আমার প্রিয় পোস্ট

জীবনে সুখের মূল কথা হল - এই পৃথিবীর কেউ বা কোন কিছুই তোমার জন্য নয়।

"কনসার্ট ফর বাংলাদেশ" এবং আমরা

০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৭

শেয়ারঃ
0 1 0

১৯৭১ সালের আগস্ট মাসে কিছু মহান সংগীতজ্ঞের উদ্যোগের অনুষ্ঠিত হয়েছিল "কনসার্ট ফর বাংলাদেশ"। বিশ্বের ইতিহাসে প্রথমবারের মত শুরু হয়েছিল বিপন্ন মানবতা রক্ষায় সংগীতের অবদানের নতুন ধারা - চ্যারিটি কনসার্ট। পন্ডিত রবিশংকর এবং বিটলসের জর্জ হ্যারিসনের উদ্যোগে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই কনসার্টে অংশ নিয়েছিলেন মানবতাবাদী গায়ক বব ডিলান, এরিক ক্ল্যাপটন,রিংগো স্টার, উস্তাদ আলি আকবর খাঁন, উস্তাদ আল্লারাখা সহ আরো অনেকে।

কোন এক আর্টিকেলে পড়েছিলাম এরিক ক্ল্যাপটন ঐ কনসার্টে আসার কথা ছিল না। কিন্তু হঠাৎ করেই শুধু একটি দেশের নিপীড়িত মানুষের জন্য দীর্ঘদিন পর তিনি হাজির হন জনসন্মুখে এবং অংশগ্রহন করেন সেই কনসার্টে । এছাড়াও "বিটলস" ভেংগে যাওয়ার পর হ্যারিসনের এটিই ছিল প্রথম জনসমকক্ষে আসা।

২০০৫ সালে ইউনিসেফ সেই কনসার্টের ডিভিডি বাজারজাত করে এবং এ থেকে সংগৃহীত টাকা ব্যয় করা হবে শিশুদের উন্নয়নের জন্য।

ঐ কনসার্টি মূলত বাংলাদেশি শরণার্থীদের জন্য করা হলেও এর ব্যাপকতা ছড়িয়ে পড়েছিল বহুদূর। নীতিগতভাবে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সমর্থন দিচ্ছিল। সেই সময়ে তুমুল জনপ্রিয় কিছু গায়ক কনসার্টের মাধ্যমে বাংলাদেশের অবস্থা তুলে ধরছে খোদ মার্কিন যুক্তরাস্ট্র থেকেই! সাধারন মানুষকে নাড়া দিয়েছিল সেই কনসার্টটি। সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পক্ষে জনমত তৈরীতে রেখেছিল বিশেষ ভূমিকা।উল্লেখ্য যে ঐ কনসার্টের সকল টিকিট বিক্রি হয়েছিল।

এদেশের জন্য এতবড় সংগীতজ্ঞদের সেই অবদানকে সরকারীভাবে কোনদিন মূল্যায়ন করা হয়েছে বলে জানি না। দেশ স্বাধীন হওয়ার পর তাদেরকে নূন্যতম ধন্যবাদ দেয় যেত। কত অগুরুত্বপূর্ন ব্যক্তি কত পদক পায়, অথচ...বড় অকৃতজ্ঞ আমরা!!!

অবশ্য কি আর বলব? যে দেশে এখন স্বাধীনতাবিরোধী চক্র শক্তিশালী, যে দেশে মুক্তিযোদ্ধারাই নিগৃহীত হন, সেই দেশে হ্য়ত এই আশাটাও দূরাশা।

আমি খুব নগন্য এক মানুষ। কোন কিছু করার ক্ষমতা হয়ত আমার নেই। শুধু ভালবাসা আর শ্রদ্ধাটুকুই দিতে পারি। তা ই দিলাম। হৃদয় উজাড় করা ভালবাসা দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি সেই সব মহান সংগীতজ্ঞ এবং কনসার্টে অংশগ্রহনকারী সকলের প্রতি।"যতদিন আমরা বাঁচব, আমাদের হৃদয়ের ভিতর আপনারা থাকবেন।"

আরও অনেক অজানা তথ্যের জন্য ভিজিট করুন নিম্নের সাইট দুটিতে:
অফিসিয়াল ওয়েবসাইট
উইকিপিডিয়া

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কনসার্ট ফর বাংলাদেশকনসার্ট ফর বাংলাদেশকনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ফর বাংলাদেশকনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ফর বাংলাদেশকনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ফর বা ;
প্রকাশ করা হয়েছে: বিনোদনবিবিধ  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১২:০০
অমি রহমান পিয়াল বলেছেন: অ্যালবামটি বর্ষসেরা গ্র্যামি জিতেছিল সেবার
২. ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১২:০০
অমি রহমান পিয়াল বলেছেন: অ্যালবামটি বর্ষসেরা গ্র্যামি জিতেছিল সেবার
৩. ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১২:০৫
বিষাক্ত মানুষ বলেছেন: হৃদয় উজাড় করা ভালবাসা ও শ্রদ্ধা জানাচ্ছি
৪. ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১২:০৯
প্রশান্ত বলেছেন: ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম। আমিও আপনার সাথে একমত হয়ে শ্রদ্ধা জানাচ্ছি সেই সব সঙ্গীতজ্ঞদের।
৫. ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১২:০৯
ফখরুদ্দীন বলেছেন: কনসার্টটি অনেকবার দেখেছি। খুবই ভাল লেগেছে।
৭. ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১২:১২
রাশেদ বলেছেন: লিঙ্কের জন্য ধন্যবাদ।
৮. ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১২:১৩
মোসতফা মনির সৌরভ বলেছেন: @অমি রহমান পিয়াল,অসংখ্য ধন্যবাদ। অরিজিনাল ডিভিডির অনেক খোঁজ করেছি। পাইনি। আমরা তো সব পাইরেটেড কিনে অভ্যস্ত। জীবনে একটি অরিজিনাল কিনে অন্তত ঐ শিশুদের উপকার করা যায় যাদের পিছনে ব্যয় হবে এর অর্থ।
@বিষাক্ত মানুষ, প্রশান্ত ,ফখরুদ্দীন,রাশেদ -ধন্যবাদ সকলকে মন্তব্যের জন্য।
৯. ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১২:২৩
স্পিট ফায়ার বলেছেন: যে দেশের জনগণ মুক্তিযুদ্ধ বিরোধীদের দেশ পরিচালোনার ভার দেয় সেই দেশে স্বাধীনতার পক্ষে যাঁরা কাজ করেছেন তাঁরা অবহেলিত হবেন এটাই স্বাভাবিক। তবুও এই দ্বীনতার মাঝেও তাঁদের অবদানের কথা যারা মনে রেখেছেন তাদেরকে এবং সেই সকল মহান শিল্পীগণদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
চমৎকার পোষ্টের জন্য ৫
১০. ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১২:৩৬
রাশেদ বলেছেন: দুঃখ লাগে বিদেশিরাও সাপোর্ট দেয় আর আমাদের দেশের জামাতিরা...!!
১১. ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৪
পরাগ জাফর বলেছেন: জামাত মূ্র্দাবাদ
১২. ০২ রা অক্টোবর, ২০০৭ রাত ২:০৭
পথের মানুষ বলেছেন: সব কথার শষে কথা
বাংলাদশের স্বাধীনতা
পাকিস্তান জিন্দাবাদ।।
১৩. ০২ রা অক্টোবর, ২০০৭ ভোর ৪:৪৩
মোসতফা মনির সৌরভ বলেছেন: @পথের মানুষ, আপনার মন্তব্যের প্রতিবাদ করছি। আপনি কি বলতে চাচ্ছেন? আমি কারও মন্তব্য মুছি না। কিন্তু আপনার টা রাখতেও আমার রুচিত বাধছে। দয়া করে মাথা খারাপ করা কথা পাবনায় গিয়ে বলুন। এখানে নয়।
১৪. ০২ রা অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৯
তৌহিদুর রাহিম বলেছেন: আপনার সাথে পুরোপুরি একমত, ধন্যবাদ। ৫
১৬. ১১ ই মে, ২০১০ রাত ১:২৭
শামীমস বলেছেন: সুন্দর পোস্ট। দেশের জন্য এরকম পোস্ট আরো চাই।

 

মোট সময় লেগেছে ১.৩৬৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অপূর্ব জোছনা। নীরব নদী, নদীর মাঝে একটি বন্ধ স্পীডবোটে আমি বসা। চারপাশে ঘন সুন্দরবন। নিস্তদ্ধ রাত। অসাধারণ সে অনূভুতি ....।
©...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