হযরত আলী (আঃ) এর জন্মদিন উপলক্ষ্যে
১৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩২
আজ এসেছেন হায়দার
আজ এসেছেন হায়দার
মেহমান হয়ে খানায়ে কাবার ৷
আজ এসেছেন হায়দার
সাহায্য করিতে রাসূলুল্লাহর ৷
আজ এসেছেন হায়দার
দাওয়াত দিতে জুল আশিরার ৷
আজ এসেছেন হায়দার
ভারপ্রাপ্ত হয়ে রাসূলুল্লাহর ৷
আজ এসেছেন হায়দার
প্রতিষ্ঠা করতে ভাই-এর অধিকার ৷
আজ এসেছেন হায়দার
হাতে নিয়ে জুলফিকার ৷
আজ এসেছেন হায়দার
জয় করতে মহা দূর্গ খায়বার ৷
আজ এসেছেন হায়দার
মেহমান হয়ে রাসূলের বিছানার ৷
আজ এসেছেন হায়দার
ভাই হয়ে এ যুগের মূসার ৷
আজ এসেছেন হায়দার
হয়ে জ্ঞান নগরীর দ্বার ৷
আজ এসেছেন হায়দার
ওলী হয়ে মহান আল্লাহর ৷
আজ এসেছেন হায়দার
খন্দকে পরিচয় দিতে সাহসিকতার ৷
আজ এসেছেন হায়দার
কাফেরদের দম্ভ করতে চুরমার ৷
আজ এসেছেন হায়দার
সাথে গৌরব নিয়ে আসাদুল্লাহর ৷
আজ এসেছেন হায়দার
প্রচার করতে সূরা তওবার ৷
আজ এসেছেন হায়দার
সৈনিক হয়ে আয়াতে মোবাহিলার ৷
আজ এসেছেন হায়দার
অংশীদার হয়ে আয়াতে তাতহিরার ৷
আজ এসেছেন হায়দার
মূর্তি ভাঙ্গতে খানায়ে কাবার ৷
আজ এসেছেন হায়দার
অভিভাবক হয়ে বিশ্বমানবতার ৷
(এম, এ রহমান)
একজন ব্লগার বলেছেন:
বিখ্যাত সাহাবী হযরত আলী (রাঃ)-কে নবী বানিয়ে দেয়ার জন্য মাইনাছ!
এম এ রহমান বলেছেন:
আপনাকে ধন্যবাদ জানায় আমার লিখা পড়ার জন্য। কিন্তু আমাকে "নবী বানানোর" অপবাদ দেওয়ার জন্য আপনাকে দোষী বলে মনে করছি। আপনি কোত্থেকে সিদ্ধান্ত নিলেন এবং কি দেখে বললেন আমি তাঁকে নবী বানিয়েছি? এ প্রশ্নের উত্তর আমার চাই। আশাকরি, সঠিক উত্তর দিয়ে আমার বিশ্বাসের ভুল ভাঙ্গাবেন। অথবা আপনি আপনার ভুল ধারণার সংশোধন করবেন।
একজন ব্লগার বলেছেন:
আলী (রাঃ) আবার কবে (আঃ) হইলো? আপনার পোস্টের শিরোনাম ঠিক করেন। তার্পর ঝগড়া কর্তে আইসেন!
এম এ রহমান বলেছেন:
প্রথম কথা হল আমার ঝগড়া করার কোন উদ্দেশ্য নেই। আর (আঃ) লিখলেই যে নবী বানানো হল তা কি করে বুঝলেন। কারণ, যদি তাই হয় তাহলে আপনার মতে, হযরত মরিয়ম (আঃ), হযরত জিব্রাইল (আঃ), ... এরা কি নবী? আর আমার শিরোনামের সমস্যাটা তুলে ধরলে কৃতজ্ঞ থাকতাম।
প্রবাস কন্ঠ বলেছেন:
@এম এ রহমান, রাগ করিয়া লাভ নাই। একজন ব্লগার(প্রলয় দাদা) ধর্ম সম্পর্কে আজ্ঞ ।
জাগারণ বলেছেন:
ধন্যবাদ্ প্রবাস কন্ঠ ও রহমান সাহেব।

















