বিবিসি'র ওয়েবসাইটে গতকাল সালাউদ্দিন কাদের চৌধুরী'র গ্রেপ্তারের সংবাদটি এসেছে। এই সংবাদের মধ্যে একটি প্যারায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের অবদানকে সমপর্যায়ের বলে দাবি করা হয়েছে!
প্যারাটি নিন্মরূপ:
"Prime Minister Sheikh Hasina's father, Sheikh Mujibur Rahman, played a prominent role in the (independence) campaign as did Zia-ur-Rahman, the husband of BNP leader Khaleda Zia."
সংবাদটির লিংক: Click This Link
আমি বিবিসি'র সংবাদের (বিশেষ করে বাংলা সার্ভিস) একজন ভক্ত, কিন্তু একজন বাঙালি হিসেবে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের এরকম একটি ভুল কখনোই মেনে নেয়া যায় না যেটি ইতিহাস বিকৃতিকে উসকে দেয়।
বিবিসি'র ওই রিপোর্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকার সাথে জিয়াউর রহমানের ভূমিকা সমপর্যায়ের বলে যে তুলনা উঠে এসেছে সেটি একটি মারাত্মক ভুল বলে আমি মনে করি।
আমি এই প্যারাটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং একইসাথে বিবিসি'কে ক্ষমা চেয়ে প্যারাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



