আমার প্রিয় পোস্ট
- ইন্টারনেটে দ্রুত সার্চিং কৌশল - সবুজ ইসলাম
- ৬টি মাস্ট সী নন হলিউড রোম্যান্টিক মুভি [পর্ব-৩] (ভ্যালেন্টাইন'স ডে স্পেশাল
) - স্নিগ
- বাংলাদেশে কোন ক্যামেরা কোথায় পাবেন এবং ক্যামেরা নিয়ে সকল ধরনের পরামর্শ - ফটো পাগল
- বাংলাদেশের মঞ্চ নাটকের জেন্ডার সংবেদনশীলতা যাচাই- দুই - মাহবুবুল হক ওসমানী রাজু
- ঢাকাই চলচ্চিত্রের ইতিহাস (১৯৫৬-১৯৭১, ১৯৮৩-১৯৯৩) - সজল শর্মা
- আমি কিংবদন্তী হবো তোমার কবিতায়! - সুলতানা শিরীন সাজি
- আমার প্রিয় কিছু বাংলা গানের লিরিক,ডাউনলোড লিংকসহ (অসম্ভব প্রিয়) - রোদঁশী
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট ( সিজন -২)
- নাফিস ইফতেখার
- আমার দেয়া যত মুভির রিভিউ পোস্ট [ ডাউনলোড লিঙ্ক সহ ] - নিশাচর ছেলে
- আমার দেখা সেরা ৫ এ্যানিমেশন মুভি ! - হাসান জোবায়ের
- পাহাড় আর পাহাড়ের কান্না দেখে আসলাম
(ঘুরে এলাম শিমলা, মানালি আর লাদাখ) - আহাদিল
- পৃথিবীর দীর্ঘতম চলচ্চিত্রটির নাম কি - মুম রহমান
- হরেক রকম ভর্তা - নীল_পরী
- মোবাইলে টিকেট কাটা... - রিয়াদ হাকিম
- GRE পরীক্ষা প্রস্তুতি- ০১ - ক্লান্ত পথিক ০০০
- ক্যাস্পারস্কাই ইন্টারনেট সিকিউরিটি ২০১১ কিভাবে বিনামূল্যে ব্যবহার করবেন ও এক্টিভেট করবেন - ডট কম ০০৯
- বাংলাদেশের চলচিত্র নিয়ে সাতকাহন [কিছু দুর্লভ ছবিসহ] (প্রথম পর্ব) - ধীবর
- চুলচেরা বিচার : এই মুহূর্তে কোন্ অ্যান্টিভাইরাস ভালো আর কোনটা খারাপ? - ফিউশন ফাইভ
- ভাবলাম পিসির বুকমার্কগুলো ব্লগে শেয়ার করি (১ম পর্ব)
- নাফিস ইফতেখার
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- ওয়াই - ম্যাক্স নিয়ে কিঞ্চিত কচলাকচলি !!

- অসমাপ্ত-মহাকাব্য
- স্বাধীনতার ঘোষনা প্রশ্নে আপনি আবাল কিনা পরীক্ষা করে নিন। - হা...হা...হা...
- ব্যাপক ঝাকিময়,কাপিময়!! THE OSCARS



- অসমাপ্ত-মহাকাব্য
- ডিজিটাল ক্যামেরা টিউটোরিয়াল (বেসিক) - জোবাইর
- ওয়ালপেপার তৈরী করুন ইলাস্ট্রেটরে - মহসিন০৮
- সামুর জন্য ইমেইজ আপলোডার - কমেন্টে ছবি আপলোড!
