তসলিমা নাসরীন কী এমন অপরাধী? : কয়েকটি জিজ্ঞাসা

১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৬

শেয়ার করুন:                   Facebook


আমাদের দেশের মেয়ে প্রাণ নিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমাদের দেশের মেয়ে জন্মভূমি ছেড়ে বাধ্য হচ্ছে পরাশ্রয়ে থাকতে। ঘুরতে হচ্ছে দেশ থেকে দেশান্তরে। অথচ তাঁকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।
বাংলাদেশে এমন কোনো অপরাধ নেই যে সংঘটিত হয় না। এবং সেই অপরাধগুলোর কিছু কিছু জনসমক্ষে উম্মোচিত হয়। কখনো বা আড়ালেই থাকে অনেক অপরাধ। কিন্তু বিগত সময়ে ধর্মীয় উসকানীমূলক লেখা লেখার অপরাধে তসলিমার বিরুদ্ধে আমাদের ধর্মীয় পুরোহিতরা যেভাবে উঠে পড়ে লেগেছিলেন, তারউপর কতিপয় হুজুগে বাঙালী তাঁর শিরোচ্ছেদ করার বাসনায় যে ভাবে তৎপর হয়ে উঠেছিলো তা কি শুধুই ধর্ম অবমাননার জন্য? নাকি এর পেছনে ছিলো আরো কিছু স্বার্থান্বেষীর ইন্ধন?

স্বাধীনতা উত্তরকাল থেকে অদ্যাবধি বাংলাদেশে ১৯৭১এর যুদ্ধাপরাধীরা যেভাবে আস্ফালন করে বেড়াচ্ছে তাদের অপরাধের চাইতে নিশ্চয়ই তসলিমার অপরাধ নিকৃষ্টতম নয়। নিকৃষ্টতম নয়- বাংলাদেশে যারা সন্ত্রাসকে লালন-পালন-প্রশ্রয় যোগান দেওয়ার মত গর্হিত অপরাধ করে চলেছে।

তসলিমা নাসরিনের অপরাধ কি মুক্তিযোদ্ধা আলি আমানকে পদাঘাতের চাইতেও বড়?

মাত্র দু’লাইন কথা লেখার জন্য তাঁকে যেভাবে প্রবাসে প্রবাসে দিন কাটাতে হচ্ছে, তার চেয়ে আরও জঘন্য অপরাধ করেও বাংলাদেশে মানুষ বাস করছে। তাহলে তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনতে আমাদের সরকারের বাধা কোথায়? একদেশ থেকে বিতাড়িত হয়ে আরেক দেশে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে, এতে কি বাংলাদেশ সরকার তথা জনগণের ভাবমূর্তি দিনদিন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে?

বাংলাদেশ সরকার যদি বাকস্বাধীনতা আমাদের দিতে না চান, তাহলে আমাদেরও বোধ করি গণতন্ত্র চর্চা ভুলে যাওয়া উচিত। আর গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাক-স্বাধীনতা। একজন লেখক যদি তাঁর বক্তব্য কারো সম্মুখে তুলে ধরতেই না পারেন, তাহলে মুক্তবুদ্ধির চর্চা কী ভাবে সম্ভব? আর মুক্তবুদ্ধির চর্চা যদি ক্রমাগত বাধাগ্রস্থ হতে থাকে তাহলে দিনদিন মানুষ সেই অন্ধকার যুগেই ক্রমশ পশ্চাদ্ধাবিত হতে বাধ্য হবে না?

