আমার প্রিয় পোস্ট
- মুক্তিযুদ্ধ নিয়ে বিদেশে প্রকাশিত প্রথম রিপোর্ট: সাইমন ড্রিং-এর প্রতিবেদন - আ-আল মামুন
- আমি সেই শিশুটিকে খুঁজছি - রাগ ইমন
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - নরকের পাপী
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন..... - মনজুরুল হক
- মানুষের মহারাজা,তোমাকে অভিবাদন - ফারহান দাউদ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( প্রথম পর্ব) - একরামুল হক শামীম
- দু'ঠোঁটে বিষ নিয়ে থাকি অপেক্ষায় - রাগ ইমন
- নিজ ঘরে যদি হয়েছি অবাঞ্ছিত ! - রাগ ইমন
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- গবেষনা পত্র রেফারেনস ম্যানেজার - এস এম মাহবুব মুর্শেদ
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- লাল গাড়ি ও আমাদের লাল বালিকারা - মাদারি
- তবুও তাহারা মৌন রহেন... - জামাল ভাস্কর
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- হামপটি ডামপটি স্যাট অন এ ওয়াল এন্ড হামপটি ডামপিট হ্যাড এ গ্রেট ফল - নিধিরাম সর্দার
- নির্বাসিতের আপনজন। পর্ব-৭(গ)। - নির্বাসিত
- নির্বাসিতের আপনজন। পর্ব-১। - নির্বাসিত
- ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা : বিশ্বকে রক্ষার বিনিময়ে নিয়ত মৃত্যুই যেখানে নিয়তি (Nature এ প্রকাশিত গবেষণা) - মিরাজ
- যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গ :শিশুর সাথে আরেকটি আলাপচারিতা - আরিফ জেবতিক
- আরেকবার জেগে ওঠো বাংলাদেশ...সময় এসেছে আরেকবার যুদ্ধে যাওয়ার - মোসতফা মনির সৌরভ
- দুই পয়সা'র মানুষরা চল জেগে থাকি ।। রাহেলার জন্য - লাল দরজা
- বুক টানটান,বুক টানটান করে দাড়া...(আরিফ জেবতিকের আবেদন ) - আরিফ জেবতিক
- একটি বোনের জন্য বাবার কাছে সে কি আকুতি ! - প্রচেত্য
- এবেনের স্বপ্নের গল্প (বিশাল সাইজের লেখা) - জ্বিনের বাদশা
- লাঞ্চ উইথ গড!!! - কখগঘ
- তোমার হাত ! - রাগ ইমন
- অলস ভোরের ভাবনা! - রাগ ইমন
- উর্মি-শর্মি , মুনকার-নাকীর জানি কই থাকে?(শেষ পর্ব- উৎসর্গ সাব্বির) - রাগ ইমন
- "কনসার্ট ফর বাংলাদেশ" এবং আমরা - মোসতফা মনির সৌরভ
- ডেথ অব আ জিনিয়াস : জহির রায়হান - অমি রহমান পিয়াল
- পাকিস্তানি দালাল,ভারতীয় দালাল - ফারহান দাউদ
- প্রিয় সুমন্ত আসলাম,আমি দু:খিত - মোসতফা মনির সৌরভ
- প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন - মেহেরুল হাসান সুজন
- বাধ ভাঙার এই আওয়াজ বোধহয় কারো কাম্য ছিল না (উৎসর্গ :বিদায়ী ধূসরছায়া বৃন্দ) - আরিফ জেবতিক
- একজন শিক্ষক এবং আরেকজন সুবিধাভোগী - মোসতফা মনির সৌরভ
- কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই - মোসতফা মনির সৌরভ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- আজ ৫ সেপ্টেম্বর : বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মৃত্যুবার্ষিকী - অচেনা বাঙালি
