সামুর লেখক/পাঠকদের মধ্যে যারা বাইরের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়েছেন বা পড়ছেন, তাদের কাছে একটা জিনিস জানতে জানতে চাইছি সেটা হলো-
*বাইরের ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলি পড়ার সময় আপনারা বিশ্ববিদ্যালয় থেকে অনলাইনভিত্তিক কি কি সেবা পেয়েছেন/পাচ্ছেন?
বা
ভালো বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের কি কি ফ্যাসিলিটি প্রদান করে যার ফলে শিক্ষার্থী বহুত পেইন কমে যায়?
লিখতে কষ্ট হলে এ ধরণের কোন লেখার লিংক দিলেও চলবে।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারবো,
১) এখানে সামান্য কিছু টাকা ব্যাংকে জমা দিতে সারা দিন পার হয়ে যায়।
২) ডিপার্টমেন্টের নোটিশ ঠিকঠাকভাবে পাওয়া যায় না। দুদিন পর গেলে সেই নোটিশ অন্য নোটিশে ঢেকে যায়। (আমি অনেক গুরুত্বপূর্ণ নোটিশ মিস করেছি)
৩) অনেক সময় দশ টাকা ব্যাংকে জমা দেয়ার জন্য (রেজিস্টার বিল্ডিং-টিএসটি-রেজিস্টার বিল্ডিং) ২০ টাকা রিক্সাভাড়া যায়।
৪) লাইব্রেরি ডিজিটাইজের কথা বললেও সেটি এখনও সেমি-ম্যানুয়াল। শুধু কোন কোন বই আছে সেটি জানা যায়।
৫)ওয়াইফাই জোন নামকাওয়াস্তে আছে।
৬) বিশ্ববিদ্যালয় পোলাপানের জন্য কোন ওয়েব মেইলের ব্যবস্থা রাখে নাই।
আরো অনেক, অনেক এবং অনেক।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


