টেবিলে জমানো খুচরো পয়সার দিকে সরে আসছে হাত
একদিন পাতানো আড্ডা একদিন মোড়ের কাছে অন্তর্বাস
কোনো কিছু না ভেবেই বলেছি যেও না আমার ভালবাসা
সুসম্পাদিত নয়, একটু সময় নিয়ে বুঝতে দাও
তোমার সাথে সঙ্গম হয় কিনা!
আড়ালে দাঁড়ালে এখনও হেসে ওঠে পেচ্ছাপ ও থুথু
বিড়াল নিয়ে সমস্যার এতে কোনো সমাধান হয় না
ঘোষনার একটু এদিক-ওদিকে কানা গলি থেকে
বেরিয়ে জন্মদাগ হেঁটে যাচ্ছে; শার্টে ঢাকা
জিপারহীন ট্রাউজারের অস্বস্তি যেন; হেঁটে যায় নিজে
ফুরফুরে লেজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