- ম্যারিয়েটা, জ্যাক এবং অতঃপর ভ্যালেরী - সৈয়দ দেলগীর
আরিল, কেন ফ্লাডিং করব না? (উৎসর্গ - মানুষ, বিমা, সামী মিয়াদাদ, মুকুল সহ সকল ব্যানকৃত দেশপ্রেমিক ব্লগার)
১১ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২২
এর আগেও অনেকদিন রাতের অন্ধকারে স্বাধীনতাবিরোধী লোকজন তাদের উর্বর মস্তিস্কজাত চিন্তা ভাবনা নিয়ে দেশকে অসন্মান করে পোস্ট দিয়েছে।যতক্ষন পর্যন্ত রাজাকাররা পোস্ট না সরাতো, ফ্লাডিং চলত। ভোরের দিকে শয়তাদের দোসরগুলো পোস্টগুলো মুছে ফেলত। এছাড়াও হাজার বার নানা স্বাধীনতাবিরোধীদের পোস্ট এবং মন্তব্য নিয়ে অভিযোগ জানানোর পরও কাজ হয়নি।
অনেকেরই ফ্লাডিং নিয়ে আপত্তি থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক।গালিগালাজ না করেও বিরোধীতা করা যায়, আমি নিজেও গালিগালাজ না করে বিরোধীতার পক্ষে।
কিন্তু ঐ ঘটনার পর অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। এক স্বাধীনতাবিরোধীর বিতর্কিত পোস্টের প্রতিবাদ করার জন্য অনেকেই ব্যান হয়েছেন। অথচ স্বাধীনতাবিরোধীরা আছে বহাল তবিয়তেই।
নিচে বুড়া শাহরীয়ারের পোস্টে অভিযাত্রী'র কমেন্ট দেখুন:
"অভিযাত্রী বলেছেন: বুড়া ভাই করতে দেন অদের ১৪টা আর আমার ১টা কি মজা ![]()
০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:৪৩
লেখক বলেছেন: হা হা হা!!!! ঠিক আচে
০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:২৭
comment by: অভিযাত্রী বলেছেন: কি কন বুড়া ভাই আরেকটু নাচামু নাকি আইজকার মত মাফ কইরা দিমু?
০৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫০
comment by: অাওরঙ্গজেব বলেছেন: ধন্যবাদ।
কিছু কি বোঝা যায় এ থেকে যে এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা ছিল?
এই ঘটনায় এমন কিছু ব্লগারদের ব্যান করা হল, যারা কোনদিন গালিগালাজ করেননি। আমার প্রশ্ন হল - ঐ অবস্থায় ফ্লাডিং ছাড়া আর কিছু কি করার ছিল? উত্তরটা "না"
ব্যাখ্যা হল -
সাধারন ব্লগাররা যারা গালিগালাজ করেন না, মুক্ত চিন্তায় বিশ্বাস করেন তারা দেখছেন -
হাজার বার হাজারও মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী পোস্ট নিয়ে অভিযোগ করার পরও সেগুলো মোছা হয়নি, বরং মত প্রকাশের স্বাধীনতার নামে সেই সব পোস্ট এবং তাদের নিকগুলিকে উৎসাহ দেয়া হয়েছে।
তাদের হাজারও প্রতিবাদের পরও কর্তৃপক্ষের টনক নড়েনি কখনও। একজন ব্লগার হিসেবে, একজন বাংলাদেশী হিসেবে আমি কখনই চাইব না যে ব্লগ ভরে যাক দেশের চেতনাবিরোধী পোস্টে, সেই অবস্থায় অনেকেই গালিগালাজ করেন, অনেকেই ফ্লাডিং করেন। আমি এই ফ্লাডিং কে সমর্থন করি, করব, দরকার হলে আমি নিজেও ফ্লাডিং করব।
ফ্লাডিং ছাড়া আর কি করা যেত, আমাকে কি একটু বুঝিয়ে বলবেন আরিল?
কর্তৃপক্ষ কারন অনুসন্ধান না করে মানুষ, বিমা, শিপন, মুকুল, সামী মিয়াদাদের মত ব্লগারদের ব্যান করেছেন।শুধু তাই না, হাজারও প্রতিবাদের পরও তারা তাদের খোঁড়া যুক্তি নিয়ে কথা বলছেন এবং ভাল ভাল পোস্ট গুলো প্রথম পাতা থেকে সরিয়ে দিচ্ছেন। অমি রহমান পিয়াল, জয়িতার যুক্তিসংগত পোস্টগুলো সরিয়ে দেয়া হয়েছে, রাগিব ভাইয়ের কমেন্ট ডিলিট করা হয়েছে। অথচ বাংলাদেশকে গালি দেয়া অপার্থিবের পোস্ট (Click This Link) ঠিকই প্রথম পাতায় ছিল, জামাতের প্রেস রিলিজ সহ হাজারো ফালতু পোস্ট প্রথম পাতায় ছিল।
ধীরে ধীরে বাংলাদেশ বিরোধীদের প্লাটফরম হয়ে উঠছে সা হো ই। এই দেশে থেকে এই দেশের মাটিতে থেকে এই দেশবিরোধী কথা বলা হচ্ছে এবং সা হো ই এর কর্তা ব্যক্তিরা তাদের সহায়তা করছেন, এটি কল্পনা করতেও কষ্ট হয়।
আরিল মনে হয় জানেন না, তার দেশ সেই হাতে গোনা কয়েকটি দেশের অন্যতমা, যারা আমাদের মহান স্বাধীনতা যু্দ্ধের তাদের সংসদে বাংলাদেশকে সমর্থন দিয়ে বিল পাশ করেছিল।
তাই বন্ধ করুন বাংলাদেশবিরোধীদের সাপোর্ট করা।
সা হো ই ভয় পাওয়া শুরু করেছে, কি তাদের সেই ভয়ের কারন? কি কারনে এমন ডিকটেটরদের মত আচরণ করছে? পোস্ট সরিয়ে দিলেই কি সব গন্ডগোল মিটে যাবে?
বাংগালীরা সহনশীল মানে এই নয় যে, সব অন্যায় সহ্য করবে। এ এমন এক জাতি যে ঘুরে দাঁড়াতে পারে যেকোন কঠিন সময়ে। আর এ জাতি যখন জাগে, তখন কি হয় তার স্বাক্ষী ইতিহাস।
সাবধান - স্বাধীনতাবিরোধীরা আর তাদের দোসররা।
গত ১০ মাসে প্রথম যেদিন তাড়াতাড়ি রাতে ঘুমাতে গেলাম, সেদিনই ঘটল এমন একটি ঘটনা- জীবনের বড় আফসোসগুলোর একটি ছিল জন্মাইনি মুক্তিযুদ্ধের সময়, আজ আরেকটি যোগ হল।
লাল সেলাম - সামী মিয়াদাদ, মুকুল, বিষাক্ত মানুষ, মানুষ, শিপন, নেই মানুষ, নরাধম সহ সকল দেশপ্রমিক ব্লগারদের।
এদের নিঃশর্ত আনব্যান চাই।
নাভদ বলেছেন:
+
মদনবাবু বলেছেন:
নিঃশর্ত আনব্যান চাই।
লেখক বলেছেন: কি খবর? আপনিও ব্যান নাকি?
আরশান খান বলেছেন:
একটা কথা না বলে পারছি না, এত সুন্দর একটা কথা বললেন, কিন্তু পায়খানার ছবি ব্যবহার করে কেউ ফ্লাডিং করল তাকে আপনি পায়খানার ছবি ব্যবহার করতে দিবেন, এসব ছবি কি সহ্য করার মত, আমি তো বমি করেছিলাম, দয়া করে সঠিক জিনিসকে সঠিক বলুন, যারা ভুল করেছে তাদের ভুলকে সঠিক বলেন না, কর্তৃপক্ষের কোন দরকার নাই আমার আপনার জন্য এত কষ্ট করে একটি ব্লগের মত সাইটটি ফ্রি চালানো, সুতরাং দরকারটা কাদের তা একটু ভেবে দেখুন।আর বিষাক্ত মানুষ নতুন ব্লগার, এরা এরকম করুচিপূর্ণ ফ্লাডকে আপনি মেনে নিবেন ?///// কি আর বলব
লেখক বলেছেন: ১। আর যারা পায়খানার ছবি দিতে বাধ্য করল, তাদের কি হবে?
২। পোস্টে দেয়া অপার্থিবের লিংক দেখুন, সে কেন ব্যান হয় না?
৩। বিষাক্ত মানুষ কুরুচিপূর্ণ ফ্লাড করছে!!!!!
আপনার পক্ষপাতমুলক অযৌক্তিক মন্তব্যকে আমার কাছে পায়খানার ছবির চেয়েও কুরুচিপূর্ন মনে হচ্ছে।
রাশেদ বলেছেন:
সকল স্বাধীনতাপন্থী ব্লগার যাদের ব্যান করা হয়েছিল তাদের আনব্যান দাবী করি। এইটা অনুরোধ না, এইটা দাবী। তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে বলার মানে কি!! কেন তারা ক্ষমা চাবে? তারা কোন ভুল করে নাই।
লেখক বলেছেন: একমত, ক্ষমা ওদের চাইতে হবে।
লেখক বলেছেন: আপনি যে ছবি দিয়েছেন, তার কিছুই দেখা যায় না। কি বলতে চাচ্ছেন, স্পষ্ট করে বলুন।
কালোবিড়াল বলেছেন:
শুয়োরের বাচ্চা রাজাকার, পাছার কাপড় তুইলা দৌড় মার।
আরশান খান বলেছেন:
@এ এম রাসেল এখন যে আপনি পাকিস্তানের পতাকা ব্যবহার করে বাংলাদেশের পতাকা অবমাননা করলেন এটা কোন ব্যাপার না, এরকম করতে আপনার নিজেকে একবারও করুচি মনে হচ্ছে না ?
প্রশ্নোত্তর বলেছেন:
আরশান
তুমি আরে ও তো একটা লিঙ্ক দিসে মাত্র আর জিগাইসে এইটা কি দোষ?
উত্তর হইতে পারে, হ্যাঁ/না।
তার বদলে এইসো রুচি, অবমাননা এইসব কইতে।
এইখানে কিছু কয়া আসো Click This Link
কালোবিড়াল বলেছেন:
এম এ হামিদের পোস্ট ডিলিট করসে মুদারিতর রা, মনে হচ্চে।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
মৌসতফা মনির সৌরভ ভাই> আন্তরিক ধন্যবাদ আপনাকে ।একটা কাজ কিন্তু হলো । অথরিটিকে ভাল করে চেনা হলো অনেকের । এটাই তাদের আসল রূপ ।অপার্থিব-এর যে লিঙ্ক আপনি দিয়েছেন, তার ব্লগে চোখ বুলালে দেখা যাবে তার প্রায় সব পোষ্টই উস্কানীমূলক এবং অস্থিতিশীল পরিবেশ তৈরীর জন্য যথেষ্ট । তারপরও তাকে ব্যান করা হচ্ছেনা ।
এটাই তাদের আসল রূপ ।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
এই ঘটনার পর কর্ত্বপক্ষের কাজ যতই দেখছি, ততই অবাক হচ্ছি। বাংলাদেশের কোন রাজনৈতিক সরকারও মনে হয় এতটা পক্ষপাতমুলক আচরন করেনি কখনও। অমি রহমান পিয়াল, জয়িতা, রাগিব হাসান - এদের যুক্তিসংগত পোস্ট, কমেন্ট সবকিছু সরিয়ে দেয়া হচ্ছে/মুছে ফেলা হচ্ছে।
হিটলারের চেয়েও খারাপ অবস্থা। এমন ডিকটেটরশীপ তাও আবার মুক্ত চিন্তা এবং দেশের স্বাধীনতার পোস্টগুলোর উপর!!! এই দেশে থেকে, কোথা থেকে পায় এত সাহস ?
লেখক বলেছেন: দুঃখিত, এখনও দেখা যাচ্ছে না। ফরবিডেন দেখাচ্ছে।
লেখক বলেছেন: লগ ইন না থাকলেই ব্যান কিভাবে বুঝলেন?
আপনি কি সা হো ই এর সাথে জড়িত কেউ নাকি?
বুমবুম বলেছেন:
ছবিখানা দেখলাম।সামহ্যোয়ারের উর্দু ভার্সন!!!
লেখক বলেছেন: মানে!!!!!
একটু বুঝিয়ে বলুন।
রাশেদ বলেছেন:
আরশান খানকে আগেও যতদুর মনে পরে সা. ইনকে নিয়ে তর্ক করতে দেখছি। তাদের স্টাফ হইতে পারে।
লেখক বলেছেন: আমারও তাই মনে হয়।
আর যেভাবে অযৌক্তিক সিন্ধান্তগুলোর পক্ষ নিচ্ছে, তাতে এছাড়া আর কি হবে?
