার উপরে উঠা।তোমার জন্য আমি দেখেছি সবার উপরে উঠে যাওয়া আর আমার ব্যার্থতা।কিনতু পরক্ষনেই ছেলের মুখটা ভেবে আবার মনে মনে চুপ হয়ে যায়।

শুধু একটি চিঠিতে লিখে।

আব্বা,
কেমন আছিস?সবাই কে নিয়ে আশা রাখি ভাল থাকবি।
তোর চিঠি পেলাম।অনেকদিন পর হাতের লেখা দেখলাম।এখনও লেখাটা সুন্দর করতে পারলিনা।যা হোক,তুই আসলে ঠিকই বলেছিস এই বয়সে আমি তোর ওখানে গিয়ে কি করব।তার চেয়ে এখানেই ভাল আছি।

আমি তোকে কিছুই দিতে পারিনাই।তাই তোর কাছে কিছু চাওয়ার অধিকারও আমার নাই।বাবা হবার সুবাদে শুধু এতটুকুই
করিস, আমি তোকে যা দিতে পারি নাই তুই আমার দাদুভাইকে তার চেয়ে আরও কয়েয়কগুন বেশী দিবি।কারন,আমি চাইনা তোকেও আমার মতো এই বয়সে এররকরম একটি চিঠি পেতে হয়।

ইতি
তোর বাবা



চিঠিটা লিখে আবার বিছানায় গিয়ে শুয়ে পরে রফিক সাহেব ।তিনিও জানেন না এই চিঠিটা পোস্ট করবেন কি না।চোখ বন্ধ করে ভাবতে থাকে পুরানি দিনের কথা আর চোখের পাপড়ি বেয়ে বালিশে পড়তে থাকে ফোটা ফোটা অশ্রুজল।

]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28856361 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28856361 2008-10-18 12:33:44
"সম্প্রতী লালন ফকিরের ভাস্কর্য সরানোর প্রতিবাদ স্বরুপ"
"সম্প্রতী লালন ফকিরের ভাস্কর্য সরানোর প্রতিবাদ স্বরুপ"

আর নয় ভয়


হে সুর্য ভস্ম করো আমাকে
আমি পুড়তে চাই।
হে বাতাস উড়িয়ে দাও আমাকে
রাস্তায় পড়ে থাকা শুকনো পাতার মত।

গুটি কয়েক ঘা ওয়ালা মানুষ বেশী কুকুরের ভয়ে
লুকিয়েছি আমি নিজের মাঝে।
তাদের ঘেউ ঘেউ তে আমার কেন বুক কাপে।
কেন আমি পারিনা এক আঘাতে তাদের ধর নামিয়ে দিতে।

আমি আজ বুঝেছি আমার অস্তিত্ব
শুন্যও আজ আমাকে দেখে অহংকার করে।
মাটিও আজ আমাকে ঘৃনা করে
বলে ঠাই দিবনা তোমাকে আমার বুকে।

আমি মুক্তি চাই এই ভয় থেকে,
অনেক হয়েছে আর না,
এইবার আমি মুখোমুখি হব কুকুরের
হয় তুমি না হয় আমি।


মৃত্যু আমার বেহেশত
আর
এই জীবন আমার দোজখ।


]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28855461 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28855461 2008-10-16 13:06:53
না.............না.............না........................ কে কে আসেন হাত তুলেন।]]> http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28855369 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28855369 2008-10-16 09:46:23 বেদনা তোমাকে দেখি আমি ৭১ এ
তোমাকে দেখি আমি ৯০ এ
তোমাকে দেখি আমি ০৬ এ

তোমাকে দেখি আমি সূর্যদোয়ে
দেখি সূর্যাস্তে।
দেখি দারীদ্রে,দেখি কষ্টে।
তোমাকে দেখি আমি স্বচ্ছলতায়।

তোমাকে দেখি আমি অধিকার আন্দোলনের মিছিলে,
তোমাকে দেখি আমি মুজিবের বজ্রকন্ঠে,জিয়ার হাসিতে।
চে এর তেজ ভরা চোখে।
তোমাকে দেখি আমি শ্রমিকের পরিশ্রমে।

