আমার প্রিয় পোস্ট

want share my feelings through this blog.

আর কতদিন?

১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৭

শেয়ার করুন:                   Facebook


গতকাল বুধবার মিরপুর ২ নং এলাকায় মাত্র ১৩ বছরের এক স্কুল ছাত্রীর গায়ে এসিড মেরেছে বখাটে হিসেবে পরিচিত স্থানীয় এক যুবক | সূত্র বিডিনিউজ২৪ডটকম ।
আহত মেয়েটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে |

ঘটনার শিকার স্কুল ছাত্রীর চাচা শামসুদ্দীন জানিয়েছেন, তার ভাইঝি স্থানীয় আসমা বিদ্যা নিকেতনের সপ্তম শ্রেণীর ছাত্রী। বখাটে হিসেবে পরিচিত স্থানীয় তরুণ দীপু কিছুদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। মেয়েটি এতে সাড়া না দিলে বখাটেরা স্কুলে যাতায়াতের সময় তাকে উত্যক্ত করতো।

বুধবার সন্ধ্যার দিকে মেয়েটি বাসা থেকে বের হলে আগে থেকে আরও দু'সঙ্গীসহ ওঁৎ পেতে থাকা দীপু তার শরীরে এসিড ছুঁড়ে মারে। মেয়েটি বিপদ আঁচ করে মাথা নিচু করে ফেললে এসিড তার চাঁদিতে পড়ে। এতে তার মাথার অংশবিশেষ পুড়ে যায়। মেয়েটিকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয় ।

এভাবে আর কতদিন বখাটেরা এসিড মেরে নষ্ট করবে আমাদের মা, বোন, ভাতিজী ও স্বজনদের? আমরা কি পাব না আমাদের পরবর্তী প্রজন্মের নিরাপদ জীবন? আমাদের পরবর্তী প্রজন্ম কি সুন্দর ভাবে বেচেঁ থাকার অধিকারটুকু পাবে না ?

আমাদের এই স্বাধীন বাংলাদেশটা কতটুকু বাসযোগ্য নারী ও শিশুদের জন্য?

 

 

  • ৬ টি মন্তব্য
  • ১০৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪১
comment by: ইউনুস খান বলেছেন: এদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হোক।
১৪ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: সহমত । ধন্যবাদ ।

২. ১৪ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১২
comment by: মাহবুবুল আলম লীংকন বলেছেন: কোন আইনই ভাল ফলাফল দিচ্ছে না। সবই বজ্র আটুনি ফস্কা গেড়ো। এনকাউন্টার এদের বেলায় প্রযোজ্য হলে মন্দ হত না।
১৮ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য । এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া প্রয়োজন।

৩. ১৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৪১
comment by: মাঈনুদ্দীন বলেছেন: ঐ বখাটে যুবকেরা যেভাবে অন্যদের এসিড ছুড়ে মারে ঠিক ঐ ভাবে তাদেরকে এসিড ছুড়ে কষ্ট দিয়ে মেরে ফেলতে হবে।
৪. ১৮ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৯
comment by: মাকসুদ খান বলেছেন: এটাও কি সম্ভব?

 

 


kaashphul@gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১১২৯