এই তো চলে যাচ্ছে দিন রাত, স্মৃতিহীন পুষ্প
কতদূর যাচ্ছে?
খানিকটা পথ হলে সঙ্গী হতে বুঝি?
অনেকটা পথ তবে যাব, এসো তবে হাত ধরো
নাহ্ থাক, কাজ নেই সঙ্গ-ভাগ্যে,
তুমি আলোর দিন অন্ধরাতে ডুবে মরো
তোমার আত্মহত্যা ক্ষণে ক্ষণে, তুমি তবে যাও।
এই তো ভয় তোমাদের ডুব সাঁতারে বদলে যেতে।
কানা মাছি খেলবো বলে যে আমার চোখের আলোয়
অন্ধ সাঁকো এঁকে দিল, হে বন্ধু আমার কোথায় তুমি,
যেখানে কাজল দেখে মেঘেরা ভয় বুকে জমায়, সেখানে
আমাকে একা রেখে চলে যেওনা। থাক, চলে যাও দিনরাত্রী
অন্ধ-পাগল, ভুতের নাতি, অসুখের স্মৃতি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