অনেক দিন হলো দেখিনা তোমায়,
হারিয়েছ আজ তুমি কোথায়।
তুমি আজ জলপাইয়ের শক্ত বুটের তলায়
স্বাধীনতা তুমি, আমাদের স্বাধীনতা ।
]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28854874 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28854874 2008-10-15 09:20:51
প্রিয় প্রিয় কালপুরুষ দা,
এভাবে আপনাকে লিখতে হবে তা কখনো ভাবিনি।কিন্তু কিছু করার নাই নিজের বিবেকের তাগিদে আজকে লিখতে হলো। আপনার জন্ম আর আমার জন্ম একই এলাকায়।আমরা পুরান ঢাকার ছেলে,শরীরে আমাদের আগুনের মতো তেজ,মাথনত আমরা করিনা অন্যায়ের সাথে,দুমরে মুচরে দেই অন্যায়কে।আমরাই তো ঢাকার অস্তিত্ব রক্ষা করে চলেছি।কিন্তু আপনার একটি পোস্ট আমাকে মর্মাহত করেছে।আপনি একজনকে একটা উপাধি দিলেন কিছু না ভেবেই,প্রমান ছাড়াই।এটা ঠিক না। যদি আপনার প্রমান থাকে সবার সামনে নিয়ে আসেন সেটা, আর বিনয়,অনুনয় না করে আগুনের তেজ নিয়ে ভস্ম করেন অন্যায়কে।একবার ভাবেন কেউ যদি সত্যি সত্যি আপনার মা বোনের ইজ্জত নেয় তবে আপনে কি তার কাছে গিয়ে অনুরোধ করবেন যে , সে যেন তার দোশ স্বীকার করে ।নাকি ছুরি মাইরা ভুরি গালায় দিবেন।কোনটা?

তাই এটা পরিষ্কার যে কতিপয় ব্লগারের কাছে ভাল থাকার জন্য আপনার
এই অতি সস্তা আচরনে আমি ও আমার মতো সাধারন ব্ল্রগার যারা আপনর লেখা পড়ি মন দিয়ে তারা মর্মাহত।

(বি:দ্র: এরপর থেকে আড্ডার আয়োজন করলে নাম উল্লেখ করে দিবেন কারা কারা থাকতে পারবে। )]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28854126 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28854126 2008-10-13 11:23:04
শুভ হোক ত্রিভুজ ভাই এর জন্মদিন http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28854088 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28854088 2008-10-13 09:30:30 ঈশ্বর আস্তিক আর নাস্তিক এর মাঝে দুলেছি আমি।
আমি খুজেছি আকাশে,বাতাসে,পানিতে সর্বখানে।
পায়নি কোথাও তার দেখা।

ভেবেছি যদি থাক তুমি ঈশ্বর
নিজেকে লুকাও কেন মানবের থেকে।
জন্ম আমাকে দিয়েছে ধর্ম,
কিন্তু ঈশ্বরের দেখা দেয়নি এ ধর্ম।

জীবনের এই পথে হঠাৎ মনে পড়ে মায়ের ক্ষুধার্ত মুখ
মায়ের ক্ষুধার্ত মুখ যা আমাকে দিয়েছে পেটভরা অন্ন,
আমার বাবার ছেড়া শার্ট যা আমাকে দিয়েছে উচ্চশিক্ষা,
আমার বউয়ের প্রতিক্ষণের ত্যাগ যা আমাকে দিয়েছে শান্তি,
আমার বন্ধুরা যারা আমার পাশে আমার ছায়ার মতো।

আমার ঈশ্বর খোজা এখানেই হয় ক্ষান্ত।
মানবের মাঝেই ঈশ্বর পাই আমি সর্বপ্রান্ত
ঈশ্বর আছে তোমারই মাঝে,
মানবই ঈশ্বর মানবের মাঝে।
]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28837377 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28837377 2008-09-01 12:49:27
স্রষ্টার জন্মদিন আসুন আমরা সবাই মিলে বলি...........

