somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি জেগে একা

০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একা একা কেন ভাল লাগেনা/
কোন কাজে মন কেন বসেনা/
আমার কি হতে কি হয়ে গেল.........ওওও......
একা একা কেন ভাল লাগেনা!!!!

ভাইরে কি বলবো......দিন চলে যাচ্ছে, নিজের খেয়ালে। কেমন করে দিন গুলো যাচ্ছে বুঝিনা।

সকাল বেলা ঘুম হতে দেরী করে উঠার অভ্যেস। সেই অভ্যেসে ভাটা পড়তে যাচ্ছে। নতুন এক পড়াশুনার সাথে যুক্ত হয়েছিতো তাই। সেটা দৈনন্দিন কাজ হয়ে দাঁড়াবে ১৬ তারিখ থেকে। সকাল আটটার আগে ঘুম হতে উঠতে হবে। তার পর রেডি হয়ে ঠিক সময়ে পৌছাতে হবে। আবার এসেম্বলীতে দাড়াতে হবে। তারপর থেকে, সপ্তাহে তিন দিন বিকাল ৪টা ১৫ পর্যন্ত ক্লাস। আর, বাকি ৩দিন দুপুর দুইটা পর্যন্ত।ওহ, আমাকে দিয়ে এই সামান্য ট্রেনিং এর কাজটাই বিভীষিকাময় মনে হচ্ছে। তাহলে আমার চাকুরীর কি হবে? বলাই বাহুল্য!

তারপরে আবার সামনে একজিবিশন আমাদের পূর্বিতার। ঘোষনা হয়ে গেছে মোটামোটি যে, ডিসেম্বরে নাকি শিল্পকলা একডেমীতে হবে, এইবারও। তাই ছবি কম্পলিট করার ধুম পড়েছে। তা সেইজন্য আবার প্রতি বৃহস্পতিবার আর্ট স্কুলেও বিকাল তিনটায় ঢুঁ মারা দরকারী হয়ে পড়েছে।

আবার এইসব বাদে সামনে দুইটা পরীক্ষাও আছে। একটি ত্রিশে জুলাই। আর, আরেকটি ১৪ই আগস্ট।

মোটামুটি ব্যস্ত সময়ই আমার। বিকালে ছয়টায় একটি, আর, সাতটায় আরেকটি = মোট দুইটি স্টুডেন্ট আমার। তাদের পড়িয়ে ছুটি দিতে দিতে বাজে রাত সাড়ে আটটা। তার পরে মিলে নিজের জন্য একটু সময়। তার ভেতরে আবার মাঝে মাঝে নাটোক টাটক দেখি।

ভাত টাত খেয়ে সব কাজ সেরে রাত এগারোটার পরে একটু পড়তে বসি। চলে রাত একটা পর্যন্ত। তারপর, ঘুমাতে যাবার আয়োজন। কিন্তু, দুচোখে ঘুম আসেনা। কয়েক রাত ধরে এইরকম হচ্ছে। আমার কোন টেনশন নেই। মোটামোটি আমি একজ়ন সুখি মানুষ। তাহলে কেন এমন লাগে? ভেবে পাইনা। মাঝে মাঝে মনে হয়, প্রিয় কারও সাথে কথা বলতে পারলে বোধহয় ভাল লাগতো। কিন্তু, ওত রাতে আমার সাথে কথা বলার জন্য কে বসে থাকবে বলুন!;) আমার সব বন্ধু বান্ধুবীরাই পরদিন সকালের কাজের ব্যাস্ততার জন্য সকাল সকাল শুয়ে পড়ে। আর, তাছাড়া লাস্ট কয়েকদিন ধরে লক্ষ্য করছি, বান্ধুবীদের সাথে, ঘন্টাখানিক কথা বলেও মন ভরছেনা। এমনিতে আমি ভাই একদিকে খুবি লাকি। আমার স্কুল, কলেজ, ভার্সিটি লাইফ এর ফ্রেন্ড সার্কেল ছাড়াও আর্ট স্কুল, তারপর বিসিএস কোচিং থেকে এবং, ইন্টারনেটের ফেসবুক থেকেও আমার অনেক ফ্রেন্ড হয়েছে। আর, আমি লাকি এইজন্য যে, আমার সব পছন্দের মানুষ। এই পর্যন্ত, আমার সাথে যত মানুষের পরিচয় হয়েছে, সবাইকেই পছন্দ করার মতনই। ভালই লাগে। সবাইকে।

কিন্তু, নিজের ভেতরই একটি পরিবর্তন লক্ষ্য করে যাচ্ছি। ইদানিং, এই বিশাল পরিচয়ের গন্ডি হতে কাউকেই আমি মিস করছিনা। অথবা, বলা যেতে পারে, হয়তো ঠিক এইভাবে এদের আমি চাইছিনা। আমি ঠিক বোঝাতে পারছিনা। সারাক্ষন যত ব্যাস্তই থাকিনা কেন, মনে হতে থাকে, কেউ এমন একজন যদি থাকতো, সকালে যার একটি ডাক শুনে আমার ঘুম ভাংতো। সেরকম কেউতো নেই। বাবা-মায়ের একমাত্র কন্যা আমি। তাদের ভীষন আদরের আমি। ভাই দুইটার ও জান যেন আমি। তবু, এদের কারও ডাক নয়। চাই বিশেষ কারও ......! প্রতিদিন যদি ফোন করা না যায়, নিদেনপক্ষে একটা মিসকল !

আর, সারাদিন আমি কি করছি, কোথায় যাচ্ছি, সব কিছুর সাথে ছায়ার মত লেগে থাকা একজন মানুষের স্বঙ্গ। নিজেকে খুব একাকী মনে হয়। রাতে ঘুমোবার আগে একটু ভালবাসার কথা। গুড নাইট বলে ঘুমাতে যাওয়া। ওওও...ভেরি লাভলি! এমন কারো জন্য অপেক্ষার পালা......কেটে যাচ্ছে অনেকগুলো বসন্ত। আবার বছর পেরিয়ে ভালবাসা দিবস চলে আসতেছে। আমার সেইরকম ভালবাসার, সেইরকম অনুভূতিগুলো ভাগাভাগি করে নেয়ার লোকটা কোথায় আছে, কি করছে?X( আমার দিন গুলো যে কাটতেই চায়না! রাত তো আরও ভয়াবহ। চারদিক শুনশান। বিশ্ব চরাচর নিস্তব্ধ। আর আমি জেগে একা!
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ১:১৬
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×