somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... প্রশ্ন: জামাতের হেরে যাওয়ার কারন? Click This Link

এতক্ষণে বুঝলাম জামাতের হেরে যাওয়ার মূল কারণ - এই নির্বাচনের ত্রিভুজ ভোট দিতে পারেননি, তেমনি তার ১ হাজার নিকও এবার ভোট দিতে পারেনি।

কতিপয় দুষ্টু লোকেরা তাকে কুমিল্লা ক্যান্টনমেন্টে আটকে রাখার কারনে তিনি সা হো ইনেও অনুপস্থিত।

চলুন আমরা সবাই এই নির্বাচন বর্জন করি। তার মত মহান ব্যক্তিকে ভোটদানে বিরত রাখার জন্য যেসব মানুষ দায়ী, তাদের বিচার চাই।

আপটেড:
আ: লীগ -১৯১
বিএনপি - ২৩
অন্যান্য - ৮]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28890143 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28890143 2008-12-30 02:02:41
২৮ শে অক্টোবর : নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞাত,সর্বজ্ঞানী
তাই এইদিন নিয়ে বেশি কিছু বলার নেই- শুধু জানি যেসব মুসলমান ভাইয়েরা ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে জামাতের নির্দেশে জীবন দিয়েছেন, তাদের রুহে আজ শোকের মাতম। কারন তাদের প্রাণপ্রিয় জামাত তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, জামাত এখন আর আল্লাহর দল নয়। ক্ষমতার লোভের কারনে জামাত ভুলে গেল সেইসব মুসলমান ভাইদের আত্মদান, এমনকি ভুলে গেছে আল্লাহর নাম । আর সেই মুসলমান ভাইয়েরা পরকালে গিয়ে বুঝতে পেরেছেন জামাত তাদেরকে বিভ্রান্তকারী, ব্যবহারকারী এবং ইসলামকে নিয়ে ব্যবসাকারী একটি দল - যাদের কারনে তাদের ইহকাল ও আখেরাত দুই জাহানই আজ নষ্ট।

সেইসব আত্মত্যাগী শহীদ (!) মুসলমান ভাইয়েরা, নি:সন্তান হয়ে যাওয়া সেইসব মুসলমান ভাইদের মাতা ও পিতারা, ভাত্বৃহারা মেহজাবীন বোনেরা - যারা কোন দিন ক্ষমতার মসনদে বসার লোভে জামাত করেনি, যারা বিএনপি আ লীগের পা চাটার জন্য জামাত করেনি, যারা টাকার খেলায় ঘুনে ধরা রাজনীতির বিষ পান করার জন্য জামাত করেনি - কি জবাব দেবে তারা যখন আল্লাহ নিজ হাতে তাদের নাম থেকে শহীদ শব্দটি মুছে দেবেন, হয়ত তাদের নিঃক্ষেপ করবেন পথভ্রষ্টদের জন্য তৈরী করা আগুনে এবং বলবেন -


"বল হে বান্দা, তোমার নেতা কি সেই যে মানুষের ক্ষমতার লোভে আল্লাহর নাম মুছে দিয়েছিল, তোমার দল কি সেই দল যে ইসলাম প্রতিষ্ঠা করার অংগীকার করে সেই আমানতের খেয়ানত করেছিল , তোমার আদর্শ কি সেই আদর্শ নয় যারা মুমিনের কাছে বলে - আমরা ইসলামের সাথে আছি আর তারপর তাদের পবিত্র গ্রন্থ থেকে আল্লাহর নাম মুছে দেয়। অতঃপর প্রমানিত হল - তোমার নেতা, তোমার দল, তোমার আদর্শ - মুনাফেক এবং এও প্রমানিত হল - নিঃশ্চয়ই তা আল্লাহ প্রদর্শিত পথ নয়।"


আল্লাহ সর্বজ্ঞানী ও সূক্ষ্ণ বিচারক।
]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28861323 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28861323 2008-10-29 00:39:44
সাহায্য প্রয়োজন: পিডিএফ টু ওয়ার্ড এবং এক্সেল কনভার্টার চাই
আর ওয়ার্ড টু এক্সেল বা এক্সেল টু ওয়ার্ড কনভার্ট করে কিভাবে?

জানালে উপকৃত থাকব। ]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28857586 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28857586 2008-10-21 04:21:54
এই মাটির বুকে যে হৃদপিন্ড নিরন্তর বেজে চলেছে
সে তোমার পূর্ব পুরুষের আর্তনাদ

এই মাটির শিরায় শিরায় হাত পেতে দেখো
যে লাল স্ফুলিংগের মিছিল চলেছে
সে তোমার পূর্ব পুরুষের আত্মত্যাগ

এই মাটির ভাঁজে ভাঁজে জমে ওঠা খরা
বিস্তীর্ণ বিকলাংগ কুৎসিত জরা
নাই যদি জানো, কেন দুর্বা জাগেনি?
কেন সবুজ হয়নি পাতা?
এ তোমার পূর্ব পুরুষের ক্ষমা
উত্তর পুরুষের নির্লিপ্ততা ।

]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28856752 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28856752 2008-10-19 09:01:40
শুভ জন্মদিন, চিকনমিয়া
বছর দুয়েক আগে যখন সা হো ই এ অনেক লেখক ছিলেন, তাদের অনেকেরই সৃষ্ট এমন কিছু চরিত্র ছিল। এখন ব্লগে চিকনমিয়া সেই চরিত্রগুলোর অভাবই শুধু পূরণ করেনি, নিজের চরিত্রটিকে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছে যে সকল ব্লগ বাড়ীর সে এক আপন সদস্য।

চিকনমিয়া বা তার পেছনের মানুষটি সম্পর্কে লিখতে গেলে অনেক কিছুই লেখা যাবে। সব কথাই না হয় বাদ থাক আজ, আজ শুধু শুভকামনা চিকনমিয়া'র চরিত্রটি'র জন্য এবং তার পেছনের মানুষটির জন্যও।


শুভ জন্মদিন, চিকনমিয়া
]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28825994 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28825994 2008-07-31 16:04:13
এইসব দিনরাত্রি আমার আকাশ কালো হয়
খুব অচেনা প্রহর প্রহসনে
খানিক হেথায় আলো হয় ।

এমন করে বদলে যাওয়ার ছলে
চাওয়া এবং পাওয়ার দোলাচলে
কেমন সময় মিলছে পলে পলে,
তোমার আশায় - যাওয়ায় আমার মনে;
এবার বললে ভাল হয়!
]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28819077 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28819077 2008-07-11 05:16:42
সামহোয়্যার ইন ব্লগ :::কর্তৃপক্ষ ও ব্লগারদেরউদ্দেশ্যে ::: ব্লগ নীতিমালায়সংস্কার চাই::: সুস্থ ব্লগিং চাই
আজকাল আর সেই জোশ নেই এই ব্লগে। শুধু কর্তৃপক্ষকে এজন্য সব সময় এক তরফা দায়ী করে লাভ নেই; অনেক ক্ষেত্রেই ব্লগাররাও সমপরিমাণই দায়ী। ব্যান- আন ব্যান নিয়ে তর্ক চলছে, ধর্ম আর মুক্তিযুদ্ধ নিয়ে ভারসাম্যহীন বিতর্ক চলছে; কিছু অসংলগ্ন নিকের আগমণ ব্লগকে অস্থির করে তুলছে

গত কিছুদিন আগের ঘটনায় মনে হলো সামহোয়্যার ব্লগ আর সাধারণ কিছু ব্লগারের মধ্যে যেন বিশাল মনোমালিন্য, দূরত্ব তৈরী হয়ে গেল। মনে হচ্ছিল একে অন্যের প্রতিপক্ষ হয়ে উঠছে; এটা কারো জন্যই শুভ নয়। ভাল ব্লগাররা ব্লগ ছেড়ে দিলে সেটা সামহোয়্যার ইনের জন্য কোন ভাবেই শুভ হবে না। এবং এই কদিনের ব্লগ হিট স্ট্যাটাস দেখে কর্তৃপক্ষ সেটা বুঝে নিয়েছেন আশা করি। অপর দিকে কর্তৃপক্ষের কাজের ধারা নিয়ে কোন অভিযোগ থাকলে আমাদের উচিত হবে যুক্তি সহকারে এবং অবশ্যই শালীনতার সাথে তা প্রকাশ করা। যুক্তি আক্রমনাত্মক হতেই পারে তবে অশ্লীল ভাষা, ইংগিত কোন ভাবেই কাম্য নয়। কিছুদিন আগে আরিলকে উদ্দেশ্য করে কিছু অশ্রাব্য মন্তব্য ব্লগারদের মানকে অনেক ছোট করে তুলেছে। আবার কিছু প্রতিশ্রুতিশীল ব্লগারদের প্রতি কর্তৃপক্ষের অনমনীয় মনোভাব আমাদের ক্ষুব্ধ, ব্যথিত করছিল বার বার।

যদিও এখন সেই সব উল্লেখযোগ্য ব্লগারদের আন ব্যান করা হয়েছে এবং মনে হচ্ছিল ব্লগে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। আদতে তা হচ্ছে বলে মনে হয়না। যতটুকু অনুমান করা যায় আবারো একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হবে শীঘ্রই। তাই কর্তৃপক্ষের সঠিক, যথোপযুক্ত ও তড়িৎ পদক্ষেপ , ব্লগাদের শালীনতা, সহনশীলতা বোধ এবং দুই পক্ষের আন্তরিকতার সমন্বয়ের প্রয়োজন এখন।

কর্তৃপক্ষ সমীপে ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

ব্লগ নীতিমালায় কিছু সংযোজন করা প্রয়োজন খুবই শীঘ্রই। এর প্রেক্ষিতে কিছু দাবী এবং মতামত তুলে ধরা হলো।