শুভ হোক তোমার শুভ জন্মদিন ।]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28835889 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28835889 2008-08-28 12:47:10
আমার আফসোস
আমার জীবনের বলার মত তেমন কিছু নাই তাই নিজেকে নিয়ে কখনও লেখার কিছু পাই নাই। আমার চারিদিকে যা দেখি তা ণিয়ে কখনও কখনও কবিতা আকারে লেখার চেষ্টা করি। আমি কবিতা লিখি আমার জন্য ,নিজের তুষ্টির জন্য।কবিতায় অনেক কিছু সহজে বলা যায় যা মুখে অথবা লিখে বলাটা এতটা সহজ হবেনা।

আজকে ও আমি আমার কথা বলবনা বলবো এমন এক মানুষের কথা যে আমার এযাবৎকালে দেখা সবচেয়ে ভাল এবং সৎ মানুষ।

আমার বাবা একজন সরকারী কর্মকর্তা ছিলেন। ছোটকাল থেকেই আমরা খুব একটা বিলাস বহুল জীবনযাপন করি নাই। কারন আমাদের সীমিত আয়। পরেছি সরকারী স্কুলে। তা নিয়ে আমার কখনও আফসোস ছিলনা বরং গর্ব ছিল যে আমার বাবা কখনও কনো অন্যায় ভাবে আমাদের ভরন পোষন করে নাই। আমার বাবার কলিগ ,বন্ধু সবারই গাড়ী বাড়ী সব ছিল ।কিন্ত তারপরও দেখেছি তারা আমার বাবাকে সবচেয়ে সম্মান দিত।
আমার বন্ধুদের দেখেছি অনেক কিছু কিনতে ,পরতে, খেতে কিন্তু আমি এগুলো থেকে সবসময় এড়িয়ে চলতাম কারন ভাবতাম নিজের যখন হবে তখন এগুলো করব।কিন্তু তা নিয়ে আমার কখনও আফসোস ছিলনা।

কিন্ত আজ অনেক আফসোস হ্য় যখন ভাবি, আমাকে অংক করাবার সময় আমার বাবা আশা করত আমি সর্বোচ্চ নম্বর পাব কিন্ত যখন আমার গাফিলতির জন্য বাবাকে আফসোস করতে হয়।

আজ আফসোস হয় এই ভেবে, যখন আমার এইচ.এস.সি পরীক্ষার সময় বাবা আমার হলের সামনে দড়িয়ে থাকত আর আশা করত আমার ছেলে বুয়েটে পরবে। কিন্তু আমার খামখেয়ালীর জন্য আমার বাবার আশা ভংগ হয়।

নিজের প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে আমাকে ভর্তি করান প্রাইভেট ইউনিভর্সিটি তে আশা আমার ছেলে মালটিন্যাশনাল কোম্পানীতে চাকরী পাবে সবাইকে বলবে আমার কথা।
আফসোস হয় আমার পড়াশোনা শেষ করে দেশের নামকরা মোবাইল কোম্পানীতে চাকরী পেয়েও আমাকে তা ছাড়তে হয় নিজের উচ্চ বিলাসিতার জন্য।

আমার বাবার কোনও আশাই আমি পুর্ন করতে পারি নাই তাই এই বাবা দিবসে আমার কোনও অধিকার নাই আমার বাবাকে কিছু দেবার ।

আমার আফসোস বাবা দিবস আমার জন্য নয়।

কিন্তু এতটুকুই করতে পারি।

বাবা আমি তোমার স্বপ্ন আমার সন্তান কে দয়ে পুরন করাব। তুমি হয়ত থাকবেনা কিন্তু বিধাতা ঠিকই পৌছে দেবে তোমাকে সেই বার্তা ।

তোমার স্বপ্ন পুরন করবে আমার সন্তান।
সেইদিনই আমার বাবা দিবস হবে ।

আমার সন্তান কে উৎসর্গ করলাম তোমার স্বপ্নের কাছে।


]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28809713 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28809713 2008-06-15 10:19:02
আশরাফুল মাখলুকাত আমার ক্লান্ত দেহ আর মন যখন বাসের খোজে,
ঠিক তখনই দেখি ডাস্টবিনের পাশে ছোট্ট শিশু
খুজছে কি জানি আপন মনে যদি মিলে কিছু।

হঠাৎ তার আলোকিত চোখ আমার মনে শিহরন আনে,
দ্রুত হাত চলে যায় তার ডাস্টবিনের ময়লার মাঝে
মনে আমার উদ্বিগ্ন দেখিই কি আসে তাতে,
তার হাত যখনই উপরে উঠে আমি হতবাক তার তৃপ্তি দেখে।

