আমার প্রিয় পোস্ট
- কম সময়ে একসাথে আপলোড করে ব্লগে অনেক অনেক ছবি দেওয়ার অনেকগুলো উপায় (নতুনদের জন্য) - সাইফুলহাসানসিপাত
- বাংলা ব্লগের বিভাজন রেখা : কর্পোরেট বনাম ইনডিপেন্ডেন্ট ব্লগ - মাহবুব মোর্শেদ
- একদিন, দেখে নিও! - সুলতানা শিরীন সাজি
- ব্যাবিলনের শুন্যোদ্যান ( Hanging Garden of Babylon) - বীরেনদ্র
- ব্লগ রাজনীতি ও ব্লগের রাজনীতি - একরামুল হক শামীম
- বেগম আখতার গানের জগতের সম্রাজ্ঞী। - সুরঞ্জনা
- জেগে ওঠো মানুষ, বেঁচে উঠুক তিতাস - অন্যমনস্ক শরৎ
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- আমার ছানা পাখীর লেখা গল্প " মুক্তিযোদ্ধার গল্প" পড়ে আমি নিজেই মুগ্ধ - মেহবুবা
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র : জনপ্রিয় কিছু অনুষ্ঠান ও তাদের নেপথ্যের কুশলীরা - দস্যু রত্নাকর
- ১৯৭১ , জেড ফোর্সের মুক্তিযুদ্ধ : জিয়া-শাফায়াত-মইন-আমিনুলদের যুদ্ধ দিনের গল্প জানুন ছবি আর বর্ননায়........ - দাসত্ব
- স্মৃতির পাতা থেকে........ - নাআমি
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- ক্যাট স্টিভেন্স থেকে ইউসুফ ইসলাম - অসম্ভব জনপ্রিয় এক নওমুসলিমের ইতিকথা - কবির চৌধুরী
- ব্যাক্তি নিরাপত্তা ও আমরা কি করবো। - জুন
- জেনে নিন আপনি সামহোয়্যারের কত নাম্বার ব্লগার {(যারা জানেনা তাদের জন্য) সম্পূর্ণ আজাইড়া পোস্ট} - অণুজীব
- দেখা হবে আবার, এই সামহয়্যারইন, এই মায়াবীবৃক্ষের তলায় - সুনীল সমুদ্র
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- সোনারগাঁও হোটেলের সোনালী স্মৃতি - চার্ত্রুজ-বী
- সোনারগাঁও হোটেলের সোনালী স্মৃতি .... ২য় খন্ড - চার্ত্রুজ-বী
- শব্দ কল্প দ্রুম -৩ - বোকা ছেলে
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- আঁধারপ্রেমী - অনিক
- ২০০ বছরের পরাধীনতা এবং আমাদের তথাকথিত ওয়ার সিমেট্রী: পর্ব - ১ - মিলটন
- ডঃ ইউনুস ও আমার দেখা একটি সিনেমার কাহীনি - মুরশীদ
- মাতৃভাষা আন্দোলনের সেই সব সূর্যসন্তানেরা...... - রেজোওয়ানা
- - হৃদয়ের কথা-নির্মম বাস্তবতা আর রূপকথা - মানবী
ঢাকায় কোথায় কোন উল্যেখযোগ্য লাইব্রেরীঃ
২৬ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৯
ঢাকায় কোথায় কোন উল্যেখযোগ্য লাইব্রেরীঃ
০ ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরীঃ
বইয়ের সংখ্যাঃ প্রায় ৩০ হাজার।
আসন সংখ্যঃ ২৫০টি।
বইয়ের ধরনঃ আইন, রাজনীতি, শিক্ষা, বিজনেস, ইংরেজি, ইতিহাস।
সুবিধাঃ ইন্টারনেট সেবা, সকল শ্রেণীর মেম্বার, বই ধার নেয়া যায়।
সময়সূচীঃ সাপ্তাহিক
ও সরকারী ছুটি ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা।
ঠিকানাঃ ৫ ফুলার রোড, জিপিও বক্স ১৬১, ঢাকা-১০০০।
ফোনঃ ৮৬১৮৯০৫-৭, ৮৬১৮৮৬৭-৮।
০ বিসিএসআইআর লাইব্রেরীঃ
বইয়ের সংখ্যাঃ ১৫ হাজার প্রায়. জার্নাল সংখ্যা ২৫ হাজার প্রায়।
আসন সংখ্যাঃ শতাধিক।
সুবিধাঃ ফটোকপি, কম্পিউটার ক্যাটালগ ও ইন্টারনেট।
সময়সূচিঃ শুক্রবার ও সরকারী ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪ টা।
ঠিকানাঃ সায়েন্স ল্যাবরেটরি, ঢাকা।
ফোনঃ ৮৬২৬০৩৫, ৮৬১৭৮৪২
০ ব্যানবেইস লাইব্রেরিঃ
বইয়ের সংখ্যাঃ ২৩ হাজার প্রায়, জার্নাল ১০ হাজার।
বইয়ের ধরনঃ শিক্ষা ও পরিসংখ্যান বিষয়ক বই, জীবনী ও বিখ্যাত বই প্রকাশনা।
সুবিধাঃ ফটোকপি, যেকোন তথ্য প্রাপ্তি, দৈনিক পত্রিকা ও গবেষণা জার্নাল।
সময় সূচিঃ শুক্রবার ও সরকারী ছুটির দিন ছাড়া বাকি প্রতিদিন সকাল ৯.৩০ টা থেকে দুপুর ৩.৩০টা পর্যন্ত।
ঠিকানাঃ ব্যানবেইস লাইব্রেরি, ব্যানবেইস ভবন, ১, সোনারগাঁও রোড (পলাশী মোড় ), নীলক্ষেত, ঢাকা-১২০৫।
০ রাশিয়ান কালচারাল লাইব্রেরিঃ
বইয়ের সংখ্যাঃ প্রায় ১০ হাজার।
বইয়ের ধরনঃ বাংলা, ইংরেজি, রুশ ভাষায় লিখিত আইন, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, ইতিহাস, সাহিত্য,পদার্থ ও মহাকাশ বিষয়ক বই।
সুবিধাঃ ফটোকপি, কম্পিউটার ক্যাটালগ, ইন্টারনেট, মহাকাশ বিষয়ক সেমিনার ও রাশিয়ান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের সুযোগ।
আসন সংখ্যাঃ ৩০টি।
সময়সূচিঃ শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা।
ঠিকানাঃ বাড়ি ৫৪, রোড ৮/এ, ধানমণ্ডি, ঢাকা।
ফোনঃ ৯৯৯৬৩১৪, ৯১১৮৫৩১, ৯১১৭৬৩১ এক্স-২২৩।
০ ইউসিস লাইব্রেরিঃ
যারা বিদেশে পড়তে ইচ্ছুক তাদের জন্য অত্যন্ত উপযোগী লাইব্রেরি।
ঠিকানাঃ রোড ২৭, বাড়ি ১০০, বনানী, ঢাকা।
০ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ লাইব্রেরিঃ
সুবিধাঃ বিসিএস ক্যাডার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য বিজ্ঞানের ৫০ হাজার বই ও প্রচুর জার্নাল রয়েছে এ লাইব্রেরিতে।
ঠিকানাঃ মিরপুর রোড, ধানমণ্ডি, ঢাকা-১২০৫।
০ ক্রীড়া পরিষদ লাইব্রেরিঃ
খেলাধুলা বিষয়ক বই, ম্যাগাজিন ও তথ্যাদিতে সমৃদ্ধ এ লাইব্রেরি। জাতীয়
ঠিকানাঃ ক্রীড়া পরিষদ ভবন, পল্টন, ঢাকা।
০ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট লাইব্রেরিঃ
সাংবাদিকদের জন্য বিশেষভাবে সহায়ক এ লাইব্রেরি।
ঠিকানাঃ ৩, সার্কিট হাউজ রোড, শান্তিনগর, ঢাকা।
০ ক্রীড়া লেখক সমিতি পাঠাগারঃ
ক্রীড়া বিষয়ক তথ্যসমৃদ্ধ এ পাঠাগার
ঠিকানাঃ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ৩ নং গেটের কাছে দ্বিতীয় তলা, ১৫ নং কক্ষ, ঢাকা।
০ বিআইডিএম লাইব্রেরিঃ
শুধু চাকরিজীবী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য। এই লাইব্রেরির যারা সদস্য তাদের গবেষণা কাজের জন্য রয়েছে অর্থনীতি ও সমাজবিজ্ঞানের উপর প্রায় ১ লাখ ২০ হাজার বই।
ঠিকানাঃ ই-১৭, শের-ই বাংলা নগর, আগারগাঁও, ঢাকা।
০ ইন্ডিয়ান কালচারাল লাইব্রেরিঃ
এই লাইব্রেরিতে রয়েছে ভারতীয় উপমহাদেশের ইতিহাস ভিত্তিক সবরকম বইয়ের বিশাল সমারোহ।
ঠিকানাঃ ৭৫৪ সাত মসজিদ রোড, ধানমণ্ডি, ঢাকা।
০ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো লাইব্রেরিঃ
এখানে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক পরিসংখ্যান, ব্যবসা-বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানের পরিসংখ্যান ও বিভিন্ন বার্ষিক রিপোর্ট বিষয়ক ১০ হাজার ৮শত বই রয়েছে।
ঠিকানাঃ আনসারী ভবন ১৪/২, তোপখানা রোড (দ্বিতীয় তলা) ঢাকা।
০ গ্যাটে ইনস্টিটিউটঃ
ইউরোপের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক ৩ হাজার বই রয়েছে এখানে।
ঠিকানাঃ বাড়ি ১০, রোড ৮ ধানমণ্ডি, ঢাকা।
০ বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর লাইব্রেরিঃ
এখানে বিজ্ঞান বিষয়ক ৫ হাজার বই রয়েছে।
ঠিকানাঃ শের-ই-বাংলা নগর, আগারগাঁও, রেডিও ভবনের পাশে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ ফয়সাল।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ এবং শুভ কামনা।
++++++++++++++++++++++
লেখক বলেছেন: আবার যখন যেটার কথা মনে পরবে/জানব-তখন সেটা এড করে দেবো। যেহেতু আপনি শোকেস করেছেন-সেহেতু আপনি আপডেট পাবেন।
তাজা কলম বলেছেন:
আরেকটি প্রয়োজনীয় পোষ্ট। ধন্যবাদ জুলভার্ণ।
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ সাইফুর।
কিছুটা ভালো-তবে এখনো অফিস নিয়মিত করতে পারছিনা।
লেখক বলেছেন: ধন্যবাদ ফারহান।
ত্রিভুজ বলেছেন:
উপকৃত হলাম.. ধন্যবাদ জানানোর জন্য।
লেখক বলেছেন: "উপকৃত" করতে পেরে আনন্দিত। আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: ওদের আপডেট জানার জন্য আমি কল করেছিলাম-কিন্তু ওদের জনসংযোগ অফিসার জানালেন-"কাউকে এসব তথ্য জানানো সম্ভব নয়-কারন এটা কনফিডেনশিয়াল!" তারপরেও আমি সামান্য কিছু তথ্য জানার চেস্টা করলে উনি জানালেন-"এপ্লিকেশন করে ১৫ দিন পর যোগাযোগ করতে হবে"!
শালার পাব্লিক লাইব্রেরী আর এপ্লিকেশনের গুষ্ঠি কিলাই!
মিথুন-১ বলেছেন:
গুড পোস্ট।
লেখক বলেছেন: থ্যাঙ্কু।
লেখক বলেছেন: তোমাকেও ধন্যবাদ ভাইয়া।
ভালো থেকো।
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন:
প্রিয়তে
লেখক বলেছেন: ধন্যবাদ।
একান্ত কথা বলেছেন:
উপকৃত হলাম.. ধন্যবাদ
লেখক বলেছেন: থ্যাঙ্কু।
এস আই সাব্বির বলেছেন:
প্রিয়তে। যোগ চিহ্নও দিয়ে গেলাম।
লেখক বলেছেন: যোগ চিহ্ন পেলে ভালো লাগে!!!
নিশাচর বলেছেন:
পিলাচ............+(ভাইয়া নেক্সট ফেব্রুয়ারীতে দার্জিলিং যাওয়ার নিয়ত করছি। সব মিলিয়ে ২০ জনের মতো হবো। টাকা পয়সা, পাসপোর্ট -সব রেডি। দার্জিলিং এর ভালো কোনো হোটেলের ই-মেইল এড্রেস দরকার। আপনাকে কিন্তু যেতে হবে।)
লেখক বলেছেন: তোমাদের জন্য শুভ কামনা।
ঐ সময় আমার যাওয়া হবেনা ভাইয়া। তখন আমার কানাডা যাবার প্রগ্রাম আছে(যদি শরির ভালোথাকে)।কথা হবে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ভাংগন।
লুকোচুরি বলেছেন:
পাব্লিক লাইব্রেরী সম্পর্কে কিছু জানার ইচ্ছা রয়েই গেল!
লেখক বলেছেন: স্টূডেন্ট লাইফে বিশ্ববিদ্যালয় লাইব্রেরীর ভীড় এড়াতে মাঝে মধ্যে রেফারেন্স বইয়ের সন্ধানে ওখানে যেতাম। তখন জানতাম পাব্লিক লাইব্রেরীতে ৬০ হাজার বই ছারাও দুর্লভ পান্ডুলিপি, পুঁথি সহ সকল প্রকার দেশী বিদেশী জার্নাল রয়েছে। বর্তমান আপডেট আমার জানা নেই।
লেখক বলেছেন: থ্যাঙ্ক য়ু ভাইয়া।
রেজোওয়ানা বলেছেন:
ভাল কাজের একটা পোস্ট দিয়েছেন ভাইয়া। ইচ্ছা করলে এটাও এড করতে পারেন। ড: এনামুল হক স্যারের The International Center for Study of Bengal Art.
এখানে প্রায় হাজার তিরিশের উপর বই, ১৫ হাজারেও বেশি ফটোগ্রাফ ও স্লাইড আছে। বই গুলো সবই আর্ট কালচারের উপরে। এছাড়া ইছষবআ এর নিজস্ব প্রকাশনা আছে বই এবং Bengal Art নামক জার্নাল। বই বা ছবি দেখতে চাইলে এখানে বসে দেখতে হবে। ফটোকপি করার আনুমতি নেই। শনিবার বন্ধ, সপ্তাহের অনান্য দিন খোলা থাকে বিকেল ৫ টা পর্যন্ত।
পুরো ঠিকানা:
House 32E, Road 17A, Banani, Dhaka 1213, Bangladesh
Phone: (88-02) 9880532, Fax: 9886152 E-mail:
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ এসরেজওয়ানা । আমি The International Center for Study of Bengal Art সম্পর্কে জানি। ইচ্ছা করেই The International Center for Study of Bengal Art এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের কথা আমি উল্যেখ করিনি। কারন ঐ দু'টা প্রতিষ্ঠানের তালিকাভুক্ত নিয়মিত সদস্য হিসেবে আমি ইন্ডিভিজুয়াল পোস্ট দেবো।
ব্রাইটসেন্ট্রাল বলেছেন:
পাবলিক লাইব্রেরী, শাহবাগ
মহানগর পাঠাগার, ওসমানী উদ্যান, গুলিস্থান
ইসলামিক ফাউন্ডেশন পাঠাগার, বায়তুল মোকাররম দোতলা।
লেখক বলেছেন: পাব্লিক লাইব্রেরী সম্পর্কে জেনেও পোস্টে কেন উল্যেখ করিনি-তা একটা মন্তব্যে জানিয়েছি। কিন্তু অন্য দুটো লাইব্রেরীর নাম জানা থাকলেও ওদের সম্পর্কে বিস্তারিত ইনফর্মেশনা আমার জানা নাথাকায় কিছু লেখা সম্ভব হয়নি। এমন কি আমার অফিসের ঠিক সামনের ভবনেই আল আরাফা ইসলামী ব্যাঙ্ক লাইব্রেরী আছে-সেটা সম্পর্কেও কিছু লেখা হয়নি।
ধন্যবাদ আপনাকে।
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন:
পাবলিক লাইব্রেরীতে সদস্য করা হয় না। বই আনা যায় না বসে পড়তে হয়। ডিউই দশমিক বর্গীকরণ পদ্ধতিতে বই সাজানো থাকে। খোলাতাক পদ্ধতি। বই পড়ে টেবিলে রেখে আসবেন। লাইব্রেরীর লোক তা তুলে রাখবে।বাংলা একাডেমী লাইব্রেরীটা বেশ সমৃদ্ধ। তবে গবেষষক ছাড়া সাধারণের জন্য উন্মুক্ত নয়। এক সময় সবার জন্য উন্মুক্ত ছিলো। আমি একটা কাজে নিয়মিত লাইব্রেরীতে যাচ্ছিলাম। একদিন আমাকে বলা হলো আর যেতে পারবেন না। এখন থেকে শুধু গবেষকদের জন্য। আমার কাজটাও গবেষণাধর্মী ছিলো। আবেদন করে বাকী কাজ শেষ করেছিলাম। তখন ড.আবু হেনা মোস্তফা কামাল ছিলেন মহাপরিচালক। আমি তাঁর কাছে গিয়ে বললাম, আমাদের পথ রুদ্ধ করলেন কেন স্যার ? তিনি হেসে বললেন, দেশের স্বার্থে। আমার মুখ দেখে বুঝলেন কথাটা আমার পছন্দ হয়নি। তখন বললেন, শোন তুমি কোন কোন লাইব্রেরীতে গেছো ? তার ফিরিস্তি দিলাম। বললেন, সব লাইব্রেরীর গুরুত্বপূর্ণ পাতা কাটা। তাই এই লাইব্রেরীটাকে পাতা কাটার হাত থেকে বাঁচাতে চাই। অন্তত: একটা লাইব্রেরীতে জাতির ইতিহাসের তথ্য থাকুক।
ভালো পোস্ট। ধন্যবাদ।
লেখক বলেছেন: কামাল ভাই, অনেক তথ্য জানলাম আপনার সুন্দর মন্তব্য পড়ে। অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা।
একলোটন বলেছেন:
প্রিয়তে নিলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ।
দূর্ভাষী বলেছেন:
প্রিয়তে
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় দূর্ভাষী।
টুম্পা সাড়া বলেছেন:
+++
লেখক বলেছেন: ধন্যবাদ।
অর্পিত স্নৃগ্ধা বলেছেন:
প্রিয়তে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ফারহান আহমেদ বলেছেন:
উপকৃত হলাম.. ধন্যবাদ জানানোর জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না