আমার প্রিয় পোস্ট

জীবনে সুখের মূল কথা হল - এই পৃথিবীর কেউ বা কোন কিছুই তোমার জন্য নয়।

চলুন,প্রাপ্তিকে আবারো ভালবাসা দিয়ে প্রমাণ করি মানবতা শেষ হয়ে যায়নি

৩০ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৯

শেয়ারঃ
0 0 0

সারিয়া আপুর এই পোস্ট থেকে জানতে পারলাম, গতকাল প্রাপ্তি স্কুলে ভর্তি হয়েছে।

প্রাপ্তির চিকিৎসা'র রিপোর্টও অনেক ভাল। তবে আরও দেড় বছর চিকিৎসা' করতে হবে এবং এজন্য ৬ লাখ টাকার প্রয়োজন যা প্রাপ্তির পরিবারের পক্ষে যোগাড় করা অসম্ভব।

হাঁটি হাঁটি পা পা করে বাংলা ব্লগিং আজ অনেকদূর এগিয়েছে। বিভিন্ন সামাজিক এবং মানবিক কর্মকান্ডে সব সময় এগিয়ে এসেছে সা.হো.ই এর ব্লগাররা এমনকি প্রাপ্তির চিকিৎসার ক্ষেত্রেও এগিয়ে এসেছিলেন তারাই।

আরেকটু ভালবাসার প্রয়োজন। তাহলেই আমাদের প্রাপ্তি সুস্থ হয়ে উঠবে। দেখুন ঐ মায়া ভরা মুখটি - আমরা কি পারব না বিন্দু বিন্দু জল মিলে অসাধ্যকে সাধন করতে?

এখন অনেক নতুন ব্লগারের আগমণ ঘটেছে। ব্লগারদের একটি মহাসন্মেলনও হচ্ছে। সেখানে কি আমরা প্রাপ্তি'র জন্য কিছু করতে পারি না? অনুরোধ রইল শামীম ভাই এবং রিজভীর' প্রতি।

একদিন আপনি আমি থাকব না এই পৃথিবীতে। কিন্তু বয়সে আমাদের অনেক ছোট প্রাপ্তি থাকবে এই পৃথিবীতে। পংকিলতায় ভরা ভালবাসাহীন এই নিষ্ঠুর পৃথিবীতে আপনার আমার সবার ভালবাসা নিয়ে সে উদাহরণ হয়ে রইবে আমাদের একতার। সবাই এক হলে ভালবাসা দিয়ে যে আমরাও অসম্ভবকে সম্ভব করতে পারি, আবারও প্রমাণ করব তা।

চলুন, ভালবাসা ভরা হাতটি বাড়িয়ে দিই প্রাপ্তির দিকে - প্রাপ্তিকে বাঁচিয়ে রাখি আমাদের প্রয়োজনেই।

==
প্রাপ্তির ব্যাংক একাউন্ট এবং যোগাযোগের ঠিকানা:

SARIA TASNIM

91 , WEST KAFRUL, 2ND FLOOR, MOLLAH PARA ,
TALTOLA BAZAR, DHAKA, BANGLADESH

TEL : 88 02 9139583 (Resident)
88 02 9120942 ( Office)
88 01713018293 / 01819 210 290(Mob)
--
SARIA TASNIM
A/C # 018 031 0011528
FOREIGN EXCHANGE BRANCH
CHINI SHILPO BHABAN
JAMUNA BANK LIMITED
DHAKA , BANGLADESH

==
প্রাপ্তিকে নিয়ে যত পোস্ট
প্রাপ্তিকে নিয়ে যত পোস্ট

প্রাপ্তি'র স্কুলে ভর্তির পোস্ট

প্রাপ্তিকে নিয়ে আমার আগের পোস্ট

পিয়াল ভাইয়ের পোস্ট

সাদিক ভাইয়ের পোস্ট

প্রাপ্তির ফুফু'র পোস্ট

কৌশিক আহমেদের পোস্ট

সামী মিয়াদাদের পোস্ট

প্রাপ্তিকে নিয়ে বিহংগের কবিতা

একটি জীবনের আরেকটি কল্পনার গল্প

 

সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪২
তারিক হাসান খান নিপু বলেছেন: সব পোস্টের লিংক সহ এমন আহবানের জন্য আপনাকে আগে ৫ ।

আর স্কুলে ভর্তীর জন্য প্রাপ্তিকে অভিনন্দন !






৩. ৩০ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৪
প্রচেত্য বলেছেন: এগিয়ে চলুক ওর পথ চলা, সে প্রার্থনাই করি আল্লাহর কাছে
৪. ৩০ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৫
ভুইয়া বলেছেন: @িসহাব চৌধুরী: আজ পাবলিকের ভাষা দেখে... মনে হলো তারা ব্লগের purpose কিংবা meaning ভুলে গেছে/জানে না... আপনার post দেখে মন ভালো হয়ে গেলো... অনেক অনেক ধন্যবাদ... ও শুভ কামনা...।
৫. ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৩
কোবরা বলেছেন: মোসতফা মনির সৌরভ ভাই পোষ্ট এর জন্য ধন্যবাদ।
৬. ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৯
মিরাজ বলেছেন: এগিয়ে চলুক ওর পথ চলা, সে প্রার্থনাই করি আল্লাহর কাছে ।

ধন্যবাদ মোসতফা মনির সৌরভ, আমি নিজস্ব সার্কেলে এই পোষ্টের লিংক পাঠিয়ে দেবো।
৭. ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২০
মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ - তারিক হাসান খান নিপু, রাশেদ , প্রচেত্য,ভুইয়া,কোবরা এবং মিরাজ ভাই।

@মিরাজ ভাই, কৃতজ্ঞ থাকব।
৮. ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩
শরীফ আবদুল্লাহ বলেছেন: ৫। ব্লগ বাসি অবশ্যই আছে। দোয়া রইল প্রাপ্তির জন্য।
১০. ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
মোসতফা মনির সৌরভ বলেছেন: @শরীফ আবদুল্লাহ, ধন্যবাদ- দোয়ার সাথে আরো কিছু প্রয়োজন।
@তাজুল ইসলাম মুন্না - ৫ বছর।
১২. ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৫
মৃন্ময় আহমেদ বলেছেন: প্রাপ্তিকে আমরা সবাই ভালোবাসি। তাই প্রাপ্তির সুস্থতার জন্য এই উদ্যোগ এবং আমাদের প্রার্থনা বিফলে যাবে না।।
১৩. ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৬
মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ মুকুল এবং মৃন্ময় আহমেদ। আমরাও সেই প্রার্থনাই করি।
১৪. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:০৪
নাদান বলেছেন: পোষ্ট এর জন্য ধন্যবাদ।
১৫. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৪৫
বিহংগ বলেছেন: "আমাদের হৃদয়ের বিশ্বাস কোনদিন শিথিল হবেনা
প্রাপ্তি আমাদের ভালোবাসায় আকাশের তারা হবেনা।"
আপনি নীরবে যে ভাবে প্রাপ্তিকে বুকের মাঝে আগলে রেখেছেন, ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাইনা।
১৬. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৩
েজবীন বলেছেন: মাশাল্লাহ পিচ্চির চোখটা.....কি অসাধারন...

পোষ্ট এর জন্য ধন্যবাদ।
১৭. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:২৯
মোসতফা মনির সৌরভ বলেছেন: @মৃন্ময় আহমেদ- অসংখ্য ধন্যবাদ ভুলটা মনে করিয়ে দেয়ার জন্য। আমি ঠিক করে দিচ্ছি। সংগত কারনে আপনার একটি কমেন্ট মুছে দিচ্ছি। আশা করছি কিছু মনে করবেন না।
@নাদান, আপনাকেও ধন্যবাদ।
@বিহংগ, আপনার মত সেই প্রার্থনাই করি। ধন্যবাদ
@জেবীন, শুধু চোখ না,গালগুলো কি পরিমাণ ফোলা!!! ধন্যবাদ

সবাইকে কমেন্ট এর জন্য ধন্যবাদ। আশা করছি কমেন্ট এর মত আসল কাজেও সবাই এগিয়ে আসব।
১৮. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২০
সামী মিয়াদাদ বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই। মহান কাজের চেষ্টা কখনোই বিফল হয়না.....অবশ্যই প্রাপ্তি সোনাকে আমরা সকলে হারিয়ে যেতে দেবনা....
১৯. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৩৯
মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ সামী মিয়াদাদ। আমাকে ধন্যবাদের প্রয়োজন নেই, দরকার প্রাপ্তির জন্য একটু ভালবাসা।
২০. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৫৩
আইরিন সুলতানা বলেছেন: যেটা সবচেয়ে স্বাগত জানানোর মত বিষয়, তা হলো, এই ছোট্ট প্রাণটি লড়ছে ...
২১. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:১৯
মোসতফা মনির সৌরভ বলেছেন: ঠিক বলেছেন। আর আমাদের উচিত সেই লড়াইয়ে তাকে শক্তি যোগানো।
২২. ০১ লা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৫
রাহা বলেছেন: ধন্যবাদ ।
২৩. ০১ লা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৪
মোসতফা মনির সৌরভ বলেছেন: আপনাকেও ধন্যবাদ,রাহা
২৬. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৩
মোসতফা মনির সৌরভ বলেছেন: বিহংগ,কি বলব আপনাকে বুঝতে পারছি না।শুধু হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি।
২৭. ১০ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:২৬
মুনীর উদ্দীন শামীম বলেছেন: ধন্যবাদ পোস্টের জন্য। অনেক ধন্যবাদ....
২৯. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৪২
মিরাজ বলেছেন: প্রাপ্তির সর্বশেষ অবস্থা কি?

অফটপিক - অনেক দিন কোন লেখা নেই যে?
৩০. ১৪ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৫২
মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ মিরাজ ভাই মন্তব্যের জন্য।
প্রাপ্তির জন্য ব্লগার সন্মেলনে আশা করছি একটি প্রস্তাব তোলা হবে।
ব্যাডপ্যাচ চলছে সব মিলিয়ে। পার করছি অস্থির একটি সময়। হয়ত একদিন আবার সব স্বাভাবিক হবে।
ভাল থাকবেন।
৩২. ১৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ৩:০৫
মোসতফা মনির সৌরভ বলেছেন: নিহন, ধন্যবাদ। কিন্তু আমি যে চিহ্নটি ব্যবহার করছেন তা কিন্তু অনেককেই ভুল বুঝাচ্ছে। রাজাকারবিরোধী একটি পোস্টে এরকম চিহ্ন দেয়ায় আপনাকে অনেকেই রাজাকারপক্ষের লোক ভেবেছে। বলুন তো এটা কি শুন্য,নাকি ৫ কোনটা বুঝাতে চাচ্ছেন?
৩৩. ২২ শে মার্চ, ২০০৮ রাত ২:১৮
সারিয়া তাসনিম বলেছেন:
অনেকদিন পর পোস্টটা আবার পড়লাম , মনটা খারাপ ছিল , এখন ভালো ।
৩৪. ৩১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৪৬
সারিয়া তাসনিম বলেছেন:
সৌরভ ,

আমাদের সবার চেষ্টা আজ স্বার্থক । প্রাপ্তি এখন সম্পূর্ণ সুস্থ।
হাসি-খুশি ছুটে বেড়ানো প্রাপ্তিকে দেখতে আসার খোলা আমন্ত্রন রইল।

 

মোট সময় লেগেছে ০.৯৬৪৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অপূর্ব জোছনা। নীরব নদী, নদীর মাঝে একটি বন্ধ স্পীডবোটে আমি বসা। চারপাশে ঘন সুন্দরবন। নিস্তদ্ধ রাত। অসাধারণ সে অনূভুতি ....।
©...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