আমার প্রিয় পোস্ট
- মুক্তিযুদ্ধ নিয়ে বিদেশে প্রকাশিত প্রথম রিপোর্ট: সাইমন ড্রিং-এর প্রতিবেদন - আ-আল মামুন
- আমি সেই শিশুটিকে খুঁজছি - রাগ ইমন
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - নরকের পাপী
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন..... - মনজুরুল হক
- মানুষের মহারাজা,তোমাকে অভিবাদন - ফারহান দাউদ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( প্রথম পর্ব) - একরামুল হক শামীম
- দু'ঠোঁটে বিষ নিয়ে থাকি অপেক্ষায় - রাগ ইমন
- নিজ ঘরে যদি হয়েছি অবাঞ্ছিত ! - রাগ ইমন
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- গবেষনা পত্র রেফারেনস ম্যানেজার - এস এম মাহবুব মুর্শেদ
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- লাল গাড়ি ও আমাদের লাল বালিকারা - মাদারি
- তবুও তাহারা মৌন রহেন... - জামাল ভাস্কর
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- হামপটি ডামপটি স্যাট অন এ ওয়াল এন্ড হামপটি ডামপিট হ্যাড এ গ্রেট ফল - নিধিরাম সর্দার
- নির্বাসিতের আপনজন। পর্ব-৭(গ)। - নির্বাসিত
- নির্বাসিতের আপনজন। পর্ব-১। - নির্বাসিত
- ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা : বিশ্বকে রক্ষার বিনিময়ে নিয়ত মৃত্যুই যেখানে নিয়তি (Nature এ প্রকাশিত গবেষণা) - মিরাজ
- যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গ :শিশুর সাথে আরেকটি আলাপচারিতা - আরিফ জেবতিক
- আরেকবার জেগে ওঠো বাংলাদেশ...সময় এসেছে আরেকবার যুদ্ধে যাওয়ার - মোসতফা মনির সৌরভ
- দুই পয়সা'র মানুষরা চল জেগে থাকি ।। রাহেলার জন্য - লাল দরজা
- বুক টানটান,বুক টানটান করে দাড়া...(আরিফ জেবতিকের আবেদন ) - আরিফ জেবতিক
- একটি বোনের জন্য বাবার কাছে সে কি আকুতি ! - প্রচেত্য
- এবেনের স্বপ্নের গল্প (বিশাল সাইজের লেখা) - জ্বিনের বাদশা
- লাঞ্চ উইথ গড!!! - কখগঘ
- তোমার হাত ! - রাগ ইমন
- অলস ভোরের ভাবনা! - রাগ ইমন
- উর্মি-শর্মি , মুনকার-নাকীর জানি কই থাকে?(শেষ পর্ব- উৎসর্গ সাব্বির) - রাগ ইমন
- "কনসার্ট ফর বাংলাদেশ" এবং আমরা - মোসতফা মনির সৌরভ
- ডেথ অব আ জিনিয়াস : জহির রায়হান - অমি রহমান পিয়াল
- পাকিস্তানি দালাল,ভারতীয় দালাল - ফারহান দাউদ
- প্রিয় সুমন্ত আসলাম,আমি দু:খিত - মোসতফা মনির সৌরভ
- প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন - মেহেরুল হাসান সুজন
- বাধ ভাঙার এই আওয়াজ বোধহয় কারো কাম্য ছিল না (উৎসর্গ :বিদায়ী ধূসরছায়া বৃন্দ) - আরিফ জেবতিক
- একজন শিক্ষক এবং আরেকজন সুবিধাভোগী - মোসতফা মনির সৌরভ
- কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই - মোসতফা মনির সৌরভ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- আজ ৫ সেপ্টেম্বর : বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মৃত্যুবার্ষিকী - অচেনা বাঙালি
