আমার প্রিয় পোস্ট
- পাহাড়ে সমতলীর বসবাসের অধিকার ও CHT কমিশনের মতলব - পি মুন্সী
- বাংলাতে ইলেক্ট্রনিক্স শেখা...১ - একটি শিশিরবিন্দু
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- সেই দক্ষিণ আফ্রিকা এই দক্ষিণ আফ্রিকা: দুর্বল ব্যবস্থাপনা আর বর্ণবাদের সাদা-কালো ছায়ায় ক্রিকেট - পারভেজ রবিন
- অনেক পুরান ব্লগাররে একসাথে দেইখা পুরানো দিনের কথা মনে পইড়া খুশি লাগলো - ফারহান দাউদ
- একজন বাবা ; তাঁর ষ্টুপিড ছেলের কাছে - আহমেদ শারফুদ্দীন
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- পিলখানার সম্পুর্ন খবর! সকল সচেতন সদস্যের কাছে অনুরোধ। - বিডিট্রন
- কিছু চিন্তার বিষয় - রাগ ইমন
- সবার আগে দেশকে শান্ত করুন। তারপর প্রশ্ন করুন, জবাব দাবী করুন, চুপ করে থাকবেন না - রাগ ইমন
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- আমার BEST FRIEND !!! - ঊশৃংখল ঝড়কন্যা
- মুক্তিযুদ্ধ নিয়ে বিদেশে প্রকাশিত প্রথম রিপোর্ট: সাইমন ড্রিং-এর প্রতিবেদন - আ-আল মামুন
- আমি সেই শিশুটিকে খুঁজছি - রাগ ইমন
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন..... - মনজুরুল হক
- মানুষের মহারাজা,তোমাকে অভিবাদন - ফারহান দাউদ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( প্রথম পর্ব) - একরামুল হক শামীম
- দু'ঠোঁটে বিষ নিয়ে থাকি অপেক্ষায় - রাগ ইমন
- নিজ ঘরে যদি হয়েছি অবাঞ্ছিত ! - রাগ ইমন
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- গবেষনা পত্র রেফারেনস ম্যানেজার - এস এম মাহবুব মুর্শেদ
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- তবুও তাহারা মৌন রহেন... - জামাল ভাস্কর
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- হামপটি ডামপটি স্যাট অন এ ওয়াল এন্ড হামপটি ডামপিট হ্যাড এ গ্রেট ফল - নিধিরাম সর্দার
- নির্বাসিতের আপনজন। পর্ব-১। - নির্বাসিত
- ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা : বিশ্বকে রক্ষার বিনিময়ে নিয়ত মৃত্যুই যেখানে নিয়তি (Nature এ প্রকাশিত গবেষণা) - মিরাজ
- একজন জাকির হোসেন ও একটি রুখে দাড়ানোর গল্প - হাসিব
- আমার সেরা উপহার - অমি রহমান পিয়াল
- আরেকবার জেগে ওঠো বাংলাদেশ...সময় এসেছে আরেকবার যুদ্ধে যাওয়ার - মোসতফা মনির সৌরভ
- দুই পয়সা'র মানুষরা চল জেগে থাকি ।। রাহেলার জন্য - লাল দরজা
- একটি বোনের জন্য বাবার কাছে সে কি আকুতি ! - প্রচেত্য
- এবেনের স্বপ্নের গল্প (বিশাল সাইজের লেখা) - জ্বিনের বাদশা
- লাঞ্চ উইথ গড!!! - কখগঘ
- তোমার হাত ! - রাগ ইমন
- অলস ভোরের ভাবনা! - রাগ ইমন
- উর্মি-শর্মি , মুনকার-নাকীর জানি কই থাকে?(শেষ পর্ব- উৎসর্গ সাব্বির) - রাগ ইমন
- "কনসার্ট ফর বাংলাদেশ" এবং আমরা - মোসতফা মনির সৌরভ
- ডেথ অব আ জিনিয়াস : জহির রায়হান - অমি রহমান পিয়াল
- পাকিস্তানি দালাল,ভারতীয় দালাল - ফারহান দাউদ
- প্রিয় সুমন্ত আসলাম,আমি দু:খিত - মোসতফা মনির সৌরভ
- প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন - মেহেরুল হাসান সুজন
- একজন শিক্ষক এবং আরেকজন সুবিধাভোগী - মোসতফা মনির সৌরভ
- কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই - মোসতফা মনির সৌরভ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ম্যারিয়েটা, জ্যাক এবং অতঃপর ভ্যালেরী - সৈয়দ দেলগীর
প্রত্নতত্ত্ব পাচার: কিছু অজানা, গুরুত্বপূর্ণ তথ্য। বিচার চাই - প্রধান বিচারপতি, কাদরীর আর মইনুলের
২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:০৮
প্রত্নতত্ত্ব হারিয়ে যাওয়া নিয়ে অনেক কথাই হচ্ছে। এর মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাওয়া হচ্ছে।
১। বাংলাদেশের সংবিধান অনুযায়ী "ইউনিক" কোন জিনিস স্থানান্তরিত করা যাবে না, বিশেষজ্ঞরা বলে থাকেন, যেখানের জিনিস সেখান থেকেই তোলা যাবে না। এমন আইন থাকার পরও এবং হাইকোর্টের আদেশ থাকার পরও কিভাবে সুপ্রীম কোর্ট কোন আইনে সেই আদেশকে স্থগিত করে? সংবিধানের রক্ষক কেন সংবিধান অমান্য করল? স্বার্থ কার? এভাবেই হচ্ছে তবে বিচারবিভাগের স্বাধীনতার চর্চা?
২। চুক্তিটি ছিল "লাইন টু লাইন" চুক্তি যার মানে হচ্ছে যেখান থেকে ফ্রান্স নিয়ে যাচ্ছে, ঠিক সেখানে সেভাবে ফিরিয়ে দিবে এবং প্রত্নতত্ত্ব ঠিক যে জাদুঘর থেকে নিয়ে যাওয়া হয়েছে, সেই জাদুঘরের বাইরে নেয়ার সাথে সাথেই দায়িত্ব তাদের। এমনকি প্রতিবাদের সময় এ ব্যাপার সন্মেলন করে "লাইন টু লাইন" চুক্তি ব্যাপারটিও উল্লেখ করে তারা। তাহলে এখন কেন দায়িত্ব অস্বীকার করছে?
৩।গিমে জাদুঘরে প্রায় ৩০,০০০ সম্পদ রয়েছে যা চুরি করা, শুধু চীনেরই রয়েছে ৭,০০০, যা চীনের মত দেশ এখনো উদ্ধার করতে পারছে না। এসব জানা থাকার পরও কিভাবে এই চুক্তি হয়।
৪। প্রত্নতাত্ত্বিক এসব ব্যাপার নিয়ে ইউনেস্কোর একটি চুক্তি রয়েছে। বিশ্বের অনেক দেশ এতে স্বাক্ষর করলেও ফ্রান্স করেনি। চুক্তিটির মূল বিষয়ই ছিল যে - কোন দেশের ইউনিক সম্পদ হরণ করা যাবে না।
৫। প্রজ্ঞা পারমিতা এবং আরেকটি বৌদ্ধমূর্তি রয়েছে যা বর্তমানে পৃথিবীর আর কোথাও নেই এবং এগুলোর মূল্য নিরুপণ করা সম্ভব নয়, কার স্বার্থে এগুলো পাঠানো হল?
৬। প্রত্নতত্ত্ব কোথাও নিতে গেলে কিছু জিনিস বাধ্যতামূলকভাবে করতে হয়। সেগুলো হল - এর একটি সিরিয়াল নাম্বার দেয়া, ওজন মাপা, উচ্চতা সহ আনুষংগিক সকল তথ্য নেয়া, একটি লাইসেন্স করা এবং সবচেয়ে উল্লেখযোগ্য হল - প্রতিটি এংগেল থেকে এর ছবি নেয়া। এর কোনটি করা হয়নি? কেন?
এর সাথে গতকালের একটি খবর যোগ করুন - বিখ্যাত দুই রেপ্লিকা বিশেষজ্ঞ গতকাল ফ্রান্সে প্রজ্ঞা পরিমিতা এবং অপর বৌদ্ধমূর্তিটি ভাল করে দেখেছেন। বুঝে নিন কি হতে চলেছে।
৭। প্রত্নতত্ত্ব আনা নেয়ার দায়িত্ব দেয়া হয়েছে হোম বাউন্ডকে। এর বিদেশী মালিক ১৯৭৫ সালে আরেকটি প্রত্নতত্ত্ব চুরি মামলায় এদেশে জেল খেটেছে।
৮। এদেশের রয়েছে হাজার বছরের ঐতিহ্য, সে হিসেবে ফ্রান্সের সম্পদ এত সমৃদ্ধশালী না। তাই ওরা সবসময়ের অন্যের সম্পদের দিকে হাত বাড়ায়। এত প্রতিবাদের পরও কিছু লোক এদের সাফাই গেয়েছেন। ডঃ কামাল হোসেন নামক ভন্ডগুলো তাদের একজন। সে বিবৃতিও দিয়েছে তাদের পক্ষে।
৯। আইয়ুব কাদরী গ্যারান্টী দিয়েছিলেন, সম্পদের কিছু হবে না। আমরা পদত্যাগ চাই না, টাকা চাই না, পয়সা চাই না - আমরা ফিরে পেতে চাই আমাদের সব সম্পদ।
১০। ব্যারিস্টার মইনুল দেখলাম আজকে বলছেন "কোথায় এয়ারপোর্টে কি চুরি গেছে"? সিংহের ঘরে যে অকাল কুষ্মান্ড জন্ম নিতে পারে, তার প্রমাণ আবার দেখলাম। এদেশের অমূল্য সম্পদের প্রতি এমন ভাব দেখানো একজন কিভাবে এখনও দেশের উঁচু পদে আসীন? বংগবানী কবিতার লাইন গুলো নিজের মত করে সাজিয়ে বলছি -
"দেশের সম্পদের প্রতি যার এত অবজ্ঞা, এমন কুলাংগার সন্তানকে এই দেশের দরকার নেই। "
স্বার্থটি কি তবে মইনুল গংদের? কিভাবে কাদরী গ্যারান্টি দিয়েছিলেন? যেহেতু গ্যরান্টি দিয়েছিলেন, তাই এর বাস্তবায়ন দেখতে চাই।
আর মইনুলের মত ৬ খুনের আসামীরা এত সাহস পায় কোথা থেকে যে দেশের সম্পদ চুরিকে বলে "কোথায় এয়ারপোর্টে কি চুরি হয়েছে!!" শুধু বলাই নয়, ঐ সময় তার যে বডি ল্যাংগুয়েজ ছিল - আমি সাংবাদিক হলে দুই গালে থাপ্পড় মেরে মুখে থুতু ছিটাতাম।
সব পয়েন্টগুলো মেলান। কি বুঝছেন?
আমার ব্যক্তিগত ধারনা - পাওয়া গিয়েছে বলে যা বলা হচ্ছে সব ভুয়া। দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেয়া হচ্ছে।
অজুহাত খুঁজতে গেলে অনেক কিছুই খোঁজা যায়। গত সরকারের সব ফালতু চুক্তি বাতিল হলেও এটি কেন বাতিল হল না, জানতে চাই।
আমি যা চাই -
১। যেভাবেই হোক, যেমন করেই হোক মূল সম্পদগুলো এখনই ফেরত পেতে চাই।
২। সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি'র বিচার চাই।
৩। এর সাথে জড়িত সকলের (সে যেই হোক, সরকারের কেউ হলেও) কঠোর বিচার চাই।
৪। দেশের ঐতিহ্যকে অবজ্ঞার দায়ে মইনুলের মত কুসন্তানদের বিচার চাই।
কিন্তু কে করবে এই বিচার?
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অলৌকিক হাসান বলেছেন:
গুড পোস্ট। (+)
লেখক বলেছেন: জানতে চাই, বিচার চাই।
মাহমুদউল্লাহ বলেছেন:
আজকের প্রথম আলোর মধ্যাহ্ন সংস্করনে দেখাচ্ছে .. "চুরি যাওয়া বিষনু মূর্তি ভেঙে ফেলা হয়েছে, উদ্ধার অভিযান চলছে। "
ব্যাপারটা কি?
লেখক বলেছেন: ব্যাপার কিছু না। এখন পর্যন্ত বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে সেটি আসল মূর্তি নয়। সুতরাং এটি হচ্ছে দৃষ্টি সরানোর কৌশল।
মদনবাবু বলেছেন:
। সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি'র বিচার চাই। ??কোন দোষে আবার এনারে টানাটানি করতেছেন । এডিট দেন । নচেৎ আদালৎ অবমাননা খাইবেন। আর এমনিতেও আপিল বিভাগের স্পেশাল বিচারক জয়নুল আবেদিন ছিলেন লাস্ট মামলার বিচারক ।
সভ্য মতে বিচারিক প্রতিষ্ঠান কেই দায়ি করা যায় ।
লেখক বলেছেন: না, এডিট দিব না। জেনে শুনেই দিয়েছি। সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি যদি সংবিধান লংঘন করতে পারেন, আইন অমান্য করে হাইকোর্টের আদেশকে স্থগিত করতে পারেন, তাহলে এই স্বাধীন দেশে আমারও অধিকার আছে বলার যে - বিচার বিভাগ সবসময় ঠিক নয়, ওদের মাঝেও আছে দুর্নীতিবাজ।
শ্রীমতি চৌধুরী বলেছেন:
ধন্যবাদ পুস্টটির (অমূল্য) জন্য। সহমত
মদনবাবু বলেছেন:
ভাই রে । বাংলাদেশের আদালত । আরিফের কেস দেখেন নাবাই দ্যা ওয়ে প্রজ্ঞা পরিমিতা নয় প্রজ্ঞা পারমিতা হবে ।
লেখক বলেছেন: ভুলের জন্য দুঃখিত, এডিট করেছি। অসংখ্য ধন্যবাদ ভুল শোধরানোর জন্য।
যাই হোক, যা বলার বলবই। আর কত? কোনভাবেই মানতে পারছি না।
মিরাজ বলেছেন:
ধন্যবাদ পোষ্টের জন্য। সবাই জানুক আসল সত্য ।
প্রিয় পুস্টে এড করলাম। অসাধারণ যুক্তি ও তথ্য। ধন্যবাদ।
আইয়ুব কাদরী গ্যারান্টী দিয়েছিলেন, সম্পদের কিছু হবে না। আমরা পদত্যাগ চাই না, টাকা চাই না, পয়সা চাই না - আমরা ফিরে পেতে চাই আমাদের সব সম্পদ।
মদনবাবু বলেছেন:
সুশ্ঠো তদন্ত হলে অনেক থলের বিড়াল বের হয়ে যাবে । কিন্ত তা কি কোনও দিনও সম্ভব?
লেখক বলেছেন: নাহ, সম্ভব না। কারন এর মাঝে এই সরকারের অনেকেই জড়িত বলেই মনে হয়।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
@ অলৌকিক হাসান, নবনী, মাথামোটা, মাহমুদউল্লাহ, মদনবাবু, শ্রীমতি চৌধুরী , মিরাজ ভাই, মোহাম্মদ অরুন - সবাইকে ধন্যবাদ।
মদনবাবু বলেছেন:
আরেকটা প্রত্ন সম্পদ এগুলোর মাঝে আছে । তালপাতায় লেখা । ওয়ান এন্ড ওনলি পিস্ । নামটা মনে আসচে নাহ এখন । এর তিনটা পাতা আমেরিকাতে গেছে । ফ্রান্সে আছে একটা পাতা ।
লেখক বলেছেন: এরকম অনেক কিছুই রয়েছে। আমরা অনেকেই নিজেরাই জানতাম না কি অমূল্য সম্পদ রয়েছে আমাদের! এখন বুঝতে পারছি!!
