আমার প্রিয় পোস্ট

মন শুধু ছুটে যায় দুরে কোথাও ... ... ...

নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ও সোনাকান্দা দূর্গ ...

৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১১

শেয়ারঃ
0 0 0



বাংলাপিডিয়াতে হাজীগঞ্জ ও সোনাকান্দা দূর্গ দুটারই বর্ণনা দেখেছি, ছবিও দেখেছি ...
অনেকদিন থেকেই ইচ্ছা ছিল যাওয়ার ... চাকরীস্থল নারায়ণগঞ্জের ফতুল্লায়, তাই যাওয়াও খুব কস্টসাধ্য হবেনা। তাই কিছুদিন আগে এক কলিগের (যার বাড়ি নারায়ণগঞ্জেই) সাথে বের হলাম ... দূর্গ দুটো দেখতে ..
সবাই অবশ্য বারবারই বলছিল দূর্গ দুটোতে দেখার কিছু নেই ... তারপরও না দেখে থাকতে পারলাম না....

শীতলক্ষা নদীর দুইপারে দূর্গদু'টি অবস্থিত। নদীর একপাড়ে হাজীগঞ্জে অবস্থিত হাজীগঞ্জ দূর্গ আর ওপারে বন্দরে অবস্থিত সোনাকান্দা দূর্গ। বাইরে থেকে দেখতে দূর্গদু'টি প্রায় একই রকমের, কিন্তু ভিতরে হাজীগঞ্জ দূর্গের এরিয়াটা গোলাকার আর সোনাকান্দা দূর্গেরটি চারকোনা।

নারায়ণগঞ্জের চাষাড়া থেকে ঈসা খান রোড দিয়ে হাজীগঞ্জে ঢুকেই বামে পড়বে হাজীগঞ্জ দূর্গ।

















শীতলক্ষা নদী পার হওয়ার সময় ...



নদী পার হয়ে রিক্সা দিয়ে সোনাকান্দা দূর্গে ....














ভিতরটা এখন খেলার মাঠ ....


কর্তৃপক্ষের অযত্নে দূর্গদু'টি ধ্বংস হয়ে যাচ্ছে, হাজীগঞ্জ দূর্গের যাও একটা নামের সাইনবোর্ড আছে, সোনাকান্দার সেসবই নষ্ট হয়ে গেছে, খেলার মাঠ হিসেবে ব্যবহার হচ্ছে এদু'টি।
সময় পেলে বাংলার এদু'টি ঐতিহাসিক স্থান দু'টি ধ্বংস হওয়ার আগেই দেখে আসুন।

বাংলাপিডিয়ার
হাজীগঞ্জ দূর্গ এবং সোনাকান্দা দূর্গ - এ পেজদুটোও দেখতে পারেন

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভ্রমন বাংলাদেশভ্রমন বাংলাদেশ ;
প্রকাশ করা হয়েছে: বাংলার পথে  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২৫
যীশূ বলেছেন: দারুন। যাওয়ার ইচ্ছা রইলো। পোস্টটা তাই সংগ্রহে রাখলাম।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩০

লেখক বলেছেন:
ধন্যবাদ ... আপনাকে... :)
অবশ্যই সময় পেলেই দেখে আসুন..

২. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৬
রেজোওয়ানা বলেছেন: ছবি গুলো খুব দারুন হয়েছে।
আপনিতো অনেক ঘুরেছেন আর দেখেছেন!!

আমারও ইচ্ছা ছিল এ দুটো দূর্গ নিয়ে লেখার।

কুমিল্লার ময়নামতিতে নতুন একটা প্রত্নস্থান উৎখনন করা হচ্ছে, সময় পেলে দেখে আসতে পারেন। খুব সুন্দর আর ব্যতিক্রমী টেরাকোটা ফলকের অলংকারণ আছে।
৩০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৯

লেখক বলেছেন:
থ্যাংকিউ.... রেজওয়ানাআপু..

লেখেননি কেন এ দুটো দূর্গ নিয়ে?

কুমিল্লার ময়নামতির নতুন প্রত্নস্থানটার কথা শুনিনিতো .... জানানোর জন্য ধন্যবাদ ... দেখি সময় পেলেই যাব..

৩. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
শানতির ফায়রা বলেছেন: নস্টালজিক করে ফেল্লেন ভাই। সোনাকান্দার দুগে অনেক ক্রিকেট ম্যাচ খেলেছি সত্তর দশকে। অনেক ধন্যবাদ।
৪. ০২ রা জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৭
রাজিব শাহরিয়ার বলেছেন: হাঃ হাঃ হাঃ
স্যরি ভাই, নস্টালজিক করার জন্য..!!!
আপনাকেও ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৬২৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রাজিব
ভ্রমন, ছবি তোলা আর ক্রিকেট - আমার প্রিয়
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