গতকালে জেবতিক আরিফ ভাই এবং বিপুল হাসানের দু'টি লেখা পড়ছিলাম বৃদ্ধদের ভবিষ্যত সম্পর্কে। পড়ে কষ্ট পেয়েছিলাম খুব। আর ভাবছিলাম আসলেই কি এমন অবস্থা হবে আমাদের দেশের। এ সংক্রান্ত আরেকটি খবর পেলাম বিডিনিউজ২৪ এ। প্রখ্যাত সুরকার শচীন দেব বর্মনের স্ত্রী, একসময়ের বিখ্যাত গায়িকা এবং নৃত্যশিল্পী মিরা দেব বর্মন আজ বৃদ্ধাশ্রমে। আরো দু:খজনক ব্যাপার হল ৭ মাস আগে যে মহিলাটি তাঁকে এখানে রেখে গেছেন তাঁর নাম - আশা ভোঁসলে,সম্পর্কে যিনি মীরা দেব বর্মনের পুত্রবধূ অর্থ্যাত রাহুল দেব বর্মনের স্ত্রী।
সময়ের অভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসাটা কোনভাবে মানা গেলেও গত ৭মাস ধরে তাঁকে কেউ দেখতে যাননি। যে মানুষটি নিজে আনন্দ দিয়েছেন অসংখ্য মানুষকে, জন্ম দিয়েছেন এক মহান সুরকারের, তাঁর আজ এই অবস্থা!!!
আসলে এই ব্যাপারটি খুব ধীরে ধীরে আমাদের সমাজ ব্যবস্থায়ও প্রবেশ করছে। পাশ্চাত্য সমাজের অনুকরণ করতে গিয়ে আমরা হারিয়ে ফেলছি আমাদের সামাজিক মূল্যবোধকে। যে মানুষগুলো তাঁদের সারাটি জীবন ব্যয় করেছেন আমাদের পিছনে, সেই মানুষদের শেষ সময়ে আমরা তাঁদের মূল্যায়ন তো করছিই না, উল্টো বোঝা মনে করছি। কেমন হত এই সব বাবা মায়েরা যদি আমাদের বোঝা মনে করে অবহেলা করতেন আমাদের প্রারম্ভিক জীবনে?
শেষ জীবনে তাঁরা শুধু ভাল ব্যবহারটুকুই চান, আমাদের কাছে। অথচ আমরা...স্বার্থপর এই দুনিয়া। সব জায়গার শুধু স্বার্থের ছড়াছড়ি। প্রার্থনা করি আমি যেন না করি কখনো এমন কিছু আমার গুরুজনদের সাথে।
জেবতিক আরিফের লেখা
হাসান বিপুলের লেখা
বিডিনিউজ২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