[আপডেট ১.৫] - আমড়া কাঠের ঢেকি
- জেনে নিন আপনার পাঠানো মেইলটা প্রাপক পড়েছে কিনা - আলোকিত পৃথিবী
- Google Earth বিষয়ক একটি কাজের টিপস...... - আকাশচারী
- প্রিয় প্রেমের কবিতারা...প্রথম কিস্তি - বাবর মোহাম্মদ
- ইন্টারনেটের বিশাল তথ্যভান্ডার থেকে আপনার কাঙ্খিত তথ্যটি খুঁজে পাওয়ার কয়েকটি সহজ এবং ইউসফুল ট্রিক্স। - হোরাস্
- অ্যাম্বিগ্রামের মজার জগৎ....ঘুরে এসে নিজের নামেরই একটা অ্যাম্বিগ্রাম বানিয়ে নেন - সারওয়ার ইবনে কায়সার
- মেমোরি প্রশিক্ষন - কিভাবে সব কিছু মনে রাখবেন - শ্রাবনের ফুল
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- আধা টেকি পোস্টঃ ফটোশপ একশন - ভাঙ্গা পেন্সিল
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- পছন্দের মুভির তালিকা
- বিডি আইডল
- ২টি অতি খাঁটি প্রিমিয়াম লিংক জেনারেটর - একটি দ্বিমুখী এবং অপরটি বহুমুখী!!
- নির্ভয় নির্ঝর
- যৌনতা বিষয়ে ভাবনা ০২ - অপ বাক
- গুগলের কিছু সার্চ টিপস - দুঃখবিলাস
- সফটওয়্যার ছাড়াই এক্সপির ইউজার সেটিংস-এর ব্যাকআপ রাখুন।।। - তাজুল ইসলাম মুন্না
- প্রিয় মুভির লিষ্ট - শূন্য আরণ্যক
- মুভি গুলো দেখেছেন কি ????? - বন্ধু কই কৈ
- জার্নি টু 'সাজেক' - পাহাড়ের এক রানী । - জেড ইসলাম
- ভাবতে পারি খুব, লিখতেই যত আলসেমি। - এস.আর.এফ খাঁন
- টরেন্ট কি এবং কিভাবে টরেন্ট দিয়ে ডাওনলোড করা হয় - নাজিরুল হক
ওয়াই - ম্যাক্স নিয়ে কিঞ্চিত কচলাকচলি !!

০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:১৮
জ়্বী হ্যা ভাই বোনেরা,এটাও বিগত কয়েক দিনে ব্লগে আসা নানান মুনীয় পোস্টের মত আরেক খানা ওয়াই-ম্যাক্সীয় পোস্ট !!
সামান্য একটু তফাত যা আছে,তা হল,বেশিভাগ পোস্ট গুলাতেই মানুষ এখন জানতে চাচ্ছে,আর আমি আজ দুই তিন ধরে দুই ওম (ওয়াই ম্যাক্স) কোম্পানীর অফিসে ঘুরে ঘুরে কিছু তথ্য পেলাম,ভাব্লাম শেয়ার করি।
যাই হোক,প্রথমেই আসি কিউবির এক্সপেরিয়েন্সে ।
ওদের এক্সপেরিয়েন্স বুথের ব্যবহার এই প্রথম করলাম আমি।
সরাসরি বলি,আমি মুগ্ধ এবং কিঞ্চিত বিস্মিত।
ওরা আমাকে ৫১২ কেবিপিএস এর কানেকশন ইউজ করতে দিয়েছিল।
ওদের কানেকশন গুলায় স্পিড মিটার শো করছিল,তো আমি দেখতে পাচ্ছিলাম স্পিডটা কেমন।
আমি কয়েকটা ওয়েব পেজ এ ঢূকলাম,সাথে সাথেই চলে আসে।
গেলাম ইঊটিউব এ, কোন স্ট্রিমিং ছাড়া জীবনে প্রথম ইউটিউব ভিডিও চলতে দেখলাম ওখানে
।
তারপর ডাউনলোড দিলাম ডাউনলোড ডট কম থেকে,২৭ মেগার ১টা ফাইল মাত্র ৪ মিনিটে নামল !
তারপর ওদের সাথে কথা বলা শুরু করলাম,ওরা বল্ল যে ,ওরা যে লাইনগুলা অফার করছে,এগুলা ডেডিকেটেড,মানে ২৫৬ কেবি যেটা অফার করছে,ওটা এভারেজে কখনই ২৫৬ এর নিচে যাবে না,যেটা ৫১২ ,ওটা ওই স্পিড এর নিচে নামবে না,যদি নামে,ওরা সেটাকে ওদের সার্ভিস প্রদানের অফিসিয়াল ব্যার্থতা হিসেবে ধরে লোক পাঠিয়ে লাইন ঠিক করে দিবে।
আর আমি যে ৫১২ এর লাইন ইউজ করছিলাম,সেটায় স্পিড বেশিভাগ সময় ই ১ এম বি পি এস এর কাছে থাক্তেছিল,জানি না,হয়তো এটা হয়ত ওদের গ্রাহক আকর্ষণের পলিসি মাত্র !
