আমার প্রিয় পোস্ট
- কম সময়ে একসাথে আপলোড করে ব্লগে অনেক অনেক ছবি দেওয়ার অনেকগুলো উপায় (নতুনদের জন্য) - সাইফুলহাসানসিপাত
- বাংলা ব্লগের বিভাজন রেখা : কর্পোরেট বনাম ইনডিপেন্ডেন্ট ব্লগ - মাহবুব মোর্শেদ
- একদিন, দেখে নিও! - সুলতানা শিরীন সাজি
- ব্যাবিলনের শুন্যোদ্যান ( Hanging Garden of Babylon) - বীরেনদ্র
- ব্লগ রাজনীতি ও ব্লগের রাজনীতি - একরামুল হক শামীম
- বেগম আখতার গানের জগতের সম্রাজ্ঞী। - সুরঞ্জনা
- জেগে ওঠো মানুষ, বেঁচে উঠুক তিতাস - অন্যমনস্ক শরৎ
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- আমার ছানা পাখীর লেখা গল্প " মুক্তিযোদ্ধার গল্প" পড়ে আমি নিজেই মুগ্ধ - মেহবুবা
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র : জনপ্রিয় কিছু অনুষ্ঠান ও তাদের নেপথ্যের কুশলীরা - দস্যু রত্নাকর
- ১৯৭১ , জেড ফোর্সের মুক্তিযুদ্ধ : জিয়া-শাফায়াত-মইন-আমিনুলদের যুদ্ধ দিনের গল্প জানুন ছবি আর বর্ননায়........ - দাসত্ব
- স্মৃতির পাতা থেকে........ - নাআমি
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- ক্যাট স্টিভেন্স থেকে ইউসুফ ইসলাম - অসম্ভব জনপ্রিয় এক নওমুসলিমের ইতিকথা - কবির চৌধুরী
- ব্যাক্তি নিরাপত্তা ও আমরা কি করবো। - জুন
- জেনে নিন আপনি সামহোয়্যারের কত নাম্বার ব্লগার {(যারা জানেনা তাদের জন্য) সম্পূর্ণ আজাইড়া পোস্ট} - অণুজীব
- দেখা হবে আবার, এই সামহয়্যারইন, এই মায়াবীবৃক্ষের তলায় - সুনীল সমুদ্র
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- সোনারগাঁও হোটেলের সোনালী স্মৃতি - চার্ত্রুজ-বী
- সোনারগাঁও হোটেলের সোনালী স্মৃতি .... ২য় খন্ড - চার্ত্রুজ-বী
- শব্দ কল্প দ্রুম -৩ - বোকা ছেলে
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- আঁধারপ্রেমী - অনিক
- ২০০ বছরের পরাধীনতা এবং আমাদের তথাকথিত ওয়ার সিমেট্রী: পর্ব - ১ - মিলটন
- ডঃ ইউনুস ও আমার দেখা একটি সিনেমার কাহীনি - মুরশীদ
- মাতৃভাষা আন্দোলনের সেই সব সূর্যসন্তানেরা...... - রেজোওয়ানা
- - হৃদয়ের কথা-নির্মম বাস্তবতা আর রূপকথা - মানবী
ফরমালিন টেস্ট করার নিয়মঃ
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৩৭
ফরমালিন টেস্ট করার নিয়মঃ
মাছ, মাংস, দুধ, মিষ্টি, কলা, আম, আপেল ইত্যাদির মধ্যে ফরমালিন মেশানো হয়। এর যথেষ্ট প্রমাণ আছে। বিগত তত্ত্বাবধায়ক সরকার তাৎক্ষণিক ফরমালিন টেস্টের জন্য মাছ আমদানি পয়েন্টে সাময়িক সময়ের জন্য ল্যাবরেটরি স্থাপন করে। কিন্তু শহরে, গ্রামে-গঞ্জে, হাটে, ঘাটে, মাঠে, বাজারে যে যথেচ্ছভাবে ফরমালিন প্রয়োগ হচ্ছে সে ব্যাপারে কিছুই করা যাচ্ছে না। কারণ এটা অত্যন্ত দুরূহ ব্যাপার এবং এজন্য কয়েক হাজার ল্যাবরেটরি দরকার। তাই ফরমালিন টেস্টের জন্য সহজলভ্য পদ্ধতি দরকার। যাতে ক্রেতারা নিজেই ফরমালিন টেস্ট করতে পারেন এবং ফরমালিন দেয়া মাছ-মাংস কেনা থেকে বিরত থাকেন।
ফরমালিন সাধারণত জীববিজ্ঞানে নানান জাতীয় স্পেসিম্যান সংরক্ষণের জন্য ব্যবহার হয়। এর প্রধান কাজ পচন রোধ করা। সাধারণত ৩৭-৫০% ফরমালডিহাইডের সঙ্গে ১৫% মিথাইল অ্যালকোহল মেশালে ফরমালিন তৈরি হয়। কাজেই ফরমালডিহাইডের উপস্থিতিই ফরমালিনের অস্তিত্ব প্রমাণ করে। ফরমালডিহাইডের পরীক্ষার জন্য কিছু কমপ্লেক্স কেমিক্যাল-এর প্রয়োজন। এগুলো হলো-
১। ফরমালডিহাইডের দ্রবণের সঙ্গে ২ সিসি ফিনাইল হাইড্রোজাইন হাইড্রোকোরাইড (১%) এবং ১ সিসি ৫% পটাসিয়াম ফেরিসায়ানাড দিয়ে তারপর ৫ সিসি ঘনীভূত হাইড্রোকোরিক অ্যাসিড মেশালে পুরো দ্রবণ গাঢ় গোলাপী রঙ হয়ে থাকে। একে বলা হয় সেরিভারস্ টেস্ট।
২। ফরমালডিহাইডের হালকা দ্রবণ যেমন মাছে ফরমালিন দেয়া আছে তা ধুয়ে তার পানিতে ১ সিসি সোডিয়াম নাইট্রোপ্রোসাইড মেশালে গাঢ় সবুজ নীল রঙ ধারণ করে। এতে ফরমালডিহাইড তথা ফরমালিনের অস্তিত্ব প্রমাণ করে। এ সমস্ত কেমিক্যাল এবং রি-এজেন্ট পাওয়া খুব কঠিন এবং দামও অনেক বেশী।
তাই সহজ এবং সাধারণ একটি পদ্ধতি বের করা যায়। যেমন সন্দেহযুক্ত ফরমালিন মাছ ধুয়ে পানিতে ৩% (ভলিউম) হাইড্রোজেন পারক্সাইড মেশালে ফরমালডিহাইড অক্সিডাইজড হয়ে ফরমিক অ্যাসিডে রূপান্তর হয়। ফরমিক এসিড প্রমাণের জন্য সে পানিতে অল্প মারকিউরিক কোরাইড মেশালে সাদা রঙের তলানি পড়বে। তাতেই প্রমাণ হবে ফরমিক অ্যাসিড তথা ফরমালডিহাইড তথা ফরমালিন।
(তথ্য সুত্র: সাইন্স ল্যাবরটেরী কর্তিক প্রচারত লিফলেট)
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন:
+। খুবই দরকারী পোষ্ট। ভাল লাগল।
লেখক বলেছেন: ধন্যবাদ। নিয়মাবলী সংরক্ষন করে রাখুন-কাজে লাগতে পারে।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
জরুরী গণসচেতনতা মূলক পোস্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। +++
লেখক বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
ম্যাক্স পেইন বলেছেন:
এইগুলান সাধারণ মানুষের কাসে তো আ্যভেইলেবল না, নাইট্রোপ্রুসাইড বা মারকিউরিক ক্লোরাইড এর তো মেলা দাম, আপনার আমার কাসে বেচবোও না।লাভ হইল কি
ট্রাই টু ফাইন্ড সামথিং দ্যট ইজ আ্যভেইলেবল নাইলে এইগুলান কচকচানি লাগতাসে
লেখক বলেছেন: সহজ পদ্ধতিতে ফরমালিন টেস্ট করার উপায়-আমার লেখার নীচের প্যারায় উল্ল্যেখ করেছিলাম। আবারো লিখছি-মাছ ধুয়ে পানিতে ৩% (ভলিউম) হাইড্রোজেন পারক্সাইড মেশালে ফরমালডিহাইড অক্সিডাইজড হয়ে ফরমিক অ্যাসিডে রূপান্তর হয়। ফরমিক এসিড প্রমাণের জন্য সে পানিতে অল্প মারকিউরিক কোরাইড মেশালে সাদা রঙের তলানি পড়বে। তাতেই প্রমাণ হবে ফরমিক অ্যাসিড তথা ফরমালডিহাইড তথা ফরমালিন।
এই পদ্ধতিতে খরচ খুব কম। উপাদানগুলো সহজ প্রাপ্য।
ধন্যবাদ পোষ্টের জন্য।
লেখক বলেছেন: সাইন্স ল্যাব থেকে যে কীট সরবরাহ করা হয়-তাদিয়ে টেস্ট করার জন্য হাইড্রোজাইন হাইড্রোকোরাইড, পটাসিয়াম ফেরিসায়ানাড, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড এবং হাইড্রোকোরিক অ্যাসিড প্রয়োজন-যা সহজ প্রাপ্য নয়। কাজেই সহজ প্রাপ্য উপাদের একটা টেস্ট নিয়ম আমি আমার লেখার নীচে উল্ল্যেক করেছি...........সেটা প্রয়োগ করা যেতে পারে।
আপনাকেও ধন্যবাদ।
ঘাসফুল বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ।
মিলটন বলেছেন:
ধন্যবাদ সুন্দর একটি পোষ্টের জন্য।
লেখক বলেছেন: অনেক দিন পর আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ মিল্টন।
কাব্য বলেছেন:
অনেক গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেলো।H.S.C কেমেস্ট্রী ২য় পত্রে অথবা higher level-এ আরো অনেক তথ্য পাওয়া যেতে পারে।
লেখক বলেছেন: প্রথমত আমি বিজ্ঞানের ছাত্র ছিলামনা। তাছারা আমি যে জামানায় এইচ এস সি'র ছাত্র ছিলাম-সেই জামানায় কোন খাবারে ভেজাল মেশানোর প্রবনতা ছিলনা। আপনারা যারা এযুগের ছাত্র তারা চেস্টা করে নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করতে পারেন। আপনাদের প্রতি আমার অনেক আশা-নিশ্চই আপনারা তা করতে সক্ষম হবেন।
শেরজা তপন বলেছেন:
প্রয়োজনীয় তথ্যবহুল পোস্ট-তবে কমার্সের ছাত্র হওয়াতে বিক্রিয়াগুলো বুঝতে একটু সমস্যা হল।ধন্যবাদ আপনাকে জনসচেতনামুলক এমন পোস্ট দেবার জন্য
লেখক বলেছেন: আমিও কিন্তু আর্টসের ছাত্র ছিলাম। আমার ছোট ছেলে ক্লাশ টেনের বিজ্ঞানের ছাত্র। লেখাটা লিখতে ওর কিছুটা হেল্প নিয়েছিলাম-সেই সংগে সাইন্স ল্যাবরেটরীর লিফলেটতো ছিলই............
সাইফুর বলেছেন:
কাজের পোষ্ট
লেখক বলেছেন: ধন্যবাদ সাইফুর।
কালপুরুষ বলেছেন:
ভাল পোস্ট। এরকটি সহজ উপায় আছে ফরমালিন টেস্টের। বাসায় যারা পান খান তাদের ঘরে চুন থাকে। চুন আবার দু্ই ধরণের। পাথর চুন ও ঝিনুকের চুন। পানিতে ভেজানো পাথর চুনের দ্রবণ দিয়ে ফরমালিনযুক্ত মাছ ধুতে গেলে যদি গোলাপি বা হাল্কা ম্যাজেন্টা রঙের দ্রবণ মাছের মাথা থেকে বের হয় তবে বুঝবেন তাতে ফরমালিন দেয়া। অনেক সময় হলুদের গুঁড়ো মাছে মাখিয়েও টেস্ট করা যায় তবে রঙের পার্থক্যটা ধরা খুব সহজ নয়। খুব ভালভাবে খেয়াল করলে বুঝতে পারা যায়।
লেখক বলেছেন: আপনার কাছথেকে নতুন একটা পদ্ধতি শিখলাম। পরীক্ষা করে দেখব।
আর একটা জিনিষ মনে রাখবেন-ফরমালিন মিশানো মাছের গায়ে কোন আটালো পদার্থ থাকবেনা, মাছি বসবেনা।
সেজুঁতি বড়ূয়া বলেছেন:
প্রয়োজনীয় পোস্ট!
লেখক বলেছেন: ধন্যবাদ।
পারভীন রহমান বলেছেন:
+
লেখক বলেছেন: অনেক দিন পর! তাই বেশী বেশী ধন্যবাদ।
ম্যাক্স পেইন বলেছেন:
এইবার তথ্যবহুল বলা যায়
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
সহেলী বলেছেন:
আপনি জনসচেতনামূলক পোষ্ট দিচ্ছেন । কোথাও যদি কারো উপকারে আসে ভাল ।
লেখক বলেছেন: আমি মনে করিনা-আমার লেখা পড়ে কারো কোন উপকারে আসবে। আসলে আমার হাতে কোন কাজ নাই-রাতে ঘুম পায়না, তাই আমার মনে যা কিছু আসে-তাই লিখি...............
জ্বীন বলেছেন:
লেখক বলেছেন ঃ "আর একটা জিনিষ মনে রাখবেন-ফরমালিন মিশানো মাছের গায়ে কোন আটালো পদার্থ থাকবেনা, মাছি বসবেনা। "এটা কাজে লাগবে ।
ধন্যবাদ ।
ভাল থাকবেন ।
লেখক বলেছেন: বিষয়টা তুমি নিজেই বাজারে গিয়ে পরীক্ষা করে দেখতে পার।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব ভালো পোষ্ট ভাইয়া।
দুরন্তের পোষ্ট টা পড়ে মনটা খারাপ............প্যারাসিটামল খেয়ে শিশুদের মৃত্যু....।
ভালো থাকবেন।
শুভকামনা।
লেখক বলেছেন: ভাবতেই পার-আমরা কোন দেশে বাস করছি! ১৯৯২ সনেও প্যারাসিটামল নিয়ে এমন ঘটনা ঘটেছিল। এই অপরাধের জন্য গুরতর কোন শাস্তির বিধান নেই। তাই অপরাধীরা বারবার অপরাধ করতে সাহস পায়।
লেখক বলেছেন: আপু, কয়েক কোটি বছর পর(পুণর্জন্মের পর) আমার ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: অবস্থা যা দাড়িয়েছে-তাতে "লোম বাছতে কম্বল শেষ" হয়ে যাবে। কাজেই নাক-চোখ বন্ধ করে উদর পুর্তি করে নেয়াই বেটার! ভয় পেওনা, মরে যাবার সম্ভাবনা নেই। কারন ভেজালের রাজ্যে আমরা ভেজাল প্রুফ হয়ে গিএছি............।
বাজারে এমন কোন মাছ, দুধ, ফ্রুটস নেই-যাতে ফরমালিন মেশানো হয়না। সকল সিজনাল ফ্রুটস পর্যন্ত "কস্ট দিয়ে" পাকানো হয়!
লুকোচুরি বলেছেন:
জনহিতকর পোস্টের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ত্রিশোনকু বলেছেন:
ঢাকা এবং আশেপাশের পুকুরগুলোতে মাছ ধরা হয় এবং তা পুকুর পাড়েই বিক্রি করা হয়। আমি আজকাল সাধারনত শুধু সেসব মাছই কিনে থাকি।সুনদর, তথ্যবহুল এবং জন সচেতনতামুলক পোস্টের জন্যে ধন্যবাদ।
লেখক বলেছেন: আমিও চেস্টা করি সব সময় তাজা মাছ কিনতে। আপনাকেও ধন্যবাদ।
ত্রিশোনকু বলেছেন:
পুকুর পাড় থেকে মাছ কেনার একটা ক্লাব করার প্রস্তাব করছি।
লেখক বলেছেন: তাজা মাছ খাবার লোভে আমি ঐ ক্লাবের সদস্য হতে চাই।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না