আমার প্রিয় পোস্ট

বিশ্ব জননী নবী নন্দিনীর আগমন

১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:২৩

শেয়ার করুন:                   Facebook

২০শে জমাদিস সানী ফাতিমা (সাঃ) এর জন্মদিবসকে কেন্দ্র করে লিখা
ফাতিমা! ফাতিমা!! হে ফাতিমা!!!
নিঃশেষ হয় না কভূ তোমার মহিমা।
আপনারে নিয়ে ভাবি যত
ভাবনার দ্বার খুলে যায় তত
অবশেষে ব্যর্থ হয়ে
ফিরে আসি আপন হৃদয়ে।
জাহরা! জাহরা!! হে জাহরা!!!
আপনাকে কষ্ট দেয় যারা
নিশ্চয়ই দোযখে যাবে তারা
আপনার প্রেমে হবে যে ধন্য
জান্নাত তো কেবল তারই কাম্য।
বাতুল! বাতুল!! হে বাতুল!!!
আপনিই তো সম্রাজ্ঞী এ কূল ওকূল
আপনার খুশিই রাসূলের খুশি
খুশি স্বয়ং আল্লাহ।
এমন কেউ নেই দুনিয়ায়
দেবে যে পাল্লা।।
কাউসার! কাউসার!! হে কাউসার!!!
আপনার আগমনে দূর হল আবতার
অন্ধকার যুগে নবীকে যখন
দিতেছিল অপবাদ।
আপনার কারণে কুসংস্কার যত
হয়ে গেল অবসাদ।।
তাহিরা! তাহিরা!! হে তাহিরা!!!
আপনার দ্বারেই আহার্য্য পায় অনাহারী ব্যক্তিরা।
খাবার নিতে ফেরেশতাদের পাঠিয়ে দেন আল্লাহ
প্রতিদানহীন করিয়া দান চায় ওয়াজহিল্লাহ।
বিধর্মীরা দাওয়াত দিয়ে করতে চাইল অপমান
আল্লাহ আপনায় পোষাক দিয়ে রক্ষা করলেন সম্মান।
ক্ষুদ্র জ্ঞানে ক্ষীণ সময়ে
শেষ হবে না আপনার শান
দুনিয়াতেও সম্মানিতা আপনি
আখিরাতেও মহীয়ান।

 

 

  • ৬ টি মন্তব্য
  • ১৫৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:২৭
comment by: মাইনুল বলেছেন: এই সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।
১৫ ই মে, ২০০৮ সকাল ৮:০৫

লেখক বলেছেন: আপনাকেও আমার কবিতা পাঠ করার জন্য ধন্যবাদ।

২. ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১০:৫৪
comment by: গোস্বামী বলেছেন: কী ব্যাপার ভাইজান ! এইডা আবার কীডা কইলেই/
আপনাকে কষ্ট দেয় যারা
নিশ্চয়ই দোযখে যাবে তারা

কারা ওনারে কষ্ট দিলেন?! হুঁ কন.
১৫ ই মে, ২০০৮ সকাল ৮:০৯

লেখক বলেছেন: কবিতায় মনে হয় কারা কষ্ট দিল এ বিষয়ে কোন কিছু উল্লেখ নাই। শুধুমাত্র সার্বজনীন ভাবে বলা হয়েছে যারা তাকে কষ্ট দিবে তারা যাবে দোযখে। কে কষ্ট আর কে দিল না সেটা দেখার বিষয় নয় বলে আমি মনে কর। ধন্যবাদ

৩. ১২ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:০৯
comment by: হরিসূধন বলেছেন:
>২০শে জমাদিস সানী ফাতিমা (সাঃ) এর জন্মদিবসকে কেন্দ্র করে লিখা


জীবনে প্রথম এমন নাম দেখলাম দাদা! যদি একটু এই অধম হরি কে
এর অর্থটা বুঝিয়ে দিতেন। ধন্যবাদ
১৫ ই মে, ২০০৮ সকাল ৮:১৯

লেখক বলেছেন: মাফ করবেন দাদা। আপনার হয়তো ইসলাম সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে এই নামটি অপরিচিত। তাছাড়া যারা মোটামুটি ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে তারা এ বিষয়েও জ্ঞাত। যাইহোক, জমাদিউস সানী হচ্ছে একটি আরবী মাসের নাম আর এ মাসের ২০ তারিখে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদরের দুলালী একমাত্র কন্যা হযরত ফাতিমা (সাঃ) এর জন্ম হয়। তাই চিরাচরিত নিয়মানুযায়ী ঐ দিনটি তার জন্মদিন আর সে দিবসকে কেন্দ্র করেই এই কবিতাখানি লেখা। ধন্যবাদ

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৩৮৬