 

 

  • ৫৮ টি মন্তব্য
  • ৪২৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ১৫ জনের ভাল লাগেনি
১. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৮
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: তসলিমারে আমি পছন্দ করি না । সে দেশে আইলো কি দুবাই গেলো টাইম নাই ।
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪১

লেখক বলেছেন: কাউকে কেউ অপছন্দ করতেই পারে। ব্যক্তিগত ভাবে আমিও অছন্দ করি। কিন্তু একজন বাঙালী হিসেবে, একজন বাংলাদেশী হিসেবে তাঁকে দেখছি বলেই আমার মনেও কিছু প্রশ্ন জেগেছে। আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ধন্যবাদ।

২. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪১
comment by: শয়তান বলেছেন: এই দুইটা পরষ্পর বিপরতধর্মী পোস্ট দেখতে পারেন তাসলিমা নাসরিন কে নিয়ে

Click This Link

Click This Link

ধন্যবাদ ।
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন: ওগুলো আগেও দেখেছি। মতামত দেইনি। কিন্তু তিনি ভারত থেকে বিতাড়িত হয়ে ফ্রান্সে যেতে বাধ্য হয়েছেন। আমাদের দেশের একজন নাগরিকের এভাবে হেনস্থা নি:সন্দেহে আমাদেরও ব্যথিত করে।

৩. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৩
comment by: আরিফুর রহমান বলেছেন: তসলিমা নাসরিনের কবিতা গুলি অসাধারন বিদ্রোহে ঠাসা।
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন: তাঁর লেখার ভক্ত আমি। ধর্মকে গালি দেয় বলে সেটা তাঁর যাতীয় সুকীর্তিকে ম্লান করে দিতে পারে না। ধন্যবাদ। তাঁর বিরুদ্ধে আমার পোস্ও এই সা.ইনে আছে। ধর্মে পক্ষে বলেছিলাম। ধন্যবাদ আরিফুর রহমান।

৪. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৫
comment by: বেয়াকুফ বলেছেন: তসলিমার সাহিত্যজ্ঞান অতিশয় দুর্বল। তবে অবশ্যি একমত। হুজুর আর কাউঠা মুল্লাগো ফতোয়ায় বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশে থাকতে পারবে না - এইটা মাইনা নেওন কঠিন।
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: আমারও একই কথা। আমি তাঁকে একজন বাংলাদেশী এবং বাঙালী হিসেবে দেখছি। ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য।

৫. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৬
comment by: রুবাইয়াত আফরিন বলেছেন: আমার আফরিনকে ভাল লাগহে
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৮

লেখক বলেছেন: বেশ বলেছেন। আপনার এই ভালোলাগা দীর্ঘস্থায়ী হোক!

৬. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৭
comment by: আমার জন্য লেখা বলেছেন: তসলিমা কইসে, তার ভাই দুপুরের গরমে উদাম শরীরে ঘুরতে পারে, হে কেন পারবনা।
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৩

লেখক বলেছেন: এমন কেউ যদি বলে তাহলে তো কিছু করার নাই। তবে কেউ এমন বললে তার পরিবেশ আর আশপাশের অস্থাটাও ভাবা উচিত বলে মনে করি। ছোট বেলা থেকেই যদি আমাদের সবাই এভাবেই বেড়ে উঠতাম তাহলে মনে হয় দেখতে খারাপ লাগতো না। যেমন আমেরিকার একটি শিশু জন্মের পরই দেখছে তার আশপাশের নারীরা ওড়না পরে না। বা আঁচল দিয়ে শরীর ঢাকে না। যে কারণে দৃশ্যটা আমাদের মনে যেমন খোঁচা দিয়ে যায়, সেই শিশুটি বড় হয়ে গেলেও তার কিছুই মনে হয় না। মানুষ তার পরিবেশ আর সমাজ থেকেও অনেক কিছু শিখতে পারে। মতামতের জন্য ধন্যবাদ।

৭. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৯
comment by: শয়তান বলেছেন: ঐ দুইটা পোস্টের মন্তব্যগুলা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে । তাই দিয়া রাখলাম । নতুনরা ও দেখুক কিসের থেকে কি হইলো ।
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৩

লেখক বলেছেন: খুব ভালো করেছেন। আমিও সমর্থন করি আপনার মতামতকে। ধন্যবাদ।

৮. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৯
comment by: হাসিব মাহমুদ বলেছেন: তসলিমা যা লেখে ওগুলো স্রেফ আবর্জনা ছাড়া কিছু না । হাজার রকমের ডাবল স্ট্যান্ডার্ড এ ভর্তি ।

তবে কথা এইখানে সেইটা না । কথা হৈলো সে যেইটাই লিখা থাকুক না কেন সেইটার জন্য তারে দেশত্যাগে বাধ্য করার অধিকার কেউ রাখে না ।
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: হাসিব মাহমুদ বলেছেন: ...তবে কথা এইখানে সেইটা না । কথা হৈলো সে যেইটাই লিখা থাকুক না কেন সেইটার জন্য তারে দেশত্যাগে বাধ্য করার অধিকার কেউ রাখে না ।...

-ঠিক! এটাই আমাদের ভাবা উচিত। আর আমাদের দেশের একজন নাগরিকের প্রতি আমাদের সরকারেরও কিছু না কিছু দায় আছে। একেবারে নিশ্চুপ থাকাটা আমাদের জন্যই কিছুটা বিব্রতকর।

৯. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫২
comment by: বিবেক সত্যি বলেছেন: যেহেতু যুদ্ধাপরাধীদের সাথে তুলনা করেছেন ব্যাপারটাকে, তাই ধরে নেই, তসলিমা নাসরীন যে অপরাধী, আপনি ও সে কথা মেনে নিয়েছেন .. হোক অল্প.. আমি হয়তো জানিনা, কতটুকু...

এবার আমার কথা বলি, যুদ্ধাপরাধীরা এদেশের সব ঘরানার রাজনীতিবিদদের রাজনীতির হাতিয়ার , কেউ তাদের সংগে নিয়ে মানুষের ভোট আদায় করে, কেউ তাদের বিপক্ষে গিয়ে মানুষের ভোট আদায় করে... একারনে, "যুদ্ধাপরাধী" প্রসংগ এদেশ থেকে কখনো নির্মুল হয় না, হবেও না...

কিন্তু, ধর্মভীরু (সবধর্ম ইনক্লুডেড) নাগরিকের রাষ্ট্র বাংলাদেশে , হতভাগী তসলিমা এমন ই অপরাধ করেছেন, যে রাজনীতির বাজারে তার কানাকড়ি দাম ও নাই... তাই, তার কি হলো না হলো, কারো সে ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ নাই...

আশা করি, আমি ভুল বলিনি....
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০২

লেখক বলেছেন: বিবেক সত্যি বলেছেন: এবার আমার কথা বলি, যুদ্ধাপরাধীরা এদেশের সব ঘরানার রাজনীতিবিদদের রাজনীতির হাতিয়ার , কেউ তাদের সংগে নিয়ে মানুষের ভোট আদায় করে, কেউ তাদের বিপক্ষে গিয়ে মানুষের ভোট আদায় করে... একারনে, "যুদ্ধাপরাধী" প্রসংগ এদেশ থেকে কখনো নির্মুল হয় না, হবেও না...

কিন্তু, ধর্মভীরু (সবধর্ম ইনক্লুডেড) নাগরিকের রাষ্ট্র বাংলাদেশে , হতভাগী তসলিমা এমন ই অপরাধ করেছেন, যে রাজনীতির বাজারে তার কানাকড়ি দাম ও নাই... তাই, তার কি হলো না হলো, কারো সে ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ নাই...

-আমার কথা হলো অপরাধী যেমনই হোক। জন্মভূমিতে বাস কারার অধিকার তার আছে। আপনিও বোধকরি তা অস্বীকার করছেন না। ধন্যবাদ।

১০. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৬
comment by: আমার জন্য লেখা বলেছেন: আরিফুর রহমান বলেছেন: তসলিমা নাসরিনের কবিতা গুলি অসাধারন বিদ্রোহে ঠাসা। আন্নের ছুডু বইন। আন্নের মতই ধর্মকে গালি দেয়। গুয়ার বেতা কি বালা অইচে না আরু বাশ লাগব।
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৫

লেখক বলেছেন: আমার জন্য লেখা বলেছেন: আন্নের ছুডু বইন। আন্নের মতই ধর্মকে গালি দেয়। গুয়ার বেতা কি বালা অইচে না আরু বাশ লাগব।

-আপনেরে বাঁশ দেওনের লাইগ্যা কই পাই? আর বাঁশ খাইয়া প্রব্লেম হইলে হাসপাতালে যান না কেন? ব্লগে কি ডাক্তার আছেন কেউ? ঠিক আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি!

১১. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৪
comment by: আলী প্রাণ বলেছেন:
তসলিমা নাসরিন একজন মানুষ
তার মত প্রকাশের অধিকার থাকা চাই,
থাকা চাই নিজের অভিমত জানানোর অধিকার,
তার লেখাগুলোতো এদেশের পত্রিকাতেই প্রকাশিত হয়েছে,
এদেশের মানুষ তার লেখাগুলো পড়ে তাকে বাহাবা জানিয়েছে,
আর এদেশের মানুষ ধর্মান্ধদের কাছে নিজের বিবেককে বিক্রি করছে!!
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৬

লেখক বলেছেন: আলী প্রাণ বলেছেন:

তসলিমা নাসরিন একজন মানুষ
তার মত প্রকাশের অধিকার থাকা চাই,
থাকা চাই নিজের অভিমত জানানোর অধিকার,
তার লেখাগুলোতো এদেশের পত্রিকাতেই প্রকাশিত হয়েছে,
এদেশের মানুষ তার লেখাগুলো পড়ে তাকে বাহাবা জানিয়েছে,
আর এদেশের মানুষ ধর্মান্ধদের কাছে নিজের বিবেককে বিক্রি করছে!!

-ধন্যবাদ।

১২. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৮
comment by: আমার জন্য লেখা বলেছেন: আরিফুররে কইছি আন্নের গুয়া জ্বলে কে।
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১১

লেখক বলেছেন: আমার জন্য লেখা বলেছেন: আরিফুররে কইছি আন্নের গুয়া জ্বলে কে।

-আরিফুরের মন্তব্যে তো অশ্লীলতা নাই। আপনি কোন জঙ্গল থাইকা আসছেন?

১৩. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১১
comment by: হৃদয়হীনা বলেছেন: তছলিমা যদি বাংলাদেশে এস "টপলেছ" কিংবা "বটমলেছ" হয়ে রাস্তায় ঘুরা ফিরা করে তাহলে কাহারো আপত্তি থাকার কথা না। কি বলেন? কারন মস্তিস্ক বিকৃত অনেক মানুষকেই রাস্তায় এই অবস্থায় দেখা যায়।
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৪

লেখক বলেছেন: হৃদয়হীনা বলেছেন: তছলিমা যদি বাংলাদেশে এস "টপলেছ" কিংবা "বটমলেছ" হয়ে রাস্তায় ঘুরা ফিরা করে তাহলে কাহারো আপত্তি থাকার কথা না। কি বলেন? কারন মস্তিস্ক বিকৃত অনেক মানুষকেই রাস্তায় এই অবস্থায় দেখা যায়।

-তখন হয়তো একটা ব্যবস্থা হবে।

১৪. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৩
comment by: সারোয়ার হাবিব বলেছেন: কিছু অমানুষের কাজে ধর্ম শুধু মানুষকে বন্দীই করেনা।চার দেয়াল থেকে পঙ্গু করে বিকলাঙ্গ করে বু্দ্ধির অস্ত্রকে ।তারপর আবার সেই অস্ত্রই হয়ে যায় ব্যবহারের যন্ত্র ।

এই দেশটাতে কিছু হবে নারে ভাই ।

ধর্মের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা অশেষ ।

আর তসলিমার কাছে আমি পরর্বতি জীবনের রুদ্র ।আমরা সেখানে ধর্ম আর ভালোবাসা নিয়ে একসন্ধ্যায় আলোচনায় বসব ।
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: সারোয়ার হাবিব বলেছেন: কিছু অমানুষের কাজে ধর্ম শুধু মানুষকে বন্দীই করেনা।চার দেয়াল থেকে পঙ্গু করে বিকলাঙ্গ করে বু্দ্ধির অস্ত্রকে ।তারপর আবার সেই অস্ত্রই হয়ে যায় ব্যবহারের যন্ত্র ।

এই দেশটাতে কিছু হবে নারে ভাই ।

ধর্মের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা অশেষ ।

আর তসলিমার কাছে আমি পরর্বতি জীবনের রুদ্র ।আমরা সেখানে ধর্ম আর ভালোবাসা নিয়ে একসন্ধ্যায় আলোচনায় বসব ।

-আপনার জন্য শুভ কামনা রইলো।

১৫. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৮
comment by: অচেনা সৈকত বলেছেন: তসলিমা এমন কোন অপরাধ করেন নাই যে তিনি দেশে আসতে পারবেন না।আমার এদেশে যতটুকু অধিকার তারও সেটুকুই অধিকার থাকা উচিত।রাজাকার বরাহনন্দনরা যা করেছে তার তুলনায় তার কোন অপরাধই নাই।ভন্ড ইসলামপ্রেমীরা রাজাকারদের নিয়ে কিছু বলে না কেন?তসলিমাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনা উচিত।
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন: অচেনা সৈকত বলেছেন: তসলিমা এমন কোন অপরাধ করেন নাই যে তিনি দেশে আসতে পারবেন না।আমার এদেশে যতটুকু অধিকার তারও সেটুকুই অধিকার থাকা উচিত।রাজাকার বরাহনন্দনরা যা করেছে তার তুলনায় তার কোন অপরাধই নাই।ভন্ড ইসলামপ্রেমীরা রাজাকারদের নিয়ে কিছু বলে না কেন?তসলিমাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনা উচিত।

-ধন্যবাদ অচেনা সৈকত। আমিও মনে করি তসলিমাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনা উচিত।

১৬. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২০
comment by: ড্রিমক্যাচার বলেছেন:
তসলিমানাসরিনকে সসম্মানে দেশে ফিরিয়ে আনা উচিত
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন: ড্রিমক্যাচার-এর সঙ্গে আমিও একমত।

১৭. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২২
comment by: আশাবাদী!! বলেছেন: ব্যক্তিগতভাবে আমারও অপছন্দ তাকে। ধর্মের দোহাই দিয়ে তাকে হুমকি দেয়া আমার কাছেও ভালো লাগেনি। আর তাকে ফিরিয়ে আনা কতোখানি সরকারের দায়িত্ব তা নিয়েও সংশয় আছে।

তাকে ফিরিয়ে আনা হলো এরপর?? তার নিরাপত্তা, চলাফেরা সুযোগসুবিধা প্রদানের জন্য যে খরচ লাগবে তা দেয়ার মতো ক্ষমতা বা ইচ্ছা কি আছে সরকারের?
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: আশাবাদী বলেছেন: ...তাকে ফিরিয়ে আনা হলো এরপর?? তার নিরাপত্তা, চলাফেরা সুযোগসুবিধা প্রদানের জন্য যে খরচ লাগবে তা দেয়ার মতো ক্ষমতা বা ইচ্ছা কি আছে সরকারের?

-তার মানে আপনি বলতে চাইছেন আমাদের সরকার অক্ষম? একটি দেশের সরকার এভাবে অক্ষম হলে চলে?

১৮. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩০
comment by: আশাবাদী!! বলেছেন: অক্ষম কি সক্ষম তা আমরা প্রতিনিয়ত দেখছি। সেটা নতুন করে কিছু বলার নেই।

আমার মতে একজন ছিটগ্রস্থাকে ফিরিয়ে এনে চিকিৎসা বা নিরাপত্তা দেয়ার চেয়ে গুরুত্বপূর্ণ অনেক কাজ আছে।
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৪

লেখক বলেছেন: ছিটগ্রস্থা হলেও তো সে এ দেশেরই মানুষ। তসলিমা আমাদের দেশের বাইরে থাকাতে কী এমন সুবিধা হলো তাও তো বুঝতে পারছি না।

১৯. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৯
comment by: আশাবাদী!! বলেছেন: তাহলে তসলিমাকে ফিরিয়ে আনার আগে সেই দুর্ভাগাদের ফিরিয়ে আনার দাবি তুলুন যারা বাইরে পাচার হয়ে গেছে অথবা বাইরের দেশে কাজ করতে গিয়ে দুর্ভাগ্যের কারণে সমস্যায় পরে দুঃসহ জীবনযাপন করছে। এমন শ্রমিককর্মীদের ঘটনা আমরা কম জানি না। তাহলে তাদের সাহায্য ফিরিয়ে আনার জন্য সেরকম কোন দাবি নেই কেনো? কেনো নেই সচেতনতা? খবরের কাগজে পড়ি দেখি কয়েকজন কথা বলে সপ্তাহ যেতে না যেতেই ভুলে যাই।

তসলিমা নাসরীনসহ যেকোন ব্যক্তিবিশেষকে নিয়ে এরকম লাফালাফি ব্যক্তিগতভাবে ভালো লাগে না।
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: আশাবাদী!! বলেছেন: তাহলে তসলিমাকে ফিরিয়ে আনার আগে সেই দুর্ভাগাদের ফিরিয়ে আনার দাবি তুলুন যারা বাইরে পাচার হয়ে গেছে অথবা বাইরের দেশে কাজ করতে গিয়ে দুর্ভাগ্যের কারণে সমস্যায় পরে দুঃসহ জীবনযাপন করছে। এমন শ্রমিককর্মীদের ঘটনা আমরা কম জানি না। তাহলে তাদের সাহায্য ফিরিয়ে আনার জন্য সেরকম কোন দাবি নেই কেনো? কেনো নেই সচেতনতা? খবরের কাগজে পড়ি দেখি কয়েকজন কথা বলে সপ্তাহ যেতে না যেতেই ভুলে যাই।

- কোনো সমস্যাগ্রস্থ একজনের কথা যখন বলাহয় তখন ধরে নিতে হয় যে, এমন ধরণের সবার কথাই বলা হচ্ছে। ব্যক্তিবিশেষটা হচ্ছে শিরোনামের মত। এই যেমন আপনি অন্যান্যদের ব্যাপারেও সোচ্চার হলেন। আসলে এভাবেই এক এক করে সব সমস্যা উঠে আসে। এবং কোনো আলোচনায় একটি বিষয় সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও অবধারিত ভাবেই চলে আসে। মতামতের জন্য ধন্যবাদ।

২০. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪০
comment by: হাসিব মাহমুদ বলেছেন: আশাবাদি কেন তিনকোনারে ভালো পায় সেইটারর একটা আন্দাজ পাইলাম ।
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: হাসিব মাহমুদ সেইটা আপনিই ভালো বলতে পারবেন হয়তো।

২১. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৩
comment by: আরিফ থেকে আনা বলেছেন: হ
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: তাই তো!

২২. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৮
comment by: আশাবাদী!! বলেছেন: ভালা মুই হগলরে পাই। মাগার কথা হইতাছে হগলে সেই বালাভাষা সম্মান হারে পায় না। :P

তিনকোণারে ভালাও পাই না আবার খারাপও পাই না। তারে লইয়া কোন চিন্তাভাবনা নাই মুর

(আপনাদের ভাষা ঠিকভাবে বলতে পারলাম তো? আমি আবার এরকম ভাষায় লেখায় বা বলায় অভ্যস্থ নই। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি :) )
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৯

লেখক বলেছেন: :)

২৩. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৯
comment by: শিক কাবাব বলেছেন:
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫১

লেখক বলেছেন: আমিও চাইতাম। কিন্তু দেশে যে নাই! :)

২৪. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৮
comment by: আশাবাদী!! বলেছেন: @শিক কাবাব ওনার *** শিক ঢুকায় শিককাবাব বানায় খাবেন না??

তা আপনার এই মন্তব্য কিসের জন্য ওনার ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যের জন্য নাকি ওনার ছিটগ্রস্থ লেখার কারণে?

প্রথমটা হলে সমর্থন নাই কারণ ধর্ম নিয়ে ফাউল লাফালাফি করার টাইম নাই। যার যার ধর্ম যার যার কাছে।

দ্বিতীয়টা হলেও সমর্থন নেই কারণ ছিটগ্রস্থাদের মানসিক চিকিৎসা দেয়ার প্রয়োজন। আউলফাউল মন্তব্য করে লাভ নেই।
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন: আশাবাদী!! বলেছেন: @শিক কাবাব ওনার *** শিক ঢুকায় শিককাবাব বানায় খাবেন না??

তা আপনার এই মন্তব্য কিসের জন্য ওনার ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যের জন্য নাকি ওনার ছিটগ্রস্থ লেখার কারণে?

প্রথমটা হলে সমর্থন নাই কারণ ধর্ম নিয়ে ফাউল লাফালাফি করার টাইম নাই। যার যার ধর্ম যার যার কাছে।

দ্বিতীয়টা হলেও সমর্থন নেই কারণ ছিটগ্রস্থাদের মানসিক চিকিৎসা দেয়ার প্রয়োজন। আউলফাউল মন্তব্য করে লাভ নেই।

২৫. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১০
comment by: জুলিয়ান সিদ্দিকী বলেছেন: @আশাবাদী!!

শিককাবাব আর আমার জন্য লেখা নিকটা আপাতত চুলায়। আমার পোস্টে কেউ অশ্লীল আর অভদ্র মন্তব্য করলে তারে চুলায় পাঠাই। তবে আমি যারে চুলায় পাঠাই তারে আর মুক্ত করি না।
২৬. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৩
comment by: আশাবাদী!! বলেছেন: হুমম আপনার ব্লগে এমন কিছু যদি বলে থাকি যাতে আপনার বিরক্তি বা বিব্রতবোধ হয়েছে তবে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত।

তবে আমার নীতি হলো আমি তরবারীর আঘাত বর্ম দিয়ে না ঠেকিয়ে ঠেকাবো তরবারী দিয়েই। অর্থাৎ কেউ উল্টাপাল্টা বললে যতটা ভালোভাবে সম্ভব ঠান্ডা করা।
১৪ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩১

লেখক বলেছেন: আশাবাদী ধন্যবাদ। তেমন কিছু বললেও আমিও হয়তো উল্লেখ করতাম। কথার প্রেক্ষিতে যদি এমন কোনো কঠিন কথা যৌক্তিক ভাবে চলে আসে, তাতে মনে হয় দুঃখ পাওয়া বা বিব্রত হওয়ার কিছু আছে বলে মনে করি না।

২৭. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪১
comment by: দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
তসলিমা কে সসম্মানে দেশে ফিরিয়ে আনা হোক।
১৪ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩২

লেখক বলেছেন: থাম্বস আপ!

২৮. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪২
comment by: শয়তান বলেছেন: লেখক কি বুঝলেন ? :)
১৪ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: বুঝতে চেষ্টা করছিঅ :)

২৯. ১৪ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৭
comment by: শাওন বলেছেন: Click This Link
লেখাটা পড়ে দেখবেন আশা করি
৩০. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৭
comment by: অপ্‌সরা বলেছেন: ঠিক বলেছেন কত অপরাধী ঘুরে বেড়াচ্ছে নির্বিঘ্নে আর তসলিমা বিতাড়ীত।
৩১. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৯
comment by: আনোভা বলেছেন: Imdadul haque milon and sayed shamsul hoque were my favourite writer.but when taslima opened their secret and described how she was used by them , since then i just hate them. taslima also responsible for it. but why only she would be suffered?why not milon or others?

 

 


আমি জন্মসূত্রে বাংলাদেশী। দেখেছি মুক্তিযুদ্ধ। যুদ্ধের উত্তাপে ভালোবাসতে শিখেছি দেশকে। দেশের মানুষকে। তাই রাজাকারদের ঘৃণা করতে শিখেছি শৈশব থেকেই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৮০৯৮