এই লেখাটা যখন প্রায় শেষ করে এনেছিলাম, তখনই ব্লগের একটা অসম্ভব বিরুক্তিকর একটা বাগের কারনে সব মুছে যায়। আবার নতুন করে আমাকে লিখতে হয়। আমার আধা ঘন্টার শ্রম মাটি হলো!
হুমম...কমেন্টা ব্লগ ছোট ভাই মুন্নের একটা গেইমিং পোস্টে করছিলাম।
ওয়েল...ডিয়াস এক্স হলো একটা পুরনো থার্ড পারসন শুটার গেইম। তাই সিস্টেম রিকোয়ারমেন্ট একটু লো। আমার কাছে বেশ ভালই লেগেছে। তবে ভিডিও কোয়ালিটি নিয়ে আমি সেটিসফাই নই। কাল গ্রাফিক্স অপশনে গিয়ে রেজুলেশন চেন্জ করার ফলে ভিডিও সিগন্যাল মনিটরের আউট অফ রেন্জে চলে গিয়েছে। শেষে বাধ্য হয়ে আবার নুতন করে ইনসটল করতে হয়েছে।
গেইমের থিমটি হলো, কৃত্রিম একটা ডেডলি ভাইরাস মানব সভ্যটাকে প্রায় ধ্বংস করে দিয়েছে। মানব সভ্যটা ধ্বংসের দ্বারপ্রান্তে এসে হাজির হয়েছে। সন্ত্রাসবাদের ব্যাপর চর্চা চলছে সর্বত্র। এমতবস্থায় এইসব অরাজকতার সুযোগে একটি আন্ডারগ্রাউন্ড চক্র আর্বিভূত হয় পৃথিবীকে শাসন করার জন্য। কেউ বিশ্বাস করে না যে এই চক্রটির কোন অস্তিত্ব আছে। কিন্তু আপনি করেন। কারন আপনাকে এদের হয়েই কাজ করতে হবে।
এরা আপনাকে শক্তিশালী গোলা-বারুদ থেকে আরম্ভ করে অত্যাধুনিক আর্মস, প্রশিক্ষন, সর্বাধুনিক প্রযুক্তি সবকিছু সরবরাহ করবেএবং বিনিময়ে আপনি আপনার মেধা, সাহস আর যোগ্যতা দিয়ে তাদের দেয়া মিশনগুলো পরিচালনা করবেন। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মিশনে আপনাকে পাঠানো হবে। আপনি আপনার বিচক্ষতা দিয়ে নির্ধারন করবেন যে কোন মিশনের জন্য কোন অস্ত্র এবং বস্তুটি আপনার প্রয়োজন। যতই আপনি সফল হবেন, আপনার ক্ষমতা এবং যোগ্যতা ততই বাড়বে। এভাবে একসময় আপনিই হয়ে যাবেন সেই চক্রটির সর্বে সর্বা।
মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট:
pentium 3
Windows 95-Xp,
4x CD-Rom (drive if u run from CD)
64 MB RAM
(128 recommended)
direct X 7
AGP: 8 MB (64 recommended)
150 MB HDD Space
এখান থেকে গেইমটি নামিয়ে নিয়ে খেলতে পারেন। Click This Link
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