দুচোখ আমার অশ্রুতে ঝাপসা হয়ে আসে,
আমার বেদনা আর তার আনন্দ একসাথে কাদে আর হাসে।
খাওয়া একটি আমের আটি ,কাদায় মাখামাখি আর গুয়ের মাছি
তার কাছে মনে হল অনেক দিন পর ভাল কিছু পেয়েছি আজি।

মাছি আর কাদার সাথে যুদ্ধ সে করে,
ভাবে মাছি আমার চেয়েও নগন্য কেউ আছে
মাছির গর্ব বাড়ে কিন্চিত,মানবেরে দিয়েছি আমি রিজিক।
আশরাফুল মাখলুকাত এরেই কি বলে?









]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28807082 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28807082 2008-06-07 11:41:57
একটি ধাঁধাঁ http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28806164 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28806164 2008-06-04 13:52:01 তাহলে আমি কি ? হাত ,পা থাকলেই কি মানুষ বলে,
মানবের মাঝে থেকেও আমি মানব না।
তাহলে আমি কি ? হ্যা আমি তোমাদের বাসার কাজের ছেলে।


তোমরা যখন মুরগী মাসাল্লা খাও আর আমি তখন দোয়া করি কেউ যেন ঝুটা করে রাখে আমার জন্য।
মানুষকি কখনও পারে অনাহারে কাজ করতে,
মানুষকি পারে শীতের রাতে একটি মাত্র জামা পরে পাড় করে দিতে,
তাহলে আমি কি ? হ্যা আমি তোমাদের বাসার কাজের ছেলে।

তোমাদের জুতার মাঝে একটু ময়লা যখন আমার অনেক মারের কারন হয়
তখন ভাবি সত্যি কি আমি মানুষ।
তোমাদের টিভি দেখার উচ্চ হাসি শুনেই যখন আমি আনন্দ পাই,
তোমাদের রাত করে আসার জন্য যখন আমি ক্ষুধার্ত রাত কাটাই,
তখন ভাবি আমি কি ? হ্যা আমি তোমাদের বাসার কাজের ছেলে।

তোমার ভুলে হারিয়ে যাওয়া কনো দামী জিনিসের জন্য যখন আমি ছেকা খাই,
আমার মায়ের মৃত্যু ও যখন তোমাদের কাছে মিথ্যে মনে হ্য়,
ঈদের খুশিতে আমি যখন তোমারই পুরান কাপড় পরি,
তখন ভাবি আমি কি ? হ্যা আমি তোমাদের বাসার কাজের ছেলে।


তুমি দিয়েছ ভেদাভেদ করে মানবের কি দোষ।
কষ্টের বোঝা টানলাম আমি আমার কি দোষ
গরীব আমি এই কি আমার দোষ,তাহলে
বিধাতা খেলেছ তুমি আমায় নিয়ে।








]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28802880 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28802880 2008-05-26 10:42:18
আমি শুধু আমি বৃষ্টির শব্দে আমার কান্না আজ বেদনার সুর বেধেছে।
মা আজ তোমায় খুব মনে পড়েছে,
তুমি ও কি আমার মতো বৃষ্টির পানিতে তোমার অশ্রু লুকাও।

মা আমি ভুলেই গেছি তোমার আদরের স্পর্শ,
তোমার সাথে দুষ্টুমী,বাবার বকুনী।
মা আমার কথা কি মনে আছে তোমার
নাকি ভুলে গেছো অনেক আগেই।

আমারও তো তোমাদের সাথে বেড়াতে ইচ্ছে হয়,
রাতের আধার ভয় দেখালে যেতে ইচ্ছে হয় তোমার কাছে।
তবু কেন আজ আমি এত দুরে,
বাবা তুমি কই নিয়ে যাও আমাকে এখান থেকে।

আমি জানি আমার ডাক,কান্না কোনটাই তোমাদের স্পর্শ করেনা,
পড়েনা মনে আমাকে এত টুকুও।
তবুও মিছে আশায় বুক বাধি
আসবে তুমি কোন একদিন।

