ঈদের দিনে একটি এস এম এসঃ
আমরা প্রতিবছর দুই ঈদে লম্বা ছুটি পেতে অভ্যস্থ!সরকারি সিদ্ধান্তে এবারের ঈদ সেই সুযোগ বঞ্চিত করেছে চাকুরীজিবীদের।আমার কর্পোরেট অফিস এবং ফ্যাক্টরীর প্রায় সকল স্তরের শ্রমিক/স্টাফরা বাড়তি দুদিনের ছুটির জন্য আবেদন করে। আমরা আমাদের রপ্তানী অর্ডার টাইমলী শিপমেন্ট এবং ব্যবসার সার্বিক দুরাবস্থা সাধারন শ্রমিকদের বোঝাতে সক্ষম হই। কিন্তু কিছু “বিজ্ঞ” শ্রমিক নেতা বিষয়টা বুঝেও আমাদের উপড় প্রেশার অব্যাহত রাখে।
বিষয়টা ওখানেই শেষ হবেনা-তা আমরা পুর্ব অভিজ্ঞতা থেকে আন্দাজ করেছিলাম। তেমনটি আশংকা করেও এবং সার্বিক অবস্থা বিবেচনায় বাড়তি ছুটি নাদেবার বিষয় চুড়ান্ত সিদ্ধান্ত নেই। কারন,বিদ্যুত এবং গ্যাস স্বল্পতার কারনে আমাদের স্বাভাবিক প্রডাকশন তিন শিপ্টের যায়গায় মাত্র এক শিপ্ট হচ্ছিল। আরো একশিপ্ট কাজ হতো গ্যাস/ডিজেল জেনারেটর চালিয়ে-যা অত্যন্ত ব্যয়বহুল। যেহেতু ঈদের ছুটির সময় আবাসিক,বানিজ্যিক বিদ্যুত/গ্যাস ব্যবহার কম হবে-তখন আমরা ২৪ ঘন্টা শিল্প কারখানায় বিদ্যুত-গ্যাস বেশী পাবো,সেই সুযোগে যতটা সম্ভব প্রডাকশন করে কিছুটা লোকশান পুসিয়ে নিতে পারবো। সেহেতু বাড়তি ছুটি নাদেবার সিদ্ধান্তটা কার্যকর করার জন্য এক্সিকিউটিভ ডাইরেক্টর(ইডি)/ডাইরেক্টর এডমিন কে জানানো হয়।আমাদের এক্সিকিউটিভ ডাইরেক্টর একজন উচ্চ পদস্থ্য অবসর প্রাপ্ত সামরিক অফিসার। তিনি আমাদের সাথে জয়েন করার পর অফিস/ফ্যাক্টরির বিভিন্ন অনিয়ম এবং শ্রমিক ইউনিয়নের “মামু বাড়ির আবদার” নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। উনি অত্যন্ত দক্ষতার সাথে লেবার-ল অনুযায়ী সব কিছু কন্ট্রোল করতে সক্ষম হন। কিন্তু এই অবস্থার বিরুদ্ধে গোপনে গোপনে কিছু দুর্ণীতিবাজ স্টাফ/শ্রমিক নেতা অসন্তুস্টি/বিভ্রান্তি ছড়াতে সচেস্ট ছিলেন।
কুচক্রীরা বাড়তি ছুটি বিষয়ে জোটবদ্ধ হয়ে ইডি সাহেবের কাছে আবেদন জানায়। বাড়তি ছুটির আবেদন অগ্রাহ্য হলে কুচক্রিরা গোপনে লিফলেট ছড়ায়। যার ভাষা-“দুর্নীতিবাজ ইডি - - - অপসারন চাই”/“শ্রমিকের রক্ত শোষক ইডির অপসারণ চাই”/ “এই ইডি মইনুদ্দীন-ফকরুদ্দীনের অবৈধ তত্বাবধায়ক সরকারের দোশর……” -ইত্যাদি।ওরা আন্দোলনের প্রস্তুতি নেয়-কিন্তু ৯৮ ভাগ স্টাফ/শ্রমিক কুচক্রীর চক্রান্তের বিরোধীতায় ওদের পরিকল্পনা ব্যর্থ হয়। যথারীতি মুস্টিমেয় কুচক্রীদের হুমকি-ধমকী, ফ্যাকটরী অচল করার শ্লোগান,লিফলেট অগ্রাহ্য করা হয়।
ঈদের দিন আমাদের কোম্পানীর সকলের সেল ফোনে একটা এসএমএস পাই যা পাঠকদের সাথে শেয়ার করছি- “ঈদের দিন আল্লাহর নিকট তিন হাজার শ্রমিক-কর্মচারীর একটাই প্রার্থনা-ইডি ---‘র পুতের অকাল মৃত্যু চাই”!
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


