২৭/০৩/০৮
যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার প্রয়াত সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল হত্যা মামলার স্বাক্ষ্য গ্রহন শুরু হয়েছে। হত্যাকান্ডের প্রায় ১০ বছর পর এ মামলার বিচার কাজ শুরু হলো। যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মাদ ফখরুদ্দীন বৃহষ্পতিবার (২৭/০৩/০৮) মামলার বাদী হাফিজা আক্তার শিরিনের আংশিক জবানবন্দি গ্রহনের মাধ্যমে এ মামলার স্বাক্ষ্য গ্রহন শুরু করেন। এদিন তিনজনের স্বাক্ষ্য গ্রহনের কথা থাকলেও বাদী আবেগ আপ্লুত হয়ে পড়ায় তার আংশিক জবানবন্দি গ্রহন করে আদালত এবং অন্যদের স্বাক্ষ্য গ্রহনের জন্য স্বল্প সময়ের ব্যবধানে নতুন দিন ধার্য করেন। আগামী ১৪ এপ্রিল পরবর্তী স্বাক্ষ্য গ্রহন করবে আদালত।
১৯৯৮ সালের ৩০ আগস্ট রাত ১০টা ১০ মিনিটে রানার সম্পাদক সাইফুল আলম মুকুল শহর থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত বোমায় নিহত হন। তদন-কারী কর্মকর্তা সিআইডি যশোর জোনের তৎকালীন এএসপি দুলালউদ্দিন আকন্দ তদন- শেষে ২২ জনকে অভিযুক্ত করে ১৯৯৯ সালের সালের ২৫ এপ্রিল প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গোলাম রহমানের আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদও ছিলেন। অভিযোগ রয়েছে, তদন-কারী কর্মকর্তা তৎকালীন শাসক দলকে খুশি করতে রাজনৈতিক নেতাদের এই মামলায় জড়ান। কিন' অসন'ষ্ট বাদী এ চার্জশিটের বিরুদ্ধে আদালতে নারাজি পিটিশন দেন। তার দাবি ছিল, পর্যাপ্ত তদন- না করে, কোনো অভিযুক্তের জবানবন্দি রেকর্ড না করে, দুর্বল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে চার্জশিট দাখিল করা হয়েছে; যা বিচারে টিকবে না। ম্যাজিস্ট্রেট আদালত ও জজ আদালত নারাজি খারিজ করলে তিনি হাইকোর্টের শরণাপন্ন হন। একপর্যায়ে হাইকোর্ট মামলার কার্যক্রমই বাতিল করে দেন।
বাদী শিরিন এরপর প্রধান বিচারপতির কাছে আবেদন করেন। প্রধান বিচারপতির নির্দেশে প্রায় দুই বছর পর মামলাটি পুনরুজ্জীবিত হয় এবং আদালতের নির্দেশে সিআইডি যশোর জোনের তৎকালীন এএসপি মাওলা বক্স অধিকতর তদন- করেন। ২০০৫ সালের ২১ ডিসেম্বর তিনি দৈনিক ইত্তেফাকের তৎকালিন রিপোর্টার ফারাজী আজমল হোসেনসহ দুইজনকে নতুন করে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। নতুন অভিযুক্ত তরিকুল ইসলাম পান্না শহরের বেজপাড়া এলাকার লিটন হত্যা মামলায় ফাঁসির আদেশপ্রাপ্ত আসামি। ২০০৬ সালের ১৫ জুন যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মোঃ শফিকুল ইসলামের আদালতে মুকুল হত্যা মামলার চার্জ গঠন করা হয়। এদিন এক সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ দু’আসামিকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। আসামির সংখ্যা কমে ফের ২২ জনে দাঁড়ায়। পরবর্তীতে দৈনিক ইত্তেফাকের তৎকালিন রিপোর্টার ফারাজী আজমল হোসেন হাইকোর্টে অব্যাহতির আবেদন করেন। বৃহষ্পতিবার তার আইনজীবী আদালতে অব্যাতির কাগজপত্র দাখিল করলে আদালত তাকে মামলা থেকে বাদ দিয়ে মামলার কার্যক্রম শুরু করেন। বর্তমানে এ মামলার আসামি সংখ্যা ২১ জন।
মামলাটির বাদী হাফিজা আক্তার শিরিন জানান, অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে মামলাটি বিচার প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয়। কিন' পরবর্তীতে দুই আসামি পৃথকভাবে হাইকোর্টের শরণাপন্ন হয়ে মামলাটির বিচার কার্যক্রম স'গিত রাখতে সক্ষম হন। বিচার কাজ শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
যশোরে রানার পত্রিকার সম্পাদক মুকুল হত্যা মামলার স্বাক্ষ্য গ্রহন শুরু
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।