আমার প্রিয় পোস্ট

সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজে পেতে চেষ্টা করি............

বেড়িয়ে আসুন বন্য বিরিশিরিঃ

১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:০৬

শেয়ারঃ
0 1 0

বেড়িয়ে আসুন বন্য বিরিশিরিঃ

আজ নভেম্বরের ১৪ তারিখ। শীত পরতে শুরু করেছে। এবার শীতে আপনার বেড়ানোর প্রগ্রাম কি হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে একটা প্রগ্রাম করে ফেলুন। সেই প্রগ্রামে খুব অল্প খরচে বেড়িয়ে আসুন বিরিশিরি থেকে। ঢাকা থেকে দূরত্ব কম হওয়ায় অল্প কদিনেই আপনার চমৎকার একটি বেড়ানোর অভিজ্ঞতা হবে। দূরের পাহাড় আর সোমেশ্বরী নদীর মোহময়ী রূপ সব মিলিয়ে ছিমছাম এ বিরিশিরিকে অনেকে বাংলাদেশের দার্জিলিং বলে আখ্যা দেয়। আর দেবেই বা না কেন? একটু মেঘ থাকলে ঠিক দার্জিলিং এর মতন আপনি বঞ্চিত হবেন দূরের নীল পাহাড়ের দৃশ্য থেকে। অবশ্য তখন পাহাড়ী নদী সোমেশ্বরীর রূপেই মুগ্ধ থাকবেন আপনি। আর দূরে আবছা নীল অবয়ব বুঝাবে আপনাকে পাহাড়ের উপস্থিতি। আর যদি মেঘলা দিন না হয় তবেই দেখবেন দূরের নীল পাহাড়ের শোভা। সময় হাতে নিয়ে গেলে আপনি বেরিয়ে আসতে পারেন চীনামাটির পাহাড়েও। দেখবেন পাহাড় কেটে নেয়া হচ্ছে এ খনিজ মাটি। আর কাটা সেসব পাহাড়ের গোলাপী, নীল- অপূর্ব রঙের সমাহার। এক টুকরো মাটি হাতে তুলে নিলে দেখা যাবে কত রঙের মিশ্রণ সেখানে! নিজের অজান্তেই মনে হবে, ঈশ্বর অনেক বড় শিল্পী।

এছাড়া পুটিমারী, রানিখং ইত্যাদি স্থান ও ঘুরে দেখার সময় পথে যেতে যেতে চোখে পড়বে, গারো ও হাজং আদীবাসিদের বর্ণিল জীবন ও ঝকঝকে ঘরবাড়ি। অত্যন্ত অতিথি প্রিয় সহজ-সরল এসব পাহাড়ী মানুষদের সাথে কথা বলেও আপনার ভালো লাগবে। তবে খেয়াল রাখবেন, সন্ধ্যার আগেই যেন ফিরে আসতে পারেন। কেননা এসব স্থানে থাকার ব্যবস্থা নেই আর রাতে পথে রিকশা চালানোও কষ্টকর। বিরিশিরি ভ্রমণে খেয়াল রাখবেন এ ভ্রমণ মূলত এ্যডভেঞ্চার প্রিয় মানুষদেরই ভালো লাগবে। তার মূল কারণ যাতায়াতের অব্যবস্থা।

চীনামাটির পাহাড়ে, রানিখং বা পুটিমারীতে যেতে হলে আপনাকে প্রথমে সোমেশ্বরী পার হতে হবে। বর্ষার প্রমত্তা সোমেশ্বরী শীতে শীর্ণ হলেও বালুর পথ হেঁটে তারপর নৌকায় খেয়া পার। ওপারে নিয়ে ২-৩ ঘন্টার পথে পুটিমারী-বিজরাপুর রানিখং।

