তোমার হীরক বন্ধু এখনও প্রতীক্ষায় থাকে সে রাতগুলোর মত নিপুন আবেগে তোমাতে মিশে যেতে...এখনও অপেক্ষায় থাকে জোৎস্নার টিপ তোমার কপালে পরিয়ে দিতে...এখনও স্বপ্ন দেখে..তোমার এলো চুলের সিধিঁতে আলতো করে জোৎস্নার সিদুঁর পরিয়ে দেবার।
স্বপ্ন, ঘুম হয়ে এসো আমার হৃদয়ের নিকোনো উঠোনে!
সেখানে পিঁড়ি পেতে বসতে দিবো তোমায়।
বাতাবি লেবু, চিনি আর বরফকুচির শরবত দেবো খেতে।
তুমি তেতুঁল গাছের ছায়ায় শীতল পাটি বিছিয়ে থাকবে বসে,
তুমি আমার কাছে বাবুই পাখির বাসা দেখতে চেয়েছিলে,
আমাদের বাড়ির পেছনের তালগাছটায় একজোড়া বাবুইর মস্ত রাজত্ব।
তোমাকে দেখাবো বলে যত্ন করে আগলে রেখেছিলাম।
একসময় আমি তোমার পরনের মাড় দেয়া শাড়ির কোলে মাথা রেখে দুপুরের ভাত ঘুমে তলিয়ে যাবো।
আর তুমি আমার কপোল ছুয়েঁ ফিসফিসিয়ে শুনাবে তোমার স্বপ্নলোকের গান।
আর আমি স্বপ্ন দেখবো আমাদের স্বপ্নালু জগতের...স্বপ্নালু তন্দ্রালতার ঝাড়ে তোমার আমার স্বপ্নকে আর দিগন্তের নিলীমায় হারাতে দেব না কখনোও।
স্বপ্ন, আমরা তো তোমাতেই বাচিঁ
এবারের বন্ধুত্ব দিবসে পোস্টটি আমার জীবনের সবচে প্রিয় মানুষ...আমার স্বপ্নের প্রতি উৎসর্গ করে দিলাম...যে মানুষটিকে আমি আমার পৃথিবীর সব কিছুর চাইতে সবচেয়ে বেশী ভালবেসেছি...বাকীটা জীবন বাসব।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


