আমার প্রিয় পোস্ট

চলে এসো সব স্বপ্নচারীরা...

বাংলাদেশের দ্বি-মাথাওয়ালা শিশু; পশ্চিমা মিডিয়াতে তোলপাড়!

২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:২৩

শেয়ার করুন:                   Facebook

বাংলাদেশের যশোরে কিরন নামক সম্প্রতী জন্ম নেয়া একটি দুইমাথাওয়ালা শিশুকে নিয়ে আমাদের মিডিয়াতে প্রচুর লেখালেখি আজ। অথচ প্রথম আলোর সান্ধ্য আপডেটেও এই ব্যপারে কিছু দেখলাম না। বড়ই আজিব!

অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত দৈনিক প্রত্রিকা এম এক্স নিউজের আজকের খরবটি অনুবাদ করে প্রতিবেদনের ছবি সহ তুলে দিলাম।

*দ্বি-মাথাওয়ালা দেবতা
*শিশুটিকে দেখতে সর্বসাধারনের উপচে পড়া ভীড়।


বাংলাদেশে কিরন নামক একটি দুইমাথাওয়ালা অদ্ভুত এক শিশুকে এক নজর দেখতে হাসপাতালের চারপাশে ভীড় করেছে প্রায় দেড় লাখ লোক। ভীড় সামলাতে পুলিশকে ডেকে আনা হয়েছে। কারন প্রচন্ড ভীড়ের কারনে কিরন এবং তার ২২ বছর বয়সী মায়ের জীবনই হুমকির সম্মুখীন হয়েছিলো।
শিশুটিকে স্বাস্হ্যবান মনে হলেও চিকিৎসকরা গতকাল সারারাত ধরে চেষ্টা করেছেন যে কিরনের ভাইটাল অরগানের সেট আসলে কতটি এবং তার বেচেঁ থাকার সম্ভাবনা কতটুকু।

হাসপাতালের লোকজন ভয় পাচ্ছে যে, যশোর শহরের কোন নিরাপদ এলাকায় শিশুটিকে সরিয়ে না নেয়া হলে ভীড়ের কারনে শিশুটির কোন বড় ধরনের ক্ষতি হতে পারে।এলাকার হিন্দু সম্প্রদায়ের রোকজন কিরনকে ইতিমধ্যেই দেবতা বলে ডাকা শূরু করে দিয়েছে।

গত পরশুদিন রাজধানী ঢাকা থেকে ১৬০ কিমি দূরে যশোরের কেশবপুর গ্রামে সিজারিয়ান অপারেশনে জন্ম নেয়া কিরনের ওজন ছিলো ৫.৪ কেজি।

জনগন তাকে একটি বার দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। পুলিশ তাকে চব্বিশ ঘন্টা পাহারা দিচ্ছে।
(সংক্ষেপিত)


ছবিঃ এ এফ পি'র সৌজন্যে।
ক্যাপশনঃ জন্মসংক্রান্ত জনগনের অতিব আগ্রহের কারনে কিরন বর্তমানে পুলিশ প্রহরায় রয়েছে।

 

 

  • ৪৫ টি মন্তব্য
  • ৩৭৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৩১
comment by: রুবেল শাহ বলেছেন: দেশেরও অবস্থা খারাপ .........
শুধু মানুষের দুই মাথা না, দেশেও মাথা নাকি তিনটা হইছে.........
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৭

লেখক বলেছেন: ঐ তিন্টার নাম কন তো। শুনি।

২. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৩৬
comment by: সিটিজি৪বিডি বলেছেন: আল্লাহর হুকুম রে ভাই...................
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৬

লেখক বলেছেন: হ্যাঁ। আপনি ঠিক বলেছেন। আপনার সাথে একমত।

৩. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৪
comment by: বিবর্তনবাদী বলেছেন: এই দেশে দুই মাথা নিয়া জন্মায়াও ভাত নাই:(
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৫

লেখক বলেছেন: ঠিক কইসেন! এক মাথাওয়ালারাই খাইতে পায় না...আবার দুইমাথা!:(

৪. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৫
comment by: হাসিব মাহমুদ বলেছেন: কিরন বাইচা নাই ।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৭

লেখক বলেছেন: তাই নাকি? আহারে!!! :(

তিনদিনের জন্য দুনিয়াতে দুইটা মাথা নিয়া আসার কি দরকারটা ছিলো?

উপরওয়ালাই ভাল বলতে পারবেণ।

৫. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৯
comment by: প্রবাস কন্ঠ বলেছেন: আজব দুনিয়া !!!!!!!

কালে কালে আরো কতকিছু দেখব :-<
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫২

লেখক বলেছেন: থাক আর কাইন্দেন না।


প্রো-বাশঁ, কেমুনাছেন?

৬. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৯
comment by: মিলটন বলেছেন: কেউ কিছু মনে করবেন না, খুব কষ্ট পেলাম, এই ধরনের একটা শিশুর জন্ম নেয়ায়, প্রথমত: বাংলাদেশের প্রেক্ষাপটে ওর বাঁচার সম্ভবনা খুবই কম। এটা বাবা মায়ের জন্য একটা কষ্টদায়ক। বাবা মায়ের আত্মদানটা না হয় নাই বা বললাম। একটা সন্তানের পিছনে কত যে কষ্ট থাকে তা বলে শেষ করা যাবে না।

আর দ্বিতীয়ত: এটাকে হিন্দু সম্প্রদায় দেবতা বলে তাদের কষ্ট দিচ্ছে এটা খুবই খারাপ। অন্যের সাথে আমার মতের অমিল থাকতেই পারে।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৫

লেখক বলেছেন: প্রথম কথাটার সাথে হয়ত সবাই একমত হবেন। কিন্তু মিলটন ভাই, জন্ম-মৃত্যু তো উপরওয়ালার হাতে। এইসব বলে এখন কি লাভ বলেন? তিনি যা করেছেন সেটার ভিতর নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য ছিলো।

২য় কথাটা ঠিক বুঝলাম না। কারন তাতে তো কিরনের বাবা-মার সন্মান বেড়ে যাবার কথা হিন্দুদের কাছে। কষ্ট পাবার তো কথা না।

৭. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৫৯
comment by: মহা পাজি বলেছেন: অষ্ট্রেলিয়ার মিডিয়া কবে থিকা পশ্চিমা মিডিয়া হইলো?
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০১

লেখক বলেছেন: আরে বেকুব আমি কি সেইটা বলছি? বলছি যে পশ্চিমা মিডিয়াতে তোলপাড় হচ্ছে আর অজি মিডিয়া সেটা ছেপেছে।

৮. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৯:০৭
comment by: গিফার বলেছেন: খিকজ দ্যশ গেয়াসে............
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১০

লেখক বলেছেন: মানে কি?

৯. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১৩
comment by: লিপিকার বলেছেন: সৃষ্টিকর্তা কেন মানুষকে নিয়ে খেলতে এত পছন্দ করেন?....:(
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১৯

লেখক বলেছেন: আপনার-আমার কাছে যেটা খেলা বলে মনে হচ্ছে, তারঁ কাছে সেটা তো না-ও হতে পারে। আমি মনে প্রানে বিশ্বাস করি, তিনি অতি অবশ্যই কিরন এবং তার বাবা-মা'র জন্য অত্যন্ত ভাল একটা কিছুর ব্যবস্থা করবেন। সেটা এখানেও হতে পারে। আখিরাতেও হতে পারে। আবার দু'জাগাতেই হতে পারে।:)

১০. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২২
comment by: প্রীটি সোনিয়া বলেছেন: খারাপ লাগলো ছবিটা দেখে....:(
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫৭

লেখক বলেছেন: হুমম...লাগারই কথা!

কেমন আছো সোনিয়া? দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছ!:)

আমার এই নিকের ব্লগে এটা মনেহয় তোমার প্রথম কমেন্ট।

১১. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৪
comment by: মিলটন বলেছেন: @ একজন ব্লগার

আমি মূলত প্রথম প্যারাটা আমার কষ্ট থেকেই বলেছি। অবশ্যই সৃষ্টিকর্তা যা করেন তা তো ভালর জন্যই বা তার একটা উদ্দেশ্য থাকে। যাই হোক আমি সেটার ব্যাপারে আর বলতে চাই না।

আর ২য় প্যারাটার ব্যাপারে
এ রকম একটা অদ্ভুত শিশু জন্মদেয়াটা নিঃশ্চই কোন বাবামার জন্য সুখকর নয়। সেই হিসেবে তাদের মনমানসিকতার অবস্থাটা কি তা বোঝাই যায়। আর সেই সময় যদি মানুষ কোন উদ্দেশ্য নিয়ে সেখানে ভীড় করে তবে তাদের সেই ভাঙ্গামনটার অবস্থা কি হয়? জানিনা বোঝাতে পারলাম কিনা?

যাই হোক হাসিবের কাছ থেকে তো জানলাম, যে কিরণ আর বেঁচে নাই।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫৯

লেখক বলেছেন: ঠিক বলেছেন। আমি ভেবেছিলাম আপনি তাদের সামাজিক অবস্থানের কথা বলছিলেন, মানসিক নয়।

হুম, বোঝাতে পেরেছেন।:)

আল্লাহ তাদেঁর সবার ভাল করুন।

১২. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫২
comment by: সমকালের গান বলেছেন: আহ...
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৩. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৪
comment by: কিসলু বলেছেন: হুম কপাল খারাপ
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২২

লেখক বলেছেন: .....:|

১৪. ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ২:১৭
comment by: নিবিড় অভ্র বলেছেন: কি বলব??? বুঝতে পারি না আমি.......
২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: থাক...তোমার আর কিছু বলতে হবে না।:(

১৫. ২৯ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২৪
comment by: মেঘাচ্ছন্ন বলেছেন: ছবিটা দেখে কেমন যেন মন খরাপ হয়ে গেলো।
২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: সেটাই স্বাভাবিক।:(

১৬. ২৯ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:২৬
comment by: বাফড়া বলেছেন: আমার কলিগ ও এসে একই খবর দিল যে দ্য সান এ দেখেছে খবরটা। পরে খুজে দেখলাম কথা ঠিক.... কিরণ মারা গেছে জেনে খারাপ লাগল। কারণ খবর টা শুনে মজা করে কলিগকে বলেচিলাম যাহোক অন=তত ছেলেটা ম্যাথস এ ভাল হবে...
২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: হা হা হা। :( এই দুঃখের মাঝেও আপনার কমেন্টা পড়ে ইকটু হাসলাম।:(

২৯ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন: দা সান কোন্দেশের পত্রিকা?

১৭. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১:১৪
comment by: এরশাদ বাদশা বলেছেন: বিধাতার হাতেই সবকিছু। তিনি ইচ্ছে করেছেন, কিরন এভাবেই জন্ম নেবে, নিয়েছে। আবার তার ইচ্ছেতেই কিরন ধরা ত্যাগ করেছে।

জন্ম-মৃত্যু সবই তার হাতে। তবু খারাপ লাগলো, ছেলেটা পৃথিবীর আলো ভালো করে দেখার আগেই বিদায় নিলো। তবু ভালো, দুই মাথা নিয়ে বেশিক্ষন যন্ত্রনা তাকে পোহাতে হয়নি।
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ২:২০

লেখক বলেছেন: হুমমম...ঠিকই বলেছেন। ধন্যবাদ এরশাদ ভাই।

১৮. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৬
comment by: রাগিব বলেছেন: বাচ্চাটা মারা গেছে। আর বিদেশী পত্রিকায় রিপোর্ট এসেছে - "Two-headed baby dies in poverty "। পুরা ঘটনাকেই তারা উইয়ার্ড নিউজ জাতীয় তামাশা হিসাবে ধরেছে।

