somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেহেশতের আমন্ত্রন

৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুমিনরা যখন বেহেশতে প্রবেশ করবে তখন ধ্বনিত হবে-

১)তুমি চিরকাল সুস্হ থাকবে কখনই রোগাক্রান্ত হবে না।
২)তুমি অনন্তকাল বেঁচে থাকবে কখনই মৃত্যু হবে না।
৩)তুমি সবসময়ই প্রাচুর্য্যের মধ্যে থাকবে যা কখনই শেষ হবে না।

বেহেশত সোনা এবং রুপার ইট দিয়ে তৈরী। সুগন্ধী যুক্ত কস্তুরী হল এর সিমেন্ট। এর বহিরাবরন হবে মুক্তা এবং ইয়াকুত (এক ধরনের মূল্যবান পাথর) দ্বারা তৈরী, বালুর বদলে থাকবে জাফরান।

মানের দিক থেকে বেহেশতের মধ্যে সর্বৎকৃষ্ট হচ্ছে জান্নাতুল ফেরদৌস, তারপর জান্নাতুল আদান, সব শেষে জান্নাতুল মাওয়ার অবস্হান। যারা আল্লাহকে পাবার জন্য তার সৃষ্টিকে ভালবাসবে, তাদেরকে আল্লাহপাক ইয়াকুত দ্বারা নির্মিত ভিত্তির উপর ৭০,০০০ ঘর বানিয়ে দিবেন। এই ঘর গুলো সূর্য কিরনের ন্যায় উজ্জ্বল আলোকচ্ছটা ছড়াবে।

বেহেশতের আটটি দরজা আছে। এরা বেহেশতের আটটি মর্যাদা স্বরুপ ।

১.জান্নাতুল মাওয়া
২.দারুল মাকাম
৩.দারুল সালাম
৪.দারুল খুলদ
৫. জান্নাতুল আদ দ্বীন
৬.জান্নাতুল নাইম
৭.জান্নাতুল কাছিফ
৮.জান্নাতুল ফেরদৌস

বেহেশতের খাবার-[/sb

* বেহেশতবাসী একনাগাড়ে চল্লিশ বছর পর্যন্ত বিভিন্ন খাদ্য এবং ফলমূল খেয়ে যেতে পারবে। বেহেশতের প্রতিটি ঘরে ৭০,০০০ ডাইনিং টেবিল থাকবে যার প্রত্যেকটি আবার ৭০,০০০ রকমের বিভিন্ন খাদ্য দিয়ে সাজানো থাকবে। প্রতিটি ডিস হবে নতুন নতুন স্বাদযুক্ত। তারা ঢেকুর তুলবে যা তাদের খাদ্যকে হজম করিয়ে দিবে। পরিপাককৃত পানি সুগন্ধি ঘাম হয়ে বের হয়ে যাবে। বেহেশতে কোন মল মূত্র থাকবে না।

এক কাঁদি খেজুরের দৈর্ঘ্য হবে বারো হাত সমান আর একেকটি খেজুরের আকার হবে একটি বড় কলসির সমান। এরা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, মাখনের চেয়েও নরম এবৎ বিচি বিহীন হবে।

প্রতিটি বেহেশতে চার ধরনের নালা থাকবে। এগুলো হল-

পানির নালা
দুধের নালা
মধুর নালা
এবং শরাবান তহুরা

বেহেশতবাসীর সেবায় ৮০,০০০ তরুন যুবক, অপূর্ব বিক্ষিপ্ত মুক্তার ন্যায় ঘুরতে থাকবে।

* বেহেশতের বাগান

বেহেশতে অপূর্ব সব বাগান রয়েছে। প্রতিটি বাগানের দৈর্ঘ্য হবে একশত বৎসরের যাত্রার সমান। এই বাগানে গাছের ছায়া পড়বে গভীর করে। গাছগুলো হবে কাটাবিহীন। পাতা গুলো হবে আকারে হাতির কানের সমান। গাছের ফল গুলো সারিবদ্ধ ভাবে ঝুলে থাকবে। এই সব গাছের কান্ড গুলো হবে সোনা এবং রুপা দিয়ে তৈরী।

সেখানে রয়েছে আঙ্গুরের বাগান। একেকটি আঙ্গুরের শাখা হবে বিশাল আকারের। প্রতিটি আঙ্গুর হবে একটি বড় পাত্রের সমান। কেউ একজন প্রশ্ন করেছিল "ইয়া রাসূল আল্লাহ , এটা কি আমি এবং আমার পরিবারের জন্য যথেষ্ট, তিনি উত্তর দিয়েছিলেন এটা তোমার এবং তোমার সমস্ত গোষ্ঠীর জন্য যথেষ্ট।

বেহেশতের পোশাক-[/sb

বেহেশতের পোশাক হবে অপূর্ব। একজন একই সময়ে ৭০ ধরনের পোশাক পরতে পারবে। পোশাক গুলো হবে সুন্দর, রুচিশীল,ভারহীন এবং বিভিন্ন রঙের। এগুলো এত চমৎকার যে শরীর, এমনকি হার্টও দেখা যাবে। হার্টের মধ্যে ভালোবাসার তরঙ্গ গুলোও দৃশ্যমান হবে। এই পোশাক গুলো কখনই পুরনো হবে না, কখনই ময়লা হবে না এবং কখনই ছিড়ে না।

বেহেশতে তিনটি ঝরনা রয়েছে। এরা হল-
১. কাফুর
২.জানজাবিল
৩.তাসনিম

*বেহেশতবাসীর বৈশিষ্ট্যঃ

বেহেশতের মধ্যে প্রতিটি বেহেশতবাসীর উচ্চতা হবে হযরত আদম (আঃ) এর সমান অর্থাৎ ৯০ ফুট। চেহারা হবে হযরত ইউসুফ (আঃ) এর মত অপূর্ব সুন্দর। বয়স সব সময়ই হযরত ইসা (আঃ) এর মত তরুন অর্থাৎ ৩০-৩৩ বৎসর থাকবে। কন্ঠ হবে হযরত দাউদ (আঃ) এর মত মধুর। সহনশীলতা হবে হযরত ইয়াকুব (আঃ) এর মত। ধৈর্য্য হবে হযরত আইয়ূব (আঃ) এর মত। আর স্বভাব হবে হযরত মুহম্মদ (সাঃ) এর মত।

যদি কোন ব্যক্তি দৈনিক তিনবার বেহেশতের জন্য প্রার্থনা করে, তখন বেহেশতও সেই ব্যক্তির জন্য আল্লাহর কাছে অনুরোধ করে "ও আল্লাহপাক একে বেহেশতে প্রবেশ করতে দেন।"
আর যদি কোন ব্যক্তি দৈনিক তিনবার দোযখ থেকে রক্ষা পেতে প্রার্থনা করে, তখন
দোযখও আল্লাহর কাছে অনুরোধ করে "ও আল্লাহপাক একে দোযখ থেকে রক্ষা করুন।"




সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৭
৩১টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×