১. মডারেশন প্যানেলকে আরো তড়িৎ হতে হবে ।

(ক) অশ্লীল, উস্কানী মূলক নিকগুলো রেজিস্ট্রেশনের পর পরই ব্যান করে দিতে হবে
(খ) অশালীন, অপ্রাসংগিক উস্কানী মূলক মন্তব্য/পোস্ট প্রদানকারীদের নিক ব্যান করার সাথে সাথে তাদের ব্লগও ডাউন করে দিতে হবে।

২. যে কোন ব্যাপার নিয়ে সুস্থ তর্ক-বিতর্ক হতেই পারে । তবে স্বাধীনতা, সংস্কৃতি, ধর্মীয় অনুভ’তিতে আমূল আঘাত, অশ্রদ্ধা জ্ঞাপন করে কোন প্রকার মন্তব্য/লেখা ব্লগে প্রকাশ করা যাবে না। এবং এই সংক্রান্ত নীতিমালা সংযোজন করা খুবই প্রয়োজন।

৩. মুক্তিযুদ্ধ নিয়ে অযাচিত বিতর্ক কখনই কাম্য নয়। স্বাধীনতা বিরোধী বক্তব্য সংক্রান্ত পোস্ট/মন্তব্য/নিক নিয়ে কিছু সুষ্পষ্ট, কঠোর নীতিমালা এখনই প্রয়োজন। না হলে তা এই ব্লগের সুনাম ও মান দিনে দিনে ক্ষুন্ন করবে।

৪. নীতিমালা নিয়ে কর্তৃপক্ষ কি ভাবছেন সেই সংক্রান্ত একটি নোটিশ আশা করা যায় কর্তৃপক্ষের কাছ থেকে।

৫. "কোন সমস্যা" -কে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সম্ভব হলে ই-মেইল দিয়ে অভিযোগকারী ব্লগারকে জানাতে হবে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হয়েছে কিনা এবং না নেয়া হয়ে থাকলে তা কেন এবং আদৌ ব্যবস্থা নেয়ার সম্ভাবনা আছে কিনা ।

ব্লগারদের সমীপে ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

দাবী আদায়ের প্রধান শর্ত হলো একত্রিত থাকা, একই সুরে কথা বলা। একবার যখন আমাদের মনে প্রশ্ন উঠেছে, দাবী উঠেছে, অভিমান জেগেছে - সেটাকে জিইয়ে রাখা দরকার আরো কিছুদিন। এরকম পরিস্থিতিতে আমরা একটি অভিনব কিন্তু সুস্থ, সহজ পন্থা হাতে নিয়েছি। আমাদের ভাবনাগুলো অনেকটা এরকম -

১.
(ক) কর্তৃপক্ষ কর্তৃক নীতিমালা সংক্রান্ত কোন প্রকার সুষ্পষ্ট নোটিশ না আসা পর্যন্ত আমরা কোন প্রকার মৌলিক পোস্ট (গল্প-কবিতা-আলোচনা) দেয়া থেকে বিরত থাকব।

*** (খ) অনেকেই এ ব্যাপারে দ্বিমত পোষণ করছেন; এক্ষেত্রে যে বলা যায় তা হলো, কোন বাধ্য-বাধকতা নেই আসলে; দু'এক জায়গায় নিজস্ব ভাবনা-চিন্তার প্রতিফলন অবশ্যই গ্রহণযোগ্য ।

২. আমরা যারা সম-মানসিকতা সম্পন্ন তারা প্রতীকি স্বরূপ যার যার ব্লগের প্রোফাইলে একই ছবি সংযোজন করতে পারি (কালো রিবণ এর ছবিটি)

৩. ব্লগের প্রোফাইলে একই স্লোগান থাকবে -

::: ব্লগিং বিরতি ::: ব্লগিং বিরতি :::

কর্তৃপক্ষ ও ব্লগারদের উদ্দেশ্যে ----
::: ব্লগ নীতিমালায় সংস্কার চাই :::
::: সুস্থ ব্লগিং চাই :::

৪. আমরা ফ্লাডিং না করে "কোন সমস্যা" -র ব্যবহার নিশ্চিত করব।

৫. কয়েকটি ব্যাপার লক্ষণীয় -

(ক) এই পোস্টটি প্রথম পাতায় থাকলে স্বভাবতই তা দৃষ্টিগোচরে আসবে; তবে আমরা ফ্লাডিং করতে ইচ্ছুক নই।

(খ) আমরা এই দাবী-দাওয়াতে সমমনাদের সম অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।

*** এইসব দিক বিবেচনা করে আমরা কয়েকজন ব্লগার সিদ্ধান্ত নিয়েছি একটি নির্দিষ্ট শিডিউল মোতাবেক এই পোস্টটি একেকদিন একেক ব্লগার পোস্ট করবেন। আপাতত আমরা কয়েকজনের সাথে কথা বলে একটি লিস্ট শুরু করেছি।

*** উল্লেখ্য, যারা আমাদের সাথে একমত প্রকাশ করছেন তারা অবশ্যই আমাদের জ্ঞাতসারেই তাদের ব্লগে এই পোস্টটি পুরোটি কপি-পেস্ট করবেন।

*** এক্ষেত্রে আমাদের দেয়া লিস্ট অনুযায়ী সর্বশেষে যিনি এই লেখাটি পোস্ট করবেন তার ব্লগে যেয়ে মন্তব্যে আপনার ইচ্ছেটি জানিয়ে দিয়ে আসুন। এরপর আপনার নাম লিস্টে অন্তর্ভূক্ত করা হবে এবং সেই আপডেট পোস্টটি পরবর্তী আগ্রহী ব্লগার পোস্ট করবেন।

সুস্থ ব্লগিং এর দাবীতে (সমমনা ব্লগার লিস্ট)::::::::::::::::::::::::::::::::::::::::

১. উদাসী স্বপ্ন (অলরেডী পোস্টেড)
২. আইরিন সুলতানা (অলরেডী পোস্টেড)
৩. মোহাম্মদ অরুন (অলরেডী পোস্টেড)
৪. জয়িতা (অলরেডি পোস্টেড)
৫. তাজুল ইসলাম মুন্না (অলরেডি পোস্টেড)
৬. েকএসআমীন (অলরেডী পোস্টেড)
৭. মানুষ (অলরেডী পোস্টেড)
৮. নাইম (অলরেডী পোস্টেড)
৯. রাগ ইমন
১০. মোসতফা মনির সৌরভ
১১. রাহুল

******* এই লিস্টে নাম অন্তর্ভূক্ত করণ ছাড়া কাউকে এই পোস্টটি কপি-পেস্ট করে নিজ ব্লগে না দেয়ার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।

এর উদ্দেশ্য খুবই সাধারণ; আমরা একত্রিত থাকতে চাই, যদি কর্তৃপক্ষ কোন জবাবদিহিতা আশা করেন এরকম পন্থার জন্য, তবে আমরা সবাই একসাথে সেই কাতারে দাঁড়াতে চাই।

**** হ্যাপী ব্লগিং। **** ]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28764387 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28764387 2008-01-26 12:30:28
আরিল, কেন ফ্লাডিং করব না? (উৎসর্গ - মানুষ, বিমা, সামী মিয়াদাদ, মুকুল সহ সকল ব্যানকৃত দেশপ্রেমিক ব্লগার)
অনেকেরই ফ্লাডিং নিয়ে আপত্তি থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক।গালিগালাজ না করেও বিরোধীতা করা যায়, আমি নিজেও গালিগালাজ না করে বিরোধীতার পক্ষে।

কিন্তু ঐ ঘটনার পর অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। এক স্বাধীনতাবিরোধীর বিতর্কিত পোস্টের প্রতিবাদ করার জন্য অনেকেই ব্যান হয়েছেন। অথচ স্বাধীনতাবিরোধীরা আছে বহাল তবিয়তেই।

নিচে বুড়া শাহরীয়ারের পোস্টে অভিযাত্রী'র কমেন্ট দেখুন:

"অভিযাত্রী বলেছেন: বুড়া ভাই করতে দেন অদের ১৪টা আর আমার ১টা কি মজা <img src=" style="border:0;" />
০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:৪৩

লেখক বলেছেন: হা হা হা!!!! ঠিক আচে
০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:২৭
comment by: অভিযাত্রী বলেছেন: কি কন বুড়া ভাই আরেকটু নাচামু নাকি আইজকার মত মাফ কইরা দিমু?
০৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫০
comment by: অাওরঙ্গজেব বলেছেন: ধন্যবাদ।


কিছু কি বোঝা যায় এ থেকে যে এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা ছিল?

এই ঘটনায় এমন কিছু ব্লগারদের ব্যান করা হল, যারা কোনদিন গালিগালাজ করেননি। আমার প্রশ্ন হল - ঐ অবস্থায় ফ্লাডিং ছাড়া আর কিছু কি করার ছিল? উত্তরটা "না"

ব্যাখ্যা হল -

সাধারন ব্লগাররা যারা গালিগালাজ করেন না, মুক্ত চিন্তায় বিশ্বাস করেন তারা দেখছেন -
হাজার বার হাজারও মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী পোস্ট নিয়ে অভিযোগ করার পরও সেগুলো মোছা হয়নি, বরং মত প্রকাশের স্বাধীনতার নামে সেই সব পোস্ট এবং তাদের নিকগুলিকে উৎসাহ দেয়া হয়েছে।

তাদের হাজারও প্রতিবাদের পরও কর্তৃপক্ষের টনক নড়েনি কখনও। একজন ব্লগার হিসেবে, একজন বাংলাদেশী হিসেবে আমি কখনই চাইব না যে ব্লগ ভরে যাক দেশের চেতনাবিরোধী পোস্টে, সেই অবস্থায় অনেকেই গালিগালাজ করেন, অনেকেই ফ্লাডিং করেন। আমি এই ফ্লাডিং কে সমর্থন করি, করব, দরকার হলে আমি নিজেও ফ্লাডিং করব।


ফ্লাডিং ছাড়া আর কি করা যেত, আমাকে কি একটু বুঝিয়ে বলবেন আরিল?

