somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাতনা কাহারে কয়

২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন খুব সকালে অন্ধকার থাকতে থাকতেই ঘুম থেকে উঠতে হয়। কারন অফিসের স্টাফ বাস ধরতে হবে। বাসা থেকে বাস স্টপে যাবার রাস্তাটুকু আগের দিন হলে রিক্সায় ৫/৬ টাকায়ই যাওয়া যেত। এখন ১০/১৫ টাকার কমে যাওয়াই যায় না। কেউ কেউতো ২০ টাকাও চায়। আমাদের মত সাধারন মধ্যবিত্তদের কাছ থেকে এই অতি ভাড়া আদায় কখনও কখনও খুব বেদনা দায়ক হয়ে দাড়ায়। সিএনজি অটোরিক্সার জন্য যাইহোক সরকার একটা ভাড়া ফিক্সড করে দিয়েছে, যদিও সেই নিয়মের তারা ধার ধারে না। কিন্তু রিক্সা ভাড়ার কোন রীতিনীতি নাই। আসলে সিএনজি, রিক্সা দুইটাই মুদ্রার এপিঠ ওপিঠ।

সিএনজি ড্রাইভাররাতো কনট্রাকটে যায়, কেন যে শুধু শুধু মিটারটা রেখেছে বুঝিনা! কখনো সখনো ছুটির দিন হলে, যাত্রী কম পেলে অতি কষ্টে তারা মিটারে যেতে রাজী হয় তাও ১০/২০ টাকা বাড়িয়ে দেবার শর্তে। তার উপর সব সময় সিএনজি হাতের কাছে পাওয়াও যায়না।আমরা যেন এদের হাতে জিম্মি, ওরা উল্টা পাল্টা যা ভাড়া চাইবে তাতেই আমরা যেতে বাধ্য। কিছু বললে বলে এখন কি আর সেই দিন আছে গাড়ীর জমা এত এত টাকা দিতে হয় আর নয়ত বলবে জিনিস পত্রের যা দাম বাড়ছে। তারা কি বাংলাদেশের প্রতিটা মানুষকে কোটিপতি ভাবে নাকি জিনিস পত্রের দাম কি আমাদের জন্যও বাড়ে না?

তারা খেটে খাওয়া গরীব মানুষ। তাদের প্রতি আমাদের সহানুভূতি সবসময়ই কাজ করে কিন্তু এভাবে জোর পূর্বক টাকা আদায়, এতো পুরা ডাকাতি। আমার পরিচিত এক সিএনজির ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম প্রতিদিন ৫০০টাকা থাকেতো? সে বলেছিল এর চেয়ে বেশীও থাকে। সেই হিসেবে যদি ধরে নেই ৫০০ থেকে ১০০০ টাকা তার ডেইলি আয় হয় তবে মাসিক ১৫০০০ থেকে ৩০০০০টাকা তার উপার্জন ধরে নেয়া যায়। আমি প্রাইভেট কোম্পানীতে চাকুরি করেও এই পরিমান অর্থ উপার্জন করিনা। দেখা যাচ্ছে শুধু আমাদের রাজনিতীবিদ এবং আমলারাই নয় এরাও দূর্নীতিগ্রস্ত হয়ে গেছে।

রিকশাওয়ালাদের আচরনও কোন অংশে কম নয়, আমরা হলাম রিকশার নিয়মিত যাত্রী। এরা ৫ টাকার ভাড়া ১০/১৫ টাকা এবং ১৫ টাকার ভাড়া ৩৫টাকা আদায় করে। একটু দূরের পথ হলে ৫০/৬০ টাকা আদায়তো মামুলি ব্যপার। চেহারা দেখলে মনে হয় এরা নিজেরাও বোঝে কিন্তু ভাব দেখায় তারা নিরুপায়। রিকশাওয়ালারাও সিএনজির ড্রাইভারদের তুলনায় কম কামায় না, শার্টের ভিতর থেকে বেজে উঠা মুঠোফোন তার স্বচ্ছলতার ইঙ্গিত দেয়।

সবকথার শেষ কথা কেউ কি আছেন?প্লিজ আমাদের দিকে মুখ তুলে তাকান, প্রতিটি রুটের জন্য ভাড়া নির্ধারন করে দিন এবং নজরদারির ব্যবস্হা রাখুন।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×