আমার প্রিয় পোস্ট
- ঘুরে এলাম আগ্রা ফোর্ট - বলতে দিন
- মেঘের রাজ্য মেঘালয়ে... - মুহাম্মদ জহিরুল ইসলাম
- ঘর হতে কয়েক পা ফেলিয়া (ছবিসহ বিস্তারিত) পর্ব- রাঙ্গামাটি - রিপেনডিল
- আমার ভূটান ভ্রমন (একটি ছবি ব্লগ ও ভ্রমন কাহিনী) - শোভন এক্স
- আদম কি সত্যিই ৬০ হাত লম্বা ছিলেন? - আবদুল হক
- সময় থাকলে ঘুরে আসুন হাতিয়ার নিঝুম দ্বীপ,,,(একটি ভ্রমন সহায়তামূলক পোষ্ট) - দুরবীণ
- নিঝুমদ্বীপে ট্রলার যায় কবে ??নিঝুম দ্বীপের তথ্য দরকার - টেকি মামুন
-
আবার জেনুইন Windows 7 পাইরেটেড বইল্লা এই খানে কিছু নাই।
- এম. এ. খসরু নোমান
- ডাউনলোড করতে পারেন পুরো উইকিপিডিয়া-৬ গিগা মাত্র - স্স্পরসের বাহিরে
- একসাথে সকল দেশের ডোমেইন কোড, মুদ্রার সংক্ষিপ্ত নাম ও টেলিফোন কোড - রাকা ও আমি
- মানালি থেকে লাদাখের পথে: (তৃতীয় পর্ব- দ্বিতীয় ভাগ) - আহাদিল
- বাগদাদের ব্যাটারি এবং পীরি রইস এর ম্যাপ।রহস্যময় দুনিয়া-২ - শূণ্য উপত্যকা
- ছবি ব্লগ (বান্দরবানের অদেখা রূপ-১) - চতুর কাউয়া
- বরদুলই ট্রফিজয়ী দল আবাহনী
- তাশফী
- নিঝুম নিশ্চুপ দ্বীপে...১ - আহাদিল
- ЖЖ বাংলার ভূ-স্বর্গ ভ্রমন নিয়ে টুকিটাকি সেই সাথে প্রাকৃতিক লীলা ভূমির ছবি ব্লগ ЖЖ - সকাল রয়
- আমার দেখা বনলতা সেনের নাটোর শহর - সকাল রয়
- কীবোর্ডের কোন কী নষ্ট হলে - মুস্তাফিজুর রহমান (মুন্না)
- ই-বুক কালেকশন মাসুদ রানা সিরিজ - নাজির
- যেভাবে পাওয়া যাবে মেশিন রিডেবল পাসপোর্ট - জবরুল আলম সুমন
- প্রয়োজনীয় ১০০% Run Command. দিয়ে দেখুন। - মুস্তাফিজুর রহমান (মুন্না)
- .tar.bz2 বা .gz ফাইল কিভাবে install করবো? - তাওফিকুর রহমান শিবলু
- টেকি ভাইয়ারা কে কোথায় আছেন ঝাপাইয়া পড়েন - নিশাচর ছেলে
- উইন্ডোজের অপারেটিং সিস্টেমগুলো ডাউনলোড করুন ১২ মেগাবাইটের মধ্যে



- বিডি গ্লাডিওটোর
- IELTS (অফিসিয়াল গাইড-টরেন্ট ভার্শন) ডাউনলোড এর কারখানা : যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড : পর্ব -৬ - পরিবেশবাদী ঈগলপাখি
- জোয়ার্দর বাড়ি ছবি ব্লগ - আর.এইচ.সুমন
- যেভাবে HARDDISK পার্টিশন লুকিয়ে রাখবেন। - জন প্লেয়ার
- ::::ফটো ব্লগঃ সঙ্গি সাথী, পশু পাখি :::: - সৌম্য
- জান্নাত লাভ করার দোয়া !! - সাইদুর রহমান মুন্না
- ডিজিটাল ক্যামেরা টিউটোরিয়াল (বেসিক) - জোবাইর
- শ্রীমঙ্গলের বাদুর বাড়ি - ইসমাইল মাহমুদ
- জিমেইল এ চেক করুন ফেসবুক অথবা টুইটার - মোঃ আরিফ উদ্দিন
- সাইকতপাড়ায় একদিন - মিথুন-১
- ঘুরে এলাম বাংলার নায়াগ্রা এবং রাইখাং/রাখিয়াং লেক থেকে (ফটোব্লগ) - বহুরূপী মহাজন