- ম্যারিয়েটা, জ্যাক এবং অতঃপর ভ্যালেরী - সৈয়দ দেলগীর
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
০৩ রা সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:২৬
সময় কেটে যায় তার নিয়মে। কোন বাধাই মানে না। ছোটকালে যখন কেউ জিজ্ঞেস করত "বড় হয়ে কি হবে?" কখনো জবাব দিতাম না। কেন যেন মনে হত, আমি কখনো বড় হতে পারব না। সেই আমি আজ অনেক বড় হয়েছি। প্রবেশ করেছি জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ে।
একজন মানুষের সম্পূর্ণ জীবনে এত বিচিত্র সব ঘটনা ঘটে, যা কল্পনাকেও হার মানায়। কোন কিছুই যেন থেমে থাকে না। ধীরে ধীরে খুব আপন মানুষগুলো দূরে সরে যেতে থাকে। এক সময় খুব অবাক হয়ে একটি নির্মম সত্য আবিস্কার করতে হয় - মানুষ আসলে খুব একা।
এতটা বছর পার করে এসে মনে পড়ছে সেই সব বন্ধুদের কথা, যারা আজ আমার পাশে নেই।
স্কুল লাইফ টা পার করেছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। এমন একটি জায়গা, যারা ছিল এখানে তাদের সমস্ত অস্তিত্ব জুড়ে আছে এই কলেজ।
ক্লাস সেভেন পর্যন্ত ছিলাম কুদরত-ই-খুদা হাউজে। তারপর লালন-শাহ হাউজ। মনে পড়ছে - সুমিত, রনি, ম্উদুদ, সুমন, লূৎফল হায়দার সুমন,আরাফাত...আরো কত নাম। আমার আর রনির বেড ছিল পাশাপাশি। "কফি হাউজ" গানটা দুজনেরই খুব প্রিয় ছিল। আমরা একসাথে গান গাইতাম আর বলতাম "আচ্ছা, আজ থেকে ১০ বছর পরে আমরা কে কোথায় থাকব জানি না, তখন কি মনে থাকবে সবার কথা?" রনি আজ অস্ট্রেলিয়ায়। জানি না, কেমন আছে?
সুমিত ক্লাস এইটে ছিল আমার পাশের বেডে। আমরা অনেক জাতীয় অনুষ্ঠানে গিয়ে একসাথে অনেক পুরস্কার এনেছি কলেজের জন্য। ভার্সিটিতেও একসাথে ছিলাম। একদিন শুনি সুমিত আর নেই। মৃত্যুর কিছুদিন আগে ও মাজার নিয়ে ইন্টারেস্টেট ছিল। তাই গিয়েছিল লালনের মাজারে। কে বা কারা যেন ওকে মেরে ফেলেছে। পারিনি মানতে। ওর নিজস্ব ব্যান্ড ছিল। আজো যেন কানে বাজে - ২০০৫ এর পহেলা বৈশাখে ওর গাওয়া "মেলায় যাই রে"। পুরো মাঠ ও মাতিয়ে রেখেছিল।
আরাফাত ছিল অন্য হাউজে। আমরা ক্লাস এইটে প্রতিদিন একসাথে বসতাম। ও হাউজ টিমের মেইন স্ট্রাইকার ছিল। ওদের হাউজের সাথে যখন খেলা পড়ত, তখন খুব সমস্যায় পড়তাম। চাইতাম যেন আমরা জিতি কিন্তু আরাফাত যেন গোল করে। আজ ও এখনো ডাক্তারি পড়ছে।
আরাফাত নাইনে অন্য সেকশনে যাওয়ায় আমি আর লূৎফর হায়দার সুমন একসাথে বসতাম। আমাকে সব সময় বলত কফি হাউজ গানটা লিখে দিতে কারণ,আমি পুরো গান পারতাম। দিব দিব করেও দেয়া হয়নি। রোল একসাথে হওয়ায় ওর সিট সব সময় আমার পিছনে পড়ত। একবার সমাজ পরীক্ষা ও ৪০ মিনিট এ দিয়ে আমাকে বারবার খোচাচ্ছিল কি লিখিস এত বলে। আমি বুঝতে পারছিলাম না ওর মত এত ভাল ছাত্রের পরীক্ষা এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়? পরে ও দেখল প্রশ্নের ওপর পৃষ্ঠা ও উলটে দেখেনি। কত স্মৃতি। ও এখন টেক্সটাইল ইন্জিনিয়ারিং এ।
ম্উদুদ "মদা গ্রুপ" হেড। আমাদের হাউজে, আমাদের ব্যাচে যাদের নামের শুরু 'ম' দিয়ে শুরু তারা ছিল এই গ্রুপ এর অন্তর্ভুক্ত। নাম যাই হোক না কেন, ওরা সবাই বেশি চালাম ছিল। আজ শুনি ও নাকি অসুস্থ। স্ট্যামফোর্ড এ ও।
সুমন এখন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর শিক্ষক। পড়ত আমার সাথে ইউনিভার্সিটিতে। ওর সাথেই কিছুটা যোগাযোগ আছে।
ঈসাধ আমার বাসা থেকে ২ কিমি দূরে থাকলেও দেখা হয় না প্রায় ৪/৫ বছর। ও ব্র্যাক এ।
মনে হয় আরেকটি বার ফিরে যাই সেই জীবনে। কারেন্ট চলে গেলে নাইট ক্লাস শেষে সিনিয়র ভাইদের সাথে গল্প করা, হাউজ ফাংশন এর আগের সেই রাতগুলো, হাউজ ছুটি হলে অনেকের ই যেতে না চাওয়া। কোন জটিলতা নেই, নির্মল সুন্দর একটি আনন্দের জীবন।
কত বন্ধু ছড়িয়ে আছে কত জায়গায়, রাস্তায় চলতে চলতে দেখা হয়ে যায় অনেকের সাথে- তাদের দেখলে সবাই জড়ি্য়ে ধরি। শশী,জুবেরুল,শাওন,জুনি,মারুফ,শরীফ,সবুজ,সৈকত,মিথুন,
রাশেদ-শাহেদ,শিপলু,মনোজ - কত নাম, কত স্মৃতি দোলা দেয় মনের মণিকোঠায়।
দেখা হয় না প্রায় ৮/৯ বছর, কিন্তু হৃদয়ের মাঝে ওরা আছে, থাকবে সব সময়। কারন,ছোটকালের বন্ধু বলেই নি:স্বার্থ আর প্রচন্ড ভালবাসায় ভরা সেই সম্পর্ক। কারন, রেসিডেন্সিয়াল আমাদের এমন ই এক মায়ার বাঁধনে জড়ি্য়েছে,যা অনুভব করি প্রতিটি মুহূর্তে।
মনে হয় কাকতলীয়ভাবে সবার সাথে যদি আবার দেখা হত! হবে কিনা জানি না। যেখানেই থাকুক, যেভাবেই থাকুক ভাল থাকুক আমার সব বন্ধুরা। আমাদের হৃদয়ের বন্ধন অটুট থাকবে সব সময় : কারন আমাদের সবচেয়ে বড় পরিচয় - আমরা REMIANS।
প্রকাশ করা হয়েছে: নানা রঙ্গের দিনগুলি বিভাগে ।
রাশেদ বলেছেন:
সবারই একই অবস্থা...
বিহংগ বলেছেন:
ঠিক বলেছেন
মোসতাকিম রাহী বলেছেন:
সৌরভ,খুব টাচি একটা লেখা,স্মৃতিকাতর করে দিলো আমাকে। পুরনো বন্ধুদের কথা মনে পড়ে যাচ্ছে...
মোসতফা মনির সৌরভ বলেছেন:
রাশেদ,বিহংগ,মিরাজ এবং মোসতাকিম রাহী - আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য এবং রেটিং এর জন্য। আসলে প্রকৃত বন্ধুত্বটাই এমন - যেখানেই যান, যত দূরেই যান, মনে পড়বে। এই ব্লগের কথাই ধরুন, পরিচয়হীন অনেক ব্লগারের লেখাই ভাল লাগে। আস্তে আস্তে সম্পর্ক গাঢ় হলে দূরে গেলে সবার কথাই মনে পড়বে। মিরাজ, আপনি লেখেন ভাল। আপনার এই ব্লগ সম্পর্কে লেখাটা ভাল লেগেছে।
রাহা বলেছেন:
প্প্ব্রপ্প্ম প্প্বক্কপ্প্ম্কপ্প্ব্যপ্প্ম্ক প্প্বগুপ্প্মপ্প্বে ে...........
