somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাজারীকে সসম্মানে রাজনীতিতে ফিরিয়ে আনার আহবান

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফেনীর আলোচিত রাজনীতিক জয়নাল হাজারীর আত্মজীবনীমূলক গ্রন্থের মোড়ক উন্মোচন করতে গিয়ে বিশিষ্ট সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী বলেছেন, একজন রাজনীতিক নেতাকে মিথ্যা অপবাদ দিয়ে ধ্বংস করে দেয়া যাবে না। জয়নাল হাজারীর মুখ বন্ধ করে তার নাগরিক অধিকার হরণ করা যাবে না। অভিযোগ থাকলে সরকার তাকে সন্ত্রাসী হিসেবে বিচার করুক।
অন্যদিকে লেখক জয়নাল হাজারী নিজেকে হিটলারের সঙ্গে তুলনা করে বলেছেন, হিটলারের দুর্ভাগ্য, তার মৃত্যুর পর অনেক অপবাদ দেয়া হয়েছে। তিনি সেগুলোর জবাব দিয়ে
যেতে পারেননি। তার সৌভাগ্য তিনি এ বইয়ের মাধ্যমে সব অভিযোগ পরিষ্কার করে যেতে পারলেন।
সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে ‘জয়নাল হাজারী বলছি’ শীর্ষক গ্রন্থের প্রকাশক অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি আমিনুল হক বাদশা, প্রবীণ সাংবাদিক বাহাউদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু রিচার্স সেন্টারের পারভীন সুলতানা প্রমুখ।
আবদুল গাফ্ফার চৌধুরী বলেন, নিজের সম্পর্কে অকপটে কথা বলার লোক বাঙালিদের মধ্যে তিনি কম দেখেছেন। হাজারী তার বইতে অকপটে নিজের কথা লিখেছেন। তিনি যদি সন্ত্রাসী হন সরকার আছে বিচার করবে। কিন্তু তাকে কথা বলতে দিতে হবে। তিনি হাজারীর বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে যোগ না দিতে টেলিফোনে হুমকির কথা উল্লেখ করে বলেন, পারলে লিখে জবাব দিন। তার মুখ বন্ধ করে রাখা যাবে না।
তিনি ফেনীর রাজনীতি প্রশ্নে দুটি পত্রিকার সমালোচনা করে বলেন, নিরপেক্ষতার ছদ্মবেশে জামায়াত-রাজাকার চাটুকারিতায় নেমেছে তারা। এজন্যই মসজিদে গিয়ে মাফ চাইতে হয়। এরাই ২০০১ সালে আওয়ামী লীগের উৎখাতের ভূমিকায় নেমেছিল।
আবদুল গাফ্ফার চৌধুরী আওয়ামী লীগের প্রতি জয়নাল হাজারীকে সসম্মানে রাজনীতিতে ফিরিয়ে আনার দাবি জানান।
জয়নাল হাজারী বলেন, মিথ্যা অপবাদ দেয়ার পরও তার জীবনের ঐতিহাসিক গৌরবোজ্জ্বল কিছু দিক আছে। বইতে তিনি সেগুলো তুলে ধরেছেন। ১৯৮৬ সালের নির্বাচনে তার কাছে এরশাদের প্রার্থী বিপুল ভোটে ফেল করে। এরপর ’৮৭ সালে তাকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে শেখ হাসিনার নেতৃত্বে তিনদিন সংসদ অবরোধ করে রাখা হয়। তার জন্য ইউরোপীয় ইউনিয়নের ১৪টি দেশের প্রতিনিধিরা বিবৃতি দেয়। এগুলো পৃথিবীর ইতিহাসে বিরল। এ গৌরবের কথা তিনি তুলে ধরেছেন বইতে।
তিনি বলেন, আত্মজীবনীমূলক এ বইতে তার মুক্তিযুদ্ধের গৌরবের কথা আছে। বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ জেল জীবন, তসলিমা নাসরীন, বাঁধন, টিপু সুলতানসহ বিভিন্ন প্রসঙ্গ এসেছে। তার বিরুদ্ধে আনা সব অপপ্রচারের জবাব দিতে চেষ্টা করেছেন।
জয়নাল হাজারী তার এলাকার এক সাংবাদিকের নাম উল্লেখ না করে বলেন, তিনি ফেনী দখল করতে চান। অথচ নিজের এলাকার ভোট পান না। সেই সাংবাদিক গোলাম আযমের সার্টিফিকেট নিয়ে অবজারভারে চাকরি নিয়েছেন। দুবার হজে গেছেন জামায়াতের টাকায়। তিনি গোলাম আযমের নাগরিকত্ব দাবি করে বিবৃতি দিয়েছিলেন।
সাংবাদিক আমিনুল হক বাদশা বলেন, জয়নাল হাজারীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার সামনে এসে বলবেন। দূর থেকে অপবাদ দেবেন না। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে অনেক দূর যেতে হবে। হাজারীর মতো নিবেদিত যোদ্ধাকে দূরে সরিয়ে রাখা ঠিক হবে না। ২০৮ পৃষ্ঠার বইটি একুশের বইমেলায় পাওয়া যাচ্ছে।

সূত্রঃ যায়যায়দিন
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×