আমার প্রিয় পোস্ট

চলে এসো সব স্বপ্নচারীরা...

জলপরী, তোমার বুকের উষ্ণতায়

২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৫

শেয়ার করুন:                   Facebook

স্বপ্ন, কাল ভীষন শীত পড়েছিলো আমাদের এখানে।
রাস্তার দুপাশ ছেয়ে গিয়েছিলো ম্যাপল পাতায়।
সন্ধ্যাবেলা হেটেঁ যখন বাড়ী ফিরছিলাম,
মড় মড় করে পায়ের নীচে ভেঙ্গে পড়ছিলো
খয়েরি রঙ্গের শুকনো পাতাগুলো।
তখন তোমার কথাগুলোর কথা মনে হলো,
মন হল তোমার মায়াবী কন্ঠস্বরের কথা,
কেমন করে পারো এত মায়া জড়াতে..?
কই, ম্যাপলরাও তো পারে না
এমন নিদারুন তানে ঝরে পড়তে?
এমন সুললিত শব্দে মড় মড় করে ফুটপাতে ভেঙ্গে পড়তে?
যেন আবারও ঝরনা এল,
তোমার সাথে যখন কথা বলতাম
মনে হত সেই ঝরনার খুব কাছে
তার বুকে গিয়ে কান পেতে দিয়ে বসে আছি।

স্বপ্ন, আজ ভোরে ঘুমুতে গিয়েছি তোমার হাসির ছোয়াঁয়
যে হাসি আমাকে...
কয়েকবছর আগে দেখা ফ্রয়েস'স রিজার্ভের
শীতল ঝরনাধারার কথা মনে করিয়ে দিয়েছিলো।
সে ঝরনায় অবগাহন করিয়ে
সযতনে তুমি ঘুম পাড়িয়ে দাও।


ভাবছি তোমার আরেকটা নাম দিব।
'জলপরী'।
ঝলমলে জলপরী...যে কিনা সারাদিন ঝরনার পানিতে জলকেলীতে মগ্ন।
আর আমার কানে-হৃদয়ে স্বাস্থ্যবতী ডাহুকের মত
কলকল করে স্বর্গের প্রেম ঢেলে দাও!
সারাবেলা সারাক্ষন---
ঘুমের মাঝে..?
হা হা হা..সে সময় তো আরো বেশী...!


তোমার ছোট্ট দুটো "হুমম...." অথবা "হুমম...?"
আমার দুটো পৃথিবী।


জলপরী, তোমার মনে আছে?
সেই ইথার রাতের কথা?
ছোটবেলার একটা স্বপ্নর কথা বলেছিলাম তোমায়!
...মাঝরাতে বুকে মাথা রেখে ঘুমানো।
ইদানিং জেগে জেগেই সে স্বপ্নবিভোর হই।
আমার বুকে মাথা রেখে সে স্বপ্ন কি তোমারও দেখা হয়?
নাকি শুধুই আমাকে ঠাইঁ দিতে চাও তোমার অনাবিল বুকে?
তোমার বুকের উষ্ণতায়?

জলপরী, পৃথিবীর সমস্ত ভাষার, সমস্ত বিশেষন আমার 'ভালবাসার' আগে বসিয়ে বলতে ইচ্ছে হয়...বারবার...

"আমি তোমাকে ভালবাসি স্বপ্ন!"

(রিপোস্ট)

 

 

  • ৫৩ টি মন্তব্য
  • ৩১৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫০
comment by: নিরক্ষর বলেছেন: প্লাস............................
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৭

লেখক বলেছেন: টেনকু।:)

২. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০০
comment by: রাতমজুর বলেছেন:
এইডা আগেও পড়ছি মনেলয়!! :|
আগেরডার পরেরডা কৈ
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন: হ। ঐখানে আপনার কমেন্টাছে!;)

১০ মিনিট সময় দেন। দিতাছি।:|

৩. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৪
comment by: তামিম ইরফান বলেছেন: রিপোষ্ট এর লেগ্গা মাইনাচ:-P
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৯

লেখক বলেছেন: :-P

৪. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৫
comment by: তামিম ইরফান বলেছেন: ছাগ্লাটারে আজকে অন্য নিকে অনলাইনে দেখতেছি.....ডলা দিমু কিনা ভাবতাছি:D
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৮

লেখক বলেছেন: হ, সেইটা বলাতেই আমার প্রত্যেকটা কমেন্ট মুইসা দিসে। প্রচন্ড বিরক্ত লাগতেছে। আমার কমেন্ট বিনা কারনে মুছসে। ওরে আমি খাইসি। এই একটা কারনেই তোর আউলা আপারে আমি দুই চউক্ষে দেখতে পারি না।

৫. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৩
comment by: রাতমজুর বলেছেন:
একএক কৈরা ফিক্যা মারুন ১০ মিনিট শ্যাষ


২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৬

লেখক বলেছেন: ওরে বাপরে!!! ডরে আমার হাটু লরতাছে!!!!:|

মিয়া, চক্ষে কি দিছেন? আবার গিয়া দেহেন।:)

৬. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৬
comment by: তামিম ইরফান বলেছেন: ছাগ্লাটা কি তোরে কমেন্ট মডারেশনে রাখছে নাকি?
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৮

লেখক বলেছেন: না। কমেন্ট করলেই মুইছা দেয়। গিয়া দেখ। সব টের পাইবি।

৭. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৯
comment by: রাতমজুর বলেছেন: ঠিকাসে ;)
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৫

লেখক বলেছেন: খালি চোখ টিপি মারেন ক্যান?:(

৮. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫০
comment by: তামিম ইরফান বলেছেন: আলাদা পোষ্ট দে....ছাগ্লাটা বেশী লাফাইতেছে
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৪

লেখক বলেছেন: হ, বেশী বাড়াবাড়ি করলে আলাদা পোস্টই দিতে হইবো। দেখি আরেকটু।

৯. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫২
comment by: তামিম ইরফান বলেছেন: আলু ব্লগ নিয়া তার লাফানের কারন হইলো তারে এখনও কেউ ইনভাইটেশন কোড পাঠায় নাই......লোকালটক ভাই আর মামোর চামচামি কইরাও কুন লাভ হয় নাই....।এখন আলু ব্লগের পক্ষে পোষ্ট দিয়া যদি ঐ ব্লগের কারো সুনজরে পড়ে
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৫

লেখক বলেছেন: আইচ্ছা এই তাইলে ঘটনা। ছাগু কি আর হুদাহুদি কই!

১০. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৯
comment by: তামিম ইরফান বলেছেন:
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১৮

লেখক বলেছেন: হ দেখসি এইটা । হাসিন ভাই'র পোস্টে এই ভিক্ষাটা চাইছে আইজ। কেউ যেন না দেখে সেজন্য আবার মুসে দিতেও কইছে। শালার ছাগুগুলানরে নিয়া আর পার্লাম না।

১১. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০০
comment by: নিবিড় বলেছেন: জলপরী, পৃথিবীর সমস্ত ভাষার, সমস্ত বিশেষন আমার 'ভালবাসার' আগে বসিয়ে বলতে ইচ্ছে হয়...বারবার..

অসাধারণ
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১৯

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ নিবিড়!:)

(আপু বলব না ভাইয়া বলব, চিন্তাইতেছি!:()

১২. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০০
comment by: তামিম ইরফান বলেছেন: ইয়ে.. তোকে বলতে ভুলে গেছিলাম.......এই কবিতা টা প্রিয় তে নিলাম (মানে তোকে ধন্য করলাম):D
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৮

লেখক বলেছেন: এই জন্য কি তোরে একটা আইট্টা কলা দিতে হবে রে ঘুলাভি?:(

২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩১

লেখক বলেছেন: যা, তোরে দেড় হালি কলা দিলাম। এইবার খুশী?
:)




আইচ্ছা, কলার উপ্রে যে বইসাছে, সে কি তোর ছুটু ভাই?

১৩. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৫
comment by: তারার হাসি বলেছেন: নতুন নতুন নাম দিয়ে আর ভাবতে ভাবতেই দিন চলে যায় ......
সুন্দর ।
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২৭

লেখক বলেছেন: আরে তারাপু যে! কেমন আছেন?:)

একদম ঠিক বলেছেন। তারাপুর মনে হয় ভালই অভিজ্ঞতা আছে!;)

অসংখ্য ধন্যবাদ আপুনী। স্টে ফাইন।:)

১৪. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩২
comment by: তারার হাসি বলেছেন: অভিজ্ঞতা আর আমি, ভালই বলেছেন। এবার একটা মাইনাচ।
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪১

লেখক বলেছেন: থুক্কু, মাপ হয়ে গেছে তারাপু, ভুল করে দেন। আর বলবনা। তবু প্লিজ এক্টা প্লাস দ্যান।:(

১৫. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪৩
comment by: তারার হাসি বলেছেন:
দুইটা দিলাম, কান্না করে না।
+ +
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪৬

লেখক বলেছেন: আপুনি কত্ত ভালো!:)

১৬. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৪৬
comment by: আরিফ থেকে আনা বলেছেন: বাঈ, আপনে লেপটপ বেচতাচেন নাকি?
কনফিগ কিরম?
২৫ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:২৪

লেখক বলেছেন: বাঈ, সেই কতা আর জিগায়েন্না। হেই লেপটপ কিনলে আমারে আজীবন গাইল্লাইবেন। খালি এইটুকু কই, বায়োস বানানি হইসে ২০০০ সালে। বাকীটা বুইঝা নেন।:(

১৭. ২৫ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:৫৪
comment by: কঁাকন বলেছেন: জলপরী, পৃথিবীর সমস্ত ভাষার, সমস্ত বিশেষন আমার 'ভালবাসার' আগে বসিয়ে বলতে ইচ্ছে হয়...বারবার.

অসাধারন

প্রিয়পোষ্ট

ছবিটা তো জলপরীর না মৎসকন্যার
২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: আরে এইটা প্রিয় পোস্টের নেবার মত কোন পোস্ট হলো নাকি?
তাজ্জব!!!:-*

আমার আর্কাইভে তো এর চে ভাল ভাল পুস্টাছে কাকঁন।:D

হুমম...ভাল পয়েন্ট ধরছেন। কি করব? পেলাম না তাই মৎসকন্যাকেই জলপরী হিসাবে চালিয়ে দিয়েছি।:(

অসংখ্য ধন্যবাদ কাকঁন। ভালো থাকুন।:)

১৮. ২৫ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:৪৪
comment by: অক্ষর বলেছেন: রিপোস্ট এর জন্য প্লাস
২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: টেনকু নাজমুল মিয়া। :)

১৯. ২৫ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩০
comment by: নুশেরা বলেছেন: বেশ স্বপ্নময়। প্রলয়ের নিজস্ব স্টাইলে।
২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন:

বাব বাহ! আমারও যে একটা নিজস্ব স্টাইল সেটাই তো জান্তাম না আপু! অনেক অনেক টেনকু আপনাকে। ভালো থাকুন।:)

২০. ২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৪
comment by: বুলবুল আহমেদ পান্না বলেছেন: ভালো.......
২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫১

লেখক বলেছেন: তাই নাকি?:)

ধন্যবাদ আপনাকে।

২১. ২৯ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:৪১
comment by: মেঘাচ্ছন্ন বলেছেন: অসাধারণ হয়েছে.....।

আপনার আরও কিছু পোস্ট পড়লাম.....মন খারাপ লাগছে ভীষণ.....।
৩০ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:১০

লেখক বলেছেন: হুমম এটা ঠিক বলেছেন, আমার বেশীর ভাগ লেখাই মন খারাপ করা। কি করব বলুন, মন ভাল করা লেখা আমার হাত দিয়ে বেরুয় না। লোকে কৃপা করে তাও পড়ে। আর আমিও পশ্রয় পাই। আপনার মন খারপ করে দেবার জন্য খুবই দুঃখিত আমি।

আপনার নিকটা বেশ সুন্দর। আমার লেখার মত পড়লেই মন খারাপ হয়ে যায়!

মেঘাচ্ছন্ন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্টে ফাইন।:)

২২. ২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১১
comment by: সীমানাহীন বলেছেন: ভালো হয়েছে ভাই।

ধন্যবাদ আপনাকে।

জং বাহাদুর আমার পিনপিনের পিছনে লাগছে....... ওরে খাইয়া ফালামু।
২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৯

লেখক বলেছেন: অজস্র ধন্যবাদ সীমানাহীন ভাই।


ওর ব্যবস্থা নেয়া হচ্ছে শীঘ্রই পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ওর টাইম হয়া গেছে।:)


কিন্তু পিনপিন কে?

২৩. ২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২০
comment by: সীমানাহীন বলেছেন: সেটাতো ভাই বলা যাবেনা। খেয়াল কইরা তাহলে জেনে যাবেন।
২৪. ২১ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২১
comment by: প্রলয় হাসান বলেছেন: আচ্ছা।:)
২৫. ২১ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪৬
comment by: নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: সুন্দর, সুন্দর হয়েছে।

প্রিয় তালিকায়...
২১ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন: লজ্জায় ফেল্লেন ভাইয়া। এইটা প্রিয়তে রাখার মত কোন কবিতা না ভাই। আমার যতগুলো কবিতা ব্লগে আছে, এইটা তার মধ্যে সবচেয়ে বাজে হয়েছে। :(

তবুও অসংখ্য ধন্যবাদ আপনাকে নির্ঝর নৈঃশব্দ ভাই। ভালো থাকুন।

২৬. ২১ শে নভেম্বর, ২০০৮ ভোর ৫:০১
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: সুন্দর শিরোনামের সুন্দর চিঠি কবিতা.........।
ভালো লাগলো।
শুভেচ্ছা থাকলো/
২১ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৩

লেখক বলেছেন: হা হা। দারুন বলেছেন আপু।:)


সাজিপু অজস্র ধন্যবাদ । আপনিও ভালো থাকুন আপু।:)

২৭. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩২
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: লেখাটি রিপোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে
চমৎকার একটা কবিতা পড়লাম।

ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো।
১২ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৯

লেখক বলেছেন: চিটি আপুকে ধন্যবাদের অজস্রতায়.... :)

ঈদ মোবারক। ভালো থাকবেন আপুনি।:)

 

 


I'll come back,
When it's over.
No need to say good bye...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩২১০৭