মাহবুবা আখতার বলেছেন:
ভালো লাগল।
এরশাদ বাদশা বলেছেন:
স্মৃতির দরোজায় করাঘাত করলেন সৌরভ ভাই। আর সবার মতো আমিও বলবো আপনার লেখাটা মনে করিয়ে দিলো সেই সব বন্ধুদের, যারা জীবনের অংশ হয়ে আছে। কফি হাউজ গানটা আমার এতোটাই প্রিয় যে, আমি আমার ছোটোগল্প 'উড়ালপঙ্খী'তে মান্না দেকে গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়ার কথাও বলেছি।
যাইহোক, সুন্দর লেখার জন্য ৫
মোসতফা মনির সৌরভ বলেছেন:
মাহবুবা আখতার, রাহা,এরশাদ বাদশা - সবাইকে ধন্যবাদ।
রিজভী বলেছেন:
সৌরভ @ আমার নাম কৈ?ডে-বয় ছিলাম বলে কি, নাম বাদ দিয়ে দিলি?
গতমাসে সদরুল এসেছিলো ইংল্যান্ড থেকে। কলেজের সামনে রাত সাড়ে ৯টায় দেখা করতে গিয়েছিলাম। তখন কাচ্চি, পাখি, মুফতি ও লিটুও সঙ্গে ছিলো।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
কই আমি তো এইটাই প্রথম কমেন্ট পাইলাম তোর কাছ থেকে। আমি শিওর ছিলাম না কোন রিজভী, মেইল করলাম, জবাব দিতে ভাল লাগল না, না? দাঁড়া, সব পোষ্টে ১ কইরা রেটিং দিব। আমার সাথেও অনেকের যোগাযোগ আছে। কতদিন পর!!!!!!! কেমন আছ দোস্ত? মেইল কর। আমি মেইল পাঠাইছি।
রিজভী বলেছেন:
দোস্ত মেইল পাইছি। মাগার রিপ্লাই দেবার সময় করতে পারি নাই...খাড়া, অহনই রিপ্লাই পাঠাইতাছি।
সুমি বলেছেন:
আগে পাঁচ দিলাম--এখন বলি---
শৈশবের ব্ন্ধুদের তেমন একটা মনে নেই---
জ্ঞান হবার পর থেকে দেখছি এটা আমার দেশ না যারা এদেশের তাদের সাথেও আমার ভাষার মিল নেই--
বন্ধু হিসেব যার কথা বলবো সে আমার চেয়ে অনেক বড়---
রিপন -- রিপনই এক মাত্র আমার বন্ধু ছিল -- আজ অনেক দিন ও কোন যোগাযেগ করছেনা--
তার পর আমার মা আমার ভাল বন্ধু -- আপু এবং বাবা--
তাছাড়াও কিছু ভিন দেশি মেয়ের সাথে আমার সাদিকা ( মানে বান্ধবী ) আছে--
মোসতফা মনির সৌরভ বলেছেন:
মেইল পাইছি। ধন্যবাদ। বিজি থাকলে আর রিপ্লাই দিস না। এখানেই কথা হবে।এটাই হয়ত জীবন। এখানে তোর সাথে দেখা হবে - চিন্তাও করি নাই।
সুমি বলেছেন:
তাছাড়া ব্লগের অনেক কে আমার আমার ভাল লাগে -যাদের কে বন্ধু ভাবি---
প্রিয়তে + করলাম-----
বন্ধুত্বের জন্য আমি ন্যায় অন্যায় ভুলতে পারি---
বন্ধুত্ব এর বিশালতা যে অনুভব করতে পেরেছে--
সে কখনোই নিজেকে নিঃঙ্গ ভাবতে পারেনা--
বিষিয়ে থাকতে পারে না কারো প্রতি----
বন্ধু আর বন্ধত্বের ভালবাসা ছুয়ে যাক সবার হৃদয়---
সেই কামনায় সুমি
মোসতফা মনির সৌরভ বলেছেন:
ধন্যবাদ সুমি আপনার কথাগুলোর জন্য।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
সাজিদ, দোস্ত নতুন আসছ। স্বাগতম। লেখা শুরু করে দেও। ভাল লাগতেছে। ৩ জন রেমিয়েন্স পেলাম। আরও অনেকেই হয়ত আছে, জানি না।
রাহেন রঙ্গন বলেছেন:
বন্ধুতাকে সেলাম।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
ধন্যবাদ রাহেন রঙ্গন।
গন্ডার বলেছেন:
useless emotions
মোসতফা মনির সৌরভ বলেছেন:
@গন্ডার, খুবই স্বাভাবিক। মানুষের ইমোশন তো আর অন্য প্রানী বুঝবে না!