- মোবাইলের জন্য বাংলা(বাংলা থেকে ইংরেজি/ইংরেজি থেকে বাংলা) DICTIONARY!!! - খাই দাই গান গাই
- গারো পাহাড় এর দেশে - ফেরদৌস রহমান
- কুয়াশা জড়ানো মাধবপুরের সকাল! - দ্যা ডক্টর
- টিউটোরিয়ালের একটা বাংলা ফোরাম - মহসিন০৮
- ভারত - তামিল - সিংহলীজ - শ্রীলংকা!! আমাদের ভাগ্য ভাল, পাকীরা রামছাগল ছিল!! - টিংটিং
- মোবাইলে নেট ব্যবহারের জন্য একটি জোস
সফটওয়্যার ও কিছু অন্যান্য। - খাই দাই গান গাই
- আমার খুব পছন্দের এবং জেমস এর একটি গান "বিবাগী"......। - মোঃ আরিফ উদ্দিন
- মাত্র কয়েক মিনিটেই আপনার ওয়েব সাইট ডিজাইন এবং ফ্রি হোস্টিং সাইটের মাধ্যমে প্রকাশ করতে পারেন - নাজমুল হাসান বাবু
- আসমাউল হুসনা বা আল্লাহতাআলার গুণবাচক নামসমূহের বাংলা অর্থ - তালহা তিতুমির
- Windows XP তে LAN এ Password দিতে চাই। Help Please - েরজাউল ফারুক
- ইন্টারেষ্টিং কিছু ওয়েবসাইট..... শেয়ার করতেই হলো - কে.এম. মাহ্বুব শরীফ (রাতুল)
- চন্দ্রাবতীর বাসভবন এবং কিশোরগঞ্জের উল্লেখযোগ্য কয়েকটি ছবি - এহ্তেশাম
- ছবির অন্তরালে লুকিয়ে রাখুন আপনার ব্যক্তিগত ফাইল (পাসওয়ার্ড ছাড়াই) - আলোকিত পৃথিবী
- পার্কি বিচ: বেড়িয়ে আসুন, ভাল লাগবে। কক্সবাজারের মত ক্রেজ না থাকলেও সাগরের বিশালতার অভাব পাবেন না। - মন যাযাবর
- এই শীতে ঘুরে আসুন প্রকৃতির রাণী ‘শ্রীমঙ্গল’ - ইসমাইল মাহমুদ
- ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস চার্জ কমিয়েছে বিটিসিএল

- েহলাল খান
- এটা ১ টাকার নোট: আমি জানি, আপনি জানেন কি? - নিরব হাসি
- ঘর হতে শুধু দুই পা ফেলিয়া-৪ (দেখে এলাম মাধবকুন্ড জলপ্রপাত) (ছবি ব্লগ) - মহলদার
- ঘুরে এলাম সুন্দরবন .... কিছু ছবি শেয়ার করলাম
- মুহাম্মদ আমিন
- টরেন্ট কি এবং কিভাবে টরেন্ট দিয়ে ডাওনলোড করা হয় - নাজিরুল হক
- ফ্রি মুভি ডাউনলোড - দুঃখবিলাস
- ঘুরে আসুন এক দিনের সুন্দরবন - মুছাব্বির
- সুন্দরবন পরিভ্রমণ (ছবিব্লগ) - সায়েম মুন
- বিনামূল্যে নিন ব্যান্ডউইড মিটার সফটওয়্যার - আরিফ বল্গ
- GRUB loading error 17 (সমাধান চাই)
- মীর ইমাম
- কয়েকটি সেরা উবুন্টু বেসড ডিস্ট্রিবিউশন - আরিফ বল্গ
- উবুন্টু ইউজ করছেন? ঝাঁড়ু দেন তো নিয়মিত - ইন্ঞ্জিনিয়ার
- ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল:- পর্ব ১: টুলস পরিচিতি ও প্ল্যানিং - সিউল রায়হান
- ইউজারনেম ও পাসোয়ার্ড - ডট কম ০০৯
- মাদাম তুসো জাদুঘরের ভিতরের কিছু অসাধারণ মোমের মূর্তির ছবি !!! - এস.কে.ফয়সাল আলম
- ইন্টারনেটের গতি বাড়ান গুগল DNS এর সাহায্যে - আরিফ বল্গ
