আমার প্রিয় পোস্ট
- ছোটগল্প: কায়েসের আত্মহত্যা পরবর্তি বিভ্রান্তি সমুহ - আকাশচুরি
- স্পর্শবিজ্ঞান - ছন্নছাড়ার পেন্সিল
- নিঃসঙ্গ পাখি - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- শোনাতে পারিনা তাই - সুনীল সমুদ্র
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
- নাফিস ইফতেখার
- মন্তব্য কলামের কবিতাঃ কেন আমি ভালো /সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- তুমি, তবু তুমি..... / সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- কেবল বৃষ্টির কাছে পরাভূত তুমি.../(স্বরহীনের আবেদনে সাড়া দিয়ে) - সুনীল সমুদ্র
- যখন এভাবে বহুদিন পর তুমি মনে করো আমাকে আবার... - সুনীল সমুদ্র
- প্রেমিকদের জন্য টিপস: কিভাবে সম্পর্ক উষ্ণ রাখবেন........... - নকীবুল বারী
- মওদুদী সি আই এ–এর এজেন্ট - তুষারপাত
- বাঁশি রবীন্দ্রনাথের একটি আধুনিক কবিতা! - হমপগ্র
- বেশ্যানগর - ছন্নছাড়ার পেন্সিল
- সীড ব্যারেটঃ শাইন অন! - ছন্নছাড়ার পেন্সিল
- বাঙ্গালী নেটে কি করে (১৮+ পোস্ট)
- নাফিস ইফতেখার
- একটি বিষণ্ণ বিকেলের কবিতা । - আগলিআগলি
- কষ্ট - ছন্নছাড়ার পেন্সিল
সে তোমাকে পাবে না।
০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৬
একা একা ভালবেসে এইভাবে বেড়ে যায় পাপ,
তুমি কোনদিন দেখবেনা, তার দুঃখ অনুস্তাপ।
কোন কোন মাঝ রাতে বৃষ্টি হবে,
সে তখন তোমাকে পাবেনা।
বৃষ্টি যেমন ক্রমান্বয়ে পৃথিবীর বস্ত্র হরণ করে,
টানে টানে খসে যায় আবরণ,
পরে থাকে বিশুদ্ধ যৌবন
ঠিক সেই ভাবে বস্ত্র হরণ করেও,
সে তোমাকে পাবেনা।
কোন কোন দুপুরে নীল আকাশে ভেসে যাবে একা চিল,
সে তখন তোমাকে পাবেনা।
আকাশের মত বিস্তৃত করেও,
সে তোমাকে পাবেনা।
সে তোমার ঠোঁট ছোঁবে, স্তনাগ্র, তোমার চিবুক,
তবু মাঝ রাতে বৃষ্টি হলে তুমি তার হবেনা।
তোমার পুরুষ সে তো জানেনা, মাঝ রাতে বৃষ্টি হলে কেন তুমি ভেসে যাও
কে তোমায় বাজায় তখন,
কার কন্ঠে গান গায় একান্তের স্মৃতি,
কোন সে হাত এসে সিঁথি কাটে তোমার চুলে,
তোমাকে শয্যা থেকে তুলে নেয়,
তোমাকে তোমার শরীর থেকে তুলে নেয়,
কোন সে পুরুষ?
তোমার পুরুষ সে তো জানেনা, বোঝেনা, মাঝ রাতে বৃষ্টির অর্থ,
জানেনা নির্জন করিডোরে নতজানু এক নিঃসঙ্গ যুবক,
তোমাকে মাঝরাতে বৃষ্টির কথা বলেছিল,
তোমার চমকিত চোখে বরিষন দেখেছে সে,
বলেছিল তোমার নিজস্ব পুরুষ সে তো জানেনা,
নিজস্ব ছাড়িয়ে আরো কিছু থাকে।
মইনুল আহসান সাবেরের কবিতা।
Click This Link
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
ভীষন পছন্দের
লেখক বলেছেন: আমারো...
লেখক বলেছেন: ইয়াপ...
স্বপ্নকথক বলেছেন:
তোমার পুরুষ সে তো জানেনা, বোঝেনা, মাঝ রাতে বৃষ্টির অর্থ,জানেনা নির্জন করিডোরে নতজানু এক নিঃসঙ্গ যুবক,
অসাধারন...
লেখক বলেছেন: হুমম..
'কোন সে হাত এসে সিঁথি কাটে তোমার চুলে'
এই লাইনটা আমার বেশ প্রিয়...
হাসান মাহবুব বলেছেন:
ধন্যবাদ শেয়ার করার জন্যে।
লেখক বলেছেন: হুমম...শেয়ার করার পেছনে অনুরোধ ছিল...
লেখক বলেছেন: তোমার দাঁত ব্যাথার থেকে ভালো...
লেখক বলেছেন: আপনার জন্যেই দিয়েছি...সম্ভবত খুঁজছিলেন...।
লিটল হামা বলেছেন:
ধন্যবাদ পেন্সিল, এবং যে রিকুয়েস্ট করেছিলো দুজনকেই।
লেখক বলেছেন: হুমম...পেন্সিল নতুন কিছু লিখছে...এখনো হারায়নি।
কালপুরুষ বলেছেন:
ভাল লাগলো কবিতাটা।
লেখক বলেছেন: ধন্যবাদ। কেমন আছেন?
শফিউল আলম ইমন বলেছেন:
হুমম। খবর কি মিয়াভাই? ইদানিং সময় কেমন কাটছে?
লেখক বলেছেন: ভালোই। দেশে যাওয়ার প্লান ঠিক আছেতো?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















