somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"গুগলের সফটওয়্যার" কম্পিউটার চালু করবে ৭ সেকেন্ডে

২০ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কম্পিউটারের জন্য গুগলের অপারেটিং সিস্টেম সাত সেকেন্ড বা তারও কম সময়ে পার্সোনাল কম্পিউটার (পিসি) চালু করবে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিশ্বখ্যাত এই সার্চ ইঞ্জিন কোম্পানিটি।

পিসি'র জন্য অপারেটিং সিস্টেম তৈরি করার ঘোষণা দেয়ার চার মাস পরেই নতুন ক্রোম অপারেটিং সিস্টেমটি (ক্রোম ওএস) প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শিত হল বৃহম্পতিবার। গুগলের এই পদক্ষেপের ফলে মাইক্রোসফট কর্পোরেশন ও অ্যাপেল ইনকরপোরেশন প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে।

গুগলের ইন্টারনেটভিত্তিক পরিচয়ের সূত্র ধরেই অন্যান্য অপারেটিং সিস্টেমের চেয়ে ওয়েব ব্রাউজারগুলোর সঙ্গেই মিল বেশি ক্রোম ওএসের। এটি কম্পিউটার ব্যবহারকারীদের গুগলের বিজ্ঞাপনগুলো দেখানোর জন্য ওয়েবের দিকে আগ্রহী করার ব্যাপারে কোম্পাটির উচ্চাকাঙ্খার প্রতিফলনও।

২০১০ সালের শেষে 'হলি ডে সিজন' থেকে গুগলের নির্ধারিত হার্ডওয়্যারযুক্ত স্বল্পমূল্যের নেটবুকে ক্রোম ওএস ব্যবহার করা যাবে। এই নেটবুকগুলোতে শুধু ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশনই ব্যবহার করা যাবে এবং ব্যবহারকারীর সমস্ত তথ্য ওয়েবে তথাকথিত ইন্টারনেট সার্ভারের মেঘপুঞ্জে সংরক্ষিত হবে।

ক্রো ওএস চালিত নেটবুক সম্পর্কে আল্টিমিটার গ্র"পের বিশ্লেষক শারলিন লি বলেন, "মূলত এটি একটি ওয়েব ব্রাউজিং যন্ত্র।"

এই ধরনের যন্ত্রগুলো অত্যন্ত দ্রুত গতির ইন্টারনেট সংযোগ উপযোগী করে তৈরি, মাইক্রোসফটের তৈরি বিভিন্ন ধরনের সফটওয়্যার ছাড়াই চলবে তা। কারণ এর সিংহভাগ কাজই করবে ওয়েবের 'বড় যন্ত্র' যা দিক নির্দেশনা নিয়ে তথ্য আবার অপেক্ষাকৃত কম জটিল 'ক্রোম পিসি'তে পাঠিয়ে দিবে।

গুগল ক্রোম ওএস'র পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট সান্ডার পিচাই বলেন, ক্রোম ওএস কম্পিউটারকে সাত সেকেন্ডের কম সময়ে চালু করবে। এটি টেলিভিশনের মতো। চালু করার সঙ্গে সঙ্গেই কাজ করার জন্য ওয়েবে পৌছে যাবেন আপনি।

গুগুল তার এন্ড্রয়েড স্মার্ট ফোন সফ্টওয়্যারের মতো এই সফটওয়্যারটিও বিনামূল্যে দেবে এই আশায় যে ওয়েব ব্রাউজিংয়ের অভিজ্ঞতাকে আরো সুখকর করে তুলতে পারলে তাদের ইন্টারনেট সার্চ বিজ্ঞাপন ব্যবসা আরও ভাল হবে।

২০০৮ সালে ইন্টারনেট সার্চ বিজ্ঞাপন ব্যবসা থেকে গুগল আয় করে ২২ শ' কোটি ডলার।
ক্রোম ওএস বাজারে এনে মাইক্রোসফট করপোরেশনের উইন্ডোজ ওএসকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে গুগল।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×