somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধিভৌতিক গল্প: মিসড কল (উৎসর্গ: ইমন জুবায়ের)

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যতদূর মনে পড়ে তখন রাত বারোটা বেজে গেছে। আমি বিছানায় যেতে না যেতেই একটা মিসড কলের শব্দে হাত বাড়িয়ে পাশের টেবিলে রাখা মোবাইলটা নিলাম। অচেনা একটা নাম্বার! এতো রাতে অচেনা নাম্বার থেকে মিসড কল! িকছুটা অবাক হলাম। ভাবলাম , মিসড কলটা নিশ্চয়ই কোন রূপসী তরুনীর। অভিজ্ঞতা থেকে জানি, মিসড কল সাধারনত মেয়েদের যোগাযোগের একটা মাধ্যম। বাবা-মা মেয়েদের মোবাইল কিনে দিলেও রিচার্জ করার টাকা দিতে চান না। তাই মেয়েরা বাধ্য হয়ে মিসড কল দিয়ে কল ব্যাক করতে বলে থাকে। তাই অচেনা কোন নাম্বার থেকে মিসড কল আসলেই আমি সাথে সাথে কল করি। যদি এই সুযোগে নতুন কোন মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে যায়! নতুন বন্ধু, কখনোবা নতুন প্রেম, নতুন এডভেঞ্চার! সে রাতেও তাই কল অচেনা নাম্বারটিতে কল দিতে দেরী করলাম না।

হ্যা..লো। স্লামালিকুম। একটু স্টাইল করে কথা শুরু করলাম। মেয়েদের কাছে ফার্স্ট ইমপ্রেশনটা খুব ভাল হওয়া চাই।
হ্যালো। ওপাশ থেকে ছেলে কণ্ঠ শুনে মেজাজটা বিগড়ে গেল।
কে বলছেন? কণ্ঠ আমার অজান্তেই কর্কশ হয়ে গেল কিছুটা।
আমাকে আপনি চিনবেন না। আমার নাম জামাল। শীতল একটা কণ্ঠ শুনে ভয় পেলাম একটু। কিন্তু স্বপ্নভঙ্গের কষ্ট ভয়টা লাঘব করল কিছুটা। বলে উঠলাম,
কেন মিসড কল দিয়েছেন তাড়াতাড়ি বলেন। ঘুম পাচ্ছে।
আমাকে একটু সাহায্য করতে হবে আপনার।
ভাই, এখানে কোন সাহায্য কেন্দ্র খুলে বসিনি যে অচেনা অজানা একজনকে গভীর রাতে সাহায্য করব।
আপনি আমাকে সাহায্য করতে বাধ্য। কণ্ঠটাকে এতোটাই অপার্থিব লাগল যে ভয়ে আমার গায়ের রোম সব দাঁড়িয়ে গেল।
বাইরে অনেকগুলো শিয়াল এক সাথে ডেকে উঠল।
কি.. কি.. সাহায্য। তোতলাতে থাকলাম আমি।
কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে ০১৭১২-৮৮৬৪১০ এই নাম্বার থেকে একটা মিসড কল আসবে। আমি জানি আপনি মিসড কল পেলেই কল করেন। তাই আগেভাগেই আপনাকে নিষেধ করছি , এই নাম্বারটির ক্ষেত্রে আপনার চিরাচরিত অভ্যাসের কাজটি আপনি করবেন না।
কৌতুহল এবার ভয়কে জয় করল। জিজ্ঞেস করলাম,
যে নাম্বার থেকে কলটি আসবে তার মালিককে আপনি চেনেন?
হ্যা, তার নাম রূপা। সে আমার অতি আপনজন। আমি তাকে ভালবাসতাম, সেও বাসতো।
বাসতাম! বাসতো! ঠিক বুঝলাম না ব্যাপারটা। এখন কি ভালবাসেন না?
এখনো বাসি। বাসি বলেই আপনাকে বলছি, আপনি তার নাম্বারে কল করবেন না।
সে আমাকে মিসড কল দিতে যাবে কেন? আমি তো রূপা নামের কাউকে চিনি না।
সে তার পরিচিত একজনের কাছে কল দিবে। নাম্বারটা তার মোবাইলে সেভ করা নাই। নাম্বার চাপতে গিয়ে সে ভুল করে শেষের একের জায়গায় দুই চাপবে। কলটি আপনার কাছে চলে আসবে।
আপনি এ ভুলের কথা আগেই কিভাবে জানলেন? আমার কন্ঠে রাজ্যির বিষ্ময়।
আমি জানি। আমরা সব জানি। আপনি দয়া করে কল করে মিষ্টি মিষ্টি মেয়ে ভুলানো কথা তাকে শুনাবেন না। তার বয়েস কম। ভুল করে ফেলতে পারে।
আমি হাসলাম। আমার মিষ্টি কথা শুনে যদি ভুল করে ফেলে তবে আর আপনাকে ভালবাসল কোথায়?
ভালবাসে। এটা নিঃসন্দেহ। আমি বেঁচে থাকলে তো কথাই ছিল না। মরে গিয়েই তো মরেছি! সারাক্ষণ তার পাশে পাশে থাকি। কোন ছেলের সাথে কথা বলতে দেখলেই খারাপ লাগে। প্রেম করতে দেখলেতো আরো খারাপ লাগবে। আপনি তার সাথে কোন হাঙ্কি পাঙ্কি করার চেষ্টা করবেন না আশা করি।
কল কেটে গেল। সাহস করে আবার কল দিলাম। মোবাইল সুইচড অফ! কেউ কি আমার সাথে দুষ্টামি করল? যে করল তার অভিনয় ক্ষমতায় আমি মুগ্ধ হয়ে গেলাম। এতোক্ষণ মনে হচ্ছিল একটা ঘোরের মধ্যে আছি। ঘোর কেটে গেছে। বেশ হাসি পাচ্ছে এখন।
হাসির রেশ কাটতে না কাটতেই মোবাইল বেজে উঠল আবার! মিসড কল! নাম্বার দেখে হার্ট বিট বেড়ে যাবার উপক্রম আবার! ০১৭১২-৮৮৬৪১০ !
কাঁপা কাঁপা হাতে কল দিলাম। মেয়ে কণ্ঠ!
জিজ্ঞেস করলাম, কে বলছেন?
আমি রূপা। একটু পলিকে দিবেন?
আমি ঢোক গিল্লাম।
পলি নামের কেউ তো এখানে থাকে না। কোনরকমে বলতে পারলাম কথাগুলো।
ও আচ্ছা। তবে রাখি। স্যরি, এতো রাতে ডিস্টার্ব করলাম।
একটা কথা ছিল। রেখে দেওয়ার আগেই কথাগুলো বললাম।
কী কথা?
আপনি কি জামাল নামের কাউকে চেনেন?
ওপাশে নিরবতা!
জামাল নামের কাউকে চেনেন আপনি?
জ্বি। আপনি তাকে চেনেন? সে তো কয়েক মাস আগে রোড এক্সিডেন্টে মারা গেছে। বিষন্ন শুনালো কণ্ঠটা।
আমি ভয়ে কলটি কেটে দিলাম। সে রাতে ঘুম হল না আমার।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
২০টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×