এবার তাহলে জেনে নিন যাওয়া আসার ব্যবস্থাঃ- ঢাকা থেকে বিরিশিরির সরাসরি বাস পাবেন আপনি মহাখালী বাসস্ট্যান্ডে। সেখান থেকে সরাসরি বিরিশিরি। বিরিশিরি যেহেতু এখনও টুরিস্ট স্পট হিসেবে পড়ে উঠেনি, তাই এখানে থাকার জন্যে তেমন কোন আবাসিক হোটেল নেই। থাকার জন্য রয়েছে উপজাতীয় কালচারাল একাডেমী। এখানে চমৎকার ও নিরাপদ থাকার পরিবেশ রয়েছে তবে এখানে থাকতে হলে আপনাকে ঢাকা থেকেই প্রয়োজনীয় বুকিং দিয়ে আসতে হবে। আর খাবারের জন্য আপনি পাশেই মানসম্মত হোটেল পাবেন।

জেনে নিলেন তো বিরিশিরির বেড়ানোর খবরাখবর! শীত থাকতে থাকতেই তাহলে বেরিয়ে পড়ুন চমৎকার এ অ্যাডভেঞ্চারে। কেননা বর্ষার প্রমত্তা সোমেশ্বরীর ঢল শুধু এ স্থানের যাতায়াত ব্যবস্থাই নয়, ভেঙ্গে দেয় মানুষের জীবনযাত্রাও। তাই এখনই ঘুরে দেখে আসুন স্নিগ্ধ স্রোতস্বীনি সোমেশ্বরী আর গা ঘেঁষা নীল পাহাড়ের রূপ।

 

সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৯
ভাবের অভাব বলেছেন: দেখিতে গিয়েছি পর্বত মালা দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু।

আপনার দেয়া তথ্যের জন্য ধন্যবাদ।
১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:২৬

লেখক বলেছেন: একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু-যিনি নিজ চোখে নাদেখেছেন তিনি ভাবতেই পারবেননা "সুন্দর" কী!

ধন্যবাদ।

১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:২৭

লেখক বলেছেন: ফটুক "রিসাইজ" করতে হচ্ছে-যা আমি পারিনা। সেই কারনেই ছবি দিতে পারলামনা।

৩. ১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩০
সবাক বলেছেন:
বাইরে কবে যাচ্ছো?
১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: ২০ তারিখ।

৪. ১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩৮
আবু সালেহ বলেছেন:

ছবি কোথায়...
বেড়াবার মন চায়.....
১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: ১২ মেগাপিক্সেলে কিছু ছবি তোলা হয়েছিল। সেই ছবি যখনি এড করতে যাই-তখন লেখা আসে ছবি রি সাইজ করারজন্য। কিন্তু আমি ছবি রিসাইজ করতে পারিনা বলেই ছবি এড করতে পারলামনা।
একটু সময় করে বেড়িয়ে আসুন নিশ্চিত সময়টা ভালো কাটবে।

৫. ১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৪৪
কালপুরুষ বলেছেন: এবার পিকনিক উপলক্ষ্যে ওদিকে যাবার ইচ্ছে আছে। রথ দেখে ও কলা বেচা হয়ে যাবে।
১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: প্রস্তাব একবাক্যে সমর্থন করছি। ডিসেম্বরেই আয়োজন করে ফেলাযাক।

৬. ১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫৬
লুকোচুরি বলেছেন: বিরিশিরি সম্পর্কে একটা সম্যক ধাননা পাওয়াগেল। এবার ওখানে ব্লগারদের পিকনিকের আয়োজন করলে অবশ্যই যাব।
১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:০১

লেখক বলেছেন: ধন্যবাদ জাহাংগীর ভাই। পিকনিক বলেন আর আড্ডা বলেন-সব কিছু আয়োজনের জন্য যোগ্য ব্যাক্তি হলেন কালপুরুষ ভাই আর রঞ্জু(ক্যামেরাম্যান) ভাই। ওনাদের সদিচ্ছার উপড় আমাদের নির্ভর করতে হবে।

এব্যাপারে রঞ্জু ভাই এবং কালপুরুষ ভাইর দৃস্টি আকর্ষন করছি।

১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:০১

লেখক বলেছেন: যথাস্তু।

১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:০২

লেখক বলেছেন: আমিও আছি।

৯. ১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১০
রেজোওয়ানা বলেছেন: বর্ননা খুবই চমৎকার আর ছবি থাকলে আরও ভাল লাগতো।