মোসতফা মনির সৌরভ বলেছেন:
এইমাত্র প্রশ্নোত্তরের পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হল, এখন রাত ২।২৫। টার মানে মডারেটর কেউ লগড ইন আছে। হতে পারে আমরা যা ধারনা করছি সেই আরশাদ খানই মডারেটর।
শাস্তি বলেছেন:
গালি দিয়া উড়ায়া দেয়া উচিত ছিল।ঐদিন অনেক কম হইছে। এমন গালি দেয়া উচিত ছিল ঐসব রাজাকার যেন ২য় বার সা,ইনে লগিন করার সাহস না পায়।
লেখক বলেছেন: গালি দিলে আরোও হাজারটা নিক নিয়ে এসে ঝামেলা করবে। ওদের তাড়াতে হবেই, তার জন্য যুক্তিই যথেষ্ট।
নেই মানুষ বলেছেন:
+
রাশেদ বলেছেন:
মডুদের কেউ আরশান খান নিক নিছে আর কি। জাগরন নিয়ে পোস্টের সময়ে এই নিকের কমেন্টগুলা প্রথম চোখে পড়ছে। হায়রে সা. ইন! নামিরা নাওয়ার যেইরকম আরেকজন বলে সন্দেহ করি!
বুমবুম বলেছেন:
@লেখকছবিটা হুবুহু সামহ্যোয়ারের ফ্রন্ট পেইজের কপি কিন্তু ব্যানারে ফাকিস্তানের ফ্ল্যাগ সাথে সম্ভবত গোআর ছবি।নোটিশ বোর্ডের পোস্ট টে উর্দু তে লেখা।লগড ইন হিসাবে দেখা যাচ্ছে সব রাজাকার ছানাদের নাম এবং তাদের পোষ্ট।
এই জিনিস রাসেল সাহেব পাইলেন কই???
লেখক বলেছেন: ধন্যবাদ বুমবুম জানানোর জন্য।
এখন তো আমারও প্রশ্ন - কেমনে কি?
কালোবিড়াল বলেছেন:
প্রশ্নোত্তর কি ব্যান? আপনার কোন পোস্ট দেখতেসি না সামনে পিছন অনেক গুলো পেজে। ব্যাপার কি?
লেখক বলেছেন: স্ক্রিন শট নিয়ে রাখুন পোস্ট, কে কে লগড ইন এবং গুরুত্বপূর্ন মন্তব্যের।
রাশেদ বলেছেন:
জামাতিদের সাপোর্টার অনেককেই চেনা যাইতেছে এখন। এই হটকারী ব্যানেও তাদের কিছু যায় আসে না। যেমনঃ ফারজানা১৬। আরো অনেক্কেই দেখলাম নোটিসবোর্ডের পোস্টের সাথে এক হইতে।
লেখক বলেছেন: একমত
শুধু তাই না, কিছুক্ষন আগে প্রশ্নোত্তরের ৪/৫ টি পোস্ট ডিলিট করা হয়েছে, কোন গালি বা খারাপ কিছু ছিল না ওতে। ছিল সা হো ই এর মিথ্যাবাদীতার কিছু নমুনা।
এর আরেকটি মানে হল - মডারেটর আছে এই মূহুর্তে কেউ একজন, কে সে?
লেখক বলেছেন: কয়টা হল? স্ক্রীন শট রাখেন, মাথা ঠান্ডা রাখেন, কোন গালগালি করবেন না, কাউকে ঐ পোস্টগুলোয় তা করতেও দিবেন না।
সবাইকেই জানাতে হবে সা হো ই এর এই নির্লজ্জ পক্ষপাতমূলক আচরন।
শাস্তি বলেছেন:
শুরু করবেন নাকি আবার ফ্লাডিং আসেন অনুমতি দেন বিসমিল্লাহ করি।সমস্যা নাই এইবার ব্যান করলেও অকে নতুন নিক খুইলা রাখছি। হি হি হি
এইসব ফাতরামি সহ্য হইতেছে না।
লেখক বলেছেন: মাথা ঠান্ডা রাখেন
মদনবাবু বলেছেন:
আমি ব্যান না । কীবোর্ড হরতালে আছি ।
লেখক বলেছেন: ঠিক আছে।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
আজ রাতে প্রশ্নোত্তরের কিছু পোস্ট ডিলিট করা হয়েছে, পোস্টগুলোয় কোন রকম বাজে কথা ছিল না। হায়রে সা হো ইন...
