আমার কি যে হল। কিছুই বুঝতে পারছি না। আমি আমার পাসওয়ার্ড ভুলে যাচ্ছি। এই ব্লগেই অন্য একটা নাম ছিলো, প্রথম আলোব্লগে একটা ছিল বিডিতে ছিল সবগুলোর পাসওয়ার্ড ভুলে গেছি। কেমন লাগে বলেন। একটা উপায় বাৎলে দেন। আমার খুব অসহায় অসহায় লাগছে।
=কেন এমন হয়।
-হয়তো বয়স বেশি বলে ভুলে যান
=বয়স আর কত ধরুন..
-ওইতো বুঝুন নিজের বয়সটাওতো ভুলে গেছেন।
=তাই কী হয়,আমার জন্ম সেই একবার দেশে দুর্ভীক্ষ হল তখন না আরও আগে ওই যে খরা, ঝড়..
-আমার পক্ষে আপনার সমাধান দেয়া সম্ভব নয়। অন্য কাউকে ধরুন।
কাকে আর ধরবো নিজেকেই চেপে ধরি। চেপে চেপে চেপে ধরলাম, দেখি কী হয়।
ধ্যাৎ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