বিধাতার উপহাসে
পড়ে আছি উন্মাদাগারে, আমি শুধুই আমি।






]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28802448 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28802448 2008-05-25 09:40:30
এক শিরোনামহীন কবিতা আমার শৈশব ,আমার ধীরে ধীরে বেড়ে ওঠা।
হ্যা, আমি দেখতে পাচ্ছি আমার মায়ের অসহায় সেই মুখ,
আজ অতীত আর আমি মুখোমুখি।

আমার সব ছেড়া সার্টিফিকেট,চাকরীর খোজে ছিড়ে যাওয়া স্যন্ডেল।
আশার অপেক্ষায় থাকা আমার সুন্দর দিন,
আমার শুন্য ভাতের থালা,
আমার সইতে না পারা ক্ষুধার যন্ত্রনা।

আমার চোখের কোনে জমে থাকা অশ্রু,
আমার অগ্নুৎপাত,আমার বিদ্রোহ,
আমার প্রথম পাপ, অচেনা অন্ধকারের পথে এগিয়ে চল।
আজ অতীত লজ্জায় মুখ ঢাকে।

জীবনকে হাতের মুঠোয় পাওয়া,ভালোবাসাকে হারিয়ে ফেলা।
আজ খুব স্পশ্ট।
বিধাতা তুমি কই তুমিও কি আমার মত দেখতে পাও আমার অতীত।
নাকি চোখ বুজ নিজের ব্যার্থতার ভয়ে।

আমার চোখ অস্পশ্ট হয়ে যাচ্ছে,
এই তীব্র যন্ত্রনা থেকে মুক্তির দুত আজ আমার সম্মুখে।
ক্রশফায়ারের শিকার আমি এক শিরোনামহীন কবিতা,
পড়ে আছি রাস্তার পাশে।
]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28797976 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28797976 2008-05-14 17:14:08
মা আজ তুমি আমার কাছে থেকেও সহস্র মাইল দুরে
অনেক ব্যাস্ততা আর জীবনের তাগীদ আমি ভুলেছি তোমার মায়া,
ভন্ড জীবনের লোভে আমি ভুলেছি তোমার মুখ।

তুমি আমায় দিয়েছ অন্ন তোমায় ক্ষুধা দিয়ে
আমি আজ এইখানে গো তোমাতে জন্ম নিয়ে।
অনেক কথা বলার আছে বলতে নাহি পারি,
তুমি আজ অনেক দুরে এতকাছে থেকেও।

অনেক কষ্ট নিয়ে তুমি হাসিয়েছ আমায়,
বাবার সাথে কতই ঝগড়া করেছ আমায় নিয়ে,
আমি আজ ব্যাষ্ত মাগো আমার নিজের নিয়ে
তোমাকে দেবার সময় নেই কো আজ আমার ।

হয়ত আমি পারবোনা বলতে তোমায় কত ভালবাসি,
বুঝে নিও মাগো তুমি ছোট্ট বেলার মত
যেমনি আমার চাওয়া গুলো বুঝতে সময় মত।
আজ মা সত্যি তুমি আমার অনেক দুরে।









]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28796519 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28796519 2008-05-11 12:53:28
একটি কালো মেয়ে হৃদয়ের কোনে জমে থাকে এক রাশি কালো মেঘ।
জীবন যেন তার আজন্ম পাপ
একটি কালো মেয়ে জীবন তার অভিশাপ।

জন্ম থেকেই অবহেলা ,আপনজনের করুনার দৃষ্টি
বাবার উদ্বিগ্ন দৃষ্টি, মায়ের অব্যাক্ত কষ্ট
নিজেকে মেকী সুন্দরের জন্য অক্লান্ত চেষ্টা
আজ সে ক্লান্ত, পরিশ্রান্ত।

পৃ্‌থিবী আজ তাকে করেছে পরিত্যাগ,
অবহেলিত দৃষ্টি তাকে তাড়িয়ে বেরায়
জীবন কে আজ তার বড় অচেনা মনে হয়
হায় কেউ নেই আজ তার ,সে একা বড় একা।

বিধাতার কাছে সে প্রশ্ন রেখে যায়
তোমারই সৃষ্টি আমি সবার মত
তবুও আমি কেন মৃতুকে আপন করি
সংগী আমার দু:খ আছে যত।

]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28796107 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28796107 2008-05-10 10:18:07
তুমি চাদ আজ লজ্জায় মুখ ঢাকবে,
গোলাপ আজ ফুটবেনা অভিমানে,
নদী আজ মিলবেনা সাগরে,
পাখি আজ ফিরবেনা নীড়ে।

পৃথিবীর সব সুন্দর আরও সুন্দরতা চাইবে বিধাতার কাছে,
বিধাতা আজ অপরাগ,
বিধাতার সুন্দরের থলি আজ শুন্য।
বিধাতা আজ সন্তুষ্ট।

পরীরা আজ নেমেছে ধরনীতে,
বিধাতার দেয়া সুন্দরতা দেখতে,
ফিরবেনা আর পরীর দেশে,
থাকবে সুন্দরীর দাসী হয়ে।

আমি আজ পুর্ন,ধন্য
তোমার সামনে আমি নগন্য।
এই সব কিছু শুধু তোমার জন্য,
আর তুমি শুধু আমার জন্য।
]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28794437 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28794437 2008-05-05 13:29:31
পতিতা ভুলে গেছি আমার ময়ের শরীরের গন্ধ।
আমি এখন ঝকমক ডিপার্টমেন্টাল স্টোরের মতো সেজে থাকি রাস্তার ধারে
যদি কেউ কেনে আমার পন্য।

আমার জন্ম আমি জানিনা , জানিনা আমার শেকড়,
শুধু জানি অন্ধ কুঠুরিতে আর নিষিদ্ধ পল্লীতে আমার জন্ম,
শিশু থেকে কৈশোর দেখেছি খোলা বক্ষ আর পুরুষ বেশী লোভী দুই চোখ,
তাই যৌবন পাবার আগেই খুলতে হ্য় আমার বক্ষ আর খাদ্য হতে হ্য় নেকড়ের।

আমি খাদ্য হই প্রতিদিন প্রতিক্ষন,
আর ভাবি হতে পারে এদের মধ্যে কেউ আমার বাবা,
আমি ঘৃনা করি ঐ বাবা ডাক কে
কিন্তু খুব ইচ্ছা করে বাবার হাত ধোরে হাটতে।

প্রথমে আমি কাদতাম কিন্তু একন আর কাদিনা,
ভাবি আমি ভোগ করতে পারি অসংখ্য পুরুষ শরীর,
বহু নারী ভোগ করার ক্ষমতা শুধু পুরুষ কেই দাও নি বিধাতা,
বহু পুরুষ ভোগ করার ক্ষমতা দিয়েছ পতিতাকে।


]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28794028 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28794028 2008-05-04 11:49:15
অমানবের মানবাধিকার মানবাধিকার = মানব+ অধিকার।
যারা মানব না তাদের কি মানবাধিকার আছে।

এখন প্রশ্ন কারা মানব না?

১।টুপি পইড়া মসজিদের ভেতর থেকে ইট মারে ,তারা কি মানব?
২।রাষ্তায় লাঠি বৈঠা দিয়া মানুষ মারে তারা কি মানব?
৩।আমরা না খাইয়া মরি আর তারা পাচতারা হোটেলে বইসা পটেটো ফেস্ট করে, তারা কি মানব?
৪।আমরা কারেন্ট পাইনা আর টিভিতে দেখি উপোদেশ্টা কয় বিদ্যুতের কনো ঘাটতি নাই, সে কি মানব?
৫।আমদের গরীবের নাম ভাংগায়া বিদেশ থেইকা পয়সা নিয়া নিজে টাকার পাহার বানায় , তারা কি মানব?

এই অমানবগুলাই আবার পরে মানবতার দোহাই দেয়।
আর নয় ,এবার এই অমানবগুলাকে কনো ছাড় দেওয়া যাবে না।

প্রতিবাদ আমি করেছিলাম তাই আমাকে ব্লকড করা হয়েছে ঐ ব্লগে।

ভাই যদি বিপরীত মন্তব্য না চান তাহলে ব্লগের পাশে তা উল্লেখ করে দিবেন। দয়া করে।




]]>
http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28790100 http://www.somewhereinblog.net/blog/joyonto12blog/28790100 2008-04-22 11:37:32