somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... বাস্তবতা, আবেগ ও মৌলবাদ মুজিব আমাদের অবিসংবাদিত নেতা। তার ডাকে মানুষ সাড়া দিয়ে যুদ্ধে নেমেছে। জিয়া স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে। ইতিহাস এই দু'টি কাজের জন্য তাদের চিরকাল মুল্যায়ণ করবে। কিন্তু তাই বলে কি তারা ফেরেস্তা? দেবতা? তাদের সমালোচনা করার কোনো অধিকার সাধারণ মানুষের নেই নাকি? সমালোচনা করলেই দু'দলের নেতারা চরম ক্ষেপে ওঠে। এতো আবেগ রাখবো কই? কিন্তু সেই আবেগের সঙ্গে বাস্তবতার ফারাক কোথায়? সেই সমালোচনা সহ্য করতে পারেনি, কাছের লোকদের দূরে ঠেলে স্তুতিবাজদের ঠাঁই দিয়েছিলেন ব বলে দুই নেতাকেই মরতে হয়েছে। এইবার দেশে মনে হয় আবেগপ্রবণদের আরেকটা দল গঠিত হবে। ইউনুস পার্টি। আসুন আমরা শ্লোগান দেই ইউনুস পার্টি জিন্দাবাদ। আর সব পার্টি মুর্তাবাদ।
শুধু চিক ফ্রেমের চশমা পড়ে উদাস ভঙ্গীতে তাকিয়ে ছাবি তুলে নিয়ে ব্লগে দিয়ে নিয়মিত পোস্ট করলেত তো আর প্রগতিশীল হওয়া যায় না। তাই নোবেল প্রাইজ পেয়েছেন তাই ইউনুস হাগু করতেও যাবেন না এমন ধারণা যারা পোষণ করেন তাদেরকে আমি মৌলবাদীই বলবো।
দেখেন পাকা ব্যবসায় িকাকে বলে। স্বৈরাচার এরশাদের আমলেও কীভাবে বাগাতে বাগাতে বুশ-ব্লেয়ারের কাছ পর্যন্ত পৌঁছে গেছেন এই টাকার কুমীর। ভরা মজলিসে এই কথা স্বীকার করে স্বৈরাচার এরশাদকে উচ্ছসিত প্রশংসা করতে একটুও গায়ে লাগছে না ইউনুসের। যদি আমার এই কথা আবেগ হয়, তাহলে যারা শুধু বাঙালি, নোবেল পেয়েছে, জাতি হিসাবে বুক টান করে দাঁড়াবো বলে তার সমালোচনা সহ্য করছেন না তাদের এতো আবেগও কি যুক্তিসংগত?]]>
http://www.somewhereinblog.net/blog/juthikablog/21747 http://www.somewhereinblog.net/blog/juthikablog/21747 2006-10-16 16:36:28
অভিনন্দন, তবে একটু অন্যভাবে ক্ষুদ্র ঋণ নিয়ে অনেককিছুই পড়ছি-শুনছি। আসলে টেবিলে বসে, তত্ত্ব কথায় অনেক কিছুই শুনি। বসে বসে অনেক কিছুই মারা যায়। কিন্তু বাস্তবে কি অভাব মরে? বেসরকারি সংস্থায় কাজ করার সুবাদে অনেক গ্রামেই যেতে হয়। টের পাই, কতোভাবে কতোনামে গরীব মানুষদের রক্ত চুষে খাওয়া হচ্ছে। চরে সোলার বিদু্যৎ বসেছে। অথচ চোরচালান ছাড়া তাদের জীবিকার কোনো পথ নেই। নদীর বুকে 5 টি গ্রাম বিলীন হয়ে গেছে, রক্ষার কোনো ব্যবস্থা নেই। স্যানিটেশন হয়নি শতভাগ। অসুখে পড়লে ডাক্তার নেই। সেখানেই চলছে ক্ষুদ্র ঋণ।
এর বেশি কিছু বললে, আর সেটা যদি আমার বসদের চোখে পড়ে তাহলে চাকুরী থাকবে না হয়তো। কিন্তু শেষে একটি কথাই বলতে চাই, এসব কিছু মেনে নিয়ে অভিনন্দন জানাতে পারলে আসুন জানাই। অভিনন্দন জানাই আর বসে থাকি। যারা বড়লোক হবার তারা বড়লোক হোক, যারা গরীব তারা নানা ঋণের ওাদে পড়ে মরুক। মরবেই তো, ওরা মরলে কী যায় আসে? ওরা কি মানুষ। মানুষ তো তারাই যারা পুরস্কার টুরস্কার পান, যারা মেয়েকে নিয়ে কক্সবাজারে রিকশায় করে ঘুরলেও নিউজ হয়।]]>
http://www.somewhereinblog.net/blog/juthikablog/21524 http://www.somewhereinblog.net/blog/juthikablog/21524 2006-10-13 09:20:34
সবুজের সমারোহ পাহাড়ের গায়ে হালকা নরম রঙ
রোদ্দুরে শুধু চনমনে
বিদ্রোহ রোদ্দুরে
শুধু দিগিবজয়ীর ঢং রোদ্দুরে...

এই ব্লগে এ ঝাঁক সবুজের সমারোহ। সেই সবুজের সঙ্গে শরীক হতে ব্লগের মেম্বার হলাম। এই প্রথম লেখা দিলাম। আপনাদের সবাইকে প্রথম শুভেচ্ছা।]]>
http://www.somewhereinblog.net/blog/juthikablog/21306 http://www.somewhereinblog.net/blog/juthikablog/21306 2006-10-10 16:42:06