- রাংগামাটির দর্শনীয় জায়গাগুলোর নাম এবং যাওয়ার উপায় বিস্তারিত জানতে চাই। - সাজিদস্টার
- সাজেক ট্যুর! কিছু ছবি, কিছু তথ্য! - নীল ভোমরা
- মাধবকুন্ড জলপ্রপাত, হাকালুকি হাওড় ভ্রমনের একটা দারুন অভিজ্ঞতা - নাজমুল হাছান
- উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-২) - সাদাচোখ
- প্রকাশিত হল উবুন্টু ৯.১০ সহায়িকা - কার্নেল
- ধর্মসাগর,কুমিল্লা (ছবি ব্লগ) - নিরব হাসি
- বাংলাদেশের পতাকাঃ এনিমেটেডঃ বিভিন্ন সাইট থেকে সংগৃহীত। - ব্রাইটসেন্ট্রাল
- সত্যি কি মানুষ গিয়েছিলো চাঁদে নাকি পড়েছিলো আমেরিকার ফাঁদে !!! - কিংকর্তব্যবিমূঢ়
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- সাহায্য চাই!!! প্লিজ!!!!!! লিনাক্স বিশেষজ্ঞদের কাছে কঠিনভাবে সাহায্যপ্রার্থী।
- আকাঙ্খা
- পাহাড়ে আমি....... - রেজোওয়ানা
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- শ্রীমঙ্গলের লাউয়াছড়া আর নুরজাহান টি স্টেটের ছবি - ফয়সাল আকরাম
- ফ্রি এসএমএস পাঠান পৃথিবীর যেকোন মোবাইলে যতখুশি ইচ্ছা!!

- ইসানুর
- Funny......... - মএসএইসভূইয়া
- ঘুরে আসুন রাজেশপুর ইকো পার্ক কুমিল্লা....... - সোহান বাশার
- রসভরি পিঠা - নোয়াখালীর নিজস্ব স্বাধ - ভূলু
- তারছেড়া নেটওয়ার্ক এর কথা। (১) ...ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ। - ...অসমাপ্ত
- ধ্বংস পুরান - নিয়াজ মোহাম্মদ খান
- মিশন তিন বিঘাঃ অনুভব করে আসুন স্বাধীনতাকে (ভ্রমন কাহীনি ও ছবি ব্লগ) - এ. এস. এম. রাহাত খান
- ময়মনসিংহের জয়নুল সংগ্রহশালাঃ - জুল ভার্ন
- সামুর কাছে... - টিংকু ট্রাভেলার
- নীলগিরি ভ্রমনের অভিজ্ঞতা থেকে বলছি........এটি নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে আকর্ষনীয় জায়গা..ছবি পোস্ট - সারওয়ার ইবনে কায়সার
- শেরপুরের মধুটিলা ও গজনী পিকনিক স্পট - এ.টি.এম.মোস্তফা কামাল
- বেহুলা - লক্ষিন্দরের বাসর ঘর - ক্যামেরাম্যান
- বেড়িয়ে আসুন বন্য বিরিশিরিঃ - জুল ভার্ন
- ঐ রাঙ্গামাটির পথে লো....... (ট্রাভেলগ) - দ্যা ডক্টর
- আমার স্বপ্নের স্হাপত্য। - সিপন মাহমুদ
- ফটোব্লগ সেন্টমার্টিন - পরশমনি
- ছবিব্লগ শৈলপ্রপাত (বান্দরবন) - পরশমনি
- ঘুরে এলাম দুবলা সাগরমেলা[/sb - শেখ মিলন
- ভারত ভ্রমন- কলকাতা টু গোয়া - কলকাতা পর্ব ( ভিক্টোরিয়া থেকে রবীন্দ্রনাথ ,পলাশী থেকে মহীশূর) - শ।মসীর
- আমি, মাহাদীব এবং আমাদের বিচ্ছিন্ন ঘোরাঘুরি : ময়মনসিংহ - সৌরভ সাখাওয়াত
- ভারত ভ্রমন - বাংলা বিহার উড়িষ্যা পাড়ি দিয়ে আরব সাগরের তীরে গোয়া সৈকতে - শ।মসীর
- বারকোড তৈরি করুন আপনার নিজের নামে !!!
