আমার প্রিয় পোস্ট

আপনার উপর শান্তি বর্ষিত হোক।

কর্তৃপক্ষের কাছে সবিনয়ে নিয়মাবলী জানতে চেয়ে এক ব্লগারের খোলা চিঠি

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৫৯

শেয়ারঃ
0 0 0

কর্তৃপক্ষের কাছে সবিনয়ে নিয়মাবলী জানতে চেয়ে এক ব্লগারের খোলা চিঠি

জিয়াউর_রহমান নামের এক নুতন ব্লগার। অনেক আশা নিয়ে নাকি সামহোয়্যারইন ব্লগে এসেছেন। আমার সাথে উনার ব্যক্তিগত সম্পর্ক থাকায় আমাকে জানালেন তিনি নাকি ব্লগ অপেন করার ২/৩ দিন পর থেকে আর লগইন করতে পারছেন না। যেহেতু লগইন করতে পারছেন না তাই তিনি তার সমস্যার কথা কর্তৃপক্ষের কাছে বলতেও পারছেন না। আমাকে অনুরোধ করেছেন আমি যেন একটা পোষ্ট দিয়ে উনার বিষয়টা সমাধান করতে সাহায্য করি। এখন উনার প্রশ্ন, উনি কেন লগইন করতে পারছেন না। নাম নিয়ে কোন জটিলতা আছে কিনা, থাকলে তিনি নাম পরিবর্তন করবেন।

তিনি বলেছেন যে, তিনি সামহোয়্যারইনের মত নামী ব্লগে ব্লগিং করতে চান।



ধন্যবাদ আপনাদেরকে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৪৫
আহমদ ময়েজ বলেছেন: আপনার সহযোগিতায় ব্লগার উপকৃত হলে আনন্দ পাবো।


মঙ্গলার্থে ...
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:১২

লেখক বলেছেন: আমিও আনন্দ পাব। আপনাকে অনেক ধন্যবাদ।

২. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৪২
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: ঐ ব্লগটি/নিকটি যদি সামু থেকে বন্ধ করে থাকে তবে তা ঠিক কাজটি-ই করেছে।

কারণ দেখুন:
ব্লগ নিক: জিয়াউর রহমান

ব্লগ টাইটেল: বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রোফাইল পিকচার: জিয়াউর রহমান

প্রোফাইল টক: এই তীক্ষ্ম দৃষ্টি এবং অঙ্গুলি নির্দেশ, আমার চারিত্রিক দৃঢ়তারই বহিঃপ্রকাশ


আপনার কি মনে হয় না, এটা উদ্দেশ্যমুলক? একজন নবীন/আনকোরা ব্লগার এরকম করতে পারে না বলেই আমি ২০০% বিশ্বাস করি।

তবে এটা ঠিক একজন ব্লগারকে কেন লগইন করতে দেওয়া হচ্ছে না সেটা জানার অধিকার ওই ব্লগারের আছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: জনাব রিয়াজুল ইস্‌লাম, আপনি বলেছেন: ঐ ব্লগটি/নিকটি যদি সামু থেকে বন্ধ করে থাকে তবে তা ঠিক কাজটি-ই করেছে। কারণ হিসেবে আপনি যা বলেছেন, জিয়াউর রহমান সাহেব তার উত্তর এভাবে দিচ্ছেনঃ

ব্লগ নিক: জিয়াউর রহমান
উত্তরঃ কে কোন নাম রাখবে ইহা তার নিজের ইচ্ছার উপর বর্তায় না। বাবা-মা অথবা অন্যরা নামটা দিয়ে থাকে। কাকতালীয়ভাবে কারও সাথে মিলে যেতেই পারে।

ব্লগ টাইটেল: বিসমিল্লাহির রাহমানির রাহিম
উত্তরঃ কোন কাজ শুরু করার আগে ইসলাম ধর্মে বিশ্বাসী যে কেউ "বিসমিল্লাহির রাহমানির রাহিম" বলতেই পারেন। আপনি ইচ্ছা করলে আপনার তেত্রিশ কোটি দেব-দেবীর নাম নিতে পারেন।

প্রোফাইল পিকচার: জিয়াউর রহমান
উত্তরঃ কে কার আদর্শ লালন করবে এটা তার ব্যক্তিগত অভিরুচি। হিটলার ইতিহাসের ঘৃণ্য ব্যক্তি হলেও তার কোন একটা দিক যে কারও ভাল লাগতেই পারে।

প্রোফাইল টক: এই তীক্ষ্ম দৃষ্টি এবং অঙ্গুলি নির্দেশ, আমার চারিত্রিক দৃঢ়তারই বহিঃপ্রকাশ
উত্তরঃ আপনি আপনার আদর্শের চরিত্রকে কিভাবে ব্যাখ্যা করবেন সেটা আপনার ব্যাপার।


আপনার কি মনে হয় না, এটা উদ্দেশ্যমুলক? একজন নবীন/আনকোরা ব্লগার এরকম করতে পারে না বলেই আমি ২০০% বিশ্বাস করি।
উত্তরঃ উদ্দেশ্যমূলক মানে কি? কি উদ্দেশ্য সাধন করা যাবে বলে আপনার মনে হয়!!!! আর আপনার মত একজন হাই-প্রোফাইল ব্লগার কিভাবে ২০০% বিশ্বাস করেন!!!! ১০০% ভাগ বিশ্বাস করাই কি আপনার প্রোফাইলের জন্য মানানসই নয়??

তবে এটা ঠিক একজন ব্লগারকে কেন লগইন করতে দেওয়া হচ্ছে না সেটা জানার অধিকার ওই ব্লগারের আছে।
উত্তরঃ আপনার এটুকুই জানতে চাওয়া হয়েছে। এই পোষ্টের শিরোনাম/কন্টেন্ট তো তাই বলে !!!!

৩. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫১
আসিফ রেজা রাজ বলেছেন: ভাইরে আমি যদি কখনও ব্যান হই আমাকে নিয়েও একটা পোষ্ট দিয়েন, আপনারে অগ্রিম অনুরোধ করলাম। :)
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৩

লেখক বলেছেন: আপনি ব্যানড হওয়ার পর মেইল করে জানাবেন, আমি পোষ্ট দেব আপনাকে আনব্যান করার জন্য।

৪. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২০
বিডি আইডল বলেছেন: লগইন করতে না পারলেও ফিডব্যাকে সমস্যা জানানো যায়
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৭

লেখক বলেছেন: জিয়াউর রহমান আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

৫. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৯
রিয়াজুল ইস্‌লাম বলেছেন: চরম উত্তর লিখলেন যে:

উদ্দেশ্য হলো ক্যাচাল লাগানো।

প্রোফাইল দেখেই মনে হচ্ছে যে পুরো বিএনপির আদর্শ প্রচারের জন্যই ব্লগটি ব্যবহার হবে। যা একধরনের সামু নীতিমালা বিরুধ্য।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫৮

লেখক বলেছেন: তার উদ্দেশ্য ক্যাঁচাল লাগানো কিনা জানি না। শুধু "জিয়াউর রহমান" নামে ব্লগ অপেন করলে যদি ক্যাঁচাল লেগে যায় তাহলে বুঝতে হবে যে, সামু বড়ই পরশ্রীকাতর/মৌলবাদী ব্লগ। আর বিএনপি'র আদর্শ প্রচার করা যাবে না এই কথা সামু'র নীতিমালায় উল্লেখ আছে কিনা তা সেই ব্লগার জানেন না। যদিও এখানে আওয়ামী লীগ বা জামাত-শিবিরের আদর্শ প্রচার মারাত্বকভাবে জায়েয।

৬. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫৯
হুমায়ুন_কবির_হাকিম বলেছেন: আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জিয়াউর_রহমান সাহেব এখন লগইন করতে পারছেন। সেই সাথে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

 

মোট সময় লেগেছে ১.৫৮৮১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ হতে সম্পুর্ণরুপে অপদার্থ হিসেবে বের হয়ে বেতার যোগাযোগ ব্যবস্থার উপর কাজ করতে গিয়ে নিজেই তারবিহীন হয়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই