মৌসুমি। একজন নায়িক। সবাই তাকে চেনেন। কেয়ামত থেকে কেয়ামত দিয়ে যার খ্যাতির শুরু। সেই নায়িকা। এখনও দাপটের সঙ্গে অভিনয় করছেন। নবীন-প্রবীন প্রায় সকল নায়কের কোমর জড়িয়ে ধরতে দেখা যায় তাকে। বিয়ে করেছেন নায়ক ওমর সানি নামের এক ব্যক্তিকে। যাকে এখন আর সিনেমার রুপালী পর্দায় দেখা যায় না। সানি এখন মৌসুমির সেক্রেটারির কাজ করছেন।
আসল কথায় আসি। মৌসুমিকে কয়েক মাস ধরে একুশে টেলিভিশনের ধুম তানা নামের একটা মজার অনুষ্ঠানে অতিথি বিচারক হিসেবে দেখা যাচ্ছে। মৌসুমির রুপালী পর্দায় যখন উপস্থিতি প্রায় শুণ্যের কোঠায় ঠেকেছিল সেই মুহুর্তে ইটিভি কর্তৃপক্ষ তাকে অনুষ্ঠানে সম্পৃক্ত করে। যাকে বলে মরা গাছে জল ঢালা।
সবাই অনুষ্ঠানটি ভালভাবেই গ্রহণ করেছেন। প্রশংসাও পাচ্ছে বোধ হয় কর্তৃপক্ষ। দেশে ছোটদের নিয়ে এমন লম্বা একটা অনুষ্ঠান প্রয়োজনও ছিল। কারণ সবাই ভারতীয় নাচের অনুষ্ঠান দেখে। ওদের অনুষ্ঠান নিয়ে মতামত দেন। কিন্তু আমাদের এমন কোনো অনুষ্ঠান ছিল না। ফলে আমাদের শিশুরাও যে নাচতে পারে মাত করতে পারে তা অনেকর জানাই ছিল না। ইটিভিকে ধন্যবাদ না দিয় পারা যায় না। সেই সঙ্গে মৌসুমিকে অনুষ্ঠানে সম্পৃক্ত করে ইটিভি কর্তৃপক্ষ আরও একধাপ ভাল কাজ করেছিল। অনুষ্ঠানের মান বাড়াতে একজন স্টার তো রাখতেই হয়। মৌসুমি তেমন মানের স্টার। এব্যাপারে আশা করি কেউ দ্বিমত করবেন না। অনুষ্ঠানটি আমি নিয়মিত না হলেও মাঝে মাঝে দেখি। অনুষ্ঠানে মৌসুমির কাছ থেকে বুদ্ধিদীপ্ত কোনো মন্তব্য আমি শুনিনি। এতে আমার খটকা লেগেছে। ভারতীয় অনুষ্ঠান দেখেওতো তার শেখার কথা ছিল। মৌসুমির সঙ্গে কর্তৃপক্ষের চুক্তি ছিল ২৪ডিসেম্বর পর্যন্ত কাজ করার। সেভাবেই অনুষ্ঠানের শিডিউল সাজানো হয়েছিল। কিন্তু ২৪ডিসেম্বর ভোরেই মৌসুমি লণ্ডনের উদ্দেশ্য দেশ ত্যাগ করে। সেখানে তিনি একটা স্টেজশোতে অংশ নেবেন। ভাল কথা।
কিন্তু ইটিভির ধুম তানার ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর কি দোষ। মৌসুমির কারণে তাদেরকে কেন কষ্ট দেয়া হবে। আর পারিশ্রমিক অগ্রিম নিয়ে মৌসুমিই বা এই কাজ কিভাবে করলেন।
টাকাটাই কী বড় কথা। বিদেশ ভ্রমনই শেষ কথা। ধুম তানার বাচ্চাদের প্রতি একজন নায়িকার কোনো কমিটমেন্ট থাকবে না একজন স্টার নায়িকার। একেমন কথা। কতটাকা বেশি পেয়ে বিদেশ গেলেন তা জানি না। কিন্তু দেশের একটা জনপ্রিয় অনুষ্ঠানকে আপনি অসম্মান করলেন। এতে কী আপনার সম্মান এতটুকুও খাট হবে না। ভাববেন।
মৌসুমি আপনাকে বলছি কাজটা কেমন হলো একবার ভাববেন। আমরা যারা দেশের অনুষ্ঠানকে প্রমোট করি তাদের কথা ভাববেন। আপনার দর্শকের কথা ভাববেন। সব ভাবনার ভার আপনার।
ব্লগার বন্ধুরা আমি মৌসুমির একজন ভক্ত। তাকে সম্মান করতাম। এখন আর তা পারছি না। ধিক্কারও জানাতে পারছি না। কারণ তিনি তো আমাদেরই স্টার। আবার সিস্টার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