কর্তৃপক্ষ কারন অনুসন্ধান না করে মানুষ, বিমা, শিপন, মুকুল, সামী মিয়াদাদের মত ব্লগারদের ব্যান করেছেন।শুধু তাই না, হাজারও প্রতিবাদের পরও তারা তাদের খোঁড়া যুক্তি নিয়ে কথা বলছেন এবং ভাল ভাল পোস্ট গুলো প্রথম পাতা থেকে সরিয়ে দিচ্ছেন। অমি রহমান পিয়াল, জয়িতার যুক্তিসংগত পোস্টগুলো সরিয়ে দেয়া হয়েছে, রাগিব ভাইয়ের কমেন্ট ডিলিট করা হয়েছে। অথচ বাংলাদেশকে গালি দেয়া অপার্থিবের পোস্ট (Click This Link) ঠিকই প্রথম পাতায় ছিল, জামাতের প্রেস রিলিজ সহ হাজারো ফালতু পোস্ট প্রথম পাতায় ছিল।

ধীরে ধীরে বাংলাদেশ বিরোধীদের প্লাটফরম হয়ে উঠছে সা হো ই। এই দেশে থেকে এই দেশের মাটিতে থেকে এই দেশবিরোধী কথা বলা হচ্ছে এবং সা হো ই এর কর্তা ব্যক্তিরা তাদের সহায়তা করছেন, এটি কল্পনা করতেও কষ্ট হয়।

আরিল মনে হয় জানেন না, তার দেশ সেই হাতে গোনা কয়েকটি দেশের অন্যতমা, যারা আমাদের মহান স্বাধীনতা যু্দ্ধের তাদের সংসদে বাংলাদেশকে সমর্থন দিয়ে বিল পাশ করেছিল।

তাই বন্ধ করুন বাংলাদেশবিরোধীদের সাপোর্ট করা।

সা হো ই ভয় পাওয়া শুরু করেছে, কি তাদের সেই ভয়ের কারন? কি কারনে এমন ডিকটেটরদের মত আচরণ করছে? পোস্ট সরিয়ে দিলেই কি সব গন্ডগোল মিটে যাবে?

বাংগালীরা সহনশীল মানে এই নয় যে, সব অন্যায় সহ্য করবে। এ এমন এক জাতি যে ঘুরে দাঁড়াতে পারে যেকোন কঠিন সময়ে। আর এ জাতি যখন জাগে, তখন কি হয় তার স্বাক্ষী ইতিহাস।

সাবধান - স্বাধীনতাবিরোধীরা আর তাদের দোসররা।

গত ১০ মাসে প্রথম যেদিন তাড়াতাড়ি রাতে ঘুমাতে গেলাম, সেদিনই ঘটল এমন একটি ঘটনা- জীবনের বড় আফসোসগুলোর একটি ছিল জন্মাইনি মুক্তিযুদ্ধের সময়, আজ আরেকটি যোগ হল।

লাল সেলাম - সামী মিয়াদাদ, মুকুল, বিষাক্ত মানুষ, মানুষ, শিপন, নেই মানুষ, নরাধম সহ সকল দেশপ্রমিক ব্লগারদের।

এদের নিঃশর্ত আনব্যান চাই। ]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28759915 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28759915 2008-01-11 01:22:34
প্রত্নতত্ত্ব পাচার: কিছু অজানা, গুরুত্বপূর্ণ তথ্য। বিচার চাই - প্রধান বিচারপতি, কাদরীর আর মইনুলের
১। বাংলাদেশের সংবিধান অনুযায়ী "ইউনিক" কোন জিনিস স্থানান্তরিত করা যাবে না, বিশেষজ্ঞরা বলে থাকেন, যেখানের জিনিস সেখান থেকেই তোলা যাবে না। এমন আইন থাকার পরও এবং হাইকোর্টের আদেশ থাকার পরও কিভাবে সুপ্রীম কোর্ট কোন আইনে সেই আদেশকে স্থগিত করে? সংবিধানের রক্ষক কেন সংবিধান অমান্য করল? স্বার্থ কার? এভাবেই হচ্ছে তবে বিচারবিভাগের স্বাধীনতার চর্চা?

২। চুক্তিটি ছিল "লাইন টু লাইন" চুক্তি যার মানে হচ্ছে যেখান থেকে ফ্রান্স নিয়ে যাচ্ছে, ঠিক সেখানে সেভাবে ফিরিয়ে দিবে এবং প্রত্নতত্ত্ব ঠিক যে জাদুঘর থেকে নিয়ে যাওয়া হয়েছে, সেই জাদুঘরের বাইরে নেয়ার সাথে সাথেই দায়িত্ব তাদের। এমনকি প্রতিবাদের সময় এ ব্যাপার সন্মেলন করে "লাইন টু লাইন" চুক্তি ব্যাপারটিও উল্লেখ করে তারা। তাহলে এখন কেন দায়িত্ব অস্বীকার করছে?

৩।গিমে জাদুঘরে প্রায় ৩০,০০০ সম্পদ রয়েছে যা চুরি করা, শুধু চীনেরই রয়েছে ৭,০০০, যা চীনের মত দেশ এখনো উদ্ধার করতে পারছে না। এসব জানা থাকার পরও কিভাবে এই চুক্তি হয়।

৪। প্রত্নতাত্ত্বিক এসব ব্যাপার নিয়ে ইউনেস্কোর একটি চুক্তি রয়েছে। বিশ্বের অনেক দেশ এতে স্বাক্ষর করলেও ফ্রান্স করেনি। চুক্তিটির মূল বিষয়ই ছিল যে - কোন দেশের ইউনিক সম্পদ হরণ করা যাবে না।

৫। প্রজ্ঞা পারমিতা এবং আরেকটি বৌদ্ধমূর্তি রয়েছে যা বর্তমানে পৃথিবীর আর কোথাও নেই এবং এগুলোর মূল্য নিরুপণ করা সম্ভব নয়, কার স্বার্থে এগুলো পাঠানো হল?

৬। প্রত্নতত্ত্ব কোথাও নিতে গেলে কিছু জিনিস বাধ্যতামূলকভাবে করতে হয়। সেগুলো হল - এর একটি সিরিয়াল নাম্বার দেয়া, ওজন মাপা, উচ্চতা সহ আনুষংগিক সকল তথ্য নেয়া, একটি লাইসেন্স করা এবং সবচেয়ে উল্লেখযোগ্য হল - প্রতিটি এংগেল থেকে এর ছবি নেয়া। এর কোনটি করা হয়নি? কেন?

এর সাথে গতকালের একটি খবর যোগ করুন - বিখ্যাত দুই রেপ্লিকা বিশেষজ্ঞ গতকাল ফ্রান্সে প্রজ্ঞা পরিমিতা এবং অপর বৌদ্ধমূর্তিটি ভাল করে দেখেছেন। বুঝে নিন কি হতে চলেছে।

৭। প্রত্নতত্ত্ব আনা নেয়ার দায়িত্ব দেয়া হয়েছে হোম বাউন্ডকে। এর বিদেশী মালিক ১৯৭৫ সালে আরেকটি প্রত্নতত্ত্ব চুরি মামলায় এদেশে জেল খেটেছে।

৮। এদেশের রয়েছে হাজার বছরের ঐতিহ্য, সে হিসেবে ফ্রান্সের সম্পদ এত সমৃদ্ধশালী না। তাই ওরা সবসময়ের অন্যের সম্পদের দিকে হাত বাড়ায়। এত প্রতিবাদের পরও কিছু লোক এদের সাফাই গেয়েছেন। ডঃ কামাল হোসেন নামক ভন্ডগুলো তাদের একজন। সে বিবৃতিও দিয়েছে তাদের পক্ষে।

৯। আইয়ুব কাদরী গ্যারান্টী দিয়েছিলেন, সম্পদের কিছু হবে না। আমরা পদত্যাগ চাই না, টাকা চাই না, পয়সা চাই না - আমরা ফিরে পেতে চাই আমাদের সব সম্পদ।

১০। ব্যারিস্টার মইনুল দেখলাম আজকে বলছেন "কোথায় এয়ারপোর্টে কি চুরি গেছে"? সিংহের ঘরে যে অকাল কুষ্মান্ড জন্ম নিতে পারে, তার প্রমাণ আবার দেখলাম। এদেশের অমূল্য সম্পদের প্রতি এমন ভাব দেখানো একজন কিভাবে এখনও দেশের উঁচু পদে আসীন? বংগবানী কবিতার লাইন গুলো নিজের মত করে সাজিয়ে বলছি -
"দেশের সম্পদের প্রতি যার এত অবজ্ঞা, এমন কুলাংগার সন্তানকে এই দেশের দরকার নেই। "

স্বার্থটি কি তবে মইনুল গংদের? কিভাবে কাদরী গ্যারান্টি দিয়েছিলেন? যেহেতু গ্যরান্টি দিয়েছিলেন, তাই এর বাস্তবায়ন দেখতে চাই।

আর মইনুলের মত ৬ খুনের আসামীরা এত সাহস পায় কোথা থেকে যে দেশের সম্পদ চুরিকে বলে "কোথায় এয়ারপোর্টে কি চুরি হয়েছে!!" শুধু বলাই নয়, ঐ সময় তার যে বডি ল্যাংগুয়েজ ছিল - আমি সাংবাদিক হলে দুই গালে থাপ্পড় মেরে মুখে থুতু ছিটাতাম।

সব পয়েন্টগুলো মেলান। কি বুঝছেন?

আমার ব্যক্তিগত ধারনা - পাওয়া গিয়েছে বলে যা বলা হচ্ছে সব ভুয়া। দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেয়া হচ্ছে।

অজুহাত খুঁজতে গেলে অনেক কিছুই খোঁজা যায়। গত সরকারের সব ফালতু চুক্তি বাতিল হলেও এটি কেন বাতিল হল না, জানতে চাই।

আমি যা চাই -

১। যেভাবেই হোক, যেমন করেই হোক মূল সম্পদগুলো এখনই ফেরত পেতে চাই।

২। সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি'র বিচার চাই।

৩। এর সাথে জড়িত সকলের (সে যেই হোক, সরকারের কেউ হলেও) কঠোর বিচার চাই।

৪। দেশের ঐতিহ্যকে অবজ্ঞার দায়ে মইনুলের মত কুসন্তানদের বিচার চাই।

কিন্তু কে করবে এই বিচার?
]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28754475 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28754475 2007-12-28 01:08:14
শুভ জন্মদিন,রাশেদ
ব্লগের সবার পক্ষ থেকে রাশেদের জন্য রইল শুভেচ্চা। ভাল কাটুক তার জীবনের প্রতিটি মুহুর্ত। শুভ জন্মদিন, রাশেদ।

রাশেদের ব্লগ দেখুন
rashed]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28753453 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28753453 2007-12-24 00:12:39
জামাত নিয়ে কিছু কথা-১ (পেইড ব্লগারদের সাহায্য চাই)
গতকাল বনানীর এক ইউনিভার্সিটির সামনে একজন ভেলপুরি বিক্রেতাকে প্রশ্ন করলাম তার মাসিক আয় কত? উত্তর ৭০০০/=। বিশ্বাস হতে চাইল না। আরো বলল, এটা নাকি তার ব্যবসা না, এক চটপটিওয়ালার ব্যবসা যে তাকে মাসিক সাত হাজার টাকা বেতন দেয়। তার মানে লাভ আরো বেশি! খারাপ না, চিন্তা করছি আগামীকাল থেকেই বসে যাব কি-না!

এরপর মনে হল খুব কাছ থেকে দেখা পরিচিত এক মানুষের কথা। সতলোকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত। প্রথম দিকে তার অবস্থা খুব খারাপ ছিল। কিন্তু পরে গত সরকারের সময় সে শিবিরে যোগ দেয়।একমাসের মাঝে তার হাতে নতুন মোবাইল, আরো জানতে পারলাম-মাসিক ৬০০০ টাকা করে পান, সাথে রয়েছে মোবাইল খরচ এবং অন্যান্য খরচ বাবদ আরও ২০০০ টাকা।তাছাড়া চাকরী'র নিশ্চয়তা সহ আরো সুবিধা তো রয়েছেই। শুনলাম দেশের প্রায় প্রতিটি সরকারী বিশ্ববিদ্যালয়েই এই অবস্থা। কিছু জায়গায় যেখানে দাপট বেশি, সেখানে স্যালারীও (!) আরো বেশি।

কোথা থেকে আসে এত টাকা?

সরকারী ফান্ডের টাকায় নিজেদের নেটওয়ার্ক গড়ে তুলছে ওরা আস্তে আস্তে।

সারাদেশে গত সরকারের সময় জামাত তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। সরকারের যে মন্ত্রণালয় দুটির কাজ একদম গ্রামের প্রত্যন্ত এলাকাতেও আছে সেগুলো হল - শিক্ষা আর কৃষি। শিক্ষার কারবার নিয়ে আরেকদিন বলব।

প্রথমে কৃষি'র মন্ত্রণালয় নিয়ে বলি। নিজামী মন্ত্রী থাকা অবস্থায় এর সমস্ত জায়গায় জামাতকরণ করে গেছে। খামারবাড়ীর এমন কোন পোস্ট নেই যেখানে সে জামাত বসায়নি। এমনকি কৃষি অধিদপ্তরের ডিজি পদে যখন এক নন-জামাতিকে নিয়োগ দেয়ার সুপারিশ করা হল, তখন সে তাকে সহ লিস্টের আরও ৩ জনকে বাদ দিয়ে জামাতীকে নিয়োগ দিল। কৃষি'র সব জায়গায় জামাতকরণ শেষ করার পর সে শিল্পতে গেল।

নিজামীর মন্ত্রণালয় যখন পরিবর্তন করা হয়, তখন তার সাথে আরো অনেক দুর্নীতিবাজ মন্ত্রীর মন্ত্রণালয় পরিবর্তন করা হয়। কিন্তু নিজামী নিজে প্রধানমন্ত্রীর কাছে বলে তার মন্ত্রণালয় পরিবর্তন করে। কারন? কারন কৃষিতে সে তার পছন্দের লোক বসিয়ে গিয়েছিল।

কোথায় নেই এদের নেটওয়ার্ক। একটি উদাহরণ দেই। পূর্বের প্রায় প্রতিটি তত্তাবধায়ক সরকারের ভিতর অন্য ধর্মের প্রতিনিধিত্ব ছিল। এবার না থাকলেও জামাতের প্রতিনিধি রয়েছে কয়েকজন।

গত সরকার নামেই ছিল বিএনপি,কাজে আসলে জামাত - কথাটি সবাই জানলেও এর ব্যাপকতা জানেন না অনেকেই। কিন্তু আমি জানি, জানি অনেক কিছুই যা শেয়ার করব আপনাদের সাথে। সমাজকল্যাণ মন্ত্রণালয়, জামাতের নেটওয়ার্ক নিয়ে আরো জানা-অজানা কিছু তথ্য নিয়ে লিখব সামনে। অতটা গোছালো লেখা হবে না বলে এবং আগেই ক্ষমা চাইছি।

তবে লিখব না, যদি পেইড ব্লগাররা আমাকে একটু সাহায্য করেন।আমাকে জানান- কিভাবে পেইড ব্লগার হতে হয়। কারন চিন্তা করে দেখলাম, ভেলপুরী ব্যবসা'র চেয়ে লিখে টাকা পাওয়া অনেক সোজা। সারাদিন বসে বসে শুধু লিখব, আর টাকা আসবে। আমারে আর পায় কে? টাকার দরকার খুব বেশি ভাই জীবনে, আদর্শ দিয়ে কি হয় কন? এই যে আপনারা এত গালি খেয়েও টাকার জন্য কি না করছেন, এসি রুমে বসে লিখছেন,খাচ্ছেন,টাকা পাচ্ছেন। তার বিনিময়ে ভার্চুয়াল কিছু গালি খেলে সমস্যা কি? ভাই আমি রিয়েলি হইতে চাইতেছি। বিশ্বাস করেন।

ও ভাই পেইড ব্লগাররা করেন না একটু সাহায্য?]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28751646 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28751646 2007-12-15 02:16:15
উঠে দাঁড়ান ব্লগবাসী, সন্মান জানান জাতির শ্রেষ্ঠ সন্তানদের
অনুরোধ করব, কোন ব্লগে কোন কমেন্ট নয়, কোন পোস্ট নয় এই দুটি মিনিট। মাত্র তো দুটি মিনিট!

কৃতজ্ঞতা মিরাজ ভাইয়ের প্রতি এই প্রস্তাবের জন্য এবং মদনবাবুর প্রতি ঠিক সময়ে একটি পোস্ট দেয়ার জন্য। ]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28751534 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28751534 2007-12-14 16:18:47
চলুন,প্রাপ্তিকে আবারো ভালবাসা দিয়ে প্রমাণ করি মানবতা শেষ হয়ে যায়নি এই পোস্ট থেকে জানতে পারলাম, গতকাল প্রাপ্তি স্কুলে ভর্তি হয়েছে।

প্রাপ্তির চিকিৎসা'র রিপোর্টও অনেক ভাল। তবে আরও দেড় বছর চিকিৎসা' করতে হবে এবং এজন্য ৬ লাখ টাকার প্রয়োজন যা প্রাপ্তির পরিবারের পক্ষে যোগাড় করা অসম্ভব।

হাঁটি হাঁটি পা পা করে বাংলা ব্লগিং আজ অনেকদূর এগিয়েছে। বিভিন্ন সামাজিক এবং মানবিক কর্মকান্ডে সব সময় এগিয়ে এসেছে সা.হো.ই এর ব্লগাররা এমনকি প্রাপ্তির চিকিৎসার ক্ষেত্রেও এগিয়ে এসেছিলেন তারাই।

আরেকটু ভালবাসার প্রয়োজন। তাহলেই আমাদের প্রাপ্তি সুস্থ হয়ে উঠবে। দেখুন ঐ মায়া ভরা মুখটি - আমরা কি পারব না বিন্দু বিন্দু জল মিলে অসাধ্যকে সাধন করতে?

এখন অনেক নতুন ব্লগারের আগমণ ঘটেছে। ব্লগারদের একটি মহাসন্মেলনও হচ্ছে। সেখানে কি আমরা প্রাপ্তি'র জন্য কিছু করতে পারি না? অনুরোধ রইল শামীম ভাই এবং রিজভীর' প্রতি।

একদিন আপনি আমি থাকব না এই পৃথিবীতে। কিন্তু বয়সে আমাদের অনেক ছোট প্রাপ্তি থাকবে এই পৃথিবীতে। পংকিলতায় ভরা ভালবাসাহীন এই নিষ্ঠুর পৃথিবীতে আপনার আমার সবার ভালবাসা নিয়ে সে উদাহরণ হয়ে রইবে আমাদের একতার। সবাই এক হলে ভালবাসা দিয়ে যে আমরাও অসম্ভবকে সম্ভব করতে পারি, আবারও প্রমাণ করব তা।

চলুন, ভালবাসা ভরা হাতটি বাড়িয়ে দিই প্রাপ্তির দিকে - প্রাপ্তিকে বাঁচিয়ে রাখি আমাদের প্রয়োজনেই।

==
প্রাপ্তির ব্যাংক একাউন্ট এবং যোগাযোগের ঠিকানা:

SARIA TASNIM

91 , WEST KAFRUL, 2ND FLOOR, MOLLAH PARA ,
TALTOLA BAZAR, DHAKA, BANGLADESH

TEL : 88 02 9139583 (Resident)
88 02 9120942 ( Office)
88 01713018293 / 01819 210 290(Mob)
--
SARIA TASNIM
A/C # 018 031 0011528
FOREIGN EXCHANGE BRANCH
CHINI SHILPO BHABAN
JAMUNA BANK LIMITED
DHAKA , BANGLADESH

==
প্রাপ্তিকে নিয়ে যত পোস্ট
প্রাপ্তিকে নিয়ে যত পোস্ট

প্রাপ্তি'র স্কুলে ভর্তির পোস্ট

প্রাপ্তিকে নিয়ে আমার আগের পোস্ট

পিয়াল ভাইয়ের পোস্ট

সাদিক ভাইয়ের পোস্ট

প্রাপ্তির ফুফু'র পোস্ট

কৌশিক আহমেদের পোস্ট

সামী মিয়াদাদের পোস্ট

প্রাপ্তিকে নিয়ে বিহংগের কবিতা

একটি জীবনের আরেকটি কল্পনার গল্প]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28748587 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28748587 2007-11-30 17:19:22
আমরা কি পারব না প্রাপ্তি'র চিকিৎসা সম্পূর্ণ করতে? আমরা কি পাব না রাহেলা'র বিচার?
"রাহেলা" - এদেশের নিপীড়িত সমাজের এক জ্বলন্ত উদাহরণ। চরমভাবে নির্যাতিত হয়ে চলে গিয়েছে ও আমাদের মাঝ থেকে। পায়নি কোন বিচার। ওর নির্যাতনকারীরা আজও ঘুরে বেড়ায় সদর্পে।

কিছুদিন আগে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার লেঃজেঃ মীর শওকত আলী বলেছিলেন যে, আমরা আমাদের তরুণদের আচার-আচরণ শেখাতে পারিনি। স্বাধীন দেশের একটি তরুণ এখনও ঠিকমত কথা বলতে বা আবেগ প্রকাশ করতে শেখেনি। এই জন্যই সম্ভবত আমরা যে কাজগুলো করি তার সবকিছু শুরু করি প্রচন্ড আবেগ নিয়ে, কিন্তু সেভাবে শেষ করতে পারিনা - সেটা এদেশের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রেই হোক আর প্রাপ্তি বা রাহেলা'র ঘটনাই হোক।

অবশ্য মাঝে মাঝে এর ব্যাতিক্রমও হয়। মিস ভেলরী টেইলরের ঘটনায় আমরা দেখিয়েছিলাম কোন কিছুর পিছনে লেগে থাকলে আমরাও পারি।

প্রাপ্তি বা রাহেলা'কে দূরের কেউ না ভেবে চিন্তা করুন তো - এই দু'জন আপনার পরিবারের কেউ। কেমন লাগবে? যদি সত্যি আপনার পরিবারের কেউ হত, পারতেন এভাবে মাঝ পথে থেমে যেতে?তাকিয়ে দেখুন তো ঐ হাসি মুখটি'র দিকে। কি মনে হয়? ওর দিকে তাকালে আমার মনে হয়,এরকম একটি ফুটফুটে শিশুর কেন এমন হল? কেন আমার হল না!

প্রাপ্তি বা রাহেলা' কেউ কিন্তু আমাদের কাছে সাহায্য চায়নি। কেনই বা চাইবে বলুন? প্রাপ্তি তো একটি অবুঝ বাচ্চা, যা হয়েছে সেটার জন্য তো ও দায়ী নয়। সাহায্য নয়, দায়িত্ব পালন করবেন। প্রাপ্তিকে সুস্থ করা রাহেলা'র বিচার নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

রাহেলা'র ঘটনাটি হঠাৎ করে নাড়া দিয়ে যেন আবার হঠাৎ করেই চুপ হয়ে গেল। বিচার কাজ একরকম থমকে গিয়ে পরবর্তী শুনানী'র দিন নির্ধারিত হয়েছে জানুয়ারি ০৬,২০০৮। এখনও অনেক সময় আছে আমাদের হাতে। এই সময়টিতে আমরা যদি একতাবদ্ধ হয়ে কাজ করি, আমরা যদি চেষ্টা করি সম্ভব হবে বিচার নিশ্চিত করা।

এদেশে বেঁচে থাকতে হলে অনেক সময়ই অন্যায়কে মুখ বুজে মেনে নিতে হয়। বিবেকের দংশনে তাড়িত হতে হয় প্রতিনিয়ত। মাঝে মাঝে মনে হয় আমরা কি মানুষ? কিভাবে সহ্য করছি এত অন্যায়?নিজের কাছেই ক্ষুদ্র হয়ে যেতে হয় নিজেকে।

আলাদাভাবে আপনি বা আমি হয়ত কিছুই করতে পারব না। কিন্তু আরিফ জেবতিকের ভাষায় "দুই পয়সা'র" মানুষ আমরা সবাই যখন এক হব, তখন কিন্তু অনেক কিছুই করা সম্ভব।

আবার তাকান, ঐ হাসিটার দিকে। এটি এমন এক হাসি, যা দেখলে সকল ক্ষুদ্রতা দূর হয়ে যায়। মনে হয় ঐ হাসিটা'র জন্য অনেক কিছুই করা সম্ভব। এই ছোট্ট মানুষটার হাসিকে আমরা কি আরো বড় করতে পারি না? পারি। শুধু আপনার হাতটি দিন,আবারও দেখিয়ে দিই হৃদয়ভরা ভালবাসা দিয়ে আমরা সবকিছু জয় করতে পারি।

চলুন না, আবারও মানবতার পরিচয় দেই। প্রাপ্তির চিকিৎসা আর রাহেলা'র বিচারের জন্য আমরা প্রাণপনে চেষ্টা করি যেন অন্তত নিজের কাছে নিজেকে মানুষ হিসেবে দাবী করতে পারি।

======
প্রাপ্তির ব্যাংক একাউন্ট এবং যোগাযোগের ঠিকানা:
SARIA TASNIM

91 , WEST KAFRUL, 2ND FLOOR, MOLLAH PARA ,
TALTOLA BAZAR, DHAKA, BANGLADESH

TEL : 88 02 9139583 (Resident)
88 02 9120942 ( Office)
88 01713018293 / 01819 210 290(Mob)

Bank Address :

SARIA TASNIM
A/C NO. 4950
BEGUM ROKEYA SHORONI BRANCH
(OLD NAME IS WEST KAFRUL BRANCH)
JANATA BANK , DHAKA

ANOTHER BANK ADDRESS :

SARIA TASNIM
A/C # 018 031 0011528
FOREIGN EXCHANGE BRANCH
CHINI SHILPO BHABAN
JAMUNA BANK LIMITED
DHAKA , BANGLADESH

======
প্রাপ্তি কে নিয়ে যত পোস্ট:

পিয়াল ভাইয়ের পোস্ট

সাদিক ভাইয়ের পোস্ট

প্রাপ্তির ফুফু'র পোস্ট

কৌশিক আহমেদের পোস্ট

সামী মিয়াদাদের পোস্ট

প্রাপ্তিকে নিয়ে বিহংগের কবিতা
======
রাহেলাকে নিয়ে যত পোস্ট

রাহেলা'র জন্য অনলাইন পিটিশন

রাহেলা'র বিচারের সর্বশেষ আপটেড

রাহেলার জন্য সুবিচার চেয়ে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ক্যাথরিন বি. ওয়ার্দের "নিউ এইজ" এর লেখাটি

ক্যাথরিন বি. ওয়ার্দের ইংরেজী ব্লগ

রাহেলার জন্য গুগুল গ্রুপ

রাহেলা'র জন্য ফেইসবুক গ্রুপ

আগুনের পরশমনি-মানবী

গ্লোবাল ভয়েস অনলাইনের ইংরেজী ব্লগ

নারী জীবন ইংরেজী ব্লগ

গ্লোবাল ভয়েস অনলাইনের বাংলা ব্লগ

মানবীর পোস্ট

মানবীর আপটেড

আরিফ জেবতিকের আবেদন

আরিফ জেবতিকের ভাবনা

জ্বিনের বাদশা'র পোস্ট

ফয়সাল নোই এর পোস্ট

চ্যানেল আই টিভি রিপোর্ট

ডেইলি স্টার নিউজ লিংক

দৈনিক সংবাদ

একরামুল হক শামীমের পোস্ট

অমিত আহমেদের পোস্ট

আবদুল্লাহ আল মাহবুবের পোস্ট

মৃদুলের লেখা

মিহির সাঁওজালের লেখা

সকল পোস্টের লিংক লাল দরজা'র পোস্টে

মনোজ মুকুটের কথা

রাহেলা'র জন্য কবিতা

রাসেলের পোস্ট

রাসেলের পোস্টের যুক্তি খন্ডন

হাই৫ গ্রুপ

ম ন ফরিদের ব্লগ

রাহেলাকে নিয়ে আমার ব্লগ
]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28743506 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28743506 2007-11-07 20:40:30
দেশে যুদ্ধপরাধী আছেন কিনা মেজর হাফিজ জানেন না!!!! " style="border:0;" /> হাফিজ জানেন না দেশে যুদ্ধপরাধী আছে কিনা। খবর: যায়যায়দিন, নভেম্বর ২,২০০৭।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরত্বপূর্ণ খেতাব পাওয়া বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ এক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি যুদ্ধপরাধীদের বিচার চান, তবে দেশে বর্তমানে যুদ্ধপরাধী আছে কিনা তিনি জানেন না।

একজন মুক্তিযোদ্ধার মুখ থেকে এ কথাটি শুনে হজম করতে পারছি না। যেখানে সেক্টর কমান্ডাররা নাম ধরে বলেছেন কারা কি করেছিল, যেখানে প্রমাণও রয়েছে , তারপরও শুধু পুরানো দলীয় কর্মকান্ড জায়েজ করার জন্য এত বড় মিথ্যা!!!

এরা কি ভুলে গেছেন একসময় এরা দেশের জন্য যুদ্ধ করেছিলেন?

এইসব মানুষের জন্যই আজকে যুদ্ধপরাধীরা এত বেড়েছে। মানুষ কিভাবে নিজের জন্মকে অস্বীকার করতে পারে, এখনও মাথায় ঢুকছে না। ]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28742926 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28742926 2007-11-05 18:36:13
আরেকবার জেগে ওঠো বাংলাদেশ...সময় এসেছে আরেকবার যুদ্ধে যাওয়ার
ভাইরে, রাজাকার কি? আমার বেঁচে থাকার অধিকার নেই। কারন আমার দেশকে আমার মা'কে যারা ধর্ষন করেছে,অত্যাচার করেছে, আমি তাদের বিচার করিনি, করতে পারিনি। যে সব রাজনৈতিক দল (সব বড় রাজনৈতিক দল) এদেরকে নিজের প্রয়োজনে কাছে টেনেছে, তাদেরকেও কিছু বলতে পারিনি। শহীদ জননী জাহানারা ইমাম যে কাজ শুরু করেছিলেন, সেই কাজ শেষ করতে পারিনি এমনকি তাঁর লাশ আসার একদিন আগে মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী দলটি যখন নিজামীদের সাথে মিটিং করল, কিছু করতে পারিনি। ২০০১ সালে বিএনপি'র সাথে যখন জামাত ক্ষমতায় এল,ওদের গাড়ীতে জাতীয় পতাকা উড়ল, যেদিনও কিছু বলতে পারিনি। শুধু নির্বাক হয়ে থেকেছি।

আর তাই এখন ঐ রাজাকারের দল আমার প্রানের মুক্তিযুদ্ধকে সিভিল ওয়ার বলে এবং বলে যে এদেশে কোন যুদ্ধপরাধী ছিল না। এ দোষ আমার! এ জন্য আমার বেঁচে থাকার অধিকার নেই।

কিন্তু আর চুপ করে থাকব না। দরকার নেই কোন রাজনৈতিক দলের সাহায্যের, আমরা এই দেশের সাধারন মানুষ আবার লড়ব ওদের বিরুদ্ধে। আমাদের কাছে যত প্রমাণ আছে চলুন আমরা সব এক জায়গায় নিয়ে আসি। যে যেভাবে পারি প্রমাণ এবং সাক্ষী সংগ্রহ করি। সময় এখনও শেষ হয়ে যায়নি। এখনও অনেকেই জীবিত আছেন। তাই আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধতা থেকে আসুন আমরা ওদের বিচার চাই। ওদের বিরুদ্ধে সব প্রমাণ সংগ্রহ করি।

যখনই কোন দেশে বড় কোন সমস্যা দেখা দিয়েছে, যখনই মানবতার ডাক এসেছে, এগিয়ে এসেছে এদেশের আপামর জনসাধারন। সেই প্রাচীন আমল থেকে শুরু করে ভাষা আন্দোলন,মহান মুক্তিযুদ্ধ, এরশাদবিরোধী আন্দোলন এমনকি হালের অমিত বা ভেলরী টেইলরের ঘটনা সব কিছুই এই কথার সার্থকতা প্রমান করে।

জানি সরকার হয়ত সাহায্য করবে না। কি হল তাতে? ভয় কিসের? মেরে ফেলবে? না হয় গেলই আরো প্রাণ ওদের বিরুদ্ধে কথা বলে। যে জাতি লাখ লাখ প্রাণের বিনিময়ে এদেশ স্বাধীন করেছে, সে জাতি সেই স্বাধীনতাকে ধরে রাখতে আরও প্রাণ দিতে পারবে না?

আমার জীবনের বড় আফসোস ছিল যে মুক্তিযু্দ্ধে অংশগ্রহণ করতে না পারা। এখন চলুন সবাই আরেকটি যুদ্ধে যাই।

ওরা আমাদের ধ্বংস করে দিতে চায়, ওরা আমাদের কোনঠাসা করে দিতে চায়। আর আমাদের মাঝেও অনেকের বোকামীর জন্য তা সম্ভব হয়েছে। আর নয় কোন বোকামী।

চলুন আরেকবার আমরা সবাই জেগে ওঠি। সবাই একসাথে জেগে উঠে প্রমাণ করি আমরা এখনও বেঁচে আছি। কোন কিছুই শেষ হয়ে যায়নি। বিতাড়িত করি স্বাধীনতাবিরোধীদের।

এখানে অনেকেই আছেন যাদের কাছে প্রমান সহ অনেক ডকুমেন্ট আছে, তারা কি কষ্ট করে বলবেন কোথাও একসাথে সবকিছুকে রাখা যায় কিনা?

আমি মুক্তিযোদ্ধার সন্তান বলে ফেইসবুকে একটি গ্রুপ আছে। যেকেউ সেখানে জয়েন করতে পারেন।

কি বন্ধু জাগবেন না? ]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28740427 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28740427 2007-10-28 01:35:54
এই সেই বড় চাঁদ!
আসলেই কি একটু বড় লাগছিল? হয়তবা!!! তবে সুন্দর লাগছিল খুব বেশি। প্রচন্ড নীরব চারিদিক, গাছপালায় ভরা প্রকৃতিতে অসম্ভব নিস্তদ্ধতা। আকাশের মাঝে সেই বড় চাঁদ!!!

এদিকে ব্লগে দেখছি বিয়ের আয়োজন চলছে এই চাঁদ বেটার উপলক্ষ্যে। তাই ছবি তুলে চাঁদ মামাকে ব্লগে নিয়ে আসলাম।]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28739882 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28739882 2007-10-26 03:19:51
দেশে কোন যুদ্ধপরাধী বা স্বাধীনতাবিরোধী নেই!!!!
তাহলে মহান মুক্তিযুদ্ধের সময় যারা এদেশের সাধারন মানুষের উপর অন্যায় অত্যাচার চালিয়েছে, তারা কি?

আজকে বলছে, যুদ্ধপরাধী বলে কিছু নেই, কিছুদিন পর বলবে মুক্তিযোদ্ধা বলে কিছু নেই। তারপর বলবে ওরাই এদেশ স্বাধীন করেছে।

আর আমরা!!! তা মেনে নেব। যুদ্ধপরাধীদের অবস্থান এখন অনেক ভাল।আস্তে আস্তে ওদের আসন আরো মজবুত করব।

এই না হলে বাংগালী!! লজ্জা লাগছে! অপমানিত বোধ করছি। আরো খারাপ লাগছে ঐ মানুষগুলোর জন্য, যারা একসময় নিজেদের জীবনের মায়া ত্যাগ করে এদেশকে রক্ষা করতে গিয়েছিলেন। ]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28739696 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28739696 2007-10-25 15:11:05
দোষী সেই সেনা সদস্যদের কি হল?
এবার একটি বিশেষ দিকে দৃষ্টি দেই, ঘটনা যাই হোক না কেন, একজন সেনা সদস্যের খারাপ ব্যবহার, পরে অনেককে নিয়ে মারধোর, এর অনেক ঘটনার সত্যতাই খোদ সেনা সদর দপ্তরই স্বীকার করেছে। তাহলে কথা হল, সেই সেনা সদস্যদের কি হল? তাদের কি আদৌ কোন বিচার হয়েছে? হলে সেটা কেন প্রকাশ করা হয়নি?

যে ঘটনায় এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক সহ ছাত্ররা জেলে, সেই ঘটনার মূল হোতারা কেন বিচারের বাইরে? বিচার বিভাগীয় তদন্ত কমিশন কি করছে?

আর মূল কথা হল, কেন এই বিষয়টি মিডিয়াতে আসছে না?

ঐ দোষী সেনা সদস্যের বিচার দাবী করছি। ]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28739552 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28739552 2007-10-24 21:02:24
বিচার বিভাগ পৃথকীকরণ এবং আমার ভাবনা
মূল ব্যাপারটি হচ্ছে এখন থেকে জেলা প্রশাসক বা কোন ম্যাজিস্ট্রেট আদালতের কোন কিছুতে অংশগ্রহন করবে না। সেখানে জুডিশিয়াল সার্ভিসের নিয়োগপ্রাপ্তরা কাজ করবেন।

কারা এই জুডিশিয়ার সার্ভিসের অন্তর্গত? যারা ঐ ম্যাজিস্ট্রেটদের সাথে বিসিএস পরীক্ষায় দিয়ে জুডিশিয়াল সার্ভিসে যোগ দিয়েছেন। যারা এ ব্যাপারে অবগত তারা খুব ভাল করেই জানেন যে, বিসিএস এ যারা ভাল ফলাফল করেন তাদের সবাই প্রথম চয়েজ হিসেবে প্রশাসনকেই দিয়ে থাকেন। (অনেকে ফরেন সার্ভিস দিলেও সেখানে খুব বেশি হলে ১০ জন নেয়া হয়) জুডিশিয়াল সার্ভিসের স্থান অনেক পরে সেই হিসেবে। অর্থাৎ বর্তমান অবস্থার প্রেক্ষিতে, বিসিএস পরীক্ষার নম্বর অনুযায়ী সবচেয়ে মেধা সম্পন্নরাই যান প্রশাসনে। তাহলে এরা এখন বিচার কার্য চালাবেন। খুব ভাল কথা।

এবার আসুন সবার একটি ধারনা সম্পর্কে তা হল ন্যায় বিচার। বাস্তব কথা হল বাংলাদেশে সব জায়গার মত আদালতেও দুর্নীতির ছড়াছড়ি এমনকি সর্বোচ্চ আদালতেও।অনেককে এমনও বলতে শোনা যায় যে "টাকা দিয়ে মামলা জেতা এখন আর কোন ব্যাপার নয়"। সর্বোচ্চ আদালত কিন্তু এতদইন স্বাধীনই ছিল। তাহলে তাদের এই অবস্থা কেন?

এ ব্যাপারে হুমায়ুন আহমেদ তার এক হিমু বইয়ে লিখেছিলেন যে বিচারকরা ঘুষ খান, এজন্য তাকে মাফ চাইতে বলা হলেও তিনি না চাওয়ায় তার বিরুদ্ধে ১৫-১৬ বছর ধরে মামলা চলছে। কিছুদিন পরপর বিচারকরা বিব্রত বোধ করেন। (কারন মনে হয় তারা জানেন তারা কি?)

এই দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্থ এবং সুবিধাবাদীদের মাঝে বিচারকরা প্রথম দিকে। বিচারকদের দুর্নীতি এতটা চোখের সামনে পড়ে না, কারন তারা বেশি বুদ্ধিমান। যা করেন প্রমান রেখে করেন না। তারপরও কেউ জানতে চাইলে কিছুদিন আদালত পাড়া ঘুরলেই বোঝা যায়।

সুবিধাবাদী বলার কারন হচ্ছে। একজন বিচারক দেখান, যে সরকারের খারাপ কাজের প্রতিবাদ করেছে। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বিচারপতি মোর্শেদ (যিনি আইয়ুব খানের বিরুদ্ধে রায় দিয়েছিলেন) এবং বিচারপতি বি.এ.সিদ্দীকী (যিনি টিক্কা খানের শপথ পড়াতে অস্বীকার করেছিলেন) - এই দুইজন ব্যক্তি ছাড়া আর কেউ ছিলেন না। কি দেখেছি আমরা?

দেখেছি বিচারপতি সায়েম ছিলেন চীফ মার্শাল ল এডমিনিস্ট্রেটর এবং পরে রাস্ট্রপতি। বিচারপতি আহসানউল্লাহও পরে রাস্ট্রপতি হয়েছেন সামরিক শাসনের প্রতিবাদ না করে। সংবিধান রক্ষা করা যাদের পবিত্র দায়িত্ব, তারা নিজেরা সুবিধার জন্য,লোভের জন্য তা না করে রাষ্ট্রপতি হয়েছেন। এমন কোন বিচারপতি কিন্তু বাংলাদেশে ছিলেন না যারা সামরিক শাসনের প্রতিবাদ করেছেন।

আরো দেখেছি, বিচারপতি হতে পাশ না করলেও চলে। জাল সনদ দিয়ে অনেক উঁচু পদে যাওয়া যায়।

শুধু তাই নয়, বিচারপতি মোজাম্মেল ছাত্রদলের এক নেতাকে বাসায় পাশে বসিয়ে রায় লিখেছিলেন যা পরবর্তীতে মিডিয়াতেও এসেছে।

আর গত বছর কেয়ারটেকার সরকারের চীফ হওয়ার সময় এবং নির্বাচন কমিশনের কমিশনের প্রধানের কারবার দেখে বোঝা গিয়েছিল বিচারপতিরা কতটুকু সত। এখনো বংগবন্ধু হত্যা মামলা বিচারপতিরা বিব্রত বোধ করেন। আর আমরা এইসব বিচারপতিদের নিয়ে ন্যায় বিচার করব? বিচার বিভাগ পৃথকীকরণ করব?

এটি আর কিছু নয়, এখন আরো ভালভাবে তাদের সুযোগ দেয়া হচ্ছে।তাই রাতারাতি সব ঠিক হয়ে ন্যায় বিচার হয়ে যাবে, এটা আশা না করাই ভাল।

আমাদের দেশের বিচারপতিদের দুটি অমোঘ অস্ত্র আছে।
১.বিব্রত বোধ করা - যখন কিছু পারে না, তখন করে
২.যখন সত্যি কথা তাদের বিরুদ্ধে যায়, তখনই তারা আদালত অবমাননার অভিযোগ করে।

মানে হচ্ছে, আপনি যা ইচ্ছা করেন, সরকার, রাজনৈতিক দল, যার যত ইচ্ছা দুর্নাম করেন কিন্তু আদালত যদি ২ যোগ ২ সমান ৫ বলে আপনাকে মানতে হবে। মানবেন না, মানেই হচ্ছে আপনি আদালত অবমাননা করেছেন। আপনার জীবন শেষ। কিন্তু ওনারা যে ঘুষ খাবেন (হাজারো উদাহরণ আছে, সাম্প্রতিক প্রমান বিচারপতি ফজলুল হক), তা নিয়ে কিছুই বলতে পারবেন না।

এখন আসুন রৌকন উদ দৌলার কথায়। মিডিয়ায় তার কথা পুরোপুরি প্রচার করেনি। তিনি বলেছিলেন যে একটি বিচারপতিকে দেখান যিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন?
আরো অনেক কথাই বলেছিলেন যা ভাল লাগেনি বলেই বেচারার আজকে এই অবস্থা। তিনি নাকি আদালত অবমাননা করেছেন। কারন ঐ যে তিনি যে বলেছিলেন বাংলাদেশে বিচারকরাও দুর্নীতির উর্ধ্বে নন, তারাও করছেন।

আমার কথাগুলোর মানে এই নয় যে, আমি বিচার বিভাগ পৃথকীকরন চাচ্ছি না। কথাগুলোর কারন হচ্ছে বর্তমান অবস্থা তুলে ধরা। কিন্তু এখনই কোন পূর্বপ্রস্তুতি না নিয়ে এটি করার মানেই হল, ক্লাস নাইনের একজনকে বলা হচ্ছে তুমি আগামী বছর এস.এস.সি দিবে।

এখন থেকে যদি সংস্কার শুরু করে একটি নির্দিস্ট সময়সীমা বেঁধে দেয়া হয়, তাহলে ভাল হবে। কারন তাহলে আগামী বিসিএস এ অবশ্যই অনেক মেধাবীরাই এই প্রফেশনে আসবে।

আর বিচার বিভাগ পৃথকীকরণের মূল উদ্দেশ্য যেন বিচারকরা এজলাসে বসে বিচার করতে পারেন। এখন যদি বিচারকদের পরীক্ষার ডিউটিতে যেতে হয়, তাহলে তো তা বিচারকার্যে প্রভাব ফেলবে। সুতরাং, এই প্রস্তাবটিকে আরো বিবেচনা করে করা উচিত। এইসব ব্যাপারে ম্যাজিস্ট্রেটদের হাতেই ক্ষমতা থাকা উচিত।

অনেক ধারাই রয়েছে, যা আরো সুন্দরভাবে সমাধান করা যায়।

আরেকটি গুরুত্বপূর্ন কথা, ব্রিটিশ সময়ে আদালত বন্ধ থাকত শীতের সময় ৩ মাস বন্ধ থাকত। যার মূল কারন ছিল, ইংরেজরা তখন জাহাজে করে ইংল্যান্ডে গিয়ে ক্রিসমাস এবং নিউ ইয়ার কাটিয়ে তারপর আসত। অথচ সেই ছুটি আজও বহাল রয়েছে। এদেশে লাখ লাখ মামলা এখনও ঝুলে আছে সময় এবং জনবলের অভাবে। এই অবস্থায়ও এরকম অযৌক্তিক ছুটি কতটা গ্রহনযোগ্য তা বিবেচনার সময় এসেছে।]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28739335 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28739335 2007-10-23 23:49:31
আমাদের দীনতা এবং স্পেশাল অলিম্পিকে প্রতিবন্ধীদের সাফল্য
আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে প্রতিবন্ধীরা এখনও অবহেলিত।তাদের জীবন ধারণের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। যেমন একজন দৃষ্টি প্রতিবন্ধীর জন্য ব্রেইলে লেখা বই একটি অপরিহার্য বস্তু হলেও তা অনেক সময়ই পাওয়া যায় না। আর পাওয়া গেলেও দাম প্রচুর। আমাদের দেশের প্রতিবন্ধীদের বেশির ভাগই এসেছে মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত শ্রেণী থেকে। তাই তাদের পক্ষে অনেক কিছুই এত দাম দিয়ে কেনা সম্ভব হয় না।

এই যে প্রায় প্রতিবারই বাংলাদেশ স্পেশাল অলিম্পিকে ভাল কিছু করে, কিন্তু তা নিয়ে এত হৈচৈ হয় না যা অন্যদের নিয়ে হয়। এর কারন কি? তারা প্রতিবন্ধী বলে? সেটা তো তাদের অপরাধ নয়। এরকম অবস্থা তো আপনার আমারও হতে পারত। কিছু হলেই বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিটি খেলোয়াড় টাকা পান বিভিন্ন সংস্থার কাছ থেকে। অথচ এই পুরস্কারগুলো যদি প্রতিবন্ধীদেরও দেয়া যেত, আরো ভাল হতে ওদের অবস্থা।

এত কম সুবিধা পেয়েও ওরা ভাল করছে অনেক ক্ষেত্রেই , এর একটিই কারন - মানসিক দৃঢ়তা। প্রতি পদেই ওরা আমাদের মত তথাকথিত সুস্থ মানুষদের দেখিয়ে দিচ্ছে যে ওরা আমাদের চেয়ে কম নয়, বরং অনেক বেশি।

জীবনে অনেক বার সিআরপিতে যাওয়ার সৌভাগ্য হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই বলছি -ওরা কিন্তু কারও কাছে কোন ধরনের সহানুভূতি চায় না, চায় ওদের ন্যায্য অধিকার। একজন প্রেগনেন্ট মহিলা রাস্তায় চললে তিনি যেমন সকলের সাহায্য পাবেন, তেমনি রাস্তায় চলতে গেলে সাহায্য পাওয়াটা তাদেরও এক ধরনের অধিকার।

তাই আর নয় প্রতিবন্ধীদের প্রতি করূনার দৃষ্টি,ওরা আমাদেরই একজন- এই বোধটা আসতে হবে আমাদের সকলের মাঝে।]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28738650 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28738650 2007-10-20 18:20:36
আমরা জিম্মী - কারন আমরা সাধারন মানুষ
এদেশ দুর্নীতিতে কিছুদিন আগ পর্যন্ত প্রথম হয়েছে। আমরা দুর্নীতি হলেই রাজনীতিবিদদের দোষ দেই। কিন্তু বাস্তব কথা হল মানুষের রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতি ঢুকে গিয়েছে। আর আমরা সাধারন মানুষরো এর হাতে জিম্মী। আমরা জিম্মী সিএনজি অটোরিকশা'র চালকদের কাছে, ড্রাইভারদের কাছে, রিকশাওয়ালার কাছে। আপনি কোথাও যেতে বলবেন এরা যাবে না বা এমন ভাড়া চাইবে যা কল্পনারও অযোগ্য। আমরা জিম্মী খাবার ব্যবসায়ীদের হাতে। এদেশে খাবারে যে পরিমাণ ভেজাল মেশানো হয়, তা আর কোথাও হয় বলে আমার জানা নেই। রাজনীতিবিদদের পাশাপাশি এই মানুষগুলোকে ঠিক করা হলে কাজে দিত।

আমরা জিম্মী টেলিফোনের লাইনম্যান, পুলিশ - সহ সকলের কাছে।কারন, আমাদের একটিই অপরাধ।

আর তা হল - আমরা সাধারন মানুষ। ]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28738568 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28738568 2007-10-20 11:01:38
শান্তিতে নোবেল পেলেন আল গোর এবং আইপিসিসি
for their efforts to build up and disseminate greater knowledge about man-made climate change, and to lay the foundations for the measures that are needed to counteract such change

অভিনন্দন আল গোর কে এবং আইপিসিসি কে।]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28737157 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28737157 2007-10-12 14:18:52
আজ পবিত্র জুমাতুল বিদা-আসুন আমরা কার্টুনিষ্ট আরিফের জন্য প্রার্থনা করি।
কার্টুনিস্ট আরিফুর রহমান এখন জেলে। এই ঈদের তার দিনটি কাটবে জেলে। একটি সাধারন ঘটনায় তাকে আজ এরকম একটি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হল। এ নিয়ে কোন বিতর্কে যেতে চাইনা। সে ভুল করে থাকলেও ক্ষমা করে দেয়াটা ধর্মেই বলা আছে। তারপরও এত বাড়াবাড়ি....

আরিফুর রহমানের পরিবারের মত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের পরিবার আজ আতংকগ্রস্থ।

এই ঈদেও কি তাঁদের ছেড়ে দেয়া যায় না?

আসুন আজ এবং ঈদের দিন আমরা প্রার্থনা করি এদের সবার জন্য যে খুব তাড়াতাড়ি তারা আবার সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28737132 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28737132 2007-10-12 12:21:02
খালি হতে শুরু করেছে ঢাকা
ঈদে বাড়ী ফিরতে গিয়ে মানুষ নানা দুর্ভোগের শিকার হয়। বিভিন্ন সময় লন্ঞ ডুবি, বাস দুর্ঘটনা কেড়ে নেয় অসংখ্য মানুষের প্রাণ।এছাড়া গত রোজার ঈদে রাজনৈতিক অস্থিরতার কারনে ঢাকা ফেরত মানুষ পড়েছিল চরম দুর্ভোগে। ঢাকায় ঈদের কারনে ঐ দুর্ভোগ থেকে বেঁচে যাওয়ার কারনে সেবার নিজেকে খুব ভাগ্যবান ভেবেছিলাম ।

প্রার্থনা করি সকল ঘর ফেরত মানুষ যেন নিরাপদে এবং আনন্দে বাড়ীতে ঈদ করে আবার সুস্থভাবে ঢাকায় ফেরত আসতে পারে। যারা বাইরে যাচ্ছেন তাদেরকে ঈদের শুভেচ্ছা রইল]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28736556 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28736556 2007-10-10 06:19:30
চে তোমায় লাল সেলাম - চে কে নিয়ে গান
সমগ্র বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য এক প্রেরণার নাম - চে গুয়েভারা। তাঁকে হ্ত্যা করা হয়েছিল তাঁর আদর্শকে মুছে ফেলার জন্য। পারা যায়নি। বিশ্বের কোটি কোটি মানুষের মনে চে আজও এক মহান আদর্শের নাম। যতদিন এই পৃথিবী বাঁচবে চে থাকবে এক সাহসী সৈনিক হিসেবে। চে'র সেই বিখ্যাত ছবি যা পরিবর্তন এবং বিপ্লবের বাণী বহন করে, তা সাহস জোগাবে সংগ্রামী মানুষদের মনে।

আজ তোমার মৃত্যুদিনে তোমায় বিপ্লবী শ্রদ্ধা, চে।

বেশি কিছু বলার নেই। শুধু একটি সুন্দর গানের ভিডিও শেয়ার করছি।

]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28736281 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28736281 2007-10-08 18:44:37
শুভ জন্মদিন অর্নব
আমাদের দুই ভাইয়ের সম্পর্কটা একটু অন্যরকম। বয়সের ব্যবধান থাকা সত্বেও আমরা অনেক কিছু শেয়ার করি। বন্ধু আমরা। তবে অনেকেই অবাক হয়ে যায় যখন দেখে যে ও এখনো আমাকে "আপনি" করে ডাকে। এমন একটি সম্পর্ক যা ভাইয়ের চেয়েও অনেক বেশি, যাকে কোন নামে অভিহিত করা যাবে না।

মাঝে মাঝে অনেক কিছু নিয়েই মনোমালিন্য হয়। কিন্তু সেটা বেশিক্ষণ থাকে না। নিজেরাই ভুলে যাই। কোনদিন বলিনি ....কিন্তু আমি অর্নবকে প্রচন্ড ভালবাসি।

ভাল থাকুক ও, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হোক। আপনারা ওর জন্য দোয়া করবেন।]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28736225 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28736225 2007-10-08 13:54:49
"বাংলাদেশ" কনসার্ট ফর বাংলাদেশ নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম।সকল বাংলাদেশীদের প্রতি বিশেষ করে প্রবাসীদের প্রতি অনুরোধ রইল আপনারা "কনসার্ট ফর বাংলাদেশ" এর একটি অরিজিনাল ডিভিডি কিনবেন। এর সমস্ত অর্থ ব্যয় করা হবে শিশুদের পিছনে। তাছাড়া ঐ মহান মানুষগুলোর প্রতি শ্রদ্ধা নিবেদনের এটি একটি ভাল উপায়। বিস্তারিত জানতে আমার উপরের পোস্টটি পড়ুন।

কনসার্টটির ভিডিও দেখতে চাইলে ইউটিউবে গিয়ে সার্চে "কনসার্ট ফর বাংলাদেশ" লিখলেই পেয়ে যাবেন কাংখিত ভিডিওগুলো। আর এখন উপভোগ করুন সেই বিখ্যাত "বাংলাদেশ" গানটির ভিডিও লিরিকস সহ।

Bangla Desh
George Harrison

My friend came to me
With sadness in his eyes
Told me that he wanted help
Before his country dies

Although I couldn't feel the pain
I knew I had to try
Now I'm asking all of you
Help us save some lives

Bangla Desh, Bangla Desh
Where so many people are dying fast
And it sure looks like a mess
I've never seen such distress
Now won't you lend your hand
Try to understand
Relieve the people of Bangla Desh

Bangla Desh, Bangla Desh
Such a great disaster
I don't understand
But it sure looks like a mess
I never known such distress
Please don't turn away
I wanna hear you say
Relieve the people of Bangla Desh

Relieve the people of Bangla Desh

Bangla Desh, Bangla Desh
Though it may seem so far
From where we all are
It's something we can't reject
That suffering I can't neglect
Now won't you give some bread
Get the starving fed
We got to relieve Bangla Desh

Relieve the people of Bangla Desh
We got to relieve Bangla Desh

Now won't you lend your hand
Try to understand
Relieve the people of Bangla Desh


]]>
http://www.somewhereinblog.net/blog/jubokblog/28735032 http://www.somewhereinblog.net/blog/jubokblog/28735032 2007-10-02 13:21:07
"কনসার্ট ফর বাংলাদেশ" এবং আমরা
কোন এক আর্টিকেলে পড়েছিলাম এরিক ক্ল্যাপটন ঐ কনসার্টে আসার কথা ছিল না। কিন্তু হঠাৎ করেই শুধু একটি দেশের নিপীড়িত মানুষের জন্য দীর্ঘদিন পর তিনি হাজির হন জনসন্মুখে এবং অংশগ্রহন করেন সেই কনসার্টে । এছাড়াও "বিটলস" ভেংগে যাওয়ার পর হ্যারিসনের এটিই ছিল প্রথম জনসমকক্ষে আসা।

২০০৫ সালে ইউনিসেফ সেই কনসার্টের ডিভিডি বাজারজাত করে এবং এ থেকে সংগৃহীত টাকা ব্যয় করা হবে শিশুদের উন্নয়নের জন্য।

ঐ কনসার্টি মূলত বাংলাদেশি শরণার্থীদের জন্য করা হলেও এর ব্যাপকতা ছড়িয়ে পড়েছিল বহুদূর। নীতিগতভাবে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সমর্থন দিচ্ছিল। সেই সময়ে তুমুল জনপ্রিয় কিছু গায়ক কনসার্টের মাধ্যমে বাংলাদেশের অবস্থা তুলে ধরছে খোদ মার্কিন যুক্তরাস্ট্র থেকেই! সাধারন মানুষকে নাড়া দিয়েছিল সেই কনসার্টটি। সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পক্ষে জনমত তৈরীতে রেখেছিল বিশেষ ভূমিকা।উল্লেখ্য যে ঐ কনসার্টের সকল টিকিট বিক্রি হয়েছিল।