গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইউনিটে গড়ে ২৫,০০০ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এবার তার সংখ্যা কিছুটা কমে যেতে পারে ভূয়া ফরম বিক্রি ও কয়েকটি ইউনিটে ভর্তির শর্ত কড়াকড়ি করার কারণে।
যাইহোক, আমার নিজস্ব মত হবে যদি এই ভর্তি প্রক্রিয়াটাকে আরো অনেক সহজ করতে হয়, তবে কর্তৃপক্ষের উচিত হবে দ্বিতীয় বার পরীক্ষার সুযোগ না রাখা। যেটা দেখা যায়, গত বার সর্বসাকুল্যে অর্ধেকের ও বেশি দ্বিতীয় বার পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এতে যেমনি করে প্রথম বার পরীক্ষার্থীদের ক্ষতি হচ্ছে, তেমনি ভর্তি প্রক্রিয়াটাও জটিল হচ্ছে। বুয়েটের মত ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার সুযোগ তুলে দিতে কর্তৃপক্ষের সমস্যা কোথায়?????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