- তারেকবিডি
- আমার দশটি পুরানো (৩৬+) কৌতুক - আখসানুল
- কিভাবে অভ্র ব্যবহার করে বাংলা লিখতে হয় (বিস্তারিত) - মৃত হাসানের প্রেতাত্মা
- সিলেটের লালাখাল..........অচেনা কিন্তু অসাধারন একটা জায়গা - সারওয়ার ইবনে কায়সার
- পুরানো ঢাকা - ব্রিটিশ লাইব্রেরী - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- এলোমেলো ছবি ১ - পুরাতন
- ফটো ব্লগ -- ঘুরে দেখা চারপাশ -- পর্ব : ৫ -- নাটোরের রাজবাড়ী হয়ে পাবনার পথে - রোহান
- কিছু অদ্ভুত ছবির কালেকশন.......... - কপোত
- ছবি চাই, ছবি। দিন না একটা ছবি। - রাগিব
- জার্মানীর ডুইসবার্গ নগরীতে ঝলমলে মসজিদ - চাররঙা রঙিন-কষ্ট
- টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং ......... - আরিফুল
- জয়নুল আবেদিনের কিছু ছবি... - নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- ফটোশপ ফান - রানা
- ইন্ডিয়ান ৪টি জাক্কাচ পোজ (ছবি ব্লগ) - মহলদার
- খাট্টা-তামাশা -২ - মন মণষা
- কক্সবাজারের ব্লগারদের জরুরী সাহায্য কামনা (অভিজ্ঞরা পরামর্শ দেন) - হোসেইন-দ্য এ টিম
- সেন্টমার্টিনে থাকার বিষয়ে তথ্য দরকার... - মন মণষা
- জনের বায়োগ্রাফি ১৮+
- হাসান মাহবুব
- Chat ডিকশনারি - স্ল্যাং ও অর্থসহ (একটি সম্পূর্ণ আজাইড়া পোস্ট) (১৮+ পোস্ট) - নাফিস ইফতেখার
- বাঙ্গালী নেটে কি করে (১৮+ পোস্ট)
- নাফিস ইফতেখার
- বগুড়া আর দিনাজপুরের ঘুরে দেখার জায়গাগুলো সম্পর্কে জানতে চাই... - আজম
- File লুকোনোর নুতুন পদ্ধতি !! - আরশান খান
- কাউতুক - ডিজে নান্টু
- লিওনার্দো দা ভিঞ্চির উপর প্রামাণ্য চিত্র এবং অনলাইনে তার সমগ্র চিত্রকর্মের লিংক - তর্পন
- গ্যাংস্টা টিম@সামু (১৮+) - হাসান মাহবুব
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- ছবিগুলো দেখুন। - বাংলার দাদা
- বিখ্যাত কোম্পানীর লোগো পরিবর্তন - তুষারপাত
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- সর্বকালের সেরা দশ সলো গোল
- আসফাকুল আমিন
- পাহাড়ের বুকে শ্রাবনের ডাক১ - সৌম্য
- গাঙ্গারিডাই এর পথে - সৌম্য
- কক্সবাজার বীচ কার্নিভাল ২০০৯ - সৌম্য
- গয়াল, বন গরু, পাহাড়ী গরু, GAUR বা ইন্ডিয়ান বাইসন। - সৌম্য
- ট্রেকিংঃ ভিউ পয়েন্ট। - সৌম্য
- ঢাকার আর্মেনিয়রা, তাদের সংক্ষিপ্ত ইতিহাস ... - ইমন জুবায়ের
- ছবি ব্লগ নারিন্দা গ্রেভ ইয়ার্ড - সৌম্য
- এডভেঞ্চার বাংলাদেশ। - সৌম্য
- ইউটিউবের দুটো পুরনো ট্রিক্স - তর্পন
- ভাবতেছি জিনিসখান আপনাদের সাথে শেয়ার করবো নাকি - মইন
মুন্সীগঞ্জ ভ্রমন .... - পর্ব - ২
০২ রা নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫২
আগের পর্বের পরে
...