উন্মনা রহমান বলেছেন:
ভাল পোস্ট। উদ্ধারের ঘটনাটা বানানো মনে হচ্ছে। ফ্রান্স সরকারের আচরণ আর এখানকার যাদুঘরগুলো খালি করে তাদের পছন্দমত প্রত্ন সম্পদ নিয়ে যাওয়ার ঘটনাবলি এবং তাদের অতীত কার্যকলাপ এটাই প্রমাণ করে যে এর পেছনে একটা মাস্টারপ্ল্যান ছিল। এদেশের অর্থলোভী কিছু মানুষকে ব্যবহার করা হয়েছে।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
লেখক বলেছেন: জবাব চাই, আমাদের সম্পদ ফেরত চাই।
ভাঙা চাঁদ বলেছেন:
অমূল্য পোস্ট
নাস্তিকের ধর্মকথা বলেছেন:
কি আর বলবো?
আপনাদের অনেক ধন্যবাদ।
আব্দুন নুর তুষারের পোস্ট আর আপনার এই পোস্ট- এ দুটিকে আসলে নির্বাচিত পোস্ট করা দরকার।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
ধন্যবাদ সবাইকে - আশেক ইব্রাহীম উন্মনা রহমান বিহংগ নাদান ভাঙা চাঁদ নাস্তিকের ধর্মকথা
বুমবুম বলেছেন:
সব প্রোগ্রামড কাজ।কিছুই উদ্ধার হয় নাই।হবেও না।এ কোন দেশে আছি আমরা?
লেখক বলেছেন: সব সম্ভবের দেশ-বাংলাদেশ
রাগ ইমন বলেছেন:
অনেক আজাইরা পোস্টের মাঝে একটা যুক্তিযুক্ত , তথ্যমূলক এবং সুলিখিত পোস্ট । ধন্যবাদ , সৌরভ ।
লেখক বলেছেন: ভয় পাইছি!
আপনাকেও ধন্যবাদ
প্রচেত্য বলেছেন:
সাব্বাশ ভাই
এরকম কিছুই চাচ্ছিলাম যেখানে প্রশ্ন থাকবে থাকবে তার উত্তর
লেখাটি কোন পত্রিকায় প্রকাশ করা যায়না ?
একটু দেখুক ওরা
আইয়ুব কাদরীর চলে যাওয়ার প্রক্ষিতে বাকী উপদেষ্টারা বেশ দু:খ প্রকাশ করেছেন কিন্তু যে সম্পদ হারিয়ে গেল তার জন্য কোন বাক্য নেই, নেই ক্ষমা প্রার্থনাও
এরাই আমাদের দেশের পরিচালক
ধন্যবাদ শামীম ভাই সমসাময়িক পোষ্টটি যথেষ্ট ভাল লাগল
লেখক বলেছেন: শামীম কে ভাই?
ধন্যবাদ।
প্রচেত্য বলেছেন:
দু:খিত সৌরভ ভাই, ফোনে শামীম নামের এক কলিগের সাথে কথা বলছিলাম তার নামই তুলে দিয়েছি
আমি আন্তরিকভাবে দুখিত
লেখক বলেছেন: আরে বন্ধু, এত দুঃখিত হবার কিছু নেই।
গিলতে না পেরে উগড়ে দিল আরকি!
লেখক বলেছেন: আমি বিশ্বাস করি না যে এটি আসল মূর্তি। গতকাল পর্যন্ত বিশেষজ্ঞরা নিশ্চিত ছিল যে এটি আসল নয়। দৃষ্টি সরানোর চেষ্টা মাত্র।
তীরন্দাজ বলেছেন:
ভাল ও তথ্যবহুল পোষ্ট।
আখতারুজ্জামান ভূঁইয়া বলেছেন:
চমৎকার, তথ্যবহুল এবং শাণিত লেখনী। ধন্যবাদ মি. সৌরভ। নতুন কোন তথ্য থাকলে আপডেট করুন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