লেখক বলেছেন: কি আর বলব বলেন।
এই দেশের মাটিতে থেকে, এই দেশের স্বাধীনতাবিরোধীদের সাপোর্ট করা!!!
আর মডারেশন পলিসি হাস্যকর! বারবার বলেছি আবারও বলছি - বাংলাদেশের কোন রাজনৈতিক দলও এমন পক্ষপাতমূলক আচরন করেনি কখনও।
অনেক ব্লগারের যুক্তিসংগত ভাল পোস্ট, কমেন্ট উধাও, আর বাংলাদেশবিরোধী পোস্ট আছে। মানতে পারছি না ওদের এই কাজ আর এই নীরবতা।
আহসান উদ্দিন বলেছেন:
সকল স্বাধীনতাপন্থী ব্লগার যাদের ব্যান করা হয়েছিল তাদের আনব্যান দাবী করি। এইটা অনুরোধ না, এইটা দাবী। তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে বলার মানে কি!! কেন তারা ক্ষমা চাবে? তারা কোন ভুল করে নাই। +সহমত
আহসান উদ্দিন বলেছেন:
রাশেদ বলেছেন: সকল স্বাধীনতাপন্থী ব্লগার যাদের ব্যান করা হয়েছিল তাদের আনব্যান দাবী করি। এইটা অনুরোধ না, এইটা দাবী। তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে বলার মানে কি!! কেন তারা ক্ষমা চাবে? তারা কোন ভুল করে নাই।সহমত
লেখক বলেছেন: ক্ষমা তো রাজাকারদের চাইতে হবে।
রাকিব বলেছেন:
+...
মেহরাব শাহরিয়ার বলেছেন:
নাদান , মানুষ , বিমা , আব্দুর রাজ্জাক শিপনের দ্রুত আনব্যান চাই ।
লেখক বলেছেন: মুকুল, সামী, মানুষ, বিমা, নরাধম, শিপন সহ স্বাধীনতার স্বপক্ষের সকলের আনব্যান চাই।
যতদূর জানি, নাদান ব্যান না।
মিরাজ বলেছেন:
মোসতফা মনির সৌরভ, আমার পোষ্টে করা আপনার মন্তব্যে কন্ঠ মিলিয়েই বলি আমাদেরকে সম্মিলিতভাবে সামহোয়্যারকে একটি পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম করতে হবে যেখানে স্বাধীনতার চেতনা সমুন্নত থাকবে এবং গালিগালাজ ও অশ্লীলতা মুক্ত থাকবে ।
"কোন গালিগালাজ/বাজে কথা নয়, আমরা যুক্তি দিয়ে ওদের হারাতে চাই। আর পারবও এই বিশ্বাসও আছে। "
সকল সুস্থ ধারার ব্লগারের আনব্যান চাই ।
বিশেষ করে মুকুল, সামী, মানুষ, বিমা, নরাধম, শিপন
লেখক বলেছেন: হ্যাঁ, গালিগালাজ/বাজে কথা ছাড়াই আমরা পারব ওদের যুক্তি দিয়ে হারাতে।
আবারও ধন্যবাদ।
রাগ ইমন বলেছেন:
প্রমান সংগ্রহের জন্য ধন্যবাদ ।খুব ভালো একটা কাজ হয়েছে ।ঐ রাতে থাকা না থাকাটা বড় কথা নয় , এই ব্লগকে বাংলাদেশকে অপমানকারী কার্যকলাপ থেকে মুক্ত করাটা আসল লক্ষ্য ।
আর এই কাজ করতে গিয়ে ,লড়তে গিয়ে যারা ব্যান হলো তাদের ফিরিয়ে আনাটা আমাদের দায়িত্ব ।
সকলের নিঃশর্ত আনব্যান চাই।
লেখক বলেছেন: সংগ্রাম চলবেই।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
রাশু'র এই কমেন্টে একমত: সকল স্বাধীনতাপন্থী ব্লগার যাদের ব্যান করা হয়েছিল তাদের আনব্যান দাবী করি। এইটা অনুরোধ না, এইটা দাবী। তাদেরকে ক্ষমা প্রার্থনা করতে বলার মানে কি!! কেন তারা ক্ষমা চাবে? তারা কোন ভুল করে নাই।
লেখক বলেছেন: ক্ষমা রাজাকারদের চাইতে হবে।
বঙ্গাব্দ বলেছেন:
আরিল এবার দয়া করে চায়ের কাপটা শেষ করুন..........
তানজিলা হক বলেছেন:
আরিল এবার দয়া করে চায়ের কাপটা শেষ করুন..........
পুষ্প বলেছেন:
মুকুল, সামী, মানুষ, বিমা, নরাধম, শিপন সহ সকলের আনব্যান চাই। লেখকের সাথে একমত পোষন অরে মৌলিক লেখা বিরত আছি।
লেখক বলেছেন: ধন্যবাদ পুষ্প।
সকলের আনব্যান চাই।
প্রশ্নোত্তর বলেছেন:
১৯৭১ ছিল নিদানের কাল। অনেক রক্তস্রোত আর ত্যাগের বিনিময়ে মুসলমানেরা ১৯৪৭ সালে যে আবাসভুমি ফিরে পেল ভারতীয় ব্রাহ্মণ্যবাদী সম্প্রসারণবাদীদের ষড়যন্ত্রে মাত্র ২৩ বছরের মাথায় তার অপমৃত্যু ঘটে। রাশিয়া আর ভারতের হাত এই খুনের রক্তে রঞ্জিত। সেই সাথে আমেরিকাও দায়ী। সপ্তম নৌবহর পাঠাতে চেয়েও পাঠায়নি।
এখানে লেখক মিথ্যা কি বলেছেন? আপনারা শুধু শুধুই মাথা গরম করে গালি দিয়ে ব্যানড হলেন! কি লাভ হলো, আসুন যারা এসব বলে তাদেরকে যুক্তি দিয়ে ঠেকাই।
লেখক বলেছেন: মাথা ঠান্ডা করেন, যারা যুক্তি দিয়ে বুঝবে না, ইগনোর দেম।
আর আমাদের আন্দোলন চলবেই - বাংলাদেশবিরোধী কোন কিছুই লেখা যাবে না এই ব্যাপারে কর্ত্বপক্ষকে স্পষ্ট নীতিমালা করতেই হবে।
নেই মানুষ বলেছেন:
সৌরভ, এি কবিসাহেব কি কগু? কি মনে হয়?
লেখক বলেছেন: বুঝতেছি না, মনে হয় না। কগু তো অপার্থিব। কগু হলে এমন লেখা লিখতে পারত বলে মনে হয় না, আর বানান ভুল তো থাকতই।
সামী মিয়াদাদ বলেছেন:
++++++
হট্টগোল বলেছেন:
সামী তো ব্যান না। জাস্ট প্রথম পাতায় তার অবস্থান নেই। ওইদিন রাতে তো মনে হয় আরো অনেকেই ব্যান হয়েছেন। আপনি বার বার কেন ৩/৪ জনের নাম নিচ্ছেন?
গ্রুপ, টিম নির্বিশেষে সবার নাম নিতে পারলেন না। এইটুকু উদারতাও দেখাতে পারলেন না। এজন্যে স্বাধীনতাবিরোধীরা প্রশ্রয় পায়। আপনাদের তৈরি স্বার্থের বিভাজনে ওদের কালো হাত আরো বিস্তৃত হয়।
সৎ সাহস নিয়ে সবার আনব্যান দাবি করুন।
লেখক বলেছেন: আপনি মনে হয় পোস্ট না পড়েই মন্তব্য করছেন। আমি বলেছি আমি সকলের দেশপ্রেমিক ব্লগারের আনব্যান চাই। এক পোস্টে সবার নাম উল্লেখ করা সম্ভব নয় বলেই জেনারালইজ করেই বলেছি।
আর এদের নাম বিশেষভাবে উল্লেখ করার কারন, এরা গালিবাজ নয় এবং ব্লগার হিসেবে তাদের লেখা আমার ভাল লাগে।
আর ব্যাপারটাকে আপনি যেভাবে দেখেছেন, অন্য কেউ কিন্তু সেভাবে দেখেনি।
হট্টগোল বলেছেন:
অনেকেই দেখছে কিন্তু বলতে পারছে না। এই সময়ে নিজেদের ভেতর কোনো বিভ্রান্তির সুযোগ যেন রাজাকাররা না নেয়। আপনি পোস্টে যাই বলতে চান না কেন শিরোনামটা বিভাজন তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। পাশ কাটানোর চেষ্টা করে লাভ নেই।
মুক্তিযুদ্ধের পক্ষের ব্লগারদের আনব্যান চাই - গ্রুপ, টিম নির্বিশেষে। কারো নামোল্লেখ করে নয়, এটাই এখনকার মূল দাবি হওয়া উচিত।
পড়ার পর আমার কমেন্ট মুছে দিতে পারেন। সেটাই ভালো হবে।
লেখক বলেছেন: আমি কারও কমেন্ট মুছি না, তা যাই হোক না কেন (হিজিবিজি লেখা বাদে)
আমি বলেছি সেই রাতের সকল দেশপ্রেমিক এবং স্বাধীনতার পক্ষের ব্লগারের আনব্যান চাই। আর সেই রাতে যারা স্বাধীনতাবিরোধীদের পোস্টের প্রতিবাদ করেছেন, সবাই দেশপ্রেমিক।কোন গ্রুপ বা টিমের কথা কিন্তু আমি বলছি না, আপনি বলেই বিভাজনের সৃষ্টি টা করছেন।
আর শিরোনাম নিয়ে যেটা বললেন, এটি বিভাজনের ব্যাপার নয়, অনেক লেখকই বিভিন্ন কারনে বিভিন্ন জনকে পোস্ট উৎসর্গ করে, এটি তেমনই একটা ব্যাপার। পাশ কাটানোর কোন কিছু এর ভিতরে নেই। তারপরও যদি শিরোনামকে খেয়াল করেন, মূল শিরোনামটা হল "আরিল, কেন ফ্লাডিং করব না?" আর তারপর হল -
"উৎসর্গ - মানুষ, বিমা, সামী মিয়াদাদ, মুকুল সহ সকল ব্যানকৃত দেশপ্রেমিক ব্লগার" এখানে দেশপ্রেমিক বলতে সকলকেই বুঝিয়েছি। উদাহরনসরুপ বলা যায়, শিরোনামে শিপন,নেই মানুষ, নরাধম এর নাম নেই, ভিতরে রয়েছে। সব জায়গায় সবার নাম দিতে হবে এমন কোন কথা নেই, যখন যার টা মনে আসে, আর তাছাড়া কারা কারা ব্যান হয়েছে, এদের সঠিক লিস্ট কিন্তু আমরা জানি না।
হট্টগোল বলেছেন:
তাছাড়া কারা কারা ব্যান হয়েছে, এদের সঠিক লিস্ট কিন্তু আমরা জানি না। ------------- সৌরভ
----------------------------------
এরজন্যই তো বলি। একযোগে সবার কথাই বলা হোক কারো নামোল্লেখ ছাড়া।
কমেন্টগুলো মুছে দিন প্লিজ। আপনি কারণটা বুঝছেন না কেন বলছি।
লেখক বলেছেন: কারনটা বলুন তাহলে ঠিকই বুঝব।
আর যাদের নাম জানি বা যাদের পছন্দ করি সবার সাথে আমি তাদের নাম যোগ করেছি মাত্র, এই ব্যাপারটি নিয়ে এত আপত্তির কারন বুঝলাম না। এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার।
বিষাক্ত মানুষ বলেছেন:
সৌরভ ... আপনার মত লড়াকু যোদ্ধাকে হাজার বার স্যালুট
লেখক বলেছেন: এইতো ভাই, জীবন সমুদ্রে এলোমেলো ভাবে সাঁতরাচ্ছি, কেমন আছেন আপনি?
