রিক্সা আবার সিপাহীপাড়া চৌরাস্তায় গিয়ে অন্য পথ ধরে চলতে লাগল বজ্রযোগিনীর দিকে। চলতে লাগলাম সবুজের সৌন্দর্য দেখতে দেখতে।
পথের মাঝে পড়ল বেশ পুরোনো একটি বাড়ি। আশেপাশে একটু হেটে দেখলাম, কাউকে পেলাম না। তাই আবার ব্যাক টু দ্যা রিক্সা।
কিছুদুর গিয়ে আরেকটি বাড়ির ধ্বংসস্তুপ দেখতে পেলাম। একজনের কাছে জানতে চাইলে বলল একসময় এটা পোস্ট অফিস হিসেবে ব্যবহার হত।
রাস্তার দু'পাশে শাকক্ষেত, পুকুর .....।
এবার এলাম বজ্রযোগিনীর পন্ডিতের ভিটায়। প্রধান সড়ক থেকে ছোট একটি রাস্তা ঢুকে পড়েছে গাছ-গাছালির ভেতর দিয়ে, সেটা দিয়ে কিছুদুর যেতেই দেখা গেল অতীশ দীপঙ্করের জন্মস্থান। চীনের বাড়িঘরের মত আকৃতি দেয়া একটি মনোরম জায়গা। জায়গাটিকে চায়না সরকারের সহায়তায় অনেক সৌন্দর্য দেয়া হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ ও এলাকার লোকজনের অবহেলায় থেকে যে অবস্থা হয়েছে, কয়েক বছর পর সেই সৌন্দর্য আর থাকবেনা। ভিতরে সর্বদাই গরু চড়ে, লম্বা সিমেন্টের বাধানো পথে শুকানো হচ্ছে ভুষি, কৃত্তিমভাবে পাথর বাঁধানো কুয়ার বিভিন্নস্থান থেকে পাথর সরিয়ে ফেলা হয়েছে, দেয়ালের রং উঠিয়ে ফেলা হয়েছে - সোজা কথায় নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে।
ওখান থেকে বের হয়ে রিক্সায় ফিরে এলাম সিপাহীপাড়া চৌরাস্তায়। খাওয়ার জন্য হোটেল খুজলাম, কিন্তু কোন ভাল হোটেল পেলাম না। আমাদের প্লান ছিল ওখান থেকে লৌহজং উপজেলায় পদ্মা রিসোর্টে যাব। দু'তিনজনকে জিজ্ঞেস করতে জানালো যে, দাড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে। সেই বাসে যেতে হবে বালিগাঁও (টঙ্গীবাড়ি উপজেলা), সেখান থেকে আরেক বাসে লৌহজং-এ। কিন্তু সময় লাগবে প্রায় দুই-আড়াই ঘন্টা। এদিকে বাজে সাড়ে তিনটা। তাই সিএনজি ভাড়া করলাম লৌহজং পর্যন্ত। ভাড়া নিল অনেক, ২৫০ টাকা।
লৌহজং পৌছালাম পৌনে পাচটায়। ওখানে ভালো খাবার হোটেল বলতে একটাই পেলাম, নাম কাশফুল। সেখানে খেয়ে পদ্মা নদীর তীরে দাড়াতেই দেখলাম ওপার থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা আসছে। আসার পর শুনলাম পদ্মা রিসোর্টে যাওয়া-আসা, সাথে ওখানে ঘোরা সব মিলিয়ে নৌকাতে ৫০ টাকা (একজনের জন্য) দিতে হবে। টাকা দিয়ে নৌকায় উঠলাম। কিছুক্ষন পরেই নামিয়ে দিল নদীর