somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাদের কাদের এন্ড্রয়েড আছে, হাত তুলেন। আর লইয়া যান মজার এবং কামের কিছু অ্যাপস্...

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রথমেই হইল কামের কিছু অ্যাপস্...
১। Astro File manager
সকল এন্ড্রয়েড ব্যবহারকারী দের জন্য একটা must have অ্যাপ। যারা এখনও ইন্সটল করেন নাই, তারা জলদি নিয়া লন... মারাত্মক কামের একটা অ্যাপ।
এইটা দিয়া এসডি কার্ড এর ফাইল ব্রাউজ, অ্যাপস্ এর ব্যাকআপ তৈরি, টাস্ক ম্যনেজার, ডাউনলোডার সহ আরো অনেক ফিচার আছে।

২। MX Player Pro

আমার দেখা সেরা ভিডিও প্লেয়ার। প্রায় সব ধরনের ফাইল সাপোর্ট করে। সাবটাইটেল চান মুভি দেখার সময়? Mx player তাও সাপোর্ট করে...


৩। Winamp

সবাই আশা করি এইটা চিনেন। মোবাইলে গান শুনতে আমি এইটা ব্যবহার করি... আমার কাছে ভালোই লাগে। আপ্নারাও ট্রাই কইরা দেখতে পারেন...


৪। OfficeSuite Pro 6 + (PDF & HD)

word, excel, power point এর কাজ করুন আপনার এন্ড্রয়েড-এ। সাথে আছে pdf viewer এবং pdf editor (ক্যম্নে করে জানিনা)


৫। Pro Panorama
ক্যমেরার জন্য একটা জটিল টুল। আপনার মোবাইলে যদি প্যানোরামা অপশন না থাকে তাইলে এইটা ইন্সটল কইরা নেন। আমার মোবাইলে একমাত্র এইটাই কাজ করে। আরো অনেকগুলা নামাইছিলাম, কিন্তু কামে দেয় নাই। সবগুলায় ছবির রেজুল্যুশন কমাই দেয়। এইটা দিয়া সেরাম ছবি উঠে...


৬। Viber

মাগনা চ্যাট আর কথা বলতে চাইলে এইটা নেন। যেকোন দেশের viber ইউজারদের সাথে ফাটাইয়া চ্যাট করেন আর কথা বলেন একদম ফ্রীতে...


৭। call recorder

কি আর কমু। আমিতো এইটা এম্লে এম্লে ইউস করি... আপ্নে ক্যান ইউস করবেন কে জানে???


৮। Stellarium Mobile

এখন আর কারো মাথায় বাড়ি দিয়া দিনে তারা দেখাইতে হবে না। এসে গেছে ডিজিটাল উপায়। আপনার এন্ড্রয়েড এ ইন্সটল করুন এই অ্যাপটি। আর নিজেও দেখুন ও সবাইকে দেখান “তারা”।
আকাশের তারা দেখতে যারা ভালবাসেন তারা ঘরে বসেই তারার গতিবিধি পর্যবেক্ষন করুন। চরম একটা অ্যাপ। আমার অন্যতম পছন্দের।
এখন গবেষনা করতেছি পৃথিবী ধ্বংস নিয়া। দেখেনতো ছবি থেকে কিছু বোঝা যায় কিনা???





৯। Screenshot ER

আগের পিকটা কিন্তু আমার মোবাইলের স্ক্রিনশট। ক্যম্নে নিছি??? এই অ্যাপটা দিয়া। কি করেন মোবাইল দিয়া তার সব পিক তুইলা রাখেন এখন থেকে। সমস্যা খালি এক্টাই, আপনার মোবাইলটার root access থাকতে হবে।
আমার এন্ড্রুর আরেকটা স্ক্রিনশট...




এইবার কয়েকটা গেম লইয়া যান...
১। Temple Run

মারাত্মক addictive একটা গেম। খালি দৌড়ান... আমার বহুত সময় খাইছে এই গেমটা।


২। Racing moto

আরেকটা addictive গেম। খেইলা দেখেন মজা পাইবেন।


৩। Drag Racing


৪। Tower Defense

এইটা শেষ করতে খবর হয়ে গেছে। তাও মিডিয়ামে। হার্ড এ পারুম না।


৫। Angry Birds
চারটা season আছে। সবগুলাই খেইলা দেখতে পারেন...
Angry Birds

Angry Birds Rio

Angry Birds Space

Angry Birds Seasons



এইবার আসি কিছু মজার অ্যাপস্-এ
১। Talking Tom2

এইটার কথা আর কি কমু। সব এন্ড্রয়েড ব্যবহারকারীই এরে চিনেন। আমি আর নাই বা চিনাইলাম। গার্লফ্রেন্ড খেইপা গিয়া চিল্লাচিল্লি শুরু করলে এইটা ছাইড়া দিয়েন। এরপর দেখেন মজা। (আমি অবশ্য কিল খাইছিলাম।)
আমার টম এইটা...

২। Tom Loves Angela

Talking tom এর পরের ভার্সন। এইটাও মজার...
টমরে পোক কইরা ছাদ থেকে ফালাইয়া দেয়া যায়। মোবাইল ঝাকাইলে ভুমিকম্প হয়। মাইক্রোফোনে ফুঁ দিলে ঝড়ো হাওয়া বইয়া যায়। টমের গায়ে সুইপ করলে ফ্লাইং কিস দেয়। দেখতে মজাই লাগে...


৩। sketch lover
আমার পছন্দের একটা অ্যাপ... যারা আঁকা আঁকি ভালোবাসেন তাদের জন্য। আঙ্গুল দিয়া মোবাইলের স্ক্রিনে স্কেচ করুন মনের মতন... আমার আকা দুইটা ছবি... কেমন হইছে???

বৃক্ষ তুমার নাম কি??? উত্তরঃ হাবিজাবি...



আমারে আকতে যাইয়া আমার দাদারে আইকা ফালাইছি...



কিন্তু এইটার কি হইল বুঝলামনা। গুগল প্লে তে অ্যাপটা আর খুইজা পাইলাম না। যাই হোক, লাগলে আমারে মেইল করতে পারেন। পাঠাইয়া দিমুনে...


৪। Ak 47

সব শেষে একটা পোলাপাইনদের অ্যাপ। গুল্লি কইরা সব কিছু উড়াইয়া দ্যান...




কেউ কেউ মনে হয় আমারে গালিগালাজ শুরু কইরা দিছে। কারন? বেশ কিছু অ্যাপস্ কিনতে হয়। মানে ট্যাকা লাগে। আরে ভাই ভালো কিছু পাইতে হইলে তো খরচাপাতি করন লাগবো। নাকি??
তবে আমি জন্মগত ভাবেই দুই নাম্বার (মানে ২য় সন্তান আর কি)। তাই আমি দুই নাম্বারি কইরা সব ইউস করতেছি। আপনারাও যদি ২ নাম্বার হন তবে আরও একটা অ্যাপ এর সাথে পরিচয় করাই দিতে পারি।
অ্যাপটা হইল Blackmart Alpha. কোন লিঙ্ক দিলামনা। গুগলে গিয়া খুইজা লন।
BlackMart Alpha একটি মার্কেট অ্যাপ। অ্যাপটা ইন্সটল করে ওপেন করেন। এরপর যা লাগে সার্চ দেন। প্রায় সব অ্যাপ পাবেন একদম ফ্রীতে...
৪২টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×