আমার প্রিয় পোস্ট

চলে এসো সব স্বপ্নচারীরা...

জেনে নিন - মোবাইল ফোনে আপনি কতটুকু আসক্ত?

৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:০৯

শেয়ার করুন:                   Facebook

মোবাইল নামক যোগাযোগের এই যন্ত্রটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রয়োজনীয়তার মাত্রা ছাড়িয়ে মোবাইলে আজ হেন কাজ নেই যা করা যায় না। বাংলাদেশে এখন নাকি অনেক রিকশাওয়ালাও মোবাইল ফোন ব্যবহার করে। কোনদিন দেখব পোস্টের এই ছবিটির মত অবস্থা হয়েছে যে ফিডারের বদলে শিশুদের হাতে থাকবে মোবাইল। আর কানে ব্লুটুথ হেড সেট! :|

অনেকেই বলে থাকেন যে, আমাদের ইয়াং জেনারেশন নাকি মোবাইলে আসক্ত। বাকীরাও ধীরে ধীরে মোবাইলে প্রচন্ডরকম অভ্যস্ত হয়ে পড়ছেন। তা, এইসব ধারনাগুলো কতটুকু সত্যি, তা সহজেই জেনে নেয়া যায়।




১. আপনার মোবাইল ফোনটি আপনার কাছে কি অর্থবহন করে?


ক) এটি পৃথিবীর অন্যতম চমকপ্রদ একটা প্রযুক্তি - ৫ পয়েন্ট।
খ) এটি আমার পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগের একটি দারুন উপায় - ৪ পয়েন্ট।
গ) এটি নিছক কার্যকরী একটি যন্ত্রমাত্র - ৩ পয়েন্ট।
ঘ) কারো সংস্পর্শে থাকার জন্য (কিপ ইন টাচে থাকা) এটি কাজের জিনিস - ২ পয়েন্ট।
ঙ) আপনার ধারনা, মোবাইল ফোন আবিস্কার না হলে এই পৃথিবীটা আরো বাসযোগ্য হতো।- ১ পয়েন্ট।

২. গত তিনবছরে আপনার মোবাইল ফোনটি কতবার পরিবর্তন করেছেন?


ক) ৩ বার বা ততোধিক বার - ৫ পয়েন্ট।
খ) ২ বার - ৪ পয়েন্ট।
গ) ১ বার - ৩ পযেন্ট।
ঘ) একবারও না - ২ পয়েন্ট।
ঙ) জানেন না/মনে নেই - ১ পয়েন্ট।

৩. আপনি কেন মোবাইল ফোন ব্যবহার করেন?

ক) ফোন, এস এম এস, এম এস এস, ই-মেইল, ব্রাউজিং, গান শোনা এবং ভিডিও দেখার জন্য। - ৫ পয়েন্ট।
খ) ফোন, এস এম এস আর ডাউনলোড করার জন্য - ৪ পয়েন্ট।
গ) ফোন এস এম এস আর এ্যালার্মক্লক আর ঘড়ি ব্যবহার করার জন্য - ৩ পয়েন্ট।
ঘ) ফোন আর এস এম এস করার জন্য- ২ পয়েন্ট।
ঙ) শুধু ফোন ছাড়া আর কিছু নয় - ১ পয়েন্ট।

৪) প্রতিদিন আপনি গড়ে কতগুলো টেক্সট বা মাল্টিমিডিয়া ম্যাসেজ পাঠান?

ক) অসংখ্য - ৫ পয়েন্ট।
খ) ১০-২০ টি - ৪ পযেন্ট।
গ) ৫-১০ টি - ৩ পয়েন্ট।
ঘ) ১-৫ টি - ২ পয়েন্ট।
ঙ) এস এম এস? সেটা আবার কি? খায় না ফিন্দে? - ১ পয়েন্ট।

৫. মোবাইলের কোন ফিচারটি আপনার অধিক পছন্দনীয়?

ক) মিউজিক প্লেয়ার - ৫ পয়েন্ট।
খ) একটি ভাল ক্যামেরা - ৪ পয়েন্ট।
গ) কম্পিউটারের সাহায্যে ডেটা ইনপুট/আউটপুট - ৩ পয়েন্ট।
ঘ) উচ্চ শব্দ তরঙ্গসম্পন্ন রিঙটোন এবঙ একটি দৃষ্টিনন্দন োয়ালপেপার। - ২ পয়েন্ট।
ঙ) মোবাইলের আরামদায়ক ব্যবহার – ১ পয়েন্ট।


৬. আপনি আপনার ফোনে বর্তমানে কোন রিংটোনটি ব্যবহার করছেন?


ক) সম্প্রতী আপনি নিজে একটি মিউজিক ক্লিপ টিউন করেছেন মোবাইলে, এখন সেটাই রিংটোন হিসেবে ব্যবহার করছেন। - ৫ পয়েন্ট।
খ) হালের দারুন জনপ্রিয় একটি রিংটোন। - ৪ পয়েন্ট।
গ) কোন রিংটোন ব্যবহার করছেন না আপাততঃ। ভায়াব্রেশন অথবা সাইলেন্সন ব্যবহার করছেন।- ৩ পয়েন্ট।
ঘ) ফ্যাক্টরি সেটিংসে যে রিংটোন টি দেয়া ছিলো সেটাই এখনও ব্যবহার করছেন। - ২ পয়েন্ট।
ঙ) মোবাইলের রিংটোনও যে ইচ্ছেমত পরিবর্তন করা যায়, এটা আপনি জানতেন না। এখন জানলেন। - ১ পয়েন্ট।

৭. সাধারনত দিনের কোন সময়ে আপনি আপনার মোবাইল থেকে সর্বাধিক কল করেন?

ক) সারাদিনই করেন। - ৫ পয়েন্ট।
খ) রাতে এবং ছুটির দিনে। - ৪ পয়েন্ট।
গ) আপনার কল করার আসলে নির্দিষ্ট কোন সময় নেই। - ৩ পয়েন্ট।
ঘ) অফিস টাইমে - ২ পয়েন্ট।
ঙ) আপনার মোবাইল থেকে আপনি শেষ কবে কল করেছেন আপনার মনে নেই। - ১ পয়েন্ট।

৮. আপনার প্রতিটি কল গড়ে কতক্ষন স্থায়ী হয়?

ক) আপনি হিসেব রাখেন না। কথা চালিয়েই যান। কতসময় পার হলো সে ব্যাপারে আপনার কোন মাথাব্যাথা নেই - ৫ পয়েন্ট।

খ) প্রয়োজনীয়তা, কথা বলার মুড এবং/অথবা কার সাথে কথা বলছেন তার উপর নির্ভর করে - ৪ পয়েন্ট।
গ) বড়জোড় ৩/৪ মিনিট। - ৩ পয়েন্ট।
ঘ) সর্বাত্নক চেষ্টা করেন প্রথম পালসের ভিতর রাখতে। - ২ পয়েন্ট।
ঙ) যতটা পারেন কথা সংক্ষিপ্ত করার চেষ্টা করেন। যদি ১০ সেকেন্ডে আপনার কথা শেষ হয়ে যায়, তবে ১০ সেকেন্ড পরেই লাইন কেটে দেন। - ১ পয়েন্ট।

এবার মিলিয়ে নিন আপনার স্কোরঃ

৩৫+ পয়েন্ট = মোবাইলে উন্মত্ত!

আপনার স্কোর যদি ৩৫ বা তার চেয়ে বেশী হয় তাহলে বুঝতে হবে আপনি আপনার মোবাইল দ্বারা আসক্ত। আপনি বেশ ভাল করেই জানেন যে বাজারে আসামাত্র সর্বাধুনকি প্রযুক্তিটি কিভাবে ব্যবহার করে কাজে লাগাতে হয়। যদি আপনি ফোনের সব ফাঙশন এবং কি গুলোর ব্যপারে আগে থেকেই জানেন তবুো আপনি এতেো সন্তুষ্ট নন। আপনি পারলে আপনার আইপড থেকেো মোবাইলের মত কল করতে চান। আইফোন হয়ত আপনাদের মত পাবলিকদের জন্যই।আপনি প্রায় প্রতিবছরই আপনার সেটটি চেন্জ করেন। অথবা যখনি মনেহয় ংে এ মডেলটি পুরানো হয়ে গেছে, তখনই সেটা ফেলে দিয়ে নতুন মডেলের একটা কেনেন। আপনি মনেহয় এমন একটি সেট খুজছেন যেটা হবে আপনার সব কাজের কাজি।মানে যেটাতে হাইএন্ড সব ফিচারই থাকবে। যেটা দিয়ে আপনি ট্রাপিক জ্যামের ভেতরো বসে দেখতে পারবেন বাড়ীতে আপনার মেয়েবন্ধুটি আর কোন প্রাক্তন ছেলেবন্ধুর সাথে টাঙকি মারছেকিনা। আদালতে মামলা করলে প্রমানের জন্য সেটা ভিডিো ফরম্যাটে রেকর্ডো করে রাখতে পারবেন।

আপনার ইসকোর যদি হয় ২৬-৩৪ পয়েন্টঃ

আপনি খুবই স্মার্ট আর ফ্যাশন সচেতন। (এবং অবশ্যই গাটেঁ প্রচুর কাঁচা পয়সাও আছে;))আপনি আপনার মোবাইলটি কখনও হাতছাড়া করেন না। আপনার বন্ধুদের কাছে এটি আপনার লাইফলাইন এবং এটি ছাড়া আপনার সামাজিক জীবন ন্যাকড়া হয়ে যেত।
আপনার মোবাইল ফোনটি আপনার জন্য ফ্যাশনের একটি গুরুত্বপূর্ন অংশও বটে। আপনি মনে করেন পোশাক-আষাক বেশ ভুষা যেমন একধরনের ফ্যাশন, তেমনি মোবাইলও ফ্যাশনসচেতনকার একটি বহিঃপ্রকাশ। সুতরাং এমন একটি ফোন আপনার জন্র নির্বাচন করুন যেটা আপনার রুচিবোধ, আপনার স্মার্টনেস ও অন্যান্য সবকিছুর সাথে সামন্জস্যপূর্ন হয়। সেইসাথে যেটার ব্যবহার ও নির্মানশৈলী নির্ভেজাল ও ছিমছাম এবং বিভিন্ন রংয়ের বাহারে বাজারে যে মডেলটি সুলভ। যেমন গোলাপী, লেবুটে, কাল এবং খয়েরী কালারের ফোন পাশ্চাত্যে বেশ জনপ্রিয়তা পাচ্ছে।
আপনার মোবাইলে বেশ কিছু গেইমস আছে এবং একটু ফুসরৎ পেলেই সেসবে মেতে উঠতে পছন্দ করেন। মোবাইলে ফ্রিকল বা এসেমেসের সুযোগ থাকলে আপনার আর তো আর কথাই নেই!:D


কার্যনির্বাহী ব্যবহারকারী (২০-২৫ পয়েন্ট)ঃ-

আপনার মোবাইলে আহামরি ধরনের কিছুই নেই। আপনার কাছে মোবাইল হলো নিছক "একটা কাজের জিনিস" বৈ আর কিছু নয়। যা আপনার কর্মজীবন কে আরো সহজ আর গোছালো করে তোলে। আপনি বড়জোর চান আপনার ফোন দিয়ে ই-মেইল করতে। ব্যস! একসেসরিস বলতে একটা ওকেশনে খুব শখ করে একটা ব্লুটুথ কিনতে পারেন বড়জোর। এই! প্রোস-পেইডের চে প্রি-পেইডই আপনি প্রেফার করেন। খানিকটা মোটা অংকের ফোন বিল দিতেও আপনি একদমই নারাজ। যেটা আপনার গুটিকয়েক লোকের কাছে ফোন করার যে স্বভাব, সেটার সাথে সংগতিপূর্ন হয়।


সাদামাটা ব্যবহারকারী (১২-১৯ পয়েন্ট)ঃ

আপনি আপনার ফোনের ব্যপারে ভীষন বাস্তববাদী আর অত্যন্ত সাদাসিধা। আপনার ফোনটি আছে শূধুই আপনার পরিবার আর অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করে চলার জন্য। প্রাথমিকভাবে, আপনি শুধু ফোন করার জন্যই মোবাইল কিনেছেন। কিন্তু কালেভদেো, হঠাৱ হঠাৱ সাহস করে দুয়েকটি এস এস এমো যে পাঠান না তা নয।
তবে বাড়তি কোন সংযোগের কথা বল্লে, আপনার প্রথম পছন্দ একটি সাধারন মানের ক্যামরো ফোনের্।যাতে আপনার সুখী ক্ষনগুলোকে ফোনের মেমরীতে সেইভ করে রাখতে পারেন।


প্রাগৈতিহাসিক ব্যবহারকারী: (৮-১২ পয়েন্ট)


আপনার কথা আর কি বলবো? আপনার ফোন ব্যবহার দেখলে মানুষ মনে করে যে মানব সভ্যতা ধ্বঙসের কিনারে এসে দাড়িেয়ছে। আপনি এমন এক ধরনের মানুষ যাকে প্রাগৈতিহাসিক যুগের বল্লেো অত্যুক্তি হবে না।কারন, বন্ধুদের ফোন তো করেন ই না, উল্টো তারা আপনাকে ফোন করলে আপনি বিরক্ত হন। নিশ্চিয়ই আপনাকে মোবাইল ফোন ব্যবহার করার জন্য কোন না কোনভাবে, কোন না কোন জাগা থেকে চাপ প্রয়োগ করা হয়েছিলো, যার ফলে আপনি বাধ্য হয়ে েমাবাইল ইউজ করেন। আপনার পরিবার পরিজনদের কাছে এটা একটা অসম্ভব ব্যপার যে তারা আাপনাকে আপনার মোবাইলে ফোন কের আরাম করে দু চারটা কথা বলবে। মোটকথা, আপনি আপনার ফোনের সবকিছুর ব্যাপরেই ভয়ানক উদাসীন। আপনার মোবাইলে শুধু তিনটি সুইচ থাকাই যথেষ্ট্। একটি দিয়ে কল রিসিভ করবেন। একটি দিয়ে কল করবেন। আরেকটি দিযে সুইচ অফ করবেন।আরেকটা কথা মনে রাখবেন, সময়মত যদি আপনার প্রি-পেইড কার্ড শেষ না করতে পারেন, তাহলে কিন্তু সেটা একসময় মেয়াদীত্তর্ন হয়ে যাবে।


অনুবাদঃ প্রলয় হাসান।
কলিং দ্য শুটস- অবলম্বনে।
এম এক্স নিউজ, অস্ট্রেলিয়া।

 

 

  • ৭৩ টি মন্তব্য
  • ৫২১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৯
comment by: নিরক্ষর বলেছেন: পরে স্কোর যোগ করমুনে :P । এখন সময় নাই।
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন: দউরের উপর আ্ছেন মনে হয়!:P

২. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২১
comment by: নোক্সেনডার বলেছেন: আমার ২১ ;)
আমি কি তাইলে /:)
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: কার্যনির্বাহী ব্যবহারকারী :)

৩. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২৩
comment by: হাসিব মাহমুদ বলেছেন:

২৪ হৈছে । তয় কিছু ঝামেলা আছে । আমি ফোন ইউজ করি -

১. কল
২. এসএমএস
৩. এমপিথ্রি শুনতে
৪. ম্যাপ দেখতে

এই কম্বিনেশন পাইলাম না ।

আর ৭ নাম্বার খ পয়েন্টটা ওভাররেটেড । এইটা মানে মোবাইল ব্যবহার পরিমিত । পরিমিত মোবাইল ব্যবহারের জন্য ৪ পয়েন্ট একটু বেশী হয়ে যায় ।
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৮

লেখক বলেছেন: ভাইরে, এইটা দুইবছর আগের জিনিস। আমি পোস্টাইলাম এখন। আর আমি কি করব, পত্রিকায় এভাবেই লেখা ছিলো। আমি তো খালি অনুবাদ করছি।:(

৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫০

লেখক বলেছেন: বাকী তিনটা তো ঠিকই আছে। এখন যদি খ চেন্জ করি, তাইলে বাকীগুলাও ছেড়া বেড়া হয়ে যাবে।

৪. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩২
comment by: মদন বলেছেন: আমার ২৬
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৮

লেখক বলেছেন: আপনি তো তাইলে খুবই স্মার্ট আর ফ্যাশন সচেতন। (এবং অবশ্যই গাটেঁ প্রচুর কাঁচা পয়সাও আছে;))

৫. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৩৮
comment by: ওয়ার হিরো বলেছেন: আমার ৩২
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৪

লেখক বলেছেন: আপনারটা মিলিয়ে নিন!;)

৬. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫০
comment by: |জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
আমার কোন নাম্বারই নাই, সব চাকরির-- চাকরির সুবাদে আমারে ব্যাপক এই বস্তুটা ব্যাবহার করতে হয়... এর পর আমি পারলে এইটারে আর ধরিও না... আকাইম্মা জিনিষ!!
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৫

লেখক বলেছেন: আপনি তো তাইলে প্রাগৈতিহাসিক ব্যবহারকারী, সিম্পটম সব মিলা গেছে!:-*

৭. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫০
comment by: নিঃসঙ্গ বলেছেন: ৩০ আমার
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৩

লেখক বলেছেন: আমারও তো ৩০!:)


আসেন, কুলিকোলা করি।:)

৮. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০৯
comment by: মইন বলেছেন: আমার ভাই ২৫। একটোর লাইগ্যা সেকেন্ড হইবার পারলাম। কি দুষ্ক।
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: আহারে! আপনার দুক্কে গাছের পাতা ঝরে!:(

৯. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:০৯
comment by: একজন ব্লগার বলেছেন: পোস্টা লেখা শেষ করলাম।:)
১০. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:২০
comment by: নিঃসঙ্গ বলেছেন: ৩০ আমারে নিয়া দেখি ওনেক কিছু লিখছে :P
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৫

লেখক বলেছেন: আপনি তো মলদ্বার পাট্টি মিয়া!:)

১১. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩১
comment by: নিঃসঙ্গ বলেছেন: প্রশংসা করলেন ভালো কিন্তু সবার সামনে কেন :( ত্য় সত্য কথা হইলো পোস্ট ভালো হইছে প্রিয়তে নিয়া নিলাম।
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৬

লেখক বলেছেন: আইচ্ছা যান, আপনি যে আসলেই মলদ্বার পাট্টি এইটা আর সবার সামনে বলমু না! খুশী?:)

১২. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৪
comment by: আরিফ থেকে আনা বলেছেন: ৩১ হৈচে
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫০

লেখক বলেছেন: আপনে তাইলে ওভার ইসমাট!

১৩. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৫
comment by: তারার হাসি বলেছেন: আমার স্কোর ৩০।
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৩

লেখক বলেছেন: বেশীরভাগ ব্লগার রাই দেখি ৩০ এর ঘরে! সবাই কি খুবই স্মার্ট আর ফ্যাশন সচেতন হয়ে গেল নাকি?:|

অনেক ধন্যবাদ তারাপু।:)

১৪. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৫
comment by: আরিফ থেকে আনা বলেছেন: একটা ভুল আচে, প্রশ্ন যেহেতু ৮ টা , প্রতিটার সর্বনিম্ন পয়েন্ট ১ কৈরা মোট ৮ তাহলে প্রাগৈতিহাসিক ব্যবহারকারী: (০-১২ পয়েন্ট) এইটা ৮ থেকে শুরু হৈব। ০ থেকে না ;)
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৯

লেখক বলেছেন: ভাল কথা বলছেন। এইটা তো খেয়াল করি নাই!
:|

আপডেট করলাম।:)

অনেক টেনকু আপনাকে।:)

১৫. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:১৮
comment by: বিডি আইডল বলেছেন: হামার ২১.. লো প্রোফাইল
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৫

লেখক বলেছেন: নাহ, বেশীর ভাগ অজি ছেলে-মেয়ের স্কোর আসছে আপনার মত।:)

টেনকু কানাডা ভাই।

১৬. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৩
comment by: নিবিড় অভ্র বলেছেন: হুমমম........ আমার কাছে মনে হয় ২০-২৫ এ থাকাটাই সবার জন্য যুক্তিযুক্ত ........
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৬

লেখক বলেছেন: আমারও তাই মনে হয়। তবে তোমার টা তো জানালে না। :|

৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩৯

লেখক বলেছেন: আজ আবার একজনের খুব জরুরী একটা জিনিস হারিয়ে গেছে। তাকে যথাসম্ভব স্বান্তনা দিও নিবিড়!:(

১৭. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৬
comment by: রাতমজুর বলেছেন: আমি খালি ফোন করি আর ধরি।
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:২৭

লেখক বলেছেন: প্রাগৈতিহাসিক ব্যবহারকারী: (৮-১২ পয়েন্ট)

১৮. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩২
comment by: রাতমজুর বলেছেন:
ধরেন, এসএমএস ও করি, হালকা মিউজিক, লগে ব্রাউজিং, ফোনরে মডেম হিসাবে ল্যাপটপে ব্যাবহার, সিমবিয়ান সফটওয়্যারও ইউজ করি, ক্যামেরা দিয়া ছবিতুলি, ভিডিও করি, ব্লুটুথ আর ইনফ্রা দিয়া শেয়ার করি, মাঝে মাঝে ডিক্টাফোন হিসাবে কামে লাগে।

এইবার বলেন ;)
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪০

লেখক বলেছেন: তাহলে তো বুঝতে হবে আপনি আপনার মোবাইল দ্বারা আসক্ত। :|

এক্লাফে জিরো থেকে হিরু!=p~

১৯. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪২
comment by: রাতমজুর বলেছেন: আপনার পার্সনাল ব্লগটা দেখলাম ;)
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ২:৫৯

লেখক বলেছেন: আমার পার্সোনাল ব্লগ??? কি কন?!!!:|

২০. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৩:০১
comment by: রাতমজুর বলেছেন: মার্চের ট্রেন ভ্রমনের পর আর কিছু নেই কেন?
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৩১

লেখক বলেছেন: ও আচ্ছা, ব্লগ স্পটে আর লেখা হয় না।

আমি তো ভেবেছিলাম এটার কথা বলছেন;)


http://shopnoduar.spaces.live.com/

আসলে ওটাই আমার পার্সোনাল ব্লগ। কদিন পর পাবলিক একসেস বন্ধ করে দিবো। শুধু আমার হটমেইলের বন্ধুরা ঢুকতে পারবে। কারন, খুবই ব্যক্তিগত কিছু কথা লেখা হবে।

২১. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৪৯
comment by: সোনালী ডানার সঙ্খচিল... বলেছেন: কাঁটায় কাঁটায় ২৬...
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৫২

লেখক বলেছেন: আপনি খুবই স্মার্ট আর ফ্যাশন সচেতন। (এবং অবশ্যই গাটেঁ প্রচুর কাঁচা পয়সাও আছে) :(

২২. ৩১ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
comment by: আবুল বাহার বলেছেন: Click This Link দয়া করে এই খানে গিয়ে একটু কথা বলুন
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৩৭

লেখক বলেছেন: দয়াকরে ইকটু কথা বইলা আসছি!!:)

২৩. ৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৯:১৪
comment by: আঠারো বছর বয়স বলেছেন: বাহ! মুকুল ভাই সাক্ষ্য দিসেন উনি তখন কোনো অ্যাড দেখেন নাই। সাথে সাথে তোমার কাম বাইড়া গেল?

যাও , তুমার শামীম্ভাইয়ের লগে ফুর্তি মউজ করো গিয়া।
৩১ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২০

লেখক বলেছেন: আমি কারো কোন কমেন্ট দেখার জন্য তোমার সেই পোস্টে আর যাইনি। সো, তিনি কি বলছেন, আমি জানি না। আমার কাজ আগে থেকেই বেড়ে আসে। নেটে আমাকে সময় দিতে হয়। তোমার সাথে আলতু-ফালতু ইস্যু নিয়ে গ্যাজানোর ইচ্ছা বা সময়, কোনটাই নেই।


আঠা, নেক্সট টাইম আমার পোস্টে এসে পোস্ট বর্হিভূত কোন কথা বল্লে পারমানেন্টলি ব্লক খাবা। ফার্স্ট এন্ড লাস্ট ওর্য়ানিং দিলাম। মাইন্ড ইট।

২৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৫
comment by: নিবিড় অভ্র বলেছেন: লেখক বলেছেন: আজ আবার একজনের খুব জরুরী একটা জিনিস হারিয়ে গেছে। তাকে যথাসম্ভব স্বান্তনা দিও নিবিড়!


হুমম.......
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪২

লেখক বলেছেন: টেনকু তোমাকে! বিপদেই কিন্তু বন্ধুর পরিচয়!;)

২৫. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৭
comment by: কাঙাল মামা বলেছেন: আপনি খুবই স্মার্ট আর ফ্যাশন সচেতন। (এবং অবশ্যই গাটেঁ প্রচুর কাঁচা পয়সাও আছে)আপনি আপনার মোবাইলটি কখনও হাতছাড়া করেন না। আপনার বন্ধুদের কাছে এটি আপনার লাইফলাইন এবং এটি ছাড়া আপনার সামাজিক জীবন ন্যাকড়া হয়ে যেত।
আপনার মোবাইল ফোনটি আপনার জন্য ফ্যাশনের একটি গুরুত্বপূর্ন অংশও বটে। আপনি মনে করেন পোশাক-আষাক বেশ ভুষা যেমন একধরনের ফ্যাশন, তেমনি মোবাইলও ফ্যাশনসচেতনকার একটি বহিঃপ্রকাশ। সুতরাং এমন একটি ফোন আপনার জন্র নির্বাচন করুন যেটা আপনার রুচিবোধ, আপনার স্মার্টনেস ও অন্যান্য সবকিছুর সাথে সামন্জস্যপূর্ন হয়। সেইসাথে যেটার ব্যবহার ও নির্মানশৈলী নির্ভেজাল ও ছিমছাম এবং বিভিন্ন রংয়ের বাহারে বাজারে যে মডেলটি সুলভ। যেমন গোলাপী, লেবুটে, কাল এবং খয়েরী কালারের ফোন পাশ্চাত্যে বেশ জনপ্রিয়তা পাচ্ছে।
আপনার মোবাইলে বেশ কিছু গেইমস আছে এবং একটু ফুসরৎ পেলেই সেসবে মেতে উঠতে পছন্দ করেন। মোবাইলে ফ্রিকল বা এসেমেসের সুযোগ থাকলে আপনার আর তো আর কথাই নেই!





মিলছে :)
০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৩

লেখক বলেছেন: মিলতেই হইবো! না মিলা কই যাইবো?:)

২৬. ১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৭
comment by: নরকের পাপী বলেছেন: ২৫
২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: আপনি হলেন একজন কার্যনির্বাহী ব্যবহারকারী নরকের পাপী!:(

২৭. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪৯
comment by: বিবর্তনবাদী বলেছেন: ২৩
২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: আপনারও তো নরকের পাপীর মত অবস্থা!:(

২৮. ২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭
comment by: প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: আমার ২৪। মাঝখানে ৫ ণাম্বার প্রশ্নে ছিল মোবাইলের কোন ফিচার ভালো লাগে টাইপ। অইটাতে দুই নাম্বারে 'ভালো ক্যামেরা ' বাছাই করায় ৩ পয়েন্ট বেড়ে গেসে। আর ৬ নাম্বারটাও একটু সমস্যা হইসে। আমারটায় একটা গান আসে রিংটোনে, কিন্তুক ওইটা হাল আমলের জনপ্রিয় কিছহু না। এমনি ভালো লাগসিলো তাই দিয়ে রাখসি। তাও প্রায় অনেকদিন হইলো। এইটাতেও ২/৩ নাম্বার বেড়ে গেসে।

নইলে ধরেন ২০ এর নিচেই স্কোর আসতো।
২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: আপনার স্কোর আসলে ২৪ ই। কারন, আপনার ছবি তোলার হাত ভাল। নিজের চোখে দেখা। সো, এটা পছন্দ করবেন বলা বাহুল্য। আর তাছাড়া, "হাল আমলের জনপ্রিয়" বলা হয়েছে এটা বোঝানোর জন্য যে আপনি আসলে আপনার রিংটোনের ব্যাপারে কতখানি সৌখিন। সুতরাং, এটা যে আক্ষরিক অর্থেই হাল আমলের জনপ্রিয় হতে হবে, এমন কোন কথা নেই।

আপনি হলেন একজন কার্যনিবার্হি ব্যবহারকারী। (বাংলা না পড়তে পড়তে বানান সব ভুলতে বসেছি:()ন

২৯. ২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০০
comment by: অনন্ত দিগন্ত বলেছেন: আমার তো কাটায় কাটায় ৩৫ আসলো ....... :( :( :(
২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: ভাই একটা কথা বলি শুনেন, অতিরিক্ত সব কিছুই খারাপ। আপনার আসক্তি কমান। নতুবা ভাল বিপদে পড়বেন একসময়। যাকে বলে, দীর্ঘমেয়াদি বিপদ। আমার কখনই মোবাইলের কোন ব্যাপারে আসক্তি ছিলো না। আর এখানেও দেখি, অজি ইয়াং ছেলে মেয়েরা খুব কমই দামী মোবাইল ব্যবহার করে। বেশীল ভাগই বেশ পুরনো মডেল। তবে এসেমেস পাঠানোতে ওদেরকে বাংলাদেশী পোলাপাইন টেক্কা দিতে পারবে না। মোবাইল এডিকশন নাই ওদের। আছে এস এম এস এডিকশন। ভালো থাকুন।:)

৩০. ২১ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
comment by: ভাইরাস! বলেছেন:
৩৬

আইফোন কিনার পর অবস্হা আরো খারাপ
২১ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:১৮

লেখক বলেছেন: আপনি তো দেখি সবাইরে ছাড়ায় গেসেন!:|


ঠিক বলসেন। আইফোন একটা জিনিস বটে। এইটা কিনার পর কেউ যদি মোবাইলে আসক্ত হয়, তারে দোষ দেয়া যায় না।

৩১. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:০০
comment by: অনন্ত দিগন্ত বলেছেন: জানি ভাই ........ অতিরিক্ত সবকিছু্ই খারাপ ....... তবে কথা হলো এ জিনিসটার উপরে এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি যে মাঝে মাঝে সত্যি অবাক হয়ে যাই। আমার কিন্তু এস এম এস এ্যাডিকশন নাই, তবে নতুন প্রযুক্তি গুলো ব্যাবহারের প্রতি একটা আকর্ষন আছে (এটা খারাপ বলতে পারেন, কারন এটা কিছুটা ক্ষতিকরও) ...... আর কাজের জন্যই বলুন আর আড্ডার কথাই বলুন সবকিছুই এখন হয়ে উঠেছে মোবাইল নির্ভর .... অলস সময়ের জন্য এমপি থ্রি তে মনের মতো গান ....... রিং টোনের জন্য নিজের টিউন করা মিউজিক কার না ভালো লাগে বলুন ?

এ গূলোর জন্য বেশী পয়েন্ট না দিলে তো আর ৩৫ হতো না :((
২২ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: আপনার কমেন্টের রিপ্লাই একবার দিয়েছি। রিফ্রেশ হবার পর দেখি সেটা উধাও!:(

যাইহোক, যেটা বলেছিলাম, নিত্য নতুন প্রযুক্তির উপর আমারো অমোঘ আকর্ষন আছে। আর মোবাইলের মেমরী ৮ জিবি। পুরোটা ছবি, গান আর ভিডিও ক্লিপে ভর্তি। তবে রিংটোন আমি কখনই নিজে টিউন করিনি। নেট থেকে নামিয়ে ইউজ করি।

আপনি হলেন মোবাইলে উন্মত্ত! বেশী পয়েন্ট দিয়ে সেটা প্রমান করে দেয়াটা আসলেই ওদের ভুল হয়েছে।;)

৩২. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:২৪
comment by: অক্ষর বলেছেন: আমার ফোনে মাত্র তিনটা সূইচ

একটা কল রিসিভ, একটা কল কাটার আরেকটা অন-অফের জন্য

তাই আমি আসক্ত না
২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ৯:২৮

লেখক বলেছেন: হা হা হা। তাই নাকি? আপনি তাহলে প্রাগৈতিহাসিক ব্যবহারকারী।:)


আপনার ফোনটা দেখার খুব ইচ্ছা রইল। চলে আসুন একদিন বাসায়। আমার কাছে নোকিয়ার মান্ধাতার আমলের একটা ফোন সেট আছে। বাটখারার মত ওজন আর ফূটখানেক লম্বা। মোবাইল না বলে ওটাকে ওয়্যারলেস বলাই ভাল। সেটাও না হয় দেখে যাবেন।:)

ধন্যবাদ নাজমুল।

৩৩. ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৮
comment by: মনিরুজ্জামান কবির বলেছেন: আমার২৪।প্রায়ই মিলে গেছে।
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৮

লেখক বলেছেন: তাই নাকি? দেরীতে রিপ্লাই দেবার জন্য সরি। অনেক ধন্যবাদ কবির। ভালো থাকুন।:)

৩৪. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫২
comment by: রাতের বৃষ্টির শব্দ বলেছেন: আমার ২২।
১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭

লেখক বলেছেন: কার্যনির্বাহী ব্যবহারকারী (২০-২৫ পয়েন্ট)।

B-)

৩৫. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৫
comment by: অ্যামাটার বলেছেন: ২৬
১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: আপনি খুবই স্মার্ট আর ফ্যাশন সচেতন। দরকার পড়লে ছাগুরামের সাথে সন্ধি করতেও আপনার আপত্তি নাই। দরকার শেষ হয়ে গেলে অন্য নিকে তাকে গালাগাল করেন।:)

৩৬. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:১৪
comment by: কলুর বলদ বলেছেন: নিচের প্রশ্ন নিয়ে তো আমার একখান কথা আছে...!!


২. গত তিনবছরে আপনার মোবাইল ফোনটি কতবার পরিবর্তন করেছেন?

ক) ৩ বার বা ততোধিক বার - ৫ পয়েন্ট।
খ) ২ বার - ৪ পয়েন্ট।
গ) ১ বার - ৩ পযেন্ট।
ঘ) একবারও না - ২ পয়েন্ট।
ঙ) জানেন না/মনে নেই - ১ পয়েন্ট।


কথাটা হইল আমি তো ৩ বার মোবাইল পরিবর্তন করছি কিন্তু তিনবার ই ছিনতাইকারি বা চোর বাবাজিদের কুকর্মের শিকার হইয়া ! কিন্তু প্রশ্নের ধরন দেইখা মনে হইতেছে মোবাইলের প্রতি ভক্তির জন্য মোবাইল পরিবর্তন করিয়াছি, এই কারনে ৫ খানা পয়েন্ট আমাকে হজম করিতে হইয়াছে !(শুধু এই প্রশ্নে বাকিগুলাতে আমার পয়েন্ট ১ না হয় ২!!) না হইলে আমি তো প্রগৈতিহাসিক কালের মোবাইল ব্যবহারকারী হইতাম...!!


২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:১৯

লেখক বলেছেন: হা হা হা। ভাল বলছেন।:)

যেই কারনেই হোক, চেন্জ করছেন সেইটাই বড় কথা!:D

 

 


I'll come back,
When it's over.
No need to say good bye...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩২১১৭