এক্কেবারে কইলজার বডু ধরি টান দিয়ন....(চাটগাইয়া মারলাম...)
রিজভী বলেছেন:
সৌরভ @ ঠিক বলেছিস্।
অরুনাভ বলেছেন:
ভাই আরও রেমিয়েন্স আছে..... আমি.... মাহবুব সুমন...... আপনি কোন সনের ম্যাট্রিক? আমি নজরুলে ছিলাম....পরে ফজলুল এ.... ব্লগে রেমিয়েন্স দেখে ভাল লাগল খুব......
মোসতফা মনির সৌরভ বলেছেন:
@ভাইটামিন বদি, ভাল বলেছেন।@রিজভী, ধন্যবাদ দোস্ত।
@অরুনাভ, স্বাগতম, দেখে প্রচন্ড ভাল লাগছে। আমি কুদরত আর লালন এ ছিলাম। ২০০০ এ ম্যাট্রিক। এখানে আপনার উপরে যার মন্তব্য করা সেও আমার বন্ধু। আপনি দয়া করে আপনার মেইল এড এ পাঠিয়ে দিন।আমাদের একটি গ্রুপ আছে। আপনাকে ইনভাইট করছি।
অরুনাভ বলেছেন:
সৌরভ ভাইয়া আমি ৯৩ ব্যাচের..... সে জন্য একটু খটকা লাগছিল কোন নাম পরিচিত লাগছে না কেন.... তুমি ( তুমি করে বলছি মনে কিছু করো না ) কার হাটে ( রাজধানী স্কুলের মাঠে ) গেলে আরও অনেক রেমিয়ন্সের খবর পাবে.....by the way পোষ্ট টার জন্য ৫ দিতে ভুলে গেছিলাম.... এখন দিলাম.... আমি আমার মেইল এড পাঠায় দিচ্ছি....
মোসতফা মনির সৌরভ বলেছেন:
ধন্যবাদ ভাইয়া। আপনি মনে হয় শাহেদ ভাইদের পরের ব্যাচ।যাই হোক মেইলেই যোগাযোগ হবে।
অরুনাভ বলেছেন:
শাহেদ কামাল ( সাদ ভাই ) ?
মোসতফা মনির সৌরভ বলেছেন:
জি ভাইয়া
রিফাত ভাই বলেছেন:
আপনাকে প্যাঁচালী ডট কম ( http://www.pechali.com ) এ আমন্ত্রণ জানাচ্ছি। ভালো লাগলে আসবেন আমাদের সাথে আড্ডায় বসতে।
নির্বাসিত বলেছেন:
চমত্কার লেখা। মনের গহীনে বৃষ্টি নামে এই রকম লেখা পড়লে। বন্ধুদের সাথে যোগাযোগ রাখুন। ওদের ছাড়া আপনি কিন্তু হাসতে ভুলে যাবেন একসময়।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
ধন্যবাদ নির্বাসিত। আমার ব্লগে স্বাগতম আপনাকে।যোগাযোগ রাখতে চাইলেও হয়ত পরিস্থিতি'র কারনে অনেক সময়ই হয়ে ওঠে না। বাহ্যিক যোগাযোগ তাই না হলেও আত্তিক যোগাযোগ সব সময়ই রয়েছে।


















