গোপনে মাইনাস প্রদান চারিত্রিক দুর্বলতা
০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোনো পোস্টে প্লাস বা মাইনাস দিলে দাতার নাম প্রকাশ হয় না। চেহারা প্রকাশ হয়ে যেতে পারে ভেবেই চোরেরা বেশির ভাগই রাতের অন্ধকারে চুরিতে নামে। তেমনি গোপনে অনেকেই প্লাস দেন। গোপনে প্লাস দেওয়াটা মনে করি মহনুভবতা। কিন্তু মাইনাস? এই ব্লগসাইটে কেন এর প্রবর্তন? কারণ কোনো লেখা আপত্তিকর হলে তার রেটিং হবে মাইনাস। সেক্ষেত্রে অনেকের পোস্টেই দেখেছি জোরালো প্রতিবাদের সঙ্গে মাইনাস ঘোষনা।
সম্প্র্রতি আমার একটি পোস্টে নিশ্চুপ একটি মাইনাস পড়ে থাকতে দেখেছি। হয়তো অনেক পাঠকই দেখে থাকবেন। কিন্তু এটা তো কোনো যৌক্তিক কাজ হলো না! পাঠকের ভালো না লাগলে অবশ্যই সেই ভালো না লাগার কথাটি বলার তার অধিকার রয়েছে। সে ক্ষেত্রে চুপিসারে মাইনাস দিয়ে যাওয়া এ কেমন প্রতিবাদ?
আমি মনে করি (অনেকেই মনে করেন হয়তো।) সাহসী মানুষ প্রকাশ্যেই প্রতিবাদ করে। গোপনে মাইনাস দেওয়ার নাম প্রতিবাদ নয়। এটি চারিত্রিক দুর্বলতারই পরিচায়ক। আর যারা নিজকে আড়াল করে মাইনাস দিয়ে যান তাদের কর্মকান্ডকে চৌর্যবৃত্তির সঙ্গেই তুলনা চলে। আশা করি সা.ইনের সব ব্লগার গোপনে মাইনাস প্রদানকারীকে এখন থেকে চোর, সিঁধেলচোর ইত্যাদি গোপন দুষ্কৃতিকারীর নামে অভিহিত করার আহ্বান জানাচ্ছি।
তা ছাড়া সা.ইন কর্তৃপক্ষ প্লাস-মাইনাস ব্যাপারটি সম্পূর্ণ উঠিয়ে দিতে পারেন। কিংবা মন্তব্যর ক্ষেত্রেই প্লাস-মাইনাস প্রযোজ্য হবে এমন সিস্টেম করা যায়। কেন না কোনো পাঠক কেন মাইনাস দিয়েছে তা লেখকের জানবার অধিকার নিশ্চয়ই আছে বলে মনে করি। সেই সঙ্গে মাইনাস দেওয়ার কারণটাও পাঠক হিসেবে উল্লেখ করা সুশীলতারই পরিচায়ক বলেই বিবেচ্য।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন