আমার প্রিয় পোস্ট
- মুক্তিযুদ্ধ নিয়ে বিদেশে প্রকাশিত প্রথম রিপোর্ট: সাইমন ড্রিং-এর প্রতিবেদন - আ-আল মামুন
- আমি সেই শিশুটিকে খুঁজছি - রাগ ইমন
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - নরকের পাপী
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন..... - মনজুরুল হক
- মানুষের মহারাজা,তোমাকে অভিবাদন - ফারহান দাউদ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( প্রথম পর্ব) - একরামুল হক শামীম
- দু'ঠোঁটে বিষ নিয়ে থাকি অপেক্ষায় - রাগ ইমন
- নিজ ঘরে যদি হয়েছি অবাঞ্ছিত ! - রাগ ইমন
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- গবেষনা পত্র রেফারেনস ম্যানেজার - এস এম মাহবুব মুর্শেদ
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- লাল গাড়ি ও আমাদের লাল বালিকারা - মাদারি
- তবুও তাহারা মৌন রহেন... - জামাল ভাস্কর
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- হামপটি ডামপটি স্যাট অন এ ওয়াল এন্ড হামপটি ডামপিট হ্যাড এ গ্রেট ফল - নিধিরাম সর্দার
- নির্বাসিতের আপনজন। পর্ব-৭(গ)। - নির্বাসিত
- নির্বাসিতের আপনজন। পর্ব-১। - নির্বাসিত
- ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা : বিশ্বকে রক্ষার বিনিময়ে নিয়ত মৃত্যুই যেখানে নিয়তি (Nature এ প্রকাশিত গবেষণা) - মিরাজ
- যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গ :শিশুর সাথে আরেকটি আলাপচারিতা - আরিফ জেবতিক
- আরেকবার জেগে ওঠো বাংলাদেশ...সময় এসেছে আরেকবার যুদ্ধে যাওয়ার - মোসতফা মনির সৌরভ
- দুই পয়সা'র মানুষরা চল জেগে থাকি ।। রাহেলার জন্য - লাল দরজা
- বুক টানটান,বুক টানটান করে দাড়া...(আরিফ জেবতিকের আবেদন ) - আরিফ জেবতিক
- একটি বোনের জন্য বাবার কাছে সে কি আকুতি ! - প্রচেত্য
- এবেনের স্বপ্নের গল্প (বিশাল সাইজের লেখা) - জ্বিনের বাদশা
- লাঞ্চ উইথ গড!!! - কখগঘ
- তোমার হাত ! - রাগ ইমন
- অলস ভোরের ভাবনা! - রাগ ইমন
- উর্মি-শর্মি , মুনকার-নাকীর জানি কই থাকে?(শেষ পর্ব- উৎসর্গ সাব্বির) - রাগ ইমন
- "কনসার্ট ফর বাংলাদেশ" এবং আমরা - মোসতফা মনির সৌরভ
- ডেথ অব আ জিনিয়াস : জহির রায়হান - অমি রহমান পিয়াল
- পাকিস্তানি দালাল,ভারতীয় দালাল - ফারহান দাউদ
- প্রিয় সুমন্ত আসলাম,আমি দু:খিত - মোসতফা মনির সৌরভ
- প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন - মেহেরুল হাসান সুজন
- বাধ ভাঙার এই আওয়াজ বোধহয় কারো কাম্য ছিল না (উৎসর্গ :বিদায়ী ধূসরছায়া বৃন্দ) - আরিফ জেবতিক
- একজন শিক্ষক এবং আরেকজন সুবিধাভোগী - মোসতফা মনির সৌরভ
- কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই - মোসতফা মনির সৌরভ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- আজ ৫ সেপ্টেম্বর : বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের মৃত্যুবার্ষিকী - অচেনা বাঙালি
- ম্যারিয়েটা, জ্যাক এবং অতঃপর ভ্যালেরী - সৈয়দ দেলগীর
সামহোয়্যার ইন ব্লগ :::কর্তৃপক্ষ ও ব্লগারদেরউদ্দেশ্যে ::: ব্লগ নীতিমালায়সংস্কার চাই::: সুস্থ ব্লগিং চাই
২৬ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩০
ব্লগিং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সারা বিশ্বে। সংবাদপত্রের পাশাপাশি ব্লগের ভুমিকাও চোখে পরার মত। এরকম সময় সামহোয়্যার ইনের বাংলা ব্লগ অদ্ভূত আগ্রহ যোগালো অনেক বাংলা ভাষীর হৃদয়ে। সেই থেকে শুরু...আজ এই ব্লগে কত ব্লগার! কত রকমের লেখনী-ছড়া-গল্প-কবিতা, তর্ক-বিতর্ক, সমসাময়িক খবর- দিয় ভরে যায় সামহোয়্যারের প্রথম পাতা; মন্তব্য আর রেটিং এর টক-ঝাল-মিষ্টি খেলা। বিশাল মায়াজালে জড়িয়ে যায় এক ঝাঁক, নানা বয়সের কিছু প্রাণ, কিছু প্রতিভা। ব্লগিং হয়ে ওঠে নেশা...।
আজকাল আর সেই জোশ নেই এই ব্লগে। শুধু কর্তৃপক্ষকে এজন্য সব সময় এক তরফা দায়ী করে লাভ নেই; অনেক ক্ষেত্রেই ব্লগাররাও সমপরিমাণই দায়ী। ব্যান- আন ব্যান নিয়ে তর্ক চলছে, ধর্ম আর মুক্তিযুদ্ধ নিয়ে ভারসাম্যহীন বিতর্ক চলছে; কিছু অসংলগ্ন নিকের আগমণ ব্লগকে অস্থির করে তুলছে
গত কিছুদিন আগের ঘটনায় মনে হলো সামহোয়্যার ব্লগ আর সাধারণ কিছু ব্লগারের মধ্যে যেন বিশাল মনোমালিন্য, দূরত্ব তৈরী হয়ে গেল। মনে হচ্ছিল একে অন্যের প্রতিপক্ষ হয়ে উঠছে; এটা কারো জন্যই শুভ নয়। ভাল ব্লগাররা ব্লগ ছেড়ে দিলে সেটা সামহোয়্যার ইনের জন্য কোন ভাবেই শুভ হবে না। এবং এই কদিনের ব্লগ হিট স্ট্যাটাস দেখে কর্তৃপক্ষ সেটা বুঝে নিয়েছেন আশা করি। অপর দিকে কর্তৃপক্ষের কাজের ধারা নিয়ে কোন অভিযোগ থাকলে আমাদের উচিত হবে যুক্তি সহকারে এবং অবশ্যই শালীনতার সাথে তা প্রকাশ করা। যুক্তি আক্রমনাত্মক হতেই পারে তবে অশ্লীল ভাষা, ইংগিত কোন ভাবেই কাম্য নয়। কিছুদিন আগে আরিলকে উদ্দেশ্য করে কিছু অশ্রাব্য মন্তব্য ব্লগারদের মানকে অনেক ছোট করে তুলেছে। আবার কিছু প্রতিশ্রুতিশীল ব্লগারদের প্রতি কর্তৃপক্ষের অনমনীয় মনোভাব আমাদের ক্ষুব্ধ, ব্যথিত করছিল বার বার।
যদিও এখন সেই সব উল্লেখযোগ্য ব্লগারদের আন ব্যান করা হয়েছে এবং মনে হচ্ছিল ব্লগে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। আদতে তা হচ্ছে বলে মনে হয়না। যতটুকু অনুমান করা যায় আবারো একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হবে শীঘ্রই। তাই কর্তৃপক্ষের সঠিক, যথোপযুক্ত ও তড়িৎ পদক্ষেপ , ব্লগাদের শালীনতা, সহনশীলতা বোধ এবং দুই পক্ষের আন্তরিকতার সমন্বয়ের প্রয়োজন এখন।
কর্তৃপক্ষ সমীপে ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ব্লগ নীতিমালায় কিছু সংযোজন করা প্রয়োজন খুবই শীঘ্রই। এর প্রেক্ষিতে কিছু দাবী এবং মতামত তুলে ধরা হলো।
১. মডারেশন প্যানেলকে আরো তড়িৎ হতে হবে ।
(ক) অশ্লীল, উস্কানী মূলক নিকগুলো রেজিস্ট্রেশনের পর পরই ব্যান করে দিতে হবে
(খ) অশালীন, অপ্রাসংগিক উস্কানী মূলক মন্তব্য/পোস্ট প্রদানকারীদের নিক ব্যান করার সাথে সাথে তাদের ব্লগও ডাউন করে দিতে হবে।
২. যে কোন ব্যাপার নিয়ে সুস্থ তর্ক-বিতর্ক হতেই পারে । তবে স্বাধীনতা, সংস্কৃতি, ধর্মীয় অনুভ’তিতে আমূল আঘাত, অশ্রদ্ধা জ্ঞাপন করে কোন প্রকার মন্তব্য/লেখা ব্লগে প্রকাশ করা যাবে না। এবং এই সংক্রান্ত নীতিমালা সংযোজন করা খুবই প্রয়োজন।
৩. মুক্তিযুদ্ধ নিয়ে অযাচিত বিতর্ক কখনই কাম্য নয়। স্বাধীনতা বিরোধী বক্তব্য সংক্রান্ত পোস্ট/মন্তব্য/নিক নিয়ে কিছু সুষ্পষ্ট, কঠোর নীতিমালা এখনই প্রয়োজন। না হলে তা এই ব্লগের সুনাম ও মান দিনে দিনে ক্ষুন্ন করবে।
৪. নীতিমালা নিয়ে কর্তৃপক্ষ কি ভাবছেন সেই সংক্রান্ত একটি নোটিশ আশা করা যায় কর্তৃপক্ষের কাছ থেকে।
৫. "কোন সমস্যা" -কে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সম্ভব হলে ই-মেইল দিয়ে অভিযোগকারী ব্লগারকে জানাতে হবে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হয়েছে কিনা এবং না নেয়া হয়ে থাকলে তা কেন এবং আদৌ ব্যবস্থা নেয়ার সম্ভাবনা আছে কিনা ।
ব্লগারদের সমীপে ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
দাবী আদায়ের প্রধান শর্ত হলো একত্রিত থাকা, একই সুরে কথা বলা। একবার যখন আমাদের মনে প্রশ্ন উঠেছে, দাবী উঠেছে, অভিমান জেগেছে - সেটাকে জিইয়ে রাখা দরকার আরো কিছুদিন। এরকম পরিস্থিতিতে আমরা একটি অভিনব কিন্তু সুস্থ, সহজ পন্থা হাতে নিয়েছি। আমাদের ভাবনাগুলো অনেকটা এরকম -
১.
(ক) কর্তৃপক্ষ কর্তৃক নীতিমালা সংক্রান্ত কোন প্রকার সুষ্পষ্ট নোটিশ না আসা পর্যন্ত আমরা কোন প্রকার মৌলিক পোস্ট (গল্প-কবিতা-আলোচনা) দেয়া থেকে বিরত থাকব।
*** (খ) অনেকেই এ ব্যাপারে দ্বিমত পোষণ করছেন; এক্ষেত্রে যে বলা যায় তা হলো, কোন বাধ্য-বাধকতা নেই আসলে; দু'এক জায়গায় নিজস্ব ভাবনা-চিন্তার প্রতিফলন অবশ্যই গ্রহণযোগ্য ।
২. আমরা যারা সম-মানসিকতা সম্পন্ন তারা প্রতীকি স্বরূপ যার যার ব্লগের প্রোফাইলে একই ছবি সংযোজন করতে পারি (কালো রিবণ এর ছবিটি)
৩. ব্লগের প্রোফাইলে একই স্লোগান থাকবে -
::: ব্লগিং বিরতি ::: ব্লগিং বিরতি :::
কর্তৃপক্ষ ও ব্লগারদের উদ্দেশ্যে ----
::: ব্লগ নীতিমালায় সংস্কার চাই :::
::: সুস্থ ব্লগিং চাই :::
৪. আমরা ফ্লাডিং না করে "কোন সমস্যা" -র ব্যবহার নিশ্চিত করব।
৫. কয়েকটি ব্যাপার লক্ষণীয় -
(ক) এই পোস্টটি প্রথম পাতায় থাকলে স্বভাবতই তা দৃষ্টিগোচরে আসবে; তবে আমরা ফ্লাডিং করতে ইচ্ছুক নই।
(খ) আমরা এই দাবী-দাওয়াতে সমমনাদের সম অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।
*** এইসব দিক বিবেচনা করে আমরা কয়েকজন ব্লগার সিদ্ধান্ত নিয়েছি একটি নির্দিষ্ট শিডিউল মোতাবেক এই পোস্টটি একেকদিন একেক ব্লগার পোস্ট করবেন। আপাতত আমরা কয়েকজনের সাথে কথা বলে একটি লিস্ট শুরু করেছি।
*** উল্লেখ্য, যারা আমাদের সাথে একমত প্রকাশ করছেন তারা অবশ্যই আমাদের জ্ঞাতসারেই তাদের ব্লগে এই পোস্টটি পুরোটি কপি-পেস্ট করবেন।
*** এক্ষেত্রে আমাদের দেয়া লিস্ট অনুযায়ী সর্বশেষে যিনি এই লেখাটি পোস্ট করবেন তার ব্লগে যেয়ে মন্তব্যে আপনার ইচ্ছেটি জানিয়ে দিয়ে আসুন। এরপর আপনার নাম লিস্টে অন্তর্ভূক্ত করা হবে এবং সেই আপডেট পোস্টটি পরবর্তী আগ্রহী ব্লগার পোস্ট করবেন।
সুস্থ ব্লগিং এর দাবীতে (সমমনা ব্লগার লিস্ট)::::::::::::::::::::::::::::::::::::::::
১. উদাসী স্বপ্ন (অলরেডী পোস্টেড)
২. আইরিন সুলতানা (অলরেডী পোস্টেড)
৩. মোহাম্মদ অরুন (অলরেডী পোস্টেড)
৪. জয়িতা (অলরেডি পোস্টেড)
৫. তাজুল ইসলাম মুন্না (অলরেডি পোস্টেড)
৬. েকএসআমীন (অলরেডী পোস্টেড)
৭. মানুষ (অলরেডী পোস্টেড)
৮. নাইম (অলরেডী পোস্টেড)
৯. রাগ ইমন
১০. মোসতফা মনির সৌরভ
১১. রাহুল
******* এই লিস্টে নাম অন্তর্ভূক্ত করণ ছাড়া কাউকে এই পোস্টটি কপি-পেস্ট করে নিজ ব্লগে না দেয়ার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।
এর উদ্দেশ্য খুবই সাধারণ; আমরা একত্রিত থাকতে চাই, যদি কর্তৃপক্ষ কোন জবাবদিহিতা আশা করেন এরকম পন্থার জন্য, তবে আমরা সবাই একসাথে সেই কাতারে দাঁড়াতে চাই।
**** হ্যাপী ব্লগিং। ****
প্রকাশ করা হয়েছে: সমাজ এবং রাজনীতি বিভাগে ।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
হ্যাপি ব্লগিং
আলী আরাফাত শান্ত বলেছেন:
সাথে আছি।+।সহমত।
মেহরাব শাহরিয়ার বলেছেন:
দয়া করে আমার নামটাও অন্তর্ভূক্ত করে নেবেন
সাইফুর বলেছেন:
+
সাইফুর বলেছেন:
**** হ্যাপী ব্লগিং। ****
জেনারেল বলেছেন:
ছাগু আর ছাগীতে ভরে গেল ব্লগ
হট্টগোল বলেছেন:
গতবারের লিস্টিতে রাগ ইমনের নাম তো ৩ নম্বরে দেখছিলাম। হেয় কি এহনও পুস্টায় নাই। লিস্টিতে রাগ ইমনের ক্রম নম্বর পিছনে গেল কেন?
লেখক বলেছেন: রাগ ইমনের নাম কোন লিস্টেই ৩ নং এ ছিল না।
হাসিব বলেছেন:
হট্ট, রাগ ইমন বরাবরের মতোই নাটক করে বিদায় নিছে । ফিরা আইবো শিগগীরই । আয়া পুস্টাইতে পারে । তয় পুস্ট ফিরানি পুস্টের আগে না পরে আইবো সেইটা কওন যাইতেছে না ।
কেএসআমীন বলেছেন:
সহমত, হ্যাপি ব্লগিং
ফাহমিদুল হক বলেছেন:
সহমত। পরিবেশ ঠিক হওয়া দরকার। সামহোয়ার আজকাল ভালো লাগে না। ব্লগারদের আজকাল খুব অসিহষ্ণু মনে হয়।
মোসতফা মনির সৌরভ বলেছেন:
ধন্যবাদ মন্তব্যের জন্য। স্বাধীনতাবিরোধী এবং বাংলাদেশ বিরোধী পোস্ট, গালিগালাজ, ব্যক্তি আক্রমন নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতা চরম হতাশাজনক। এদেশে বসে ব্যবসা করে অথচ এদেশবিরোধী প্রচারনার প্লাটফরম হবে - এটা মানা যায় না কোনভাবেই।
মিরাজ বলেছেন:
মোসতফা মনির সৌরভ । কর্তৃপক্ষ কি কিছু শুনছেন? নীরব থেকে কথা শোনানোটা মনে হয় কঠিন ।
আমার মনে হয় আপনারা ব্লগিং বিরতির ব্যাপারটি পুনর্বিবেচনা করতে পারেন ।
বিষাক্ত মানুষ বলেছেন:
কৈ গেলেন ভাই !!!! কোন খবরই নাই !!!!
ইরতেজা বলেছেন:
সৌরভ অনেক দিন ধরে কিছু লিখ না কেন?
তৌফিক বিষাদ বলেছেন:
ভাইজান, অনেকদিন লিখছেন না?
বাফড়া বলেছেন:
সৌরভ, কেমখা পেলাম আছেন? অনেকদিন পর আপনার দেখা পেলাম আবার। মাঝে আপনার ব্লগে ঘুরেও গেলাম আপনি নেই। আশা করি এখন থেকে সবসময় পাওয়া যাবে আপানাকে
বাফড়া বলেছেন:
কেমখা পেলাম আছেন = কেমন আছেন
মাহবুব সুমন বলেছেন:
অনেকদিন পর !
চিকনমিয়া বলেছেন:
হ
তেপান্তের মাঠ পেরিয়ে বলেছেন:
ভাই আমারেও সাথে নিয়েন, আমি একজন ভুক্তভোগী। আপনার এই নিরীহ পোস্টেও দেখলাম একজন(জেনারেল) গালাগালি করে গেছে, বোঝেন এদের মানসিকতা।
বিহংগ বলেছেন:
কী খবর,কেমন আছেন।অনেকদিন আপনার কোনো খবরই নেই।


