৩০ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫১

লেখক বলেছেন: তাইনাকি? যাক, অজি মিডিয়া সেরকম কিছু বলেনি।

এইটা আর নতুন কি? বাংলাদেশের অনেক কিছুই বর্হিবিশ্বের কাছে হাস্য রসের পাত্র। একটা নিস্পাপ শিশুকেই বা ওরা কেন রেহাই দিবে? অথচ এটা যদি ওদের কোন দেশের ঘটনা হতো আর কোন দেশ যদি সেটা নিয়ে ফান করত, তাইলে খবরাছিলো।

১৯. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৮
comment by: অক্ষর বলেছেন: পড়ছিলাম
৩০ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫২

লেখক বলেছেন: আচ্ছা।

২০. ৩০ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৪১
comment by: রাগিব বলেছেন: অজি মিডিয়া লিখেনি, কিন্তু নিউজিল্যান্ডের মিডিয়াই লিখেছে।

http://www.stuff.co.nz/4672521a12.html
৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন: মাও-ওইদের কথা আর বইলেন না। সিউ করার দরকার ওদের নামে।
আর খবরটা দেকলাম জানিয়েছে "এজেন্স ফ্রান্স" নামক একটা সংবাদ সংস্থা।

রিপোর্টে বলা হয়েছে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না সরবরাহ করার কারনে শিশুটি মারা গেছে। কয়েকমাসাগে এইরকম একটা অস্বাভাবিক শিশু জন্মগ্রহন করেছিলো ইউরোপের কোন দেশে জানি। ওটাকে নাকি বেশ কয়েকবছর টিকিয়ে রাখা গিয়েছিলো। কিরন যদি ইউরোপে জন্মাত তাহলে হয়ত ওকেও আরো কিছুদিন বাচিয়েঁ রাখা সম্ভব হত।

তাছাড়া, কিরন আসলে কি কারনে মারা গেছে সে বিষয়ে আমি নিজেও তো কিছু জানি না।

২১. ৩০ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:১৭
comment by: বাফড়া বলেছেন: দ্য সান ইংল্যান্ডের পত্রিকা... পেজ থ্রি'র জন্য বিখ্যাত... কেলী হেজেল রে তো এরাই খুইজা পাইল..।

রাগিব ভাইয়ের কথা ঠিক... এরা অনেকটা উইয়ার্ড নিউজ হিসেবেই দেখাইছে। যেমন সানে কইছে যে বাংলাদেশে ফিজিক্যাল অ্যাবনর্মালিটি নিয়া জন্ম নেয়া শিশুগুলারে নাকি গড হিসাবে বিবেচনা করা হয়... ফাঝিলের দল
৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: ওরা আমাদের আর ইন্ডিয়ানদের ব্যাপারে অনেক আজগুবি ধারনা রাখে। এম একসে্ লিখেছে যে অনেক বাংলাদেশী কিরনকে দেবতা ভাবছে। প্রথমে এটা পড়ে আমারও মেজাজ খারাপ হয়েছিলো। পরে ভেবে দেখলাম, গ্রামান্চলে হিন্দুদের সংখ্যা শহরের চে বেশী। আর হিন্দুরাও তো বাংলাদেশী। আর তারাঁ ওকে গড ভাবতেই পারে। ইন্ডিয়াতে কিছুদিন আগে কয়েক হাতওয়ালা এক কন্যাশিশু জন্ম নেয়ার পর তো তারা তাকে রীতিমত পূজা শুরু করে দিয়েছে। সেই হিসাবে অজি মিডিয়া কিন্তু ভুল লেখেনি।

২২. ৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৬
comment by: শাহারিয়ার আহমেদ বলেছেন: ভালো লাগলো। আমার প্রিয় পোস্ট পূরন করবো কিভাবে?
৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: এখানে ভালো লাগার কি হলো?:|


প্রতিটি পোস্টের নীচে একটি হলুদ রংয়ের তারা দেখবেন। সেটাতে ক্লিক করলেই ঐ পোস্টা আপনার শোকেসে এ্যাড হয়ে যাবে।

Click This Link

এই পোস্টা পড়েন। আরো অনেক প্রশ্নের উত্তর পাবেন। ধন্যবাদ।

 

 


I'll come back,
When it's over.
No need to say good bye...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩২১০১