somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই আইনজীবী মেয়েটি (অসহায় মেয়ে-২)

২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই হয়ত ভুলে গেছে মেয়েটিকে। কিন্তু অদেখা সেই মেয়েকে আমি এখনও ভুলতে পারছি না। কারন সে যে আমার সামনের বাড়ির তিন তলায় থাকতো। আমার রুম থেকেই বাড়িটা দেখা যায়। মাঝখানে অন্য একটা বাড়ি হওয়াতে ওদের ফ্ল্যাটটা ভালমত দেখা যায় না।

পরে পত্রিকার মাধ্যমে জেনেছি, সে মফস্বলের মেয়ে। আইনজীবী হবার অনেক স্বপ্ন নিয়ে সে ঢাকায় পাড়ি দিয়েছিল। ঢাকার মহাখালীতে মামার বাসায় থেকে, স্হানীয় একটি কলেজ থেকে ল পাশ করেছিল। পরে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর অধীনে কাজ করতো। দূরত্বের কারনে সে মহাখালী থেকে শিফট করে এবং অন্য একটি পরিবারের সাথে তোপখানা রোডে সাবলেট থাকতো।

এখন বুঝি মৃত্যুই তাকে টেনে এনেছিল। তা না হলে কি আর ওই পরিবারের কর্তা নর পিশাচটার চোখ পড়তো ওর উপর। যে কিনা ঝগড়া করা আর বউ পিটানো ছাড়া কোন কাজ করতো না। গর্ভবতী স্ত্রীর সামনে ইবলিশটা বিয়ের প্রস্তাব দিয়ে বসল ওকে। স্বাভাবিক ভাবেই মেয়েটি না করে দিল। সেই থেকেই পিশাচটার ওর উপর আক্রোশ। এর সাথে যোগ হয়েছিল, তার বউয়ের উপর অত্যাচার করার সময়, মেয়েটি কেন বাধা হয়ে দাঁড়ায়, প্রতিবাদ করে।

ঘটনার দিন পিশাচটা বউয়ের সাথে ঝগড়া করে। আর মোড়ের ডাবওয়ালার দাও কেড়ে নিয়ে আসে, উদ্দেশ্য বউকে খুন করবে। বউকে সামনে না পেয়ে অসহায় মেয়েটিকেই শেষ করে দিল। তখন হয়ত অজানা আশঙ্কায় কেঁপে উঠেছিল মায়ের মন "আমার বাচ্চাটা ভাল আছেতো"। বাবা হয়তো ভাবছিলেন "মেয়েটা অনেক দিন হল বাড়ী আসে না"। সেই সাথে শেষ হয়ে গেল একটি সম্ভাবনাময় আইনজিবীর জীবন। যে কিনা অনেক অসহায় মেয়েকে ন্যায় বিচার দিতে পারতো। এরকম পিশাচদের সাজা দিয়ে সমাজকে করতে পারতো কালিমা মুক্ত। সে প্রতিবাদ করেছিল এটাই তার অপরাধ?

পিশাচটা শুধু মেরেই ক্ষান্ত হয়নি।কুপিয়ে কুপিয়ে ওর মাথাটা শরীর থেকে আলাদা করেছে। তারপর কাটা মাথাটা নিয়ে নারকীয় উল্লাসে মেতে উঠে। মাথাটা নিয়ে এলাকা প্রদক্ষিন করে। প্রেসক্লাবের সামনে যেয়ে তারপর গণধোলাই খায়। এসবই ছিল পিশাচটার পাগলের অভিনয়। পাগলের নাকি কোন সাজা হয় না। সে এই থিওরী কোন এক সিনেমা থেকে নাকি নিয়েছে।

সেই সময় আমি বাসায় ছিলাম না।পরে এসে সব শুনেছি। অনেকেই তাকে রাস্তায় দেখেছে। ঘর থেকে প্রায়ই ঝগড়ার শব্দ পেতাম। কিন্তু কখনও তাকে দেখিনি। ভোরের রোদ এসে যখন আমার বারান্দা ভরে যায়, মনে হয় সে হয়তো এখন কোর্টের দিকে রওনা হোত,চোখে থাকতো হয়তো আগামী দিনের সুখী স্বচ্ছল একটি পরিবারের স্বপ্ন। আর কোন মেয়ের জীবনে যেন এমন বিভৎস সমাপ্তি না হয় সেই প্রার্থনা করি। আর পিশাচগুলোকে যেন তাদের কৃত পদ্ধতিতেই শাস্তি দেয়া হয় সেই আবেদন করছি।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৫
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×