ওপারে, পদ্মা রিসোর্টে। ভালোই করেছে জায়গাটা অবকাশ যাপনের জন্য, তবে অবশ্যই উচ্চবিত্তদের জন্য। অনেকগুলো কাঠের দোতলা কটেজ, নাম রাখা হয়েছে বাংলা মাসের ও ঋতুর নামানুসারে। কটেজের ভাড়া ২৪ ঘন্টার জন্য ৩০০০ টাকা। এখানে খাবারের দামও অনেক। কেউ আগে থেকেও ফোন করে কটেজ বুক করতে পারেন, ফোনঃ ০১৭১৩০৩৩০৪৯, ০১৭১২১৭০৩৩০। চারপাশটা খোলামেলা সুন্দর।
ওখান থেকে সেই নৌকায় এপারে ফিরে আসলাম। পিপাসা পেয়েছিল, ডাবের পানি পেতেই .... ঢকঢক।
সূর্য ডুবছিল।
সাথের রাস্তাতেই দাড়িয়ে অপেক্ষা করতে লাগলাম গাংচিল পরিবহনের জন্য। বাসটা বালিগাঁও থেকে ডাইরেক্ট ঢাকায় যায়। কিন্তু অনেক্ষন দাড়িয়ে না পাওয়াতে বেবীটেক্সীতে উঠলাম, মাওয়া পর্যন্ত নিয়ে যাবে, ভাড়া প্রতিজন ২০ টাকা। মাওয়া পৌছতেই দেখি একটি বিআরটিসি দাড়িয়ে আছে, গুলিস্থান যাবে, দৌড় দিয়ে এসে টিকেট কেটে বাসে উঠলাম ...... সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলাম ....
বাস চলতে শুরু করল ঢাকার উদ্দেশ্যে।
শেষ
প্রকাশ করা হয়েছে: বাংলার পথে বিভাগে । সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ঘাসফুল বলেছেন:
পোষ্টটা দারুন লাগলো...
লেখক বলেছেন: ধন্যবাদ...
আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ..
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
এর পর সময় এবং সুযোগ পেলে শ্রীনগর বেড়িয়ে আসেন... * স্যার জগদিস চন্দ্র বসু র বাড়ি বিক্রমপুরের শ্রীনগরের রাঢ়িখাল গ্রাম ... খুব সুন্দর কিছু নয় কিন্তু ঐতিহাসিক নিদর্শন
সাথে বোনাস হিসেবে থাকতেছে অম্বি-কা-শাহা'র বাড়ি (পাশেই)
হুমায়ুন আজাদের বাড়ি
* মাইজ পাড়ার মঠ ( রাঢ়িখালের পাশেই)
* ঐতিহ্যবাহী শ্যামসিদ্ধির মঠ (শ্রীনগর থেকে রাঢ়িখাল যেতে পরবে)
* মাওয়া ফেরিঘাট (পদ্মা নদী)
* ভাগ্যকুল বাজার থেকে পদ্মার ইলিশ কিনতে পারেন... সেখানেও পুরাতন কিছু নিদর্শন মিলবে
নতুন বর্ষায় অনেক মজা ... চারিদিকে থৈ থৈ পানি লাইক আশুলিয়া
লেখক বলেছেন: আহ.হারে ভাই ..এইরকম একটা বিবরন কবে থেকে চাচ্ছিলাম....
অনেক ধন্যবাদ..... আপনার বিবরনের জন্য ....
অবশ্যই যাব .... পরেরবার গেলে শ্রীনগর ও টংগীবাড়ি যাওয়ার ইচ্ছা আছে....
ত্রিশোনকু বলেছেন:
সুন্দর পোষ্ট, অপূর্ব সব ছবি।
লেখক বলেছেন: ধন্যবাদ ...আপনাকে .....