আপনার যদি মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার ইনস্টল করা থাকে, তাহলে ফাইল ওপেন উইথে পিকচার ম্যানেজার দিয়ে ওপেন করে এডিট ওপশনে গিয়ে রিসাইজ করতে পারবেন।
১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৯

লেখক বলেছেন: আমি নেক্সট টাইম মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার ইনস্টল করে ছবি রিসাইজ করে ছবি এড করতে চেস্টা করবো। ধন্যবাদ আপনাকে।

১০. ১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কবে যে বিরিশিরি যাবো!

ভাইয়া অনেক শুভকামনা।
সুন্দর সব পোষ্টের জন্য ধন্যবাদ।
১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ বুবু। ছোট ছেলেকে নিয়ে কাল ওখানে গিয়েছিলাম।

১১. ১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৫
সেজুঁতি বড়ূয়া বলেছেন: ওখানে ব্লগারদের পিকনিক হলে আমিও অবশ্যই যাব। কারন ১১ বছর পুর্বে ওটা আমার চাকুরী জীবনের প্রথম কর্মস্থল ছিল। অসম্ভব সুন্দর যায়গা!
১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ। প্রস্তাবটা অবশ্যই কালপুরুষ ভাই আর রঞ্জু ভাইকে পেশ করবো।

১২. ১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৬
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: আমাদের এখানে ওয়েদার ফরকাষ্ট অনুসারে: সামনের সপ্তাহের সর্বোচ্চ টেম্পারেচার "মাইনাস ২ ডিগ্রি" :(
১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: মাইনাস এ মাইনাস প্লাস হয়ে যাবে!

১৩. ১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪০
কালপুরুষ বলেছেন: ব্লগারদের পিকনিক অবশ্যই হতে তাতে গায়ে যতই কাদা লাগুক, এবার লাইফ জ্যাকেট পরে নামবো। সাথে যোগ্য সহযোগী সর্বজনাব রঞ্জু ভাই (ক্যামেরাম্যান), এ.হ.শামীম, রা.মু, শরৎ এরা হাত বাড়ালেই হবে।
১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: সাথে আছি বন্ধু।

১৪. ১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৭
মুহাম্মদ আমিন বলেছেন: আপনি কি গিয়েছিলেন, আমি গিয়েছিলাম, আমার কাছে অত ভালো লাগে নাই, আপনার বর্ননা খুব সুন্দর, তার চাইতে (একই ধরনের) আপনারা শেরপুরের গজনী, নালিতাবাড়ী ইকো পার্ক গুরে আকতে পারেন, সময় করে বিস্তারিত জানাব, অ---------নেক সুন্দর যায়গা, সবাই ভাল থাকবেন ।
১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: আমি গজনী, নলিতাবাড়িও গিয়েছি। আমার কাছে বেশী ভালো লেগেছে বিরিশিরি। নির্জনতা আমার বেশী ভালো লাগে।
ধন্যবাদ আপনাকে।

১৫. ১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৬
মুখ ও মুখোশ বলেছেন: সব ব্লগাররা মিলে এআ শীতে একটা পিকনিকের ব্যবস্হা করা যেতে পারে। এতে সবার সাথে বন্ধনটা আরো শক্ত হবে।
১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২২

লেখক বলেছেন: তোমার মন্তব্যের সাথে আমিও একমত পোষন করছি। দেখা সাক্ষাতে সম্পর্কের উন্নয়ন হয়। পারস্পরিক সমঝোতা বাড়ে। ডিসেম্বরের শেষ দিকে এবার ওখানে অবশ্যই পিকনিকের ব্যাবস্থা হবে।

১৬. ১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭
মিলটন বলেছেন: বেড়াতে ইচ্ছা হয়, কিন্তু...........
১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: কোন কিন্তু নেই মিলটন, ওখানে যেতেই হবে এবং তোমাকেও অর্গানাইঞ্জিং কমিটিতে থাকতে হবে-এটা আমাদের প্রত্যাশা।

