কাল রাতে আচমকা আমার ডেস্কটপ কম্পিউটারের মাল্টি-প্লাকটা পটল তুলেছে।

আমার ল্যাপটপেরও পর্যাপ্ত চার্জ ছিলো না। এখন কি করে সময় কাটাই? এমনিতে তো আমার অবসরের পুরোটা সারাদিন ব্লগেই পরে থাকি!!

রান্নাঘরে সবজির ঝুড়িতে চোখ পরলো; মিষ্টি কুমড়া, ঢেঁরশ আর লম্বা বেগুন দেখে তখনই রঙ তুলি নিয়ে বসতে ইচ্ছে করলেও আবহাওয়া ছিলো প্রচন্ড গরম, তার সাথে মেজাজও। তখন বাদ দিলাম আঁকাআঁকি। সকালে যদি এগুলো আস্ত থাকে, আঁকবো ভেবে রাখলাম।
তারপর, আজ সকাল ১০টায় ঘুম থেকে উঠেই আবারও আঁকতে ইচ্ছে হলো। কখন আবার এদেরও জবনিকাপাত ঘটে, তাই- ঝটপট পেনসিল দিয়ে ড্রয়িং শেষ করলাম।

তারপরে, রঙ এর প্লেট ও রঙ এর টিউবের ব্যাগ বের করে দেখি, সবুজ রঙটা নেই। শেষ হয়ে গেছে!!

তারপরে অনেক ঠাসাঠাসি করে, "ঐ রঙ তুই বাইর হ" বলে টিউব থেকে রঙ বের করে কাজে-কামে লেগে গেলাম। একটা করে সবজিতে রঙ দেয়া হয় আর মা এসে আমাকে উৎসাহ দিয়ে যায়, “ওয়াও!! জোস!!” ইতাদি বলে।

:#>
রংতুলির পালা শেষ করে ফটোসেশনে নেমে পরলাম।

আসল-নকল দুই কুমড়ার ছবিই তুললাম কয়েকভাবে। তারপরে কতক্ষণে ব্লগে শেয়ার করবো!! কিন্তু, সাংসারিক কাজকর্ম শেষ করে যখন ফুরসত মিললো তখন আবার দিবানিদ্রায় সময়। তারপরে এলাম এখন...
সবজির স্টিল লাইফ পেইন্টিং বা স্থিরচিত্রঃ
ছবির শিরোনামঃ "অপেক্ষায়"
আকারঃ "১২ইঞ্চি বাই ৬ইঞ্চি"
বিষয়বস্তুর পাশে আমার চিত্রকর্মঃ
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১১ রাত ৯:৩৪