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন:
আমার গ্রামের বাড়ী বিক্রমপুর।
লেখক বলেছেন: তাই ....
আপনি ভাগ্যবান
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
@ মামুনুর রশিদ ... বিক্রমপুরের কোন থানায়? গ্রামের নাম কি? আমার গ্রাম শ্রীনগর থানার ফুলকুচি গ্রামে লেখক বলেছেন: ধন্যবাদ ......
....
রাজিববাবা বলেছেন:
ভাই বিক্রমপুর কোন জেলায়। map a তো বিক্রমপুর নামে জেলা পেলাম না।আমার বাড়ি মুন্সীগঞ্জ।
লেখক বলেছেন: পূর্বে মুন্সীগঞ্জই বিক্রমপুর নামে পরিচিত ছিল।
প্রাচীন বাংলার রাজধানী বিক্রমপুর
বাংলার প্রাচীন রাজধানী বিক্রমপুর, গৌড় কি না নদীয়া এ নিয়ে গোলকধাধায় রয়েছেন ঐতিহাসিকরা, কেউ সমাধান দিতে পারছেন না। কিন্তু অনেক বিচার-বিশ্লেষণ করে দেখা গেছে বিক্রমপুরই প্রাচীন বাংলার রাজধানী। সেন বংশীয় রাজা বিজয় সেনের যে তাম্রশাসনটি বারাকপুরে পাওয়া যায় তার ২২-২৩ পংক্তিতে সুস্পষ্টভাবে লেখা রয়েছে “শ্রী বিক্রমপুর সমাবাসিত শ্রীমজ্জায়স্কন্ধা-বারাৎ”। এ থেকে প্রতীয়মান হয় যে, বিজয় সেনের রাজধানী বিক্রমপুর। শ্রীমজ্জায়স্কন্ধারারাৎ-এর অর্থ রাজধানী বা সেনানিবাস। ১৯১১ সালে সিতাহাটির জমিদার বৈদ্যনাথ চট্টোপাধ্যায় যে তাম্রশাসনটি পান সেটি রাজা বল্লাল সেনের। ১৩ *১৬ ইঞ্চি মাপের তাম্রশাসনটি কলিকাতা জাদুঘরে রক্ষিত আছে। তাম্রশাসনটিতে ৬৪টি পংক্তি রয়েছে। শ্রী বিক্রমপুর সমাবাসিত জয়স্কান্ধাবার হইতে মহরাজধিরাজ শ্রী বিজয় সেনদেব পদানুধ্যাত, পরমেশ্বর, পরম মাহেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ কশলময়, শ্রীমদ্র বল্লাল সেনদেব সুমপগত সমস্ত রাজা, রাজন্যক, রাঞ্গী, রানক ইত্যাদিকে বিঙ্গাপণ করিতেছেন। তাম্রশাসনের ২৯নং পংক্তিতে লেখা রয়েছে-২৯।। সখলু শ্রী বিক্রমপুর, সমবাসিত শ্রীমজ্জায়স্কন্ধাবারাৎ ।। রাজা বল্লাল সেন অর্ধনারী মূর্তির উপাসক ছিলেন। একমাত্র মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ির পুড়াপাড়া ছাড়া বাংলার কোথাও হতে আজ পর্যন্ত অর্ধনারী মূর্তি পাওয়া যায়নি। তাই আমরা বলতে পারি যে, বিক্রমপুরই ছিল বিজয় সেন, বল্লাল সেনের রাজধানী। বল্লাল সেনের তপন দীঘির যে তাম্রশাসন, ১৮৭৪ সালে প্রাপ্ত দিনাজপুরের গঙ্গারামপুরের তপন দীঘি গ্রামে সেটিতেও শ্রী বিক্রমপুর লেখা রয়েছে এবং “শ্রীবিক্রমপুর জয়ষ্কন্ধাবার” হতে প্রদত্ত। এ তাম্র শাসনের আকার ১৩.৫*১১.৫ ইঞ্চি। এর ভাষা সংস্কৃত। ভারতের চব্বিশ পরগনা জেলার জয়নগর গ্রামে বল্লাল সেনের যে তাম্রশাসনটি পাওয়া যায় তাতেও “শ্রীবিক্রমপুর জয়ষ্কন্ধাবার হতে প্রদত্ত”। রানাঘাটে আনুলিয়া গ্রামে বল্লাল সেনের ১৩.৫*১১.৫ ইঞ্চি একটি তাম্রশাসন পাওয়া গেছে তাতেও লেখা রয়েছে “শ্রী বিক্রমপুর জয়স্কান্ধাবার”। মুর্শিদাবাদের শক্তিপুর গ্রামে বল্লাল সেনের আরো একটি তাম্রশাসন পাওয়া গেছে। সেখানে লেখা রয়েছে “সখলু শ্রী বিক্রমপুর সমাবাসিত জয়স্কন্ধাবারৎ”। মহারাজাধিরাজ শ্রী বল্লাল সেনের পদানুধ্যাত। বিজয় সেন, বল্লাল সেনের মতো লক্ষণ সেনের রাজধানীও বিক্রমপুরে ছিল। লক্ষণ সেনের গোবিন্দপুর তাম্রশাসনে ১৩.৫*১১.৫ লেখা রয়েছে- “পরমেশ্বর, পরম ভট্টারক, পরম নারসিংহ, মহারাজধিরাজ, কুশলী শ্রীম লক্ষণ সেন-শ্রী বিক্রমপুর-সমাবাসিত শ্রীমজ্জায়স্কন্ধাবারৎ”। অর্থাৎ সেন বংশীয় সকল রাজাদের রাজধানীই ছিল বিক্রমপুর।
সেনরাজবংশ ছাড়াও পাল রাজাদের রাজধানীও বিক্রমপুর ছিল। চন্দ্রবংশীয় রাজাদের রাজধানীও বিক্রমপুরে ছিল। শ্রীচন্দ্রদেবের যে তিনখানা তাম্রশাসন পাওয়া গেছে তার সবকটি বিক্রমপুর হতেই জারি করা হয়েছে। শ্রী চন্দ্রদেবের রামপাল লিপির আয়তন ৯.৫*৮ ইঞ্চি। ইহা মুন্সীগঞ্জ জেলার রামপাল গ্রামে পাওয়া যায়। “১৪।। সখলু শ্রী বিক্রমপুর ১৫ ।। সমাবসিত শ্রীমজ্জায়- স্কান্ধাবারাৎ” ১৯১৯ সালে ফরিদপুর জেলার কেদারপুর গ্রামে যে তাম্র শাসন আবিষ্কৃত হয় তাতেও বিক্রমপুরকে রাজধানী দেখানো হয়েছে। এটি ৮.৫*৭.১/৪ আয়তকারে ছিল। ১৬।। “সখলু শ্রীবিক্রমপুর সমবাসিত শ্রীমজ্জায় স্কান্ধাবারত” এসকল প্রাচীন তাম্র শাসন থেকে প্রতীয়মান হয় যে, বিক্রমপুর প্রাচীন বাংলার রাজধানী।
ঢাকার মহকুমা মুন্সিগঞ্জ জেলায় পরিণত হয় ১৯৮৪ সালে।
আরো জানতে চাইলে দেখুন
রাজিববাবা বলেছেন:
ভাই আপনার কথা শুনে ভালো লাগলো।আমি ও ভ্রমন প্রেমিক। তবে আমি কোথাও গেলে sight visit করার চেয়ে সাধারন মানুষ এর সাথে মিসতে পছন্দ করি।
লেখক বলেছেন: হুমম... আপনার কথা শুনে আমারো ভালো লাগল
রাজিববাবা বলেছেন:
thanks আমি ও ইতিহাস জানি। আসলে মুন্সিগঞ্জ কে অনেকে বিক্রমপুর নামে চিনে। তারা জানে ও না মুন্সিগঞ্জ ও বিক্রমপুর এক ই।
লেখক বলেছেন: সেটাই.. অনেকেই জানেনা যে... মুন্সিগঞ্জ ও বিক্রমপুর এক ই।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














