somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

ময়মনসিংহের জয়নুল সংগ্রহশালাঃ

১৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ময়মনসিংহের জয়নুল সংগ্রহশালাঃ

সমকালীন শিল্পকলার এক উজ্জ্বল নক্ষত্র, প্রকৃতি ও মানবতাবাদের শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের শিল্পচর্চা ও শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ এ মহীরুহের চিত্রকর্ম ও আনুষঙ্গিক বেশ কিছু ব্যবহার্য জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। শিল্পীর জন্মস্থান জেলাশহর ময়মনসিংহের ব্রক্ষপুত্র নদের পাশে এ সংগ্রহশালার অবস্থান। যেন প্রকৃতির মাঝে শুয়ে আছে শিল্পীর অসাধারণ কিছু চিত্রকর্ম। পঞ্চাশের দশকের মাঝামাঝি শিল্পী দেশের বিভিন্ন জায়গায় আঁকা তার সমস্ত ছবিগুলোকে একত্রিত করে সংগ্রহশালা গড়ে তোলার চিন্তা করেন; আর শিল্পীর সেসময়কার ভাবনার ফসল বর্তমানের এই সংগ্রহশালাটি।

শিল্পাচার্যের চিরচেনা ও ভাললাগার এ স্থানটিতে তিনি নিজ উদ্যেগে ও স্থানীয় জেলাপ্রশাসনের সহযোগিতায় তার আঁকা ৭০টি চিত্রকর্ম নিয়ে ১৯৭৫সালের ১৫ই এপ্রিল প্রতিষ্ঠা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। বর্তমানে সংগ্রহশালাটি যে বাড়িতে অবস্থিত তার প্রকৃত মালিক ছিলেন জননেতা ও ভারতের শিক্ষা সংস্কার আন্দোলনের পুরোধা পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী নলিনীরঞ্জন সরকার(১৮৮২-১৯৫৩)। শুরুর দিকে বিল্ডিংটি পুরাতন জমিদার বাড়ির আদলে থাকলেও বর্তমানে সুরম্য দ্বিতল ভবন। জেলা প্রশাসনের সহায়তায় পরিবর্তিত রূপ এটা। ১৯৯৯ সাল থেকে সংগ্রহশালাটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা হিসেবে পরিচালিত হচ্ছে। বর্তমানে এখানে বিভিন্ন মাধ্যমে আঁকা শিল্পীর ৬২টি চিত্রকর্ম এবং শিল্পাচার্যের ব্যবহৃত ৬৯টি নির্দশন প্রর্দশিত হচ্ছে। সংগ্রহশালাটির উদ্দেশ্য সর্ম্পকে এর প্রধান ডেপুটি কিপার ড: বিনয় কৃষ্ণ বণিক বললেন, শিল্পকলার বিকেন্দ্রীকরণ ও ঢাকার বাইরে চারু আন্দোলনকে বেগবান করার মাধ্যমে জনসাধারনের মধ্যে শিল্পবোধ, সচেতনতা ও মননশীলতা সৃষ্টি করা এ সংগ্রহশালাটি গড়ে তোলার মূল লক্ষ্য।

দশর্নাথীরা শুধু ছবি দেখা নয় সাথে সাথে দেশবরেণ্য অন্যান্য শিল্পীদের চিত্রকর্মের পোস্টার ও পোর্টফলিও কিনতে পারবেন এখানে।

সংগ্রহশালা এলাকার সবুজ চত্বরে একটি উন্মুক্ত মঞ্চ রয়েছে। শিল্পীর জন্ম ও মৃত্যদিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ মঞ্চে । এ সব অনুষ্ঠান শুধু দেশী দর্শনাথীরাই নয় বিদেশী চিত্রশিল্পী ও পর্যটকরা উপভোগ করে থাকে। বিদেশী অথিতিদের থাকার জন্য এখানে একটি কটেজ রয়েছে। সংগ্রহশালাটি দেখতে প্রতিদিন শতাধিক দর্শনার্থী আসে। ছুটির দিনগুলোতে এ সংখ্যা আরো বেশি। দর্শনার্থীদের জন্য সংগ্রহশালাটি শনিবার-বুধবার প্রতিদিন সাড়ে ১০টা থেকে সাড়ে ৪টা এবং শুক্রবার সাড়ে ৩টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার বন্ধ। প্রবেশমূল্য মাত্র ২ টাকা।

এ সংগ্রহশালাকে কেন্দ্র করে এর পাশেই গড়ে ওঠেছে জয়নুল আবেদিন পার্ক। যেখানে বিভিন্ন বয়স ও পেশার মানুষ আসে কলকল রবে বয়ে চলা ব্রহ্মপুত্রের নদের পাশে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি মায়াবি আলো বাতাসে বুকভরে শ্বাস নিতে। ভ্রমনকারীদের জন্য পার্কে রয়েছে বসার সুন্দর বেঞ্চি আর খাবারের জন্য ফাস্টফুডের দোকান।

যোগাযোগের ঠিকানাঃ শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা,মেহেগনি রোড়,সাহেব কোর্য়াটার, ময়মনসিংহ।

ফোন-০৯১-৫৪৫৬০.

যেভাবে যাবেনঃ ঢাকার মহাখালী থেকে সৌখিন, নিরাপদ কিংবা রাসিক পরিবহনে। ভাড়াঃ ৯০-১০০ টাকা। মাসকান্দা বাসস্ট্যান্ডে পৌঁছে ১৫টাকা রিক্সা ভাড়া দিয়ে সংগ্রহশালায় যাওয়া যাবে। বাসগুলো আধা ঘন্টা পর পর ঢাকা থেকে ছেড়ে আসে। এছাড়া ঢাকা থেকে তিস্তা, পদ্মা ও যমুনা আন্ত:নগর ট্রেনে ময়মনসিংহে আসা যায়।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:১০
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×