১৭. ১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭
ইখতেখারুল সোহেল বলেছেন: আমাকে এড করা যায়না আপনাদের সাথে?????
১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: অবশ্যই, আপনি এখনই যথাযথ স্বসম্মানে আমাদের সাথে আছেন এবং থাকবেন ইনশাল্লাহ।

১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: নো প্রব্লেম রিয়াজুল। আমি বুঝতে পেরেছিলাম। ধন্যবাদ এবং শুভ কামনা।

১৯. ১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৬
মুখ ও মুখোশ বলেছেন: পিকনিকের আয়োজনটা জানুয়ারীর শেষ দিকে করলে ভাল হয় কারন ঈদে অনেকে বাড়িতে যাবে, মোটামুটি একটা লম্বা ছুটি কাঠিয়ে এসে অনেকে হয়ত ক্লান্ত হয়ে পড়বে তাই নাও যেতে পারে। সবার অংশগ্রহনের জন্যে এটা করা যেতে পারে। আমিও দিন দশেকের জন্যে বাড়ি যাচ্ছি, তাই এটা আমার নিজস্ব মতামত। উদ্যেগের জন্য ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।
১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। তোমাকে আজকাল দেখিনা কেন? এস এম এস করেছিলাম পেয়েছিলে?

২১. ১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩০
তাজা কলম বলেছেন:
আপনার বর্ণনায় উৎসাহিত হলাম। সুযোগ পেলেই ঘুরে আসব। ধন্যবাদ জুল ভার্ন।
১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: ডিসেম্বরের শেষ দিকে ওখানে ব্লগারদের পিকনিকের আয়োজন করা হবে-অবশ্যই তখন মিস করবেননা।

শুভ কামনা।

২২. ১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪
সামছা আকিদা জাহান বলেছেন: িরিশিরি কি গজনীর পাশেই। আমি গজনী গিয়েছি বিরিশিড়ি যাই নি। আমার বেরাতে ভালো লাগে । আমি বেড়াই। কোন প্রতিকূলতাই আমাকে আটকাতে পারেনা ব্যারাবার ব্যাপার থেকে। আমি পিচ্চি পিচ্চি পুচকি নিয়ে ঘুরে বেড়াতাম আর ওরা তো এখন বড় হয়েছে। ওরাও বড়াবার নেশাটা পেয়েছে বাবা মার কাছ থেকে। অবশ্যই যাব । এই ডিসেম্বরেই যাব। ধন্যবাদ।
১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫০

লেখক বলেছেন: আমাদের যেহেতু ডিসেম্বরের শেষ দিকে ওখানে একটা পিকনিক করার ইচ্ছে আছে-তখন তোমরাও স্বপরিবারে আমাদের সাথে জয়েন করো-আশা করি ভালো লাগবে সময়টা।

২৩. ১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫২
সাইফুর বলেছেন: আছি ভাইয়া..ব্লগে তেমন রেগুলার না

আর এসএমএস পেয়েছিলাম..আপনার জন্য অনেক দোয়া আর শুভকামনা
১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: ভালো থেকো ভাইয়া।

২৪. ১৪ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫৭
সৈয়দ নূর কামাল বলেছেন: ছায়াঘন শ্যাম নয়নাভিরাম স্বদেশভুমি বাংলাদেশে দেখার মতো কতো প্রান্তরই আছে। আজকে আপনার বিরিশিরি সম্পর্কিত লেখাটি পড়ে মনটি আমার গ্রাম বাংলার কোন এক দীঘির পাড়ের তরু তলে পৌঁছে গেলো।
১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০১

লেখক বলেছেন: আমার মতই আবার ফিরে আসুন কামাল ভাই-বাংলা মায়ের কোলে।

২৫. ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২২
শ।মসীর বলেছেন: ছবি দিয়ে দিলাম

কৃষি বিশ্ববিদ্যালয় ,ময়মনসিংহ
Click This Link

সোমেশ্বরী নদীর পাড়ে - বিরিশিরি
Click This Link
১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ শামসীর।

২৬. ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭
সৈয়দ নূর কামাল বলেছেন:
ফিরিতে চাই তবে বার বার,
ফিরে আসা হয় নাকো আর।
১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:১৪

লেখক বলেছেন: ইনশাল্লাহ একদিন ফিরে আসবেন। কারন জন্ম ভুমি আমাদের জীবনের শিকড়।

২৭. ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৫
মুহিব বলেছেন: যেই কালে রাস্তাঘাট ঠিক হবে সেই কালে যাব ইনশাল্লাহ।
১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:১৫

লেখক বলেছেন: ভাংগা রাস্তা ঘাটের দোহাই দিলে চল্বেনা মুহিব, পিকনিক হলে অবশ্যই যেতে হবে। প্রয়োজনে হেটে যাবো। তবুও আপনাকে যেতেই হবে।

২৮. ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৯
রাজিব শাহরিয়ার বলেছেন: দারুন লাগল .. ছবি থাকলে আরো ভালো লাগত.....
===========================================
ছবি ছোট করার একটা একদম সহজ পদ্ধতিঃ
নির্দিষ্ট ছবিতে রাইট ক্লিক করে > "Open with" > "Windows Pictures and Fax Viewer" দিয়ে ওপেন করেন। তারপর কীবোর্ডের "Print Screen" কী-টা একবার চাপ দেন।
এবার Start থেকে Paint খুলে, উপরের Edit মেনু থেকে Paste-এ ক্লিক করুন। এবার চলে আসা ছবিটি টান দিয়ে উঠিয়ে সাইডটা ঠিক করে সেভ করেন। দেখবেন ফাইলের সাইজ অনেক ছোট হয়ে গেছে।
============================================
তারপর ভাই দয়া করে ছবিগুলান দেখান ......
১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:১৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব শাহরিয়ার। আমার পিসি'তে মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার ইনস্টল করা নেই। ওটা ইন্সটল করে আপনার দিক নির্দেশনা মতো ছবি রিসাইজ করে নেবো।

আপাতত ২৫ নং মন্তব্যে ব্লগার শামসীর(তিনি একজন গুণী ফটোগ্রাফারো বটে)তার দেয়া অপুর্ব সুন্দর ছবিগুলো দেখেনিন ভাইয়া।

২৯. ১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৪৫
জ্বীন বলেছেন: ভালো আইডিয়া ভাইয়া। শীতে বেড়ানোর ভাল জায়গা ।

রাস্তাঘাটের অবস্থা নাকি খুবই খারাপ ?

১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: অবস্থা খারাপ সত্যি। তবুও পিকনিকে যেতেই হবে। সো বি রেডি ফর গো।

৩০. ১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৪৭
সহেলী বলেছেন: যেতে চাই , যাওয়া হয় না ।
লেখার জন্য ধন্যবাদ ।
১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩১. ১৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৮
রাজীব বলেছেন: কখনো যাওয়া হয়নি, এবার যাব।

থাকার জন্য উপজাতীয় কালচারাল একাডেমীতে বুকিং দেবার পদ্ধতি জানালে ভালো হতো।
সাথে কোন হোটেলের ফোন নাম্বার থাকলে দিবেন।

১৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: আমি আমার ছেলেকে নিয়ে যেহেতু দিনে দিনে ফিরে এসেছিলাম-তাই আমাদের হোটেলে থাকা হয়নি। হটেলের ফোন নম্বর রাখা হয়নি। উপজাতীয় কালচারাল একাডেমীতে বুকিং দেবার ওদের ঢাকাস্থ মিরপুর চৌদ্দ নম্বর এবং বাড্ডাতে একটা অফিস আছে বলেছিল, ঠগিকানাটা এই মুহুর্তে আমার সাথে নেই। আমি তোমাকে পরে এবিশয় জানাবো।

 

মোট সময় লেগেছে ০.৯৬০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি এক বিদেহী আত্মা! খুব ভালোলাগে ভালো ঘুম হলে। কিন্তু আমার পোড়া চোখে ঘুম নেই! ঘুম হীন চোখে স্মৃতির রাজ্যে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই