somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরীক্ষার খাতায় রাজনৈতিক উত্তর ! :)

২৩ শে জুলাই, ২০১১ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘ঢেঁকি’ যেমন স্বর্গে গেলেও ধান ভানে তেমনি আমাদের দেশের ‘রাজনীতিবিদেরা’ তাদের ঐতিহাসিক কিছু বুলি সব জায়গায়ই প্রকাশ করার চেষ্টা করেন । অদূর ভবিষ্যতে পরীক্ষার খাতাতেও হয়তো তারা সব প্রশ্নের রাজনৈতিক উত্তর দিয়ে আসবেন , ঠিক এমন ঘটনার কল্পনাপ্রসূত কিছু রাজনৈতিক উত্তর ।

( এখানের সবগুলো প্রশ্নই ' হৈমন্তী ' গল্প অবলম্বনে । )


]#
হৈমন্তী গল্পের নাম করনের সার্থকতা বিচার করঃ

ছাত্রলীগের উত্তরঃ হৈমন্তী একটি চমৎকার ছোটগল্প । রাজনীতি নিয়ে ব্যাস্ত ছিলাম বিধায় গল্পটি পড়া হয়ে উঠেনি ! তবে গল্পের নামকরন প্রসঙ্গে বলতে হয় , নামকরণটি মোটেও সারথক হয় নি । জাতির জনক বঙ্গবন্ধুর নাম এখানে পরিকল্পিত ভাবে উপেক্ষা করা হয়েছে । আমার ধারনা কোন স্বাধীনতা বিরোধী শক্তিদ্বারা এই গল্পটি রচিত হয়েছে ।
প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই এই গল্পের নাম অনতিবিলম্বে ‘ বঙ্গবন্ধু ’ করা হউক । এবং গল্পের শুরুতেই মহাজোট সরকারের বিগত দিনগুলোর উন্নয়নের ইস্তেহার তুলে ধরা হউক ।

ছাত্রদলের উত্তরঃ হৈমন্তী একটি চমৎকার উপন্যাস !! তবে ‘ হৈমন্তী ‘ নামটি আমার কাছে আত্যান্ত ষড়যন্ত্রমুলক বলে মনে হয়েছে । বিরোধীদলকে চক্রান্তমূলক ভাবে হেওপ্রতিপন্ন করার উদ্দ্যেশ্যে এ ধরনের নাম করন করা হয়েছে ।
লোক মুখে শুনেছি এই গল্পে হৈমন্তীকে প্রচন্ড নির্যাতনের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় । এই চরিত্রের মাঝে বর্তমানের আমি নেত্রীর ছবি স্পষ্ট প্রতীয়মান । এই সরকার অন্যায়ভাবে আমাদের নেত্রীর উপরে নির্যাতন করেছে , তাকে বাড়ি ছাড়া করেছে । তাই এই উপন্যাসের নাম ‘ গনতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া’ করা হউক ।


#
হৈমন্তীর মৃত্যুর জন্য কে দায়ী ?

ছাত্রলীগের উত্তরঃ প্রথমেই আমি হৈমন্তীর মৃত্যুতে দেশ ও জাতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি । হৈমন্তীর মৃত্যু জাতি সহজভাবে মেনে নিতে পারবেনা । হৈমন্তী ছিল সবসময় সত্য ও নিষ্ঠার পক্ষপাতী । অন্যায়ের প্রতিবাদি । ঠিক আমাদের নেত্রীর মতো । আমাদের নেত্রীকেও গ্রেনেড দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল । কিন্তু তারা সফল হতে পারেনি । আমি এই গ্রেনেড হামলার সুষ্ঠু বিচার চাই এবং একি সাথে হৈমন্তীর মৃত্যুর সাথে জড়িতদের বিচারের দাবি জানাই । প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে শাস্তি দেওয়া হউক ।

ছাত্রদলের উত্তরঃ এই সরকারের দুঃশাসনে জনগন আজ অতিষ্ঠ । তাদের অত্যাচারে মানুষ পালাবার পথ খুজে পাচ্ছেনা। এই শাসনের কারনেই আজ হৈমন্তীকে মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করতে হলো । আমরা এই হত্যাকাণ্ডের জন্য সরকারের কাছে জবাব চাই । কিছু ছাত্রলীগ নেতার যোগ সাদৃশ্যে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমান রয়েছে । এই সরকারের অপশাসন আর বেশিদিন জারি থাকলে খুব শিগ্রই দেশের প্রতিটি মানুষকে হৈমন্তীর মতো করুন পরিনতি গ্রহন করতে হবে । তাই আমি সরকারের কাছে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার দাবি জানালাম ।

#

হৈমন্তী গল্প অবলম্বনে তৎকালীন সমাজব্যবস্থার রুপ তুলে ধরো ।


ছাত্রলীগের উত্তরঃ হৈমন্তী গল্পে তৎকালীন সমাজ ব্যবস্থা অত্যান্ত ভয়াবহ ছিল । বিগত জোট সরকারের আমলেও দেশের একি পরিস্থিতি বিরাজ করছিল । এ দেশের জনগন তা কোনদিনও ভুলবেনা । অবৈধভাবে ক্ষমতা গ্রহন করে তারা এই ৫ বছরে দেশকে ধ্বংস করার পায়তারা করেছিলো । হৈমন্তীর মতো তারা আমাদের নেত্রীকেও মেরে ফেলার চেষ্টা করেছিলো । অল্পের জন্য তিনি গ্রেনেড হামলা থেকে রক্ষা পান । দেশ জুড়ে অরাজকতা সৃষ্টি হয়েছিল । কিন্তু জনগনের ভোটে দেশ আজ সেই অপশাসন হতে মুক্ত হয়েছে । অতীতের যে কোনো সময়ের চাইতে বর্তমানের দেশের আইনশৃঙ্খলা ও সমাজব্যবস্থা অত্যান্ত ভালো ।(আল্লার রহমতে আমাদের আয়-রোজগারও এখন ভাল) এজন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

ছাত্রদলের উত্তরঃ আরে ভাই রাখের তৎকালীন সমাজ ব্যবস্থা । এই সরকারের অত্যাচার মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে । দেশজুড়ে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে । দেশের মানুষ আজ অতিষ্ঠ । তারা আজ মুক্তি চায় । তাই খুব শিগ্রই কোঠর কর্মসূচীর মাধ্যমে সরকার পতনের ডাক দেওয়া হবে ।



সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১১ রাত ১১:২২
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×