যাই হোক,প্রধাণ যে ব্যাপারটা ওরা আমাকে এনশিঊর করল যে,যে স্পীড এ লাইনে নেয়া হবে,তার নিচে নামবে না,এটা আমার কাছে সব থেকে গুরুত্বপুর্ণ মনে হইছে।
বলে রাখি,ওরা এখন ও শুধুমাত্র ইন্ডোর রাউটার দিচ্ছে,যেটা প্লাগ এন প্লে না এবং বিদ্যুত না থাকলে এটা চলবে না। তবে ওরা আর কিছিদিনের মধ্যে প্লাগ এন প্লে মডেম দিবে এবং কেউ চাইলে বর্তমান রাউটারের সাথে তা রিপ্লেস করতে পারবেন।
সাথে এটাও বলে রাখি,ইন্ডোর রাউটার দিয়ে আপনি ৪ টা পর্যন্ত পি সি তে লাইন শেয়ার করতে পারবেন একদম লিগ্যালি ,বাট প্লাগ ন প্লে তে এটা করা যাবে না। এই ফিচারটা আমার দরকারী,কারণ আমি আর আমার ভাই শেয়ারে লাইন নিচ্ছি,সো এক সাথে ২ পিসি তে ইউজ করা টা আমার জন্যে অনেক দরকারী। কেউ অবশ্য চাইলে রাউটার কিনে ব্যাবসাও শুরু করে দিতে পারে লাইন দেয়ার !!![]()
এবার বাংলা লায়নের বয়ান করি !
সব কথা প্রায় এক ই,এদের স্পিড ও ওদের মতই,অন্তত এক্সপেরিয়েন্স বুথে।
এদের কথায় সামান্য তফাত যা হল,এরা বলছে,এরা যে স্পিড অফার করবে ,সেটা ৯৮% থাকবে। অর্থাত,৩২ কিলোবাইট লাইনে কখনোই ৩১ এর নিচে নাম্বে না,নাম্লেও এভারেজ কখনোই ৩১ পয়েন্ট ফাইভ এর নিচে হবে না।
এরা ৩ ধরনের ডিভাইসে লাইন এক্টিভেট করছে,প্লাগ এন প্লে,ইন্ডোর এবং আউটডোর।
এরা আমাকে ২টা খুব দরকারী কথা বল্ল।
১। প্লাগ এন প্লে এর চাইতে ইন্ডোর রাউটারের সিগ্ন্যাল ভাল পাওয়া যাবে এবং অনেক এলাকায় প্লাগ ন প্লে কাজ করবে না,বিশেষ করে হাইরাইজ গুলাতে কারণ সেখানে সিগ্ন্যাল আটকা পড়ে যাবার চান্স আছে।
২। এখন ইউজার অনেক কম থাকার কারনে স্পিড অনেক উপরে উঠবে,বাট ভবিষ্যতে এমন উপরে নাও উঠতে পারে। কিন্তু ওরা যে স্পীড অফার করছে,তার নিচে নামবে না কখনোই,এটা অনেক জোর দিয়ে বলল।
১টা কথা বলে রাখি,সব চাইতে যেটা ভাল্লাগছে,অনেক প্রফেশনাল,অন্তত ব্রডব্যান্ড বা মোবাইল অপারেটরদের (
) চাইতে তো বটেই।
ওরা আসলেই চাচ্ছে লাইন দিতে এবং সেবা দিতে।
যাই হোক,এবার আসল কথা টা বল,যেটা নিয়ে জনমনে ব্যাপক উত্তেজনা।
ফেয়ার ইউজেস পলিসি
দুই কোম্পানীর ভাষ্য এখানে ভিন্ন।
কিউবি এই ব্যাপের খুব বেশি ক্লিয়ার মনে হল আমার কাছে।
তারা আমাকে বল্ল,আপনি ২৪ ঘন্টা ডাউনলোড করতে পারবেন না। অন্তত ৫-৬ ঘন্টা পরপর আপনাকে আপনার ডাঊনলোড বন্ধ করতে হবে যাতে লাইন হ্যাং না হয়ে যায়। আপণার ২৪ ঘন্টা ব্রাউজিং এ ওদের আপত্তি নেই,শুধুমাত্র হার্ডকোর ডাউনলোডারদের এমন ডাউনলড দেয়া থাকলে ৭-৮ ঘণ্টা পরপর লাইন ডিস্কানেক্ট করে দেয়া হবে অথবা তাকে মেইলে এরকম ডাউনলোড না করার অনুরোধ করা হবে।
আমার প্রধান জিজ্ঞাসা ছিল,মাসে কেমন ডাউনলোড আমি করতে পারব,আমাকে বলা হল,প্রতিদিন ১ গিগাতে ওদের কোন আপত্তি নাই,এমন কি আমার ৫১২ এর লাইনে আমি ৩ গিগা পর্যন্ত নামাতে পারি ডেইলি,বাট একটু রয়ে সয়ে,কন্টিনিয়াস ২৪ ঘন্টা ডানলোড দিয়ে না,১ টা মুভি নাম্লে কিছুক্ষণ রেস্ট দিয়ে আরেক্টা![]()
বাংলা লায়ন এই ব্যাপরে অফিশিয়ালি কিছু বলতে চাচ্ছে না,তবে ওদের ১ ইঞ্জিনিয়ার আমাকে যা বল্ল তা অনেকটা কিউবির কথাই। তবে ওরাও বল্ল,২৫৬ এর লাইনে ৩০ গিগা ডাউনলোড করা যাবে মাসে,তার বদলে ওরা স্পিড কমাবে না ![]()
বলে রাখি,বাংলা লায়ন ডাঊনলোডর অর্ধেক এবং কিউবি ডাউনলোডের ১ চতুর্থাংশ আপলোড স্পীড দিবে।
আর বাংলা লায়নের ইন্ডোর রাউটার ওয়াই ফাই এনাবেল,আপনি চাইলে মোবাইলে যদি ওয়াই ফাই থাকে বা ল্যাপ্টপে তার লাগান ছাড়াই নেট ইউজ়াইতে পারবেন![]()
![]()
যাই হোক,আমি কচলা কচলির শেষ পর্যায়ে একদম।
ইন্টারনেটে ভাল স্পীড পাওয়ার জন্যে আমি এমন কিছু নাই যে করি নাই।
সিটিসেল জুম থেকে শুরু করে ন্যাশনাল ফোনের লাইন পর্যন্ত কিনা ঠকছি।এখন ব্রডব্যান্ড এ আছি,তার ও যে হাল।
অনেকের ই নেট ভাগ্য ভাল বিডি তে,আমি সেই অনেকের মধ্যে না ![]()
আমার কাছে বাংলাদেশে এখন পর্যন্ত এদের ব্যাপারগুলাই মনে ধরার কারনে সাম্নের মাসে হয়ত এই ২ টার কোন ১ টা লাইন নিব,বাট আমি জানি না এখন ও কোনটা।ধরা খাইলেও এ ছাড়া অন্য উপায় নাই।
আর খুব ভাল করে বলে রাখি,আমি কাউকে এদের এই লাইন নেয়ার জন্যে উদ্বুধ্য করার কোন চেষ্টা করছি না।যার ইচ্ছা নিব,যার ইচ্ছা নিব না। আমি শুধু কিছু ব্যাপার শেয়ার করলাম যেটা একটূ হলেও কারো কাজে আসলে আমি বাকবাকুম
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হ্যা,৫১২ এর লাইনে মাত্র ১৫০ আপলোড স্পিড কিউবি তে। পুরাই মিজাজ খারাপ অবস্থা :@
লেখক বলেছেন: দেখা যাক কি হয় !!
হাবীবুর রহমান বলেছেন:
রেট টা দিলেন না? সাইন আপ চার্জ কত? ইন্সটলেশন চার্জ, মাসিক রেন্ট?
লেখক বলেছেন: এমনিতেই পোস্ট টা অনেক বড় হয়ে গেছে,এমন তথ্য দিতে চাই নাই যা আগে থেকেই জানে সবাই বা সবার জন্যে ইন্টারনেটে এক্সেসেবল।
আপনার সব তথ্য পাবেন নিচের ২ সাইটে
http://www.banglalionwimax.com/plan.php
এবং
http://www.qubee.com.bd/
কে এম তানভীর আহম্মেদ বলেছেন:
আপনি অনেক গুলো দরকারি তথ্য জোগাড় করেছেন, ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ![]()
অক্টোপাস বলেছেন:
বিশ্লেষন কাজে লগবে। ধন্যবাদ। +++
লেখক বলেছেন: ![]()
রেজা হামিদ বলেছেন:
মাসিক খরচ এখনও অনেক বেশি।
লেখক বলেছেন: ভাই,৬০০ টাকায় ১২৮ কেবিপিএস ডেডিকেটেড লাইন এবং ১০০০ টাকায় ২৫৬ আর কেউ বাংলাদেশে এখন দিচ্ছে বলে তো জানা নাই,তাও আনলিমিটেড।
খরচ টা কার যে কম একটু বললে উপক্বত বোধিত হতাম ![]()
নষ্ট ছেলে বলেছেন:
তবে বাংলালায়ন থেকে কিউবিকে আমার কাছে বেশি প্রফেশনাল মনে হচ্ছে(নিজস্ব মতামত)।ওয়াইম্যাক্স নেওয়ার পর প্রেক্টিক্যাল অভিজ্ঞতা দিয়ে আর একটা পোস্ট দিবেন আশা করি
অগ্রিম ধন্যবাদ। পোস্টে++++++++
লেখক বলেছেন: এই কথা টা ব্লগে অনেকবার দেখলাম,দেখতে দেখতে এখন নিজের ই এমন মনে হয় কোন কারণ ছাড়াই যে কিউবি বেশি প্রফেশনাল। আমিও বোধ হয় ওদের লাইন ই নিতাম।
বাট বাংলা লায়ন দেশী কোম্পানী আর কিউবি পাকিস্তানী,এই সেন্টিমেণ্টে আক্রান্ত হয়ে এখন বাংলা লায়নের দিকে ঝোক টা কিঞ্চিত বেশি !
ত্রিভুজ বলেছেন:
এটা আমি এখন প্রায় নিশ্চিত যে বুথগুলোতে স্পেশাল লাইন লাগানো...কিউবি ব্যবহার শুরু করেছি এই মাসে। প্রথম দিন অদ্ভুত ভাল পারফরমেন্স.. তারপর দিন থেকে অবস্থা ভয়াভয়। আরো মাসখানেক দেখার পর রিভিউ লিখবো ভাবছি। আজকেও ওদের কাস্টমারকেয়ারের সাথে কথা বলতে গিয়ে মোবাইলে ২৫ টাকা গচ্চা দিলাম। হতাশাজনক!
লেখক বলেছেন: কন কি ভাই,কোন এলাকা,কি রকম স্পিড,প্লিজ একটু ডিটেইলস বলেন,আমি ধরা খাইতে চাই না আরেকবার ![]()
ত্রিশোনকু বলেছেন:
আপনার কথা too good to be true বলে মনে হচ্ছে। আসলে বিক্রেতার কথা মালায় শুধু ধরা খেয়েই চলেছি তো। যদিও আপনি তা নন, তবে আপনার কথাগুলোর সিংহভাগই বিক্রেতার।
লেখক বলেছেন: ওক্কে ব্রাদার,আমি সেলস্ম্যান অব দি ইয়ার ! আপনি দয়া করে ১ পিস লাইন নিয়া আমার সেলস লাইফটা ধন্য করে দেন।
আজাইরা,সবাইরে হেল্প করার জন্যে এত কষ্ট করে পোস্ট দিলাম,লাস্টে এমন উলটা পালটা না শোনার জন্যে প্রিভেন্টিং মেসেজ দিয়াও শেষ পর্যন্ত সতীত্ব রক্ষা করা গেল না !
লেখক বলেছেন: হা হা হা হা ![]()
আপনার কমেন্ট দেইখা সত্যি হাসি থামতেছে না ![]()
নামহীনা বলেছেন:
বাট দ্যা মোস্ট ইম্পরটান্ট জিনিসটাই দেন নাই, "দাম"যার জন্য আপনার লেখাটা অসম্পুর্ন রয়ে গেল
লেখক বলেছেন: ওয়েবে দেয়া আছে।
আপনার জন্যে তাও আবার দিলাম
বাংলা লায়ন
Lion infinity*
1 Lion Starter 128kbps
600 Unlimited
2 Lion Value 256kbps 1000 Unlimited
3 Lion Value Plus 512kbps 2150 Unlimited
Lion Regular
4 Lion Silver 768kbps 3000 17 GB
5 Lion Gold 1mbps 3750 20 GB
6 Lion Mega 2mbps 7000 25 GB
7 Lion Jumbo 5mbps 15000 30 GB
কিউবি
Qubee 256 Sky 256 Kbps Sky is the limit* Tk. 1,250 -
Qubee 512 Sky 512 Kbps Sky is the limit* Tk. 2,250 -
Qubee 1Mb 1 Mbps 20 GB Tk. 5,250 Tk. 0.15/MB
লেখক বলেছেন: ![]()
রেজা হামিদ বলেছেন:
লেখক বলেছেন: ভাই,৬০০ টাকায় ১২৮ কেবিপিএস ডেডিকেটেড লাইন এবং ১০০০ টাকায় ২৫৬ আর কেউ বাংলাদেশে এখন দিচ্ছে বলে তো জানা নাই,তাও আনলিমিটেড।
খরচ টা কার যে কম একটু বললে উপক্বত বোধিত হতাম এর চেয়ে কম খরচে কেও দিচ্ছেনা, সেটাই সমস্যা। আপনার পোষ্টটি কামের।এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।
রেজা হামিদ বলেছেন:
লেখক বলেছেন: ভাই,৬০০ টাকায় ১২৮ কেবিপিএস ডেডিকেটেড লাইন এবং ১০০০ টাকায় ২৫৬ আর কেউ বাংলাদেশে এখন দিচ্ছে বলে তো জানা নাই,তাও আনলিমিটেড।
খরচ টা কার যে কম একটু বললে উপক্বত বোধিত হতাম এর চেয়ে কম খরচে কেও দিচ্ছেনা, সেটাই সমস্যা। আপনার পোষ্টটি অনেক কামের।এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।
নাহিদ বলেছেন:
আমি কিউবির লাইন নিছি...কিন্তু লাইন মাঝে মাঝে হ্যাং হয়ে নাকি সিগন্যাল পায় না তাই বুজলাম না।
লেখক বলেছেন: ভাই,একটুক ডিটেইলস এ বলেন না কেন ![]()
সাম্যবাদী বলেছেন:
সামনের মাসে আমিও এই দুটার যে কোন একটা লাইন ইউজ করব। আপনার বিশ্লেষনধর্মী লেখা থেকে উপকৃত হলাম। ধন্যবাদপ্রিয়তে যুক্ত।
256 kbps = 256/8 kBps = 32 kBps (যেইটা জিপিতেই পাওয়া যায়)
512 kbps = 512/8 kBps = 64 kBps (এইটা আসলেই অনেক বেশি)
লেখক বলেছেন: জিপি ডেডীকেটেড 32 kBps স্পীড দেয় !!!!!
জিপি রে যে কি কমু আমি নিজেও মাঝে মাঝে বুঝি না :@
জাউরা ১টা কোম্পানী :@
কালো মেঘ অথবা নীল আকাশ বলেছেন:
কাজে লাগবে।
নষ্ট ছেলে বলেছেন:
লেখক বলেছেন: বাট বাংলা লায়ন দেশী কোম্পানী আর কিউবি পাকিস্তানী,এই সেন্টিমেণ্টে আক্রান্ত হয়ে এখন বাংলা লায়নের দিকে ঝোক টা কিঞ্চিত বেশি !ভুল, কিউবি ওয়াইম্যাক্সের মুল মালিকানা অজের গ্রুপের। বাংলাদেশ, পাকিস্থান সহ আরও কিছু দেশে অজের গ্রুপের টেলিকম বিজনেজ আছে। নীচের লিংকগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবেন,
http://www.qubee.com.bd/about-us
http://www.qubee.com/
http://www.augereholdings.com/contact
বাই দ্যা ওয়ে,যে অপারেটর সার্ভিস ভাল দেয় তাদেরটাই ইউজ করবে হোক সেটা কিউবি অথবা বাংলালায়ন।
দেশী কোম্পানী বলে খারাপ সার্ভিসকে উৎসাহিত করার কোন মানে হয় না, যেমনঃ টেলিটক।
লেখক বলেছেন: বাই দ্যা ওয়ে,যে অপারেটর সার্ভিস ভাল দেয় তাদেরটাই ইউজ করবে হোক সেটা কিউবি অথবা বাংলালায়ন।
---------------------
সহমত। বাট দেশীয় পণ্য প্রোমট করতে ভালই লাগে,যদি প্রোমট করার মত হয়।
আপনার তথ্যের জন্যে ধন্যবাদ
ঢাকাইয়া টোকাই বলেছেন:
ধাকার কোথায় কোথায় নেটওয়ার্ক পাওয়া জাবে তার বিসতারিত ইউজার এক্সপেরিয়েন্স তথ্য জানলে ভালো হত। পুরান ঢাকার নেটওয়র্ক পাওয়া যাবে?
যেমন বংশাল বা আগামাসিলেন?
লেখক বলেছেন: আপাতত পাবেন বলে মনে হয় না
ত্রিশোনকু বলেছেন:
"আজাইরা,সবাইরে হেল্প করার জন্যে এত কষ্ট করে পোস্ট দিলাম,লাস্টে এমন উলটা পালটা না শোনার জন্যে প্রিভেন্টিং মেসেজ দিয়াও শেষ পর্যন্ত সতীত্ব রক্ষা করা গেল না !"- ভুল বুঝেন না আমাকে। আমি বলতে চাচ্ছিলাম ব্যাবহারকারীর পক্ষ থেকে তথ্য আরেকটু বেশী থাকলে ভাল হ'ত।
আমার মন্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দূ:খিত।
মৃত৬৬৬ বলেছেন:
কিউবির বাংলাদেশ প্রধান আইইউবির কনফারেন্সে নেট নিয়ে একটি বক্তৃতা দিয়েছিলেন। উনি সরাসরি বললেন যে উনারা চান ব্যবসা করতে। সেটা যাতে গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে হয় তার জন্য তারা আন্তরিক। নেটের বাজার নিয়ে উনার দৃষ্টিভঙ্গীটা আশা জাগানোর মত। দেখি কি হয়।
লড়াকু বলেছেন:
ওয়াই ম্যাক্স অবশ্যই নেবো, তবে একটু রয়ে সয়ে। আচ্ছা, তিনটা কোম্পানি না ওয়াই ম্যাক্সের জন্য লাইসেন্স পেয়েছিল, তৃতীয়টা গেল কই?
পোস্টের জন্য ধন্যবাদ।
সেতু আমিন বলেছেন:
আপনি কোন প্যাকেজ ব্যবহার করেন। ফেয়ার ইউজেস পলিসিটাই খারাপ। সারাদিন ইউটিউব দেখেল তো সেটা ডাউনলোড এর পর্যায়ে পড়ল নাকি?
নিঃসঙ্গ পথিক.. বলেছেন:
খুব দরকারী একটা পোষ্ট দিয়েছেন। গত কিছুদিন ধরে সার্ভিস দু'টি নিয়ে তথ্য সংগ্রহ করছিলাম। আপনার পোষ্টটা খুব কাজে দিবে। পরবর্তীতে ব্যবহারকারীদের মতামত সহ অরেকটা পোষ্ট পাবো এই আশা রইল।
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
টিনটিন` বলেছেন:
ভালো পোষ্ট দিয়েছেন। আমি বা:লায়নের ইউজার। ৫১২ স্পীডে আনলিমিটেডে ওরা বলেছিল সর্বোচ্চ ২০ গিগা ডা:লোড করতে পারবেন। পরে শুনি ২০ গিগাও না। ৫১২ স্পীডে আনলিমিটেডে সর্বোচ্চ ১৬ গিগা ডা:লোড করতে পারা যাবে। তারপর স্পীড একেবারে স্লো হয়ে যাবে। পুরাই টাস্কি।
আমি নিয়েছি ৫১২ স্পীডে ১২ গিগা লিমিট। মোটামুটি ভালোই চলছে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















এত